InshaAllah Jannat

InshaAllah Jannat কুরআন ও হাদিস ভিত্তিক প্রশ্ন ও উত্তর, ?

আসসালামুয়ালাইকুম।
আল্লাহ্‌র অশেষ মেহেবানিতে ইনশাআল্লাহ জান্নাত পথচলা শুরু করেছে । সকল ধরনের ইসলামিক প্রশ্ন উত্তর আমরা কুরআন ও হাদিসের আলোকে সম্মানিত আলেম ও মুহাতারাম এবং নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করে থাকি। 💟💟আমাদের ইউটিউব (Youtube) চ্যানেল- https://goo.gl/tbwAH4
ত্রুটি হলে মার্জনীয় দৃষ্টিতে দেখবেন আর আমাদের জানিয়ে দিবেন আশা করি। আমরা তা দ্রুত সমাধানের চেষ্টা করবো।
সবাইকে আল্লাহতায়ালা দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমীন।
"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]

18/02/2026
আমি মিউজিক ছেড়ে দিয়েছিলাম,তারপর ভাবতাম কি করবো,কি কাজ করবো...?এক পর্যায়ে আমার অবস্থা এমন হলো যে,আমি আমার শেষ ১০০ রুপি বে...
30/04/2025

আমি মিউজিক ছেড়ে দিয়েছিলাম,তারপর ভাবতাম কি করবো,কি কাজ করবো...?
এক পর্যায়ে আমার অবস্থা এমন হলো যে,আমি আমার শেষ ১০০ রুপি বের করে আমার স্ত্রীকে দিয়ে দিলাম।তাকে বললাম, আগামীকাল থেকে আর কিছু চাইবে না, এখন আমার কাছে দেয়ার মত আর কিছু নাই।

আমার অবস্থা এমন হয়ে গেছিলো, উপরে আল্লাহ ছাড়া সেই মূহুর্তে আর কোন সহায় ছিলো না।
আমি মাওলানা তারিক জামিল সাহেবের কাছে একবার একটা হাদীস শুনেছিলাম,
-যদি তুমি আল্লাহর জন্য কোন কিছু ছেড়ে দাও,আল্লাহ তোমাকে এর চাইতে অনেক গুন বেশী দিবে।

এই হাদীসের শব্দ গুলো আমার মাথায় গেঁথে গিয়েছিল, আবার হতাশ হয়ে মাঝে মধ্যে চিন্তা করতাম আসলেই কি সু সময় আসবে?
পরক্ষনেই মাথায় আসতো, আল্লাহর নবীর কথা তো মিথ্যা হতে পারে না।

২০০২ সালের কথা বলছি, একদিন আমি মসজিদে বসে আছি, একজন ব্যক্তি এলেন আমার কাছে। উনি জিজ্ঞাসা করলেন ; ভাই তুমি বর্তমানে কি করছো?
আমি উত্তর দিলাম,বর্তমানে কিছুই করছি না।

উনি আমাকে বললেন, চলো আমরা কাপড়ের ব্যবসা শুরু করি পার্টানারে। আমি ২৫ লাখ দিবো,আর তুমি দিবে ২৫ লাখ।
আমি রাজি হয়ে গেলাম। বাসায় এসে চিন্তা করছিলাম, আরে আমি যে রাজি হয়ে গেলাম এখন এই টাকা পাবো কোথায়?
মাথায় সারাদিন ঘুরতো,কি বিক্রি করবো, কার কাছে চাইবো। অবশেষে আমি পৈত্রিক জমি বিক্রি করে টাকা জোগাড় করে আমার পার্টানকে দিলাম।
আমরা কাপড় ক্রয় করলাম, রোজা এবং ঈদ টার্গেট করে সেগুলো দিয়ে জামা বানালাম।

কিন্তু আবারো আল্লাহর পরীক্ষায় পতিত হলাম।আমরা যেসব জামা বানিয়েছি সব গুলো জামার সাইজ এবং প্যার্টান ছোট বানিয়ে ফেলি। পাকিস্তানের বাজারে এই সাইজের জামা কেউ কিনতে চাইলো না।
মসজিদে এসে আল্লাহর কাছে সেজদায় গিয়ে জিজ্ঞাসা করতাম, কি ভুল হয়েছে আল্লাহ?

আল্লাহ জবাব দিলেন অন্যভাবে ; একদিন পাকিস্তানের রাস্তায় আমি আর আমার পার্টনার কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি, মানুষকে ডাকছি আমাদের ড্রেস গুলো কিনতে।
হঠাৎ দেখলাম, একজন বাংলাদেশী ব্যবসায়ী এসে আমাদের বললেন, আমার কিছু ছোট সাইজের সেলোয়ার আর কামিজ চাই। তোমরা ব্যবস্থা করে দিতে পারবে?
পাকিস্তানের বাজারে সব ড্রেস পাকিস্তানের মেয়েদের লম্বা অনুযায়ী বানানো হয়।আর বাংলাদেশের মেয়েরা কিছুটা শর্ট,তাই আমার ছোট সাইজের সেলোয়ার-কামিজ প্রয়োজন!

আমি আর আমার পার্টনার অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে ছিলাম কিছুক্ষন। আর আল্লাহর রাজিক কার কিভাবে নির্ধারিত হয়ে যায় তা সেদিন চিন্তা করছিলাম।
ঐ বাংলাদেশী ভাই আমাদের সব গুলো ড্রেস এক লটে কিনে নিয়ে গেলেন।

এতক্ষণ বলছিলাম,পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় ব্যান্ড শিল্পী জুনায়েদ জামসেদের গল্প।গল্পটি শুনেছি উনার এক লেকচার থেকে। যিনি মাওলানা তারিক জামিল সাহেবের দাওয়াত পেয়ে মিউজিক ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে এসেছিলেন।যশ,খ্যাতি,প্রাচুর্য সব পিছনে ফেলে একদম শূন্য হয়ে গেছিলেন। সেই জুনায়েদ জামসেদের হাত ধরেই পাকিস্তানে "খাদি" কাপড়ের ড্রেসের বিপ্লব শুরু হয়।মিউজিক ছেড়ে শেষ ১০০ রুপি স্ত্রীর হাতে তুলে দেওয়া জুনায়েদ জামসেদের কাপড় তৈরির গার্মেন্টসে এক সময় কাজ করতো ১০ হাজার মানুষ।
করাচীতে সব চাইতে জনপ্রিয় কাপড়ের দোকান হয়ে উঠে জুনায়েদর ফ্যাশন হাউজ।

জুনায়েদ বলতেন, আমি মেয়েদের ড্রেস বানাই, কিন্তু মেয়েদের কোনদিন পন্য বিক্রির জন্য মডেল বানিয়ে বিজ্ঞাপন দিতাম না। মেয়েদের ছবি এতটা মূল্যহীন নয় যে,আমরা মেয়েদের ছবি ব্যবহার করে পন্য বিক্রি করবো।
রিজিকদাতা হলেন আল্লাহ, কোন মেয়ে,মডেল বা অভিনেত্রী নয়।

আমার মনে হতো, আমার ব্যবসায় আমরা দুইজন পার্টনার ছাড়াও তৃতীয় অংশীদার ছিলেন স্বয়ং আল্লাহ।
আমার মনে হয়, আল্লাহ চান তার বান্দা আগে ঠিক হয়ে যাক, সহী লাইনে আসুক; তারপর উনি দায়িত্ব নিয়ে সেই বান্দার রিজিক ঠিক করবার দায়িত্ব নিয়ে নেন।

মনে রাখবেন, আল্লাহ নিজেই তো ঘোষণা দিয়েছেন;

" আর যে আল্লাহকে ভয় করে,আল্লাহ তার জন্য নিস্কতির পথ বের করে দিবেন, এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন।"

পাকিস্তানের তরুন সমাজের চিন্তার জগতে আলোড়ন তোলা জুনায়েদ জামসেদ ২০১৬ সালে বিমান দূর্ঘটনায় ইন্তেকাল করেন।যার গজল এখনো মুগ্ধ হয়ে শুনি।

[জুনায়েদ জামশেদের সাক্ষাৎকার থেকে]

রিযিকের বরকতের জন্য দোয়া ও আমল:দোয়া:১️. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواكউচ্চারণ: আল্লাহুম্মাক্‌ফিনি বিহ...
24/03/2025

রিযিকের বরকতের জন্য দোয়া ও আমল:

দোয়া:
১️. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك
উচ্চারণ: আল্লাহুম্মাক্‌ফিনি বিহালালিকা আন হারামিকা, ওআগ্‌নিনি বিফাদলিকা আম্মান্‌ সিওয়াক।
অর্থ: "হে আল্লাহ! তুমি আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করো।"
(তিরমিজি ৩৫৬৩, হাসান সহীহ)

২️. اللهم إني أسألك علما نافعا، ورزقا طيبا، وعملا متقبلا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ‘ইলমান নাফি’আ, ওয়া রিযকান তইয়্যিবা, ওয়া ‘আমালান মুতাক্বাব্বালা।
অর্থ: "হে আল্লাহ! আমি তোমার কাছে কল্যাণকর জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।"
( ইবনে মাজাহ ৯২৫, সহীহ)

আমল:
১. আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলা –
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির ব্যবস্থা করবেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেবেন এবং এমন উৎস থেকে তাকে রিযিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না।"
(আবু দাউদ ১৫১৮, সহীহ)

২. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা – রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "যে ব্যক্তি চায় তার রিযিক প্রশস্ত হোক এবং তার হায়াত দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।"
(সহীহ বুখারী ২০৬৭, সহীহ মুসলিম ২৫৫৭)

৩. তাওয়াক্কুল করা – আল্লাহ বলেন, "আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তাঁর জন্য তিনিই যথেষ্ট।"
(সূরা তালাক, আয়াত নং ৩)

রমাদান কেমন কাটলো? একজন আলিম প্রশ্ন করলেন।বললাম, আলহামদুলিল্লাহ ভাল। উত্তর শুনে একই প্রশ্ন আবার করলেন, কেমন কাটলো?উত্তর ...
05/03/2025

রমাদান কেমন কাটলো? একজন আলিম প্রশ্ন করলেন।
বললাম, আলহামদুলিল্লাহ ভাল।
উত্তর শুনে একই প্রশ্ন আবার করলেন, কেমন কাটলো?
উত্তর আগেরটাই দিলাম, ভাল আলহামদুলিল্লাহ।
কিছুক্ষন চুপ করে থেকে বললেন, সত্যিই ভাল কেটেছে? ভাল থাকার অর্থ তো হলো, আমার রমাদান এমন ভাবে শেষ হলো, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আমার গুনাহগুলো মিটে গিয়েছে। আমার রোজা তারাবী, আমার সব আমল তিনি কবুল করে নিয়েছেন।
এরপর নিজেই কাঁদতে লাগলেন। অঝোরে…
হাত উঠিয়ে তারপর দু'আ শুরু করলেন। দু'আর ভেতর আওড়াতে লাগলেন মাওলানা তারিক জামিল সাহেবের সেই কথাগুলো—
আল্লাহ! বাচ্চারা খাতার মধ্যে আঁকাবাঁকা উল্টো পাল্টা নানা কিছু লিখে নিয়ে এসে বলে, আব্বু/আম্মু! দেখো আমি কত সুন্দর লিখেছি। বাবা মাও তার সাথে সাথে বলেন, সত্যিই তো বাবা! অনেক সুন্দর হয়েছে!
আল্লাহ!
আমাদের আমলগুলোও তো এমন। আমাদেরও মনে হয়, কত ভাল ভাল কাজ করেছি। কত সাওয়াব কামিয়েছি। কিন্তু তুমি তো জানো, আমাদের আমলের প্রকৃত অবস্থা। তুমি যদি পাকড়াও করো, আমরা কেউ বাঁচতে পারবো না।
আল্লাহ! মার চেয়েও তুমি বেশি ভালবাসো। বাবার চেয়েও বেশি মুহাব্বত করো। আমাদের সাথে সেই ছোট বাচ্চার মতই মুআমালা করো। মাফ পাওয়ার যোগ্য না হলেও মাফ করে দাও…
~ রিজওয়ানুল কবির (হাফি.)

রাসূলুল্লাহ (ﷺ) নতুন চাঁদ দেখে যে দোয়া বলতেন...
01/03/2025

রাসূলুল্লাহ (ﷺ) নতুন চাঁদ দেখে যে দোয়া বলতেন...

জান্নাতের গুপ্তধন 💛 💚
30/04/2023

জান্নাতের গুপ্তধন 💛 💚

Courtesy: Do Halal Design
07/04/2023

Courtesy: Do Halal Design

Address

Dhanmondi
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when InshaAllah Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share