01/09/2026
#যুক্তরাজ্যে_আন্তর্জাতিক_হিফজুল_কুরআন_প্রতিযোগিতায়_বাংলাদেশী_হাফেজের_সাফল্য
:
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত হাবিবুল কুরআন ইউ কে কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর।
হাফেজ সাদ নূর রাজধানীর মিরপুর-১এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের কৃতী ছাত্র।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ১১০ জন প্রতিযোগীর মধ্যে A2 গ্রুপের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। কুরআন হিফজের দৃঢ়তা, বিশুদ্ধ তিলাওয়াত ও পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ তাকে প্রতিযোগিতায় তৃতীয় স্থান প্রদান করা হয়। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় সনদ ও সম্মাননা।
এ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজরা সৌদি, দুবাই, ইরান, তুরস্ক, কুয়েতে ১ম স্থানের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।
কুরআন প্রেমিক ধর্মপ্রাণ দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন সা’দ নূর সহ প্রতিটি শিক্ষার্থীকে কুরআন ও সুন্নাহময় জীবন গঠনের পাশাপাশি দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন।