বিসিএস এবং ব্যাংকজব

বিসিএস এবং ব্যাংকজব

Share

প্রথম শ্রেনী চাকুরি পাওয়ার প্রস্তুতির জন্য আমরা আছি ।সকল চাকুরির নিয়োগবিজ্ঞোত্তি। বিসিএস ব্যাংক

21/08/2026

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান পদ থেকে গত ২ মার্চ পদত্যাগ করেন সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। সেই থেকে আজ পর্যন্ত সাড়ে পাঁচ মাস ধরে দেশের বৃহত্তম ব্যাংকটির চেয়ারম্যান নেই।

20/08/2026

চরম হতাশায় পরেছে জনতা ব্যাংককে কর্মকর্তারা তাদের পদোন্নতি নিয়ে তখন রুপালি ব্যাংক ২০২৪ ও ২০২৫ কার্ট অব ডেটে পদোন্নতি দিতেছে অন্য দিকে জমতা ব্যাংক ম্যানেজমেন্ট বিপরীত দিকে হাঁটতেছে।

Photos from বিসিএস এবং ব্যাংকজব's post 20/08/2026

রাষ্ট্রায়াত্ব রূপালী ব‍্যাংক পিএলসি'তে ৩১.১২.২০২৫ ইং ভিত্তিকাল ধরে এবং ১৯.০৮.২০২৬ ইং তারিখ কার্যকর করে অফিসার হতে সিনিয়র অফিসার পদে প্রমোশনপ্রাপ্ত ১৬০ (একশত ষাট) জনকে অভিনন্দন ও শুভেচ্ছা।।

20/08/2026

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সর্বশেষ বেড়েছিল ২০১৫ সালে। তখন সয়াবিন তেলের লিটার ছিল-৮০ টাকা, এখন ২২০-২৫০ টাকা, চালের কেজি ছিল-৩৫ টাকা এখন ৮০-১০০ টাকা, লবন ছিল-১৫ টাকা এখন ৪০-৪৫ টাকা।

গ্যাস ছিল-৭০০ টাকা এখন ১৭০০-১৮০০ টাকা, মাছ ছিল-১২০ টাকা কেজি এখন ৩০০-৪০০ টাকা কেজি, গরুর মাংস ছিল-৪৫০ টাকা এখন ৮০০-৮৫০ টাকা, ময়দা ছিল-২৫ টাকা এখন ৬৫-৭০ টাকা, গুড়া মরিচ ছিল-২০০ টাকা এখন ৪৫০-৫০০ টাকা। বর্তমানে হাঁসের ডিমের হালি ৭০-৮০ টাকা আর বয়লার মুরগির কেজি ২০০+ টাকা, গাড়ীভাড়া ১০ টাকার দূরত্ব এখন ভাড়া ২৫-৩৯ টাকা। ঔষধের দাম বেড়েছে-৫০%, সবকিছুই ৫০% থেকে ৬০% বেড়েছে এই ১১ বছরে কিন্তু বেতন যা ছিল তাই আছে!

আন্তর্জাতিক বাজারের সাথে তাল রেখে সবকিছুর দাম হুড় হুড় করে বাড়ছে, বেতন তো আন্তর্জাতিক মানের দিচ্ছেন না, যা দিচ্ছেন সেখানে বৈষম্য!

২০১৫ সালের পে-স্কেল আজও পরিপূর্ণ বাস্তবায়ন হলো না!

তাহলে চাকুরিজীবীরা এই অতিরিক্ত বাড়তি টাকা কোথা থেকে দিবে বা কিভাবে কভার করবে? বিশেষ করে যারা ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরি করছে, তারা খুবই অল্প বেতনে সংসারের সকল খরচ নির্বাহ করতে হচ্ছে! ফলে এসব সরকারি কর্মচারীরা খুবই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

হয়তো কিছুদিন পর ২০১৫ সালের মতো কিছু বেতন বাড়বে! আর ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার করতে থাকবেন বেতন ডাবল করে দিয়েছে! যদু-মধু-কধু সবাই কোরাস গাইবে বেতন ডাবল হয়েছে! তো আবার সবকিছুর দাম বাড়াও! অর্থাৎ নিম্ন গ্রেডের কর্মচারিদের স্বস্তি নেই! এ ঘানি টানতে হবে মৃত্যুর আগ পর্যন্ত!

আর ফাঁকে ফাঁকে সুমধুর অমৃত বচন আপনাকে হাসাবে না কাঁদাবে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না! মাঝে মাঝে মনে হয় উগান্ডার নির্জন কোন এলাকায় চলে যাই!

