28/04/2026
বিদেশি কর্মীদের জন্য কেয়ারগিভিং সেক্টরে প্রবেশের প্রধান ভিসা হলো Specified Skilled Worker (SSW1) ।
•এই ভিসার মাধ্যমে জাপানে মোট ৫ বছর পর্যন্ত কাজ করা যায়।
•SSW1 ভিসায় সাধারণত পরিবারকে (স্বামী/স্ত্রী, সন্তান) জাপানে নিয়ে আসার অনুমতি নেই।
•SSW কর্মীদেরকে জাপানিজ কর্মীদের মতোই সমান বেতন ও শ্রম সুরক্ষা দেওয়া বাধ্যতামূলক।
এই ভিসায় আসতে হলে শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেই যথেষ্ট তবে অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা এবং ভাষার জ্ঞান থাকতে হবে।
•ভাষাগত দক্ষতা JLPT N4 পাশ সার্টিফিকেট অথবা JFT-Basic পাস সার্টিফিকেট থাকতে হবে। যদিও N4 হলো SSW1 এর জন্য ন্যূনতম আইনি প্রয়োজনীয়তা, কার্যকরভাবে কাজ করার জন্য উচ্চতর ভাষা দক্ষতার প্রয়োজন।
•স্কিল টেস্ট পাস সার্টিফিকেট থাকা লাগবে।(আহামরি বেশি কঠিন না,একটু পড়াশোনা করলেই পাস করা যাবে)
•বয়স ১৮ বছর হতে হবে।
বেতন এবং আনুষঙ্গিক সুবিধাঃ
•SSW1 ভিসার কর্মীদের গড় মাসিক বেতন প্রায় 160,000-200,000JPY হয়।তবে সিটির উপর ডিপেন্ড করে কিছুটা কম-বেশি হতে পারে।এখান থেকে ট্যাক্স,পেনশন,হেলথ ইন্স্যুরেন্স ফি,বাসা ভাড়া,গ্যাস,কারেন্ট বিল ইত্যাদি কেটে নিয়ে 110,000-130,000JPY থাকতে পারে।
•যদি আপনি জাতীয়ভাবে স্বীকৃত Certified Care Worker (介護福祉士) হন, তবে গড় মাসিক বেতন 220,000-250,000 JPY পর্যন্ত হতে পারে ।
• ওভারটাইম এবং নাইট শিফট কাজের জন্য শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত বর্ধিত হারে বেতন দেওয়া হয় (২৫% থেকে ৫০% বেশি)। যত তাড়াতাড়ি কাজ এবং জাপানীজ ভাষাতে দক্ষ হতে পারবেন তত তাড়াতাড়ি নাইট শিপটে কাজ করার সুযোগ পাবেন।
• সকল কর্মী জাপানিজ কর্মীদের মতোই স্বাস্থ্য বীমা, পেনশন এবং কর্মসংস্থান বীমা সুরক্ষার অধিকারী হন।
•ছয় মাস কাজ করার পর প্রতি বছর কমপক্ষে ১০ দিনের জন্য বার্ষিক প্রদত্ত ছুটি পেয়ে থাকেন।
অন্যান্য ক্যাটাগরিতে SSW1থেকে SSW2ভিসায় কনভার্ট হওয়ার সুযোগ থাকলেও কেয়ারগিভিং ক্যাটাগরিতে জাপান সরকার ২০২৩ সালে এই সুযোগ বন্ধ করে দিয়েছে।তাই জাপানে দীর্ঘমেয়াদী বসবাস ও পরিবারকে সাথে রাখার জন্য Certified Care Worker (介護福祉士) জাতীয় যোগ্যতা অর্জন করা প্রয়োজন ।
•এই যোগ্যতা থাকলে অনির্দিষ্টকালের জন্য ভিসা নবায়নযোগ্য।অর্থাৎ ভিসা রিনিউ করে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারবেন।
•এই ভিসায় ফ্যামিলিকে(স্বামী/স্ত্রী, সন্তান) জাপানে নিয়ে আসার অনুমতি পান।
•স্থায়ী রেসিডেন্সি (PR)এর জন্য আবেদন করা যায়।
১০ বছর কেয়ারগিভারে কাজ করলে জাপান সরকার থেকে প্রতি মাসে ১লাখ ইয়েন করে দেওয়া হয়।
কিভাবে আবেদন করবেন?
বাংলাদেশ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোম্পানিতে ইন্টারভিউ দিবেন।ইন্টারভিউতে পজিটিভ রেজাল্ট আসলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কোম্পানি ইমিগ্রেশনে Certificate of Eligibility(CoE)এর জন্য আবেদন করবে।CoE প্রাপ্তির পর VFS Global এর মাধ্যমে দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হয়।