💢 ষান্মাসিক পরীক্ষার নোটিশঃ
"জাগো আর্ট সেন্টার" এর সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ জুন ২০২৬ইং, শুক্রবার "জাগো আর্ট সেন্টার" এর সকল বিভাগের ষাম্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায় ছাত্র/ছাত্রীদের পূর্বের সকল বকেয়া বেতন এবং পরীক্ষার ফি পরিশোধ পূর্বক স্কুল অফিস হতে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
✅ সকাল ৮.০০টা - ১১.০০টা পর্যন্ত [ আবৃত্তি, সংগীত, অংকন ও যন্ত্রসংগীত (তবলা) বিভাগের পরীক্ষাসমূহ নিজ নিজ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ]
✅ বিকাল ৩.০০টা - সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত [ নৃত্যকলা ও যন্ত্রসংগীত (গীটার) বিভাগের পরীক্ষাসমূহ নিজ নিজ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ]
অধ্যক্ষ
জাগো আর্ট সেন্টার
Jago Art Center
Jago Art Centre is one of the oldest dance school established in 1959 by Bangladesh’s renowned dancer couple –Gowher and Rowshan Jamil.
Jago Art Center is one of the two oldest dance schools in Bangladesh. The center serves its community with two main objectives: first, to maintain and enhance the rich cultural heritage and quality of dances of Bangladesh, and second, to reach dance and music to all groups of people. Jago Art Center was established in 1959 by Bangladesh’s renowned dancer couple –Gowher and Rowshan Jamil. Both of t
23/05/2026
“জাগো আর্ট সেন্টার”-এর সাবেক উপাধ্যক্ষ ও সহ-সাধারণ সম্পাদক, “ব্রাদার্স ইউনিয়ন ক্লাব”-এর সাবেক ট্রেজারার এবং বিশিষ্ট ব্যাংকার এ.এস.এম রফিকুল আলম শফিক-এর আজ ১১তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৫ সালের ২৪মে ঢাকার স্বামীবাগে ইহলোক ত্যাগ করেন।
সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় তাঁর নিষ্ঠা, মানবিকতা ও অবদান আজও আমাদের অনুপ্রাণিত করে। আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এই গুণী মানুষটিকে। মহান আল্লাহ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত দান করুন।
নোটিশঃ
"জাগো আর্ট সেন্টার" এর সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৯, ৩০ ও ৩১মে ২০২৬ইং তারিখে স্কুলসহ জাগো আর্ট সেন্টারের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ঈদের ছুটির পর ৫ জুন ২০২৬ইং তারিখ শুক্রবার হইতে যথারীতি স্কুল খোলা থাকবে।
অধ্যক্ষ
জাগো আর্ট সেন্টার
13/05/2026
" জাগো আর্ট সেন্টার " এর প্রতিষ্ঠাতা বরেণ্য নৃত্যশিল্পী এবং চলচ্চিত্র অভিনেত্রী রওশন জামিলের আজ ২৪তম মৃত্যুবার্ষিকী। আমাদের শিল্প-সংস্কৃতির একজন খ্যাতিমান অভিনেত্রী ও নৃত্যশিল্পী রওশন জামিল। ২০০২ সালের ১৪মে তিনি মৃত্যুবরন করেন। নৃত্যশিল্পী, অভিনেত্রী রওশন জামিলের মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি....🙏
প্রয়াত গুণীশিল্পী রওশন জামিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৫.০৫.২০২৬ইং তারিখ, শুক্রবার, বাদ মাগরিব, জাগো আর্ট সেন্টার প্রাঙ্গণে কোরআনখানি , মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।
07/05/2026
"জাগো আর্ট সেন্টার" এর প্রতিষ্ঠাতা, নৃত্য ও অভিনয়ের কিংবদন্তির জন্মদিনে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি.....💐
আজ ৮ মে, বাংলা সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র রওশন জামিলের জন্মদিন। নৃত্য, অভিনয় ও সংস্কৃতিচর্চায় তাঁর অসামান্য অবদান আমাদের শিল্পাঙ্গনকে সমৃদ্ধ করেছে যুগের পর যুগ। শিল্পের প্রতি তাঁর নিষ্ঠা, সৌন্দর্যবোধ ও সৃজনশীলতা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসায় আমরা স্মরণ করি এই মহীয়সী শিল্পীকে। চিরভাস্বর থাকুন আমাদের শিল্প-স্মৃতিতে.....🙏
29/04/2026
💃 আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬ - এ
" জাগো আর্ট সেন্টার " এর পরিবেশনা
আয়োজনেঃ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
নোটিশঃ
তারিখঃ ২৫.০৪.২০২৬ইং
"জাগো আর্ট সেন্টার" এর সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান মে দিবস উপলক্ষে আগামী ১লা মে ২০২৬ইং (শুক্রবার) জাগো আর্ট সেন্টার বন্ধ থাকবে।
অধ্যক্ষ
জাগো আর্ট সেন্টার
৫৫ স্বামীবাগ, ঢাকা।
14/04/2026
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
55. Swamibag.
Dhaka
1100
Opening Hours
| Friday | 08:00 - 18:00 |
| Saturday | 08:00 - 18:00 |
| Sunday | 14:00 - 18:00 |