31/05/2022
একটা অর্গানাইজেশন-এ কার ইম্পর্টেন্স বেশি? একজন সিইও কার উপর বেশি নির্ভরশীল?
হেড অব সেলস নাকি সিএফও নাকি হেড অব হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (𝐇𝐑𝐃)?
প্রতিটা ক্ষেত্রই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে কোম্পানিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টাটাই করে। সেলস কিংবা ফাইনান্সের কাজ গুলো বা তাদের পারফর্মেন্সটা বিভিন্ন ফিগার দিয়ে সহজেই বোঝা যায়। অনেকেই মনে করতে পারেন বা মনে করেন 𝐇𝐑 –এর কাজটা সহজ। আসলেই কি তাই?
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা 𝐇𝐑 ডিপার্টমেন্ট –এর কাজগুলো সাধারণত পর্দার আড়ালেই হয়ে থাকে। মানুষ ছাড়া কোনও ব্যবসা নেই, আর 𝐇𝐑 ডিপার্টমেন্ট এই মানুষ নিয়েই কাজ করে।
কর্মী নিয়োগের মত একটি গুরুত্বপূর্ণ 𝐇𝐑 ডিপার্টমেন্ট কাজ করে থাকে। এটি সহজ শোনায়, তবে কর্মী নিয়োগ একটি গভীর জটিল প্রক্রিয়া। ২০১৫ সালে ক্যারিয়ার বিল্ডার একটি জরিপ করেছে যেখানে ৪৮ শতাংশ সিইও বলেছেন যে তাদের কোম্পানিকে অযোগ্য লোক নিয়োগের কারণে অর্থ হারাতে হয়েছে। এবং সেই প্রক্রিয়াটি খুব সহজ হচ্ছে না। কিন্তু এখানেই এইচআর বিভাগগুলি শক্ত ভুমিকা পালন করে। তারা যত তাড়াতাড়ি সম্ভব যেনতেন লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছে না - তারা এই কাজের জন্য সেরা ব্যক্তিদের সন্ধান করছে এবং এটি দীর্ঘমেয়াদে অর্থ সাশ্রয় করে।
কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা বৃদ্ধি, নিজ নিজ দক্ষতা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহারে তাদেরকে উদ্বুদ্ধ করা এইচআরের দায়িত্ব। কর্মীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে সহযোগিতার চেষ্টা করে এইচআর। কোনো সমস্যার সমাধান করা না গেলেও তার কারণে যাতে কর্মীর মনে কাজের প্রতি অনীহা তৈরি না হয়, প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ ও ঘৃণার জন্ম না দেখা দেয় মোটিভেশনের মাধ্যমে সেটি নিশ্চিতের চেষ্টা করে এইচআর। দক্ষ কর্মীদের ধরে রাখা (Employee retention) এইচআরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
𝐇𝐑-এ দক্ষতা বৃদ্ধির জন্য CareersHub Bangladesh Professionals এর 𝐏𝐆𝐃𝐇𝐑𝐌 কোর্সটির সিলেবাস রিভিউ করে বর্তমান আধুনিক বিশ্বের 𝐇𝐑 এর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আপনার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। এই কোর্সে ট্রেইনার হিসেবে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের 𝐇𝐑-এর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র প্রফেশনালগণ। এই কোর্সটির সার্টিফিকেট প্রদান করছে MelbourneMetropolitanCollege, Australia.