Study::Work and Settle in Europe

Study::Work and Settle in Europe

Share

Study::Work & Settle in Europe.

06/11/2025

ঢাকায় উদ্বোধন হলো 🇪🇺 ইউরোপের দেশ নেদারল্যান্ডস ভিসা সেন্টার 🇳🇱 গত ৩ই নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার বনানীতে উদ্বোধন হয়েছে আধুনিক 𝐍𝐞𝐭𝐡𝐞𝐫𝐥𝐚𝐧𝐝𝐬 𝐕𝐢𝐬𝐚 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞।
উদ্বোধন করেন বাংলাদেশের নেদারল্যান্ডস রাষ্ট্রদূত 𝐉𝐨𝐫𝐢𝐬 𝐯𝐚𝐧 𝐁𝐨𝐦𝐦𝐞𝐥।

📍ঠিকানা: 𝐁𝐨𝐫𝐚𝐤 𝐌𝐞𝐡𝐧𝐮𝐫, 𝐋𝐞𝐯𝐞𝐥 𝟕, 𝟓𝟏/𝐁 𝐊𝐞𝐦𝐚𝐥 𝐀𝐭𝐚𝐭𝐮𝐫𝐤 𝐀𝐯𝐞𝐧𝐮𝐞, 𝐁𝐚𝐧𝐚𝐧𝐢, 𝐃𝐡𝐚𝐤𝐚-𝟏𝟐𝟏𝟑

এখন থেকে বাংলাদেশের আবেদনকারীরা ঢাকায় বসেই সহজে নেদারল্যান্ডস শেনজেন (𝐒𝐡𝐨𝐫𝐭-𝐒𝐭𝐚𝐲 𝐂) ও ক্যারিবিয়ান ভিসা আবেদন করতে পারবেন।
𝐕𝐅𝐒 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝟑 এই কেন্দ্রটি পরিচালনা করছে, যেখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, 𝐒𝐌𝐒 আপডেট ও কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে!


25/10/2025
12/08/2025

🎓 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐂𝐲𝐩𝐫𝐮𝐬 🇨🇾 — 𝟏𝟎𝟎% 𝐕𝐢𝐬𝐚 𝐀𝐬𝐬𝐮𝐫𝐢𝐭𝐲!

Study and settle in Europe!

আপনি কি স্বপ্ন দেখছেন ইউরোপে পড়াশোনা করার, কিন্তু বাজেট ও IELTS স্কোর নিয়ে দুশ্চিন্তায় আছেন?
তাহলে আপনার জন্য সাইপ্রাস হতে পারে একদম পারফেক্ট গন্তব্য, আর StudyConnect হতে পারে আপনার সেরা গাইড!

🎓 কেন সাইপ্রাসে পড়াশোনা করবেন?
🔹 Up to ৫০% স্কলারশিপ — মানে টিউশন ফি অনেকটাই সাশ্রয়ী।
🔹 নামমাত্র IELTS 4.5/5স্কোরেই আবেদন
🔹 UK স্ট্যান্ডার্ড ফলো করা ইউনিভার্সিটিসমূহ — কম খরচে world-class education।
🔹 Part-time job — পড়াশোনার পাশাপাশি আয় করার সুযোগ।
🔹 নিরাপদ, সুন্দর ও আধুনিক লাইফস্টাইল।

📚 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺: 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 | 𝗕𝗮𝗰𝗵𝗲𝗹𝗼𝗿 | 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝘀

📅 October Intake 2025 এর আবেদন চলছে!
Office Address :
Shah Ali Plaza, Lift 13, Floor 14th, Suite No: 1418, Mirpur 10, Dhaka- 1216

Email: [email protected]

Helpline : 01772-717307, 01680599635

04/07/2025

🇧🇩 বাংলাদেশ থেকে সহজ উপায়ে লিথুয়ানিয়া যাওয়ার ফুল গাইড 🌍
থাইল্যান্ড বা নেপাল অফিস থেকে আবেদন করে নিজের হাতে ইউরোপের টিকিট নিশ্চিত করুন ✈️🇱🇹

আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চান, তাহলে এখন খুব সহজ ও সঠিক একটি পথ আছে 👉 সেটা হলো লিথুয়ানিয়া ভিসা। আপনি সরাসরি ঢাকায় না গিয়ে নেপাল 🇳🇵 অথবা থাইল্যান্ড 🇹🇭 থেকে ভিসার জন্য আবেদন করতে পারেন, কোনো দালাল ছাড়াই।

🔰 কেন লিথুয়ানিয়া?
✔️ ইউরোপিয়ান ইউনিয়নের দেশ
✔️ কাজের সুযোগ আছে
✔️ থাকার খরচ তুলনামূলকভাবে কম
✔️ এখান থেকে পুরো ইউরোপ ঘুরতে পারবেন

🔎 কোন ধরণের ভিসা পাবেন?
১️⃣ ট্যুরিস্ট ভিসা (C-Visa)
২️⃣ কাজের ভিসা বা স্টাডি ভিসা (D-Visa)

📜 যা যা দরকার হবে:
✅ বৈধ পাসপোর্ট (৬ মাসের বেশি মেয়াদ)
✅ ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
✅ ব্যাংক স্টেটমেন্ট (১ থেকে ৩ লাখ টাকা ব্যালেন্স)
✅ হোটেল বুকিং বা ইনভিটেশন
✅ বিমা কভারেজ
✅ ফ্লাইট বুকিং
✅ চাকরির অফার লেটার (যদি ওয়ার্ক ভিসা হয়)
✅ ডি-ভিসার জন্য: Police clearance, মেডিকেল রিপোর্ট, চুক্তিপত্র

🏢 যেখান থেকে আবেদন করবেন:

🧳 যেভাবে যাবেন ধাপে ধাপে:
1️⃣ বাংলাদেশ থেকে নেপাল বা থাইল্যান্ড যান (Visa-free বা সহজ ভিসা)
2️⃣ সেখান থেকে Lithuanian কনস্যুলেটে সরাসরি ভিসার জন্য আবেদন করুন
3️⃣ কাগজপত্র জমা দিয়ে বায়োমেট্রিক দিন
4️⃣ ১৫-৩০ দিনের মধ্যে ভিসা হয়ে গেলে ফ্লাইট বুক করে লিথুয়ানিয়া চলে যান
5️⃣ এরপর ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স কার্ডের আবেদন করুন

⚠️ বিশেষ পরামর্শ:
✅ অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করুন
Email: [email protected]

🌟 আজই শুরু করুন প্রস্তুতি!
আপনার স্বপ্নের ইউরোপ যাত্রা হতে পারে এই পোস্ট থেকে 🚀

18/06/2025

🇩🇰 বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য যেসব দেশ এর বর্তমানে ভিসা রেশিও খুব ভাল, তার মধ্যে #ডেনমার্ক /Denmark অন্যতম- এটা আমাদের সবার ই কমবেশি জানা আছে! যারা সেপ্টেম্বর ২০২৫ সেশন মিস করেছেন, তারা ফেব্রুয়ারি ২০২৬ সেশনের জন্য এখনই রেডি হউন, কারন হাতে সময় আছে আর মাত্র ২-৩ মাস!

🏛️কোনো ব্লক মানি, ব্যাংক স্টেটমেন্ট লাগে না ডেনমার্কে, এটাও আমরা সবাই জানি! শুধুমাত্র এক সেমিস্টার এর টাকা পেমেন্ট করলেই ভিসা এপ্লিকেশন করা যায়, যেটা অনেকের জন্য খুব ভাল একটা ডিল!

✨এই সেশনের জন্য দরকারী মোটামুটি সব ডিটেইলস পেয়ে যাবেন আজকের পোস্টে! কোন কোন ইউনিভার্সিটি এভেইলেবল আছে ফেব্রুয়ারী ২০২৬ সেশনে তা নিচে দিয়ে দিলাম👇

1. Aarhus University
🗓 ডেডলাইন: ১৫ সেপ্টেম্বর ২০২৫
📚 সাবজেক্ট: Humanities, Social Sciences, Business
💰 টিউশন ফি: ১২,০০০- ১৮,০০০ ইউরো/বছর
📝 IELTS: মিনিমাম ৬.৫

2. Technical University of Denmark (DTU)
🗓 ডেডলাইন: ১৫ সেপ্টেম্বর ২০২৫
📚 সাবজেক্ট: Engineering, IT, Biotechnology
💰 টিউশন ফি: ১