JCSC Debate Club

JCSC Debate Club

Share

Like & Follow now!!!

Official page of Jolshiri Cantonment School & College Debate Club
Founded in 2022 and Relaunched in 2025 to inspire critical thinking, confidence & leadership through the art of debate. জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ বিতর্ক ক্লাব 🎤

যেখানে কণ্ঠস্বর জাগে, যুক্তি আলো ছড়ায়, আর আত্মবিশ্বাস গড়ে ওঠে — জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের বিতর্ক ক্লাব এমন একটি প্রাণবন্ত মঞ্চ, যেখানে শিক্ষার্থীরা ব

02/05/2026

Dearest intellects, something big is coming. Prepare to witness the power of the words!

Regards from JCSCDC.
Happy debating!

20/04/2026

❝আজকের চেষ্টা, আগামীর সফলতা।❞

SSC পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া।

নিজের উপর বিশ্বাস রাখো, মনোযোগ ধরে রাখো এবং সাহসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করো।

Stay focused, stay confident, and give your best in every exam.
May Allah bless all of you with success and a bright future. 🌸✨

Photos from JCSC Debate Club's post 12/11/2025

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে রূপগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতাগুলোতে আমাদের ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ফারজানা ইসলাম বর্ষা ছিলেন, আমাদের প্রতিষ্ঠানের প্রথম শিক্ষার্থী যিনি রূপগঞ্জ উপজেলা পর্যায়ে উপস্থিত বাংলা একক বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

বর্ষা দেখিয়েছেন তার অসাধারণ মেধা, আত্মবিশ্বাস ও পারফরম্যান্সের ছাপ।
বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি তাৎক্ষণিক অভিনয়, নির্ধারিত বাংলা বক্তব্য, উপস্থিত ইংরেজি বক্তব্য, কবিতা আবৃত্তি সহ ৫টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে এক নজরবিহীন সাফল্য অর্জন করেছেন — আলহামদুলিল্লাহ! 🏆

বর্ষার অনবদ্য যুক্তি উপস্থাপন ও আত্মবিশ্বাসে মুগ্ধ হয়েছেন বিচারকমণ্ডলী, ডেপুটি কমিশনার অফিস ও উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তারা, পুরো জলসিড়ি পরিবার— সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। 👏

২০২৪ সালের নভেম্বর মাসের শেষে তিনি রূপগঞ্জ উপজেলা ডেপুটি কমিশনার অফিসারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন, যা শুধু তার নয়, পুরো জলসিড়ি পরিবারের গর্বের অর্জন। 💐

আমাদের ক্লাবের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারিও এই প্রতিযোগিতায় অত্যন্ত সফলভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের ৩ জনকে দিক নির্দেশনা দিয়েছেন ক্লাব মডারেটর মো. মাসুদ রানা স্যার, মো. নবি হোসেন ভুঁইয়া স্যার। এছাড়াও, অন্যান্য বিষয়ের দায়িত্বে ছিলেন নিলয় আকাশ স্যার, সোনিয়া পারভিন ম্যামসহ আমাদের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। সবাইকে অনেক ধন্যবাদ।

✨ জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ বিতর্ক ক্লাব পরিবারের পক্ষ থেকে প্রাক্তন প্রেসিডেন্ট ফারজানা ইসলাম বর্ষাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
তোমার এই সাফল্য আমাদের সবার জন্য এক অনুপ্রেরণার আলো এবং আমাদের ক্লাবের একটি উল্লেখ্যযোগ্য অর্জন হয়ে থাকবে সবসময়। আমরা তোমার আরও সাফল্যের প্রত্যাশায় আছি! ❤️

01/10/2025

🌼✨ Shubho Sharodiya! ✨🌼

Jolshiri Cantonment School & College Debate Club wishes everyone a joyful and blessed Durga Puja. 🙏💫

May this festival of devotion and celebration bring happiness, peace, and prosperity to all, and may Maa Durga bless us with wisdom, courage, and harmony. 🌸💖

Photos from Jolshiri Cantonment School and College's post 30/09/2025

❤️

Photos from JCSC Debate Club's post 29/09/2025

গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত “আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বাংলা বিতর্ক প্রতিযোগিতা – ঢাকা অঞ্চল” এ অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ।

আমাদের পক্ষ থেকে কলেজ শাখা থেকে ৭ জন এবং স্কুল শাখা থেকে ৭ জন—মোট দুটি দল অংশগ্রহণ করে। এছাড়াও, আমাদের কলেজ থেকে দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী এবং একাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে দর্শক হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। তারা সরাসরি বিতর্ক উপভোগ করেছে এবং অংশগ্রহণকারী দলের জন্য প্রেরণার উৎস হয়েছে।

🎤 কলেজ শাখা (সরকারি দল)
বিষয়: “এ সংসদ মনে করে যে, টেকসই উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধি নয় বরং মানবসম্পদ উন্নয়নই অধিক কার্যকর।”
➡️ আমাদের বিরোধী দল ছিল শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ।

🎤 স্কুল শাখা (বিরোধী দল)
বিষয়: “এ সংসদ মনে করে যে, শুধু শ্রমশক্তি রপ্তানি নয়, উদ্যোক্তা সৃষ্টিই দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করবে।”
➡️ সরকারি দল ছিল শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

উভয় দলই দক্ষতা, যুক্তি এবং আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করে এবং উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

এই প্রতিযোগিতায় আমাদের পথপ্রদর্শক ছিলেন সম্মানিত ক্লাব মডারেটরবৃন্দ –
মো. মাসুদ রানা স্যার এবং নিলয় পাল দীপ্ত স্যার।

✨ আমরা গর্বিত আমাদের প্রতিটি বিতার্কিকের জন্য এবং আশা করি ভবিষ্যতেও তারা আরও বড় অর্জন এনে দেবে। ✨

📸: শ্রদ্ধেয় ক্লাব মডারেটরগণ, প্রিয় বিতার্কিকবৃন্দ এবং দর্শক শিক্ষার্থীরা।

25/09/2025
24/09/2025

গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত বিতর্ক সন্ধ্যায় আমাদের ক্লাবের বিতার্কিক এবং প্যানেল সদস্য "রাবেয়া বসরি" অনলাইন একক বিতর্কে অংশগ্রহণ করবে। সবাইকে বিতর্কটি দেখার জন্য আহ্বান করা হলো।

“মানুষের মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার: সহায়ক নাকি বিপজ্জনক?”
এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন গ্লোবাল ডিবেট ফোরাম আয়োজিত
"বিতর্ক সন্ধ্যা – পর্ব ০৩"।

📅 বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
🕘 সন্ধ্যা ০৭:০০ টায়
📍 লাইভ – গ্লোবাল ডিবেট ফোরামের ফেসবুক পেইজে

একটি যুক্তিনির্ভর সন্ধ্যার আয়োজনে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
দেখুন, শুনুন, ভাবুন — আপনি কোন পক্ষ নেবেন?

🎤 বিতার্কিক হিসেবে উপস্থিত থাকবেন

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী এম এম জাবের

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাবেয়া বসরী


#বাংলা_বিতর্ক #মানসিক_স্বাস্থ্য #কৃত্রিম_বুদ্ধিমত্তা
Nirjhor Cantonment Public School & College

Photos from JCSC Debate Club's post 19/09/2025

গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত “আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বাংলা বিতর্ক প্রতিযোগিতা – ঢাকা অঞ্চল” এ অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ।

আমাদের পক্ষ থেকে কলেজ শাখা থেকে ৭ জন এবং স্কুল শাখা থেকে ৭ জন—মোট দুটি দল অংশগ্রহণ করে। এছাড়াও, আমাদের কলেজ থেকে দ্বাদশ শ্রেণির এ শাখার ২০ জন শিক্ষার্থীকে দর্শক হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, যারা সরাসরি বিতর্ক উপভোগ করেছে এবং অংশগ্রহণকারী দলের জন্য প্রেরণার উৎস হয়েছে।

🎤 কলেজ শাখা (বিরোধী দল)
বিষয়: “এ সংসদ মনে করে যে, পরীক্ষার ফলাফলই শিক্ষার মান নির্ধারণের একমাত্র মাপকাঠি নয়।”

➡️এই পর্বে আমাদের দলের সংসদ সদস্য অর্থাৎ, দ্বাদশ শ্রেণির আহমেদ ফয়সাল (৩য় বক্তা) অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে।
সরকারি দল ছিল রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

🎤 স্কুল শাখা (সরকারি দল)
বিষয়: “এ সংসদ মনে করে যে, কর্মস্থান সৃষ্টিতে উচ্চ শিক্ষার চেয়ে কারিগরী শিক্ষার অবদান বেশি।”
বিরোধী দল ছিল নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

উভয় দলই অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে বিতর্কে অংশগ্রহণ করে এবং সবার প্রশংসা অর্জন করে।

এই প্রতিযোগিতায় আমাদের পথপ্রদর্শক ছিলেন সম্মানিত ক্লাব মডারেটরবৃন্দ –
মো. নবি হোসেন ভুঁইয়া স্যার, মো. মাসুদ রানা স্যার এবং নিলয় পাল দীপ্ত স্যার।
এছাড়াও, আংশিক দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করেছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ফারজানা ইসলাম বর্ষা।

✨ আমরা গর্বিত আমাদের প্রতিটি বিতার্কিকের জন্য এবং আশা করি ভবিষ্যতেও তারা আরও বড় অর্জন এনে দেবে। ✨

📸: শ্রদ্ধেয় ক্লাব মডারেটরগণ এবং প্রিয় দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা।

18/09/2025

We’re excited to share that Our very own Debate Club has officially partnered with GDS 1st Annual Debate Xplora 2025 as an Event Partner of Gen-Z Debating Society 🚀🔥
This is just the beginning of something bigger — where young voices rise, logic dominates, and change begins. 💡🎤

🌟 𝐏𝐫𝐨𝐮𝐝 𝐭𝐨 𝐀𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞 𝐎𝐮𝐫 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐄𝐯𝐞𝐧𝐭 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫! 🌟

We are beyond excited to welcome 𝐉𝐨𝐥𝐬𝐡𝐢𝐫𝐢 𝐂𝐚𝐧𝐭𝐨𝐧𝐦𝐞𝐧𝐭 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 & 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐃𝐞𝐛𝐚𝐭𝐞 𝐂𝐥𝐮𝐛 - JCSC Debate Club as an 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 of 𝐆𝐃𝐒 𝟏𝐬𝐭 𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐃𝐞𝐛𝐚𝐭𝐞 𝐗𝐩𝐥𝐨𝐫𝐚, 𝟐𝟎𝟐𝟓! 🎤🔥

This collaboration marks the beginning of a journey where 𝐖𝐨𝐫𝐝𝐬 𝐈𝐧𝐬𝐩𝐢𝐫𝐞, 𝐋𝐨𝐠𝐢𝐜 𝐃𝐨𝐦𝐢𝐧𝐚𝐭𝐞𝐬, 𝐚𝐧𝐝 𝐘𝐨𝐮𝐧𝐠 𝐕𝐨𝐢𝐜𝐞𝐬 𝐑𝐢𝐬𝐞 to create impact. With partners like 𝐉𝐂𝐒𝐂 𝐃𝐞𝐛𝐚𝐭𝐞 𝐂𝐥𝐮𝐛, we are not just building an 𝐄𝐯𝐞𝐧𝐭 — we are building a 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐰𝐢𝐝𝐞 𝐌𝐨𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 of 𝐂𝐡𝐚𝐧𝐠𝐞, 𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩, 𝐚𝐧𝐝 𝐊𝐧𝐨𝐰𝐥𝐞𝐝𝐠𝐞. 🚀✨

🤝 𝐓𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫, 𝐖𝐞 𝐀𝐢𝐦 𝐭𝐨 𝐀𝐦𝐩𝐥𝐢𝐟𝐲 𝐭𝐡𝐞 𝐃𝐞𝐛𝐚𝐭𝐢𝐧𝐠 𝐂𝐮𝐥𝐭𝐮𝐫𝐞, inspire countless young minds, and spread the 𝐒𝐩𝐢𝐫𝐢𝐭 𝐨𝐟 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐯𝐞 𝐃𝐢𝐚𝐥𝐨𝐠𝐮𝐞 across every corner of the country.

💡 And here’s the exciting part — 𝐘𝐨𝐮𝐫 𝐂𝐥𝐮𝐛 𝐂𝐚𝐧 𝐁𝐞 𝐚 𝐏𝐚𝐫𝐭 𝐨𝐟 𝐓𝐡𝐢𝐬 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐓𝐨𝐨! If your team dreams of 𝐑𝐞𝐜𝐨𝐠𝐧𝐢𝐭𝐢𝐨𝐧, 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐰𝐢𝐝𝐞 𝐄𝐱𝐩𝐨𝐬𝐮𝐫𝐞, 𝐚𝐧𝐝 𝐒𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐁𝐞𝐬𝐢𝐝𝐞 𝐏𝐚𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐭𝐞 𝐃𝐞𝐛𝐚𝐭𝐞𝐫𝐬, this is your 𝐆𝐨𝐥𝐝𝐞𝐧 𝐂𝐡𝐚𝐧𝐜𝐞.

🔗 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤: https://forms.gle/cy1iPacTy2GmcLCm8

⚡ 𝐉𝐨𝐢𝐧 𝐔𝐬. 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 𝐰𝐢𝐭𝐡 𝐆𝐃𝐒. 𝐋𝐞𝐭’𝐬 𝐂𝐫𝐞𝐚𝐭𝐞 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐓𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫!

Photos from JCSC Debate Club's post 08/09/2025

✨ গত বছর এই সময়ে ✨
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত “আন্তঃহাউজ সাংস্কৃতিক সপ্তাহ – ২০২৪”-এর একক বিতর্ক প্রতিযোগিতায়, ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণীর ৪টি গ্রুপের মধ্যে আমাদের বিতর্ক ক্লাবের চারজন প্যানেল মেম্বার তাদের অসাধারণ যুক্তিতর্কের মাধ্যমে প্রথম স্থান অর্জন করেছিল। এটি আমাদের ক্লাবের জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত। 🏆🎤

এই বিজয় আমাদের বিতার্কিকদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিভার ফল। আমরা বিশ্বাস করি, এই সাফল্য আগামী দিনে আমাদের নতুন সদস্যদের অনুপ্রাণিত করবে এবং বিতর্কের মঞ্চে আরও নতুন দিগন্ত উন্মোচন করবে।

আমাদের সকল বিতার্কিকদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
এভাবেই এগিয়ে চলুন এবং যুক্তির আলোয় আলোকিত করুন প্রতিটি মঞ্চ। 💙

#জলসিঁড়ি_ক্যান্টনমেন্ট_স্কুল_ও_কলেজ #বিতর্ক_প্রতিযোগিতা

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sector/12, Jolshiri Abashon, Purbachal
Dhaka