Islam for life.

Islam for life.

Share

আল্লাহ এক ও অদ্বিতীয় এবং মুহাম্মদ(সাঃ) তার প্রেরিত রাসূল Ask yourself what can i do for Islam. May Allah bless us to serve our religion Islam.

Serve the religion in anyway possible, be honorable to ALLAH don't worry what people say/think of you, you are pleasing the Creator not his Creations.

30/06/2023

সুইডেনে বারবার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানাচ্ছি! নিশ্চই আল্লাহ তার পবিত্র ধর্মগ্ররন্থের উত্তম হেফাজতকারি!

আল্লাহ ওদের হেদায়েত দিক। আর হেদায়েত নসীব না,হলে ধ্বংস করুক। আমিন।

01/07/2021

🌷 অল্প বয়সে বিয়ে করলে কি উপকার জানতে চাও?

এই সমাজ তোমাকে ভালো কিছু দিতে চায়না বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়। এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র, পারছে না কেউ যৌবন কে পবিত্র রাখতে।

কারণ হচ্ছে যৌবন এক ধরনের ক্ষুধা। ক্ষুধা লাগলে যেমন খাবারের দরকার হয়, ঠিক তেমন যৌবনের ক্ষুধা লাগলে বউ দরকার হয়। কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ের পিড়িতে বসো।

অথচ এই আয়াতে আল্লাহ বলেনঃ
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

তুমি বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন, ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।
▶ ১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।

▶ ২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।

▶ ৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন এতো বিয়ে করতে দেরি? আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার
ওয়াদা দিয়েছেন। খামাখা কেন দেরি? বিয়ে কর, যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফারটাকে গ্রহণ করো।

বিয়ে করলে যে উপকারিতা পাবে তা হলোঃ

১। লজ্জা স্থানের হেফাজত হয়।
২। বিবাহ চক্ষু নত করে রাখে।
৩। তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪। ইমান পরিপূর্ণ হয়।
৫। অসুস্থতা দূর হয়।
৬। ইবাদতে মজা পাওয়া যায়।
৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়। এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবে, যেনা করতে গিয়েও তা পাবে না।
৯। মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো গরম হবেনা।
১০। যৌবনের ক্ষুধা নিবারণ হয়।

আরো অনেক উপকারিতা আছে।

খাবার না পেলে মানুষ যেমন ক্ষুধার যন্ত্রনায় হারাম ভক্ষণ করে ফেলে। ঠিক সেই রকম বউ না থাকলে যৌবনের ক্ষুধার তাড়নায় অনেকে লজ্জা স্থান দিয়ে পর নারীর সাথে যিনা করে ফেলে।

বিয়েকে সহজ কর, দেখবে সমাজ থেকে
অনেক জেনা ব্যভিচার কমে যাবে।

ছেলেমেয়েদের অভিবাবকদের বলি, অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে দিন। সরকারি চাকরি বাদ দেন, আগে দেখুন ছেলে মানুষ কিনা। যদি মানুষ হয়, তার সাথে বিয়ে দেন।

কারণ একটা মেয়ে কখনো খাবারের অভাবে
মারা যায়না। মারা যায়তো জানোয়ার গুলোর অত্যাচারে। তাই মেয়ের বাবাদের বলছি, বিষয়টি বিবেচনায় নেন।

ছেলের বাবাদের বলছি, আল্লাহ ওয়াদা দিয়েছেন ধনী বানিয়ে দেবে তাই ছেলেকে বিয়ে দিন, খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার ছেলে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার ও সকল উপযুক্ত অবিবাহিত দের বিবাহ করার তৌফিক দিন (আমিন)।

23/03/2021
Photos from Islam for life.'s post 20/04/2020

হাটতে, চলতে, কাজ করতে করতে জিকির গুলা পরা যাবে❤

18/04/2020

আলী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন,
আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে
'ওয়ালাদ দাল্লীন' বলার (পড়ার) পর আমিন' বলতে শুনেছি।

(সহিহ মুসলিম, হাদিস নং ৮৫৪)

16/04/2020

রোজার মর্যাদা ও উপকারিতা:

১) জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল

২) জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ

৩) গুনাহ মোচনের অন্যতম মাধ্যম

৪) রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে

৫) রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন

৬) রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়

৭) রোজা মানুষকে আখেরাত মুখী করে

৮) সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে

৯) এটি আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়

১০) আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ।

Photos 11/03/2017

আবু উমামা আল বাহেলী রা. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের তৃতীয় শ্রেণিতে একটি বাড়ির জিম্মাদার যে কলহ বিবাদ পরিত্যাগ করে। যদিও সত্য তার পক্ষেই হয়। আর ঐ ব্যক্তির জন্য জান্নাতের দ্বিতীয় শ্রেণিতে একটি বাড়ির জিম্মাদার, যে মিথ্যাকে পরিত্যাগ করে। যদিও তা হাসি-তামাশাচ্ছলে হয়। আর ঐ ব্যক্তির জন্য জান্নাতের প্রথম শ্রেণিতে একটি বাড়ির জিম্মাদার, যে সৎ চরিত্র ও আদর্শবান।”
(আবু দাউদ, সনদটি হাসান। - 4800/ ৪১৬৭ )

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka
1212