23/08/2026
🔸সাপ্তাহিক ইলমী মাজলিস🔸
বিষয়: সূরা আন-নাযি‘আত: শিক্ষা ও দিকনির্দেশনা
আলোচক:
উস্তায মুহাম্মদ নাসীল শাহরুখ
টিচার্স ট্রেইনার | লেখক | তাজবিদে সনদপ্রাপ্ত উস্তায | দাওরায়ে হাদীস | হাফিযুল কুরআন | বুয়েট সিএসই গ্রাজুয়েট
📅 তারিখ: ২৭ শে আগস্ট, ২০২৬ (বৃহস্পতিবার)
⌛ সময়: বাদ মাগরিব (৬ টা ৫০ মিনিটে )
📍 স্থান: বাসা: ১৭, রোড: ৬/এ, সেক্টর: ৫, উত্তরা, ঢাকা
🌸 মহিলাদের জন্য সরাসরি অংশগ্রহণের সুব্যবস্থা রয়েছে
আল্লাহ তায়ালা আলোচনাকে আমাদের জন্য কল্যাণকর করুন।
20/08/2026
📚 আলহামদুলিল্লাহ!
‘শারহু মানযুমাতিল বাইকুনিয়্যাহ’ কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইলমে হাদীসের মৌলিক বিষয়গুলো নিয়ে আয়োজিত এই কোর্সে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ তাআলা আমাদের অর্জিত ইলমকে উপকারী করুন এবং আমল করার তাওফিক দান করুন। 🤲
18/08/2026
"যে আমলটা আপনি সওয়াবের নিয়তে করছেন — সেটাই যদি হয় বিদ'আত?"
চিন্তা করে দেখুন — কত আমল আমরা করি শুধু এই কারণে যে "সবাই করে", "আগে থেকে চলে আসছে", "মুরুব্বিরা করতেন"। কিন্তু কেউ কি কখনো প্রশ্ন করেছেন — এটা কি আসলেই দ্বীন, নাকি দ্বীনের নামে যোগ হওয়া কিছু?
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো — বিদ'আত কখনোই "খারাপ" চেহারায় আসে না। বরং আসে দ্বীনদারির লেবাস পরে, সওয়াবের লোভ দেখিয়ে। আর ঠিক এই কারণেই লক্ষ লক্ষ মুসলিম সরল বিশ্বাসে এমন আমল করে যাচ্ছেন যার কোনো ভিত্তি নেই দ্বীনে।
📌 প্রশ্ন হলো — আপনি কি জানেন, আপনার আমল আসলে কতটা "খালিস" সুন্নাহ অনুযায়ী?
✨ ইমাম বুখারী ট্রাস্ট ও কুল্লিয়াতুল কুরআনের যৌথ আয়োজনে নিয়ে আসছে একটি হাফ-ডে শর্ট কোর্স:
"বিদ'আত: কি? চেনার মূলনীতি এবং বিদ'আত থেকে পরিত্রাণের উপায়"
এই কোর্সে যা থাকছে:
✅ বিদ'আত আসলে কী — শরয়ী সংজ্ঞা ও ভুল ধারণা ভাঙা
✅ বিদ'আত চেনার সহজ ও ব্যবহারযোগ্য মূলনীতি
✅ কীভাবে নিজের আমলকে বিদ'আতমুক্ত রাখবেন
✅ বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বিশ্লেষণ
🎙️ কোর্স শিক্ষক
প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
পি এইচ ডি, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।
🗓️ তারিখ: ২২ই আগস্ট ২০২৬ (শনিবার)
⏰ সময়: সকাল ৯টা – দুপুর ১টা
📍 স্থান: ইমাম বুখারী ট্রাস্ট দাওয়াহ সেন্টার
বাসা: ১৭, রোড: ৬/এ, সেক্টর: ৫, উত্তরা, ঢাকা
কোর্স ফি
অনলাইন ২০০ টাকা
অফলাইন ৩৫০ টাকা
👉 রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে -
দ্বীন যেন থাকে ঠিক সেভাবেই, যেভাবে রাসূলুল্লাহ ﷺ শিখিয়ে গেছেন — না এক চুল কম, না এক চুল বেশি। 🤲
17/08/2026
🔸 সাপ্তাহিক ইলমী মাজলিস🔸
আলোচনার বিষয়:
স্বপ্ন, কাশফ ও ইলহাম: অতীন্দ্রিয় অভিজ্ঞতা ও শরিয়তের মানদণ্ড
আলোচক:
শাইখ ড. ইমাম হোসাইন
সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়
📅 তারিখ: ২০ আগস্ট, ২০২৬ (বৃহস্পতিবার)
⌛ সময়: বাদ মাগরিব (সন্ধ্যা ৭ টায়)
📍 স্থান: বাসা: ১৭, রোড: ৬/এ, সেক্টর: ৫, উত্তরা, ঢাকা
🌸 মহিলাদের জন্য সরাসরি অংশগ্রহণের সুব্যবস্থা রয়েছে
আল্লাহ তায়ালা আলোচনাকে আমাদের জন্য কল্যাণকর করুন।
11/08/2026
🔸সাপ্তাহিক ইলমী মাজলিস🔸
আলোচনার বিষয়:
ইসলামী ভ্রাতৃত্ব: অধিকার, দায়িত্ব ও হারিয়ে যাওয়া উম্মাহবোধ
আলোচক:
ড. হারুনুর রশিদ ত্রিশালী
পিএইচডি (হাদিস), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব
📅 তারিখ: ১৩ আগস্ট, ২০২৬ (বৃহস্পতিবার)
⌛ সময়: বাদ মাগরিব (সন্ধ্যা ৭ টায়)
📍 স্থান: বাসা: ১৭, রোড: ৬/এ, সেক্টর: ৫, উত্তরা, ঢাকা
🌸 মহিলাদের জন্য সরাসরি অংশগ্রহণের সুব্যবস্থা রয়েছে
আল্লাহ তায়ালা আলোচনাকে আমাদের জন্য কল্যাণকর করুন।
11/08/2026
🌸 নারীদের একান্ত ব্যক্তিগত মাসআলাগুলো কি শুধুই নারীদের জানা প্রয়োজন? পরিবারের দায়িত্বশীল হিসেবে একজন বাবা, ভাই বা স্বামীর কি কোনো ভূমিকা নেই? 🌸
মা, বোন, স্ত্রী কিংবা কন্যাসন্তান—পরিবারের নারীদের পবিত্রতা, সালাত, সিয়াম ও পর্দার মতো সংবেদনশীল বিধানগুলো সঠিক নিয়মে হচ্ছে কিনা, তা খেয়াল রাখা এবং তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া প্রতিটি পুরুষেরও দায়িত্ব। অন্যদিকে, অনেক দ্বীনি বোন সংকোচে বা নির্ভরযোগ্য স্কলারের অভাবে নিজেদের এই জরুরি মাসআলাগুলোর সমাধান জানতে পারেন না, ফলে ইবাদতগুলো ত্রুটিপূর্ণ থেকে যাওয়ার ভয় থাকে।
নারী-পুরুষ উভয়ের এই গুরুত্বপূর্ণ প্রয়োজনকে সামনে রেখে এবং প্রথম পর্বের অভাবনীয় সাড়ার পর আবারও ফিরে এলো আপনাদের কাঙ্ক্ষিত কোর্সের ২য় পর্ব! ✨
📚 কোর্সের বিষয়: "মুমিন নারীর বিশেষ বিধানসমূহ (২য় পর্ব)" (আহকামুন তাখতাস্সু বিল মু'মিনাত)
🎙️ কোর্স শিক্ষক: প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
পি এইচ ডি, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।
🔴 অংশগ্রহণ: পুরুষ এবং নারী উভয়ের জন্যই উন্মুক্ত! (বোনদের জন্য সম্পূর্ণ আলাদা ও পর্দার সাথে বসার সুব্যবস্থা রয়েছে)
🗓️ ক্লাস শুরু: ১৫ই আগস্ট ২০২৬ (শনিবার)
⏰ সময়: বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত
💻 মাধ্যম: অনলাইন ও অফলাইন (সরাসরি ভেন্যুতে অথবা দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হতে পারবেন)
🏢 অফলাইন ভেন্যু: কুল্লিয়াতুল কুরআন সেমিনার হল (বাসা ১৭, রোড ৬/এ, সেক্টর ৫, উত্তরা, ঢাকা)
কোর্স ফি
অনলাইন ২০০ টাকা
অফলাইন ৩০০ টাকা
নিজের এবং পরিবারের নারীদের ইবাদতের দ্বিধাগুলো দূর করতে এবং শরীয়তের সঠিক জ্ঞান অর্জন করতে আজই কোর্সটিতে আপনার আসন নিশ্চিত করুন।
📌 রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে।
📞 প্রয়োজনে কল করুন: ০১৮৩৪১৭৭৭৬৫
08/08/2026
📚 শারহু মানযুমাতিল বাইকুনিয়্যাহ শর্ট কোর্স
আলহামদুলিল্লাহ!
ইমাম বুখারী ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত শারহু মানযুমাতিল বাইকুনিয়্যাহ শর্ট কোর্সের প্রথম ক্লাস সম্পন্ন হয়েছে।
ইলমে হাদীসের মৌলিক বিষয় ও পরিভাষা নিয়ে শুরু হয়েছে ইলমের পথচলা। 🤍