জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২৫ চুড়ান্ত করণের লক্ষ্যে আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ে ২য় সভা অনুষ্ঠিত হবে। সবাই দোয়া করুন।
বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও চাই ।
বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি দাবি আদায় আমাদের একমাত্র লক্ষ্য ।
বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষক সহ সকল শিক্ষকদের বেতন বৈষম্য অবসান হোক "বিশ্ব শিক্ষক দিবসে" এটাই হোক মোদের প্রত্যাশা।
#মন্ত্রণালয়ের সাথে অনেক দেনদরবার করে সাড়ে তিন হাজার অনার্স মাস্টার্স শিক্ষকের এমপিও ব্যবস্থা আমরা করেছি, আগে এমপিও হোক এরপর ছোট খাটো যেগুলো সমস্যা রয়েছে তা সমাধান করা যাবে - অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় ।
গতকাল ২৯ শে আগষ্ট ঝিনাইদহ জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠান মাননীয় উপাচার্য মহোদয় উপরোক্ত মন্তব্য করেন। এছাড়াও ভিসি মহোদয় আরো বলেন, অনেক কলেজে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু সাবজেক্ট অধিভুক্ত দেওয়া হয় নি, সেই বিষয় গুলো সমাধানের জন্য সরকারের সাথে দেনদরবার চলছে।
আলহামদুলিল্লাহ,
অনার্স মাস্টার্স শিক্ষকরা নীতিমালায় অন্তর্ভুক্ত হয়ে খুব শীঘ্রই এমপিওভুক্ত হবে, ইনশাআল্লাহ।
27/10/2024
জরুরি নোটিশ.... (কলেজ শিক্ষক ভিত্তিক তথ্য সংগ্রহ)
==================================
আসসালামুয়ালাইকুম,
সম্মানিত সকল শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত শিক্ষকদের সঠিক তালিকা সাংগঠনিক ভাবে গ্ৰহণের উদ্দ্যোগ গ্ৰহণ করা হয়েছে। গত ১৫ই অক্টোবর ঢাকায় এমপিওভুক্তির দাবিতে কর্মসূচি পরবর্তী শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় সাথে সাক্ষাৎ কালে উভয় কর্তৃপক্ষ সংগঠনের নিকট প্রকৃত শিক্ষক সংখ্যা জানতে চায়। এর প্রেক্ষিতে সংগঠন থেকে সঠিক সংখ্যা নির্ধারণের জন্য ৪৯৫ টি কলেজ প্রতিনিধিদের তথ্য সংগ্রহের আলোকে বিভাগীয় ও জেলা প্রতিনিধিদের সহযোগিতায় কলেজ প্রতিনিধিদের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। উক্ত তথ্য ফরমেটটি সঠিকভাবে কম্পিউটার কম্পোজ করে কেন্দ্রীয় দপ্তরের সাংগঠনিক কাজের দায়িত্বে নিয়োজিত নিম্ন ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কলেজের নাম, জেলার নাম ও বিভাগের নাম উল্লেখ করে PDF ও WORD FILE আগামী ০৫ দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা যাচ্ছে।
✅ই-মেইল ঠিকানা: [email protected]
✅ হোয়াটসঅ্যাপ নাম্বার: 01556-415122
বিঃদ্রঃ কলেজ প্রতিনিধিরা তথ্য ফরমেটটির WORD FILE সংগ্রহের জন্য বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি ও উপরোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
28/08/2024
মাননীয়,,
প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি ও আপনার পারিষদ বর্গের দৃষ্টিতে আমার এ ক্ষুদ্র বার্তা পৌঁছাবে কি না জানিনা। তবে গেলে কৃতজ্ঞতা ভরে আপনাদের স্মরনে রাখবেন ভুক্তভোগী শিক্ষক সমাজ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মেনে নিয়োগপ্রাপ্ত অনার্স মাস্টার্স কোর্সের পাঠদানে নিয়োজিত ৩৫০০ ননএমপিও শিক্ষকের এমপিও এখন আপনাদের মর্জির উপর নির্ভর করছে। প্রায় আড়াই যুগ ধরে এই বঞ্চনা নিরসন করে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ছাত্র-জনতার এই অর্জনের ইতিহাসে এটাকে ঠাঁই এর দাবী জানাচ্ছি।
দূর্বিষহ জীবন যাপন করে আসছেন অনার্স মাস্টার্স কোর্সের ননএমপিও শিক্ষক সমাজ। দেশের অধিকাংশ কলেজ থেকে কোন টাকাও দেয়া হয় না। অথচ এই শিক্ষকদের ব্যবহার করে প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বারেবারে সরকার পরিবর্তন হলেও কোন সরকার প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করেননি। অনার্স মাস্টার্স কোর্সের পক্ষে মহামান্য আদালত নানা সময়ে এমপিও ভূক্তির রায় দিলেও জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর, শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্টদের দপ্তরেই ফাইলগুলো পচন ধরে পড়ে ছিলো। অনেক ফাইল গায়েবও হয়ে গেছে।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়
আপনার সমীপে জানাচ্ছি, দীর্ঘ এমপিও ভূক্তির বঞ্চনায় অনেক শিক্ষক জীবন ও পরিবারের জীবিকার তাগিয়ে নানা পেশায় চলে গেছেন। অনেকের চাকুরি থেকে বিদায় নেয়ার সময়ও হয়ে এসেছে। সম্মানিত সেই সকল শিক্ষক বাসায় ফিরবেন শুন্য হাতে। যাদের কপালে জুটবে না পরবর্তী জীবন ধারণের কোন আর্থিক, মানসিক ও জীবন ধারনের নিরাপত্তা ব্যবস্থা।
আপনার সমীপে জোরালো আবেদন। সারাদেশে ৫৫০০ ননএমপিও অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষক বর্তমানে সাড়ে ৩ হাজারে এসে পৌঁছায়েছে। অনুগ্রহ করে আপনার অন্তবর্তীকালীন সরকারের মেয়াদে এই সকল শিক্ষক ও পরিবারের মুখে হাসি ফোটাবেন। আপনিই পারবেন। যা অন্যরা পারেনি। আপনি পারবেন। যা অন্যরা ইতিহাস সৃষ্টি করতে পারেনি। আপনি পারবেন। কারন আপনি মৃত্তিকার পথ ধরে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন। মানুষের কল্যাণে। আপনার আগামীর পথ, অগ্রযাত্রা মসৃণ হোক এই প্রত্যাশা করছি। জয় হোক সোনার বাংলার, জয় হোক ছাত্র-জনতার স্বপ্নের দেশ গড়া। জয় হোক অন্তবর্তীকালীন সরকারের।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্যে ছিল, যে কারণে শিক্ষার্থীরা এই বিপ্লব ঘটিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আন্দোলনের সাথে সম্পর্ক যুক্ত শিক্ষার্থীদের সাথে বসে প্রত্যেক টি বিশ্ববিদ্যালয় গুলোতে কাজ করতে হবে। তাহলেই এই বিপ্লব স্বার্থক হবে।
ড. এ এস এম আমানুল্লাহ
নব নিযুক্ত ভাইস চ্যান্সেলর
জাতীয় বিশ্ববিদ্যালয় ।
28/08/2024
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ স্যার আজ যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার Molla Mahfuz Al-Hossain স্যার যোগদানপত্রটি গ্রহণ করেন ।
তাং ২৮-০৮-২০২৪ ইং
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আসসালামুআলাইকুম।আগামীকাল ১৬/০৮/২০২৪ রোজ শুক্রবার
রাত ৯.৩০ টায় অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও বিষয়ে করণিয় ঠিক করতে একটি ভার্চুয়াল সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভায় বৈষম্যের শিকার সকল অনার্স মাস্টার্স শিক্ষকগণকে উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ করা হলো। উক্ত মতামতের উপর একটি রোডম্যাপ তৈরি করে পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।
জুম লিংক যথা সময়ে দেওয়া হবে।
আহ্বানে
১।মোঃ মেহরাব আলী
২। নেকবর হোসাইন
এমপিও না চাওয়া শর্তে স্ট্যাম্পে স্বাক্ষর করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পর যদি হাজার হাজার প্রতিষ্ঠান এমপিও পায়, তবে অনার্স মাস্টার্স শিক্ষকরা কেন এমপিও পাবে না ???
বঙ্গবন্ধুর স্বাধীন দেশে কেউ বঞ্চিত থাকবে তা হতে পারে না।
বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকরা দীর্ঘ ৩১ বছর ধরে বেতন বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়ে ছাত্রলীগ, যুবলীগ করা অনেক শিক্ষক সহ সাধারণ শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছে। আমাদের কর্ম রয়েছে কিন্তু বেতন নেই। তাই আমাদের দাবি এই শিক্ষকদের এমপিও বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিবেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়।।
বেসরকারি মাদ্রাসা পর্যায়ে ফাজিল ও কামিল স্তরের শিক্ষকরা যদি এমপিও পায় তাহলে বেসরকারি অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকরা কেন এমপিও পাবে না??
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka