Math is Game

Math is Game আমাদের উদ্দেশ্য, গণিতকে সহজ ও প্রাণবন্ত করে সবার কাছে উপস্থাপন করা।

24/08/2026
কতটা অনিয়ম।। তার একটি নমুনা
23/08/2026

কতটা অনিয়ম।। তার একটি নমুনা

20/08/2026

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা বদরুন্নেসা কলেজে

20/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে।
ওইদিন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবে।
পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হওয়ার কথা রয়েছে। আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে।

19/08/2026

যদিও দীপু মনি আমায় অন্যায়ভাবে জেল খাটিয়েছেন—সেই ব্যক্তিগত কষ্ট ও ক্ষোভ আমার জায়গায় আছে।

তবুও একজন মানুষ হিসেবে আজকের ঘটনাটি হৃদয় ছুঁয়ে যায়।
একদিকে মা কারাগারে, অন্যদিকে বাবার মৃত্যু; আর সেই মেয়ে মাকে বাবার শেষ বিদায়ে উপস্থিত করাতে ছুটে বেড়াচ্ছে।

রাজনীতি, বিরোধ, অভিমান—সবকিছুর ঊর্ধ্বে এটি একজন সন্তানের অসহায়ত্বের দৃশ্য।
এখানেই জীবনের বড় শিক্ষা—ক্ষমতা, পদ, প্রভাব কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ যে ক্ষমতাবান, কাল সে অসহায় হতে পারে।
তাই মতের বিরোধ থাকলেও মানবিকতা যেন হারিয়ে না যায়।

প্রতিশোধ নয়, ন্যায়বিচারের পাশাপাশি সহমর্মিতাই হোক আমাদের পরিচয়।

কারণ একজন সন্তানের তো তার বাবা-মায়ের রাজনৈতিক সিদ্ধান্তের দায় থাকার কথা নয়।

শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ, আর কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরীক্ষা।

19/08/2026

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু করার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা বিভাগ।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষা আগামী মার্চে শুরু করার বিষয়ে নতুন করে আলোচনা চলছে।

19/08/2026

আমাদের সমাজে যেন একটি অলিখিত ধারণা তৈরি হয়েছে, শিক্ষককে সব সময় কষ্টে থাকতে হবে, কম বেতনেই সন্তুষ্ট থাকতে হবে, সব সময় গম্ভীর ও নিরানন্দ থাকতে হবে।

অথচ একজন সুখী, মানসিকভাবে সুস্থ ও সৃজনশীল শিক্ষকই একজন ভালো শিক্ষক হতে পারেন। যে সমাজ তার শিক্ষকদের স্বাভাবিক জীবনযাপনের অধিকারকে সম্মান করে না, সে সমাজ কখনো মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারে না।
-সংগ্রহ

নতুন কারিকুলাম নিয়ে সমালোচনা এবং নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমার কথোপকথনের কল রেকর্ড ফাঁস করার কারণে তৎকা...
18/08/2026

নতুন কারিকুলাম নিয়ে সমালোচনা এবং নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমার কথোপকথনের কল রেকর্ড ফাঁস করার কারণে তৎকালীণ শিক্ষামন্ত্রী দিপুমণি আগষ্ট ১১, ২০২৩ তারিখে হতে আমাকে গোয়েন্দা নজরদারী রাখেন গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত, তখনো কেউ নতুন কারিকুলাম নিয়ে সোচ্চার ছিল না।।
আজ তৎকালীণ শিক্ষামন্ত্রী দিপুমণি কোথায়?
আমি জেলে ছিলাম কয়দিন আর উনি?
সময় বদলায়...

শিক্ষামন্ত্রীর আগের কথা সাথে কোন মিল খুঁজে পান?
17/08/2026

শিক্ষামন্ত্রীর আগের কথা সাথে কোন মিল খুঁজে পান?

16/08/2026

সংখ্যার ইতিহাস: গুহাবাসী মানুষ থেকে আধুনিক গণিত।।

#গণিত #সংখ্যার_ইতিহাস

Address

শান্তিনগর, পীর সাহেবের গলি
Dhaka
1217

Telephone

+8801732426264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Math is Game posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category