20/03/2026
🌙✨ পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ✨🌙
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে Smiling Children Special School-এর পক্ষ থেকে আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌙🤲
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান শেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আনন্দ ও সৌহার্দ্যের উৎসব ঈদ। এই পবিত্র দিনে আমরা কামনা করি সবার জীবনে নেমে আসুক শান্তি, সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি।
আমাদের প্রিয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাসি, ভালোবাসা ও সম্ভাবনায় ভরে উঠুক আগামীর দিনগুলো। সকলের সহযোগিতা, ভালোবাসা ও দোয়ায় আমরা তাদের জন্য একটি সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে চাই। 💙
সবাইকে আবারও জানাই
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
🌙 ঈদ মোবারক 🌙
— Smiling Children Special School
15/03/2026
ঈদ মেহেদী উৎসব
Smiling Children Special School - SCSS
08/03/2026
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা! 🌸
"প্রতিটি শিশুর হাসিতে মিশে থাকে একজন মায়ের নিঃস্বার্থ ত্যাগ আর শিক্ষিকার মমতা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পৃথিবীটা সুন্দর করে তোলার নেপথ্যে যে নারীরা নিরলস পরিশ্রম করছেন, আজকের দিনে সেইসব অদম্য মা, বোন এবং শিক্ষিকাদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।"
স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল পরিবারের পক্ষ থেকে সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের প্রাণঢালা অভিনন্দন। 💜
21/02/2026
আমার ভাইয়ের রক্তে রাঙানো
২১শে ফেব্রুয়ারি
19/02/2026
🌙 স্মাইলিং চিলড্রেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এর আয়োজনে
পবিত্র মাহে রমজান উপলক্ষে
✨ মাসব্যাপী আয়োজন ✨
🕌 “ইফতার বাজার” 🕌
সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী নিয়ে
আপনাদের সেবায় আমরা প্রস্তুত।
🤲 এই ইফতার বাজারে আপনারা সকলেই সাদর আমন্ত্রিত।
31/01/2026
🌈🏅 দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
🏅ছাত্র-ছাত্রীদের পুরস্কার গ্রহণ পর্ব
আমাদের দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শিক্ষক, থেরাপিষ্ট, কমিটি মেম্বার, স্টাফ ও সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে বিজয়ী ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেছে। পাশাপাশি যে সকল শিক্ষার্থী কোনো স্থানে আসতে পারেনি, তাদের জন্য ছিল সান্তনা পুরস্কার—কারণ আমাদের কাছে অংশগ্রহণই সবচেয়ে বড় অর্জন।
ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে এক মাসব্যাপী প্রশিক্ষণে শিশুদের যে পরিবর্তন আমরা দেখেছি, তা ছিল সত্যিই দেখার মতো।
প্রশিক্ষণের প্রথম দিকে যেসব বাচ্চা শুধু হাঁটত, শেষের দিকে এসে দেখা গেছে তারাই দৌড়াতে শুরু করেছে। যারা শুরুতে মাঠে বেশিক্ষণ থাকতে পারত না, অস্থির হয়ে পড়ত, তারাই শেষদিকে মাঠকে নিজের পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছে—ক্লাসে ফিরতে চাইত না।
যেসব বাচ্চা আগে জাম্প করতে পারত না, তাদের মধ্য থেকে কয়েকজন হাই জাম্প শিখেছে। যারা আগে চিপস রেসের সময় হাত বাঁধতে দিত না, তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করে খুব সুন্দরভাবে হাত বাধতে দিয়েছে এবং চিপস রেসে ভালোভাবে অংশগ্রন করেছে।
নাম ডাকলে লাইনে এসে দাঁড়াতে হবে, বাঁশির শব্দে দৌড় শুরু করতে হবে—এই নির্দেশনাগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে।
এই আয়োজনটি যে শুধুমাত্র একটি খেলা নয়, বরং তাদের সার্বিক শারীরিক, মানসিক ও সামাজিক উন্নয়নের জন্য, সেই বিষয়টি শিশুরা ধীরে ধীরে অনুধাবন করতে পেরেছে। প্রতিটি শিশুই এই পরিবেশে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আজকের দিনটি ছিল আনন্দ, উৎসাহ ও আবেগে ভরপুর। শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, কমিটি মেম্বার—সবার মুখেই ছিল হাসি ও তৃপ্তির ছাপ। এই সুন্দর আয়োজনের পেছনে রয়েছে সবার অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা।
✨ এই সফল আয়োজন বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পাশে ছিলেন—সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, কমিটি সদস্য এবং শুভানুধ্যায়ী সকলের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের সহযোগিতায়ই সম্ভব হয়েছে এই আনন্দঘন মুহূর্তগুলো। 💙
#বিশেষ_শিশু
#অংশগ্রহণই_সাফল্য
#সবার_জন্য_খেলাধুলা
31/01/2026
🌈🏅 দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিক্ষক পর্ব
31/01/2026
🌈🏅 দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সাংস্কৃতিক পর্ব
31/01/2026
🌈🏅 দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অভিভাবক পর্ব
31/01/2026
🌈 বিশেষ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ 🏅
⭐️ডে-শিফটের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা⭐️
আমাদের স্কুলে অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রেগুলার রুটিনের একটি আবশ্যিক অংশ হিসেবে ক্রীড়া কার্যক্রম রাখা হয়। কারণ আমরা বিশ্বাস করি—শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের ধারাবাহিকতা বজায় রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবছরের মতো এ বছরও আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২ দিন ব্যাপী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শুরুর এক মাস আগে থেকেই দক্ষ ক্রীড়া প্রশিক্ষকের তত্ত্বাবধানে একটানা প্রশিক্ষণ পরিচালনা করা হয়, যাতে শিশুরা আত্মবিশ্বাস ও আনন্দের সাথে মাঠে অংশ নিতে পারে।
আজকের এই আয়োজনে আমাদের বিশেষ শিশুরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেছে এবং নিজেদের যোগ্যতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। শিশুদের মুখের হাসি, উচ্ছ্বাস আর আত্মবিশ্বাস আমাদের সকলের জন্য ছিল ভীষণ অনুপ্রেরণাদায়ক।
শুধু শিশুরাই নয়—শিক্ষক, থেরাপিস্ট ও সংশ্লিষ্ট সকলেই আজ ছিলাম সমানভাবে আনন্দিত। সবার সম্মিলিত প্রচেষ্টা, পরিকল্পিত প্রশিক্ষণ ও ভালোবাসার ফলেই আজ আমরা আমাদের শিশুদের এভাবে মাঠে দেখতে পেরেছি।
✨ এই সাফল্যের পেছনে যাঁরা অবদান রেখেছেন, ক্রীড়া প্রশিক্ষকে, সকল শিক্ষক, থেরাপিস্ট ও অভিভাবকদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
আমাদের বিশেষ শিশুরা এগিয়ে যাক—এই কামনাই সবসময়। 💙