হে আল্লাহ্, আমাদের উপর তোমার অফুরন্ত রহমত বর্ষণ করো।

19/08/2026

অভিন্ন পদোন্নতি নীতিমালা অথচ পদোন্নতি অভিন্ন নয় কেন???

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকসমূহের (সোনালী,জনতা,অগ্রণী এবং রুপালী ব্যাংক) কর্মচারীদের জন্য অভিন্ন পদোন্নতি নীতিমালা -২০২৫ প্রণয়ন করেছে। এর প্রেক্ষিতে সোনালী,জনতা,অগ্রণী এবং রুপালী ব্যাংকের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) -২০২৫ অনুমোদনের জন্য গত বছর ডিসেম্বর মাসে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। এই বছরের ফেব্রুয়ারী মাসে জনতা ব্যাংক ব্যতীত সোনালী,অগ্রণী এবং রুপালী ব্যাংকের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো -২০২৫ অনুমোদিত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অভিন্ন পদোন্নতি নীতিমালা -২০২৫ আলোকে সোনালী,অগ্রণী এবং রুপালী ব্যাংক কর্মকর্তাদের ২০২৪ সাল ভিত্তিক সকল পদে পদোন্নতি প্রদান করেছে। ইতোমধ্যে ২০২৫ সাল ভিত্তিক সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি দিয়েছে এবং এজিএম,ডিজিএম পদে পদোন্নতি কার্যক্রম চলমান আছে। অথচ জনতা ব্যাংক ২০২৪ সাল ভিত্তিক পদোন্নতি তো দেয়নি এমনকি ২০২৫ সাল ভিত্তিক পদোন্নতি কবে শুরু করবে তা নিয়ে কর্মীরা অনিশ্চয়তায় ভুগছে।
মজার ব্যাপার হলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একই সার্কুলারে একই পদে যোগদান করে সোনালী, অগ্রণী,রুপালী ব্যাংকের কর্মীরা জনতা ব্যাংকের চেয়ে ২-৩ বছর আগে পদোন্নতি পাচ্ছে।

উল্লেখ্য,জনতা ব্যাংকে ২০১৯ সালে সিনিয়র অফিসার পদে যোগদান, রুপালী ব্যাংকে ২০২২ সালে সিনিয়র অফিসার পদে যোগদান।
৩ বছর পর একই পদে যোগদান করে রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার পদোন্নতি দিয়েছে।

অভিন্ন পদোন্নতি নীতিমালা -২০২৫ আর অভিন্ন রইলো কিভাবে!

কতটা বৈষম্য করা হচ্ছে জনতা ব্যাংক কর্মীদের প্রতি,এভাবে জনতা ব্যাংকের সব পদের কর্মকর্তাদের বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে।






Janata Bank PLC.
Bangladesh Bank-The Central Bank of Bangladesh
Finance Division, Ministry of Finance

18/08/2026

সরকারি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসছে....
1️⃣ পুলিশের এসআই - ৪০০০ জন
2️⃣ রেলওয়ে মেগা নিয়োগ
3️⃣ মেডিকেল টেকনোলজিস্ট + নার্স ৫০০০ জন
4️⃣ ১৯তম নিবন্ধন ৭৭,০০০ জন
5️⃣ পরিসংখ্যান ব্যুরো মেগা নিয়োগ

সকল সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি জানতে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ 💝

02/08/2026

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা বদলি আবেদনের জন্য নতুন করে পাসওয়ার্ড পাবেন। আগামী সপ্তাহের মধ্যে এ পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

রবিবার (০২ আগস্ট) শিক্ষকদের বদলি সফটওয়্যারের দায়িত্বে থাকা টেলিটকের এ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তবে ওই কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।

শিক্ষকদের বদলিতে বাধা কোথায় এমন প্রশ্নের জবাবে টেলিটকের কর্মকর্তা বলেন, ‘ভেলিডেশন কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি। এই ধাপ শেষ না করে আমরা পরবর্তী ধাপে যেতে পারছি না। এজন্য মূলত পাসওয়ার্ড পাঠানো সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহে শিক্ষকদের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

02/08/2026

অবশেষে MPO শিক্ষদের বদলি শুরু!
জানা মতে মোহাম্মদ খাইরুল ইসলাম স্যার বদলি করা হয়েছে।

#বদলি

#বাংলাদেশ

01/08/2026

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪,৩৮৪ জনের যোগদান অক্টোবর মাসে।

Photos from বিসিএস এবং ব্যাংকজব's post 26/07/2026

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রিলির রেজাল্ট প্রকাশিত।

প্রেস্টিজিয়াস একটা জব।

👉 বিদ্যাচাষী বিসিএস

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
5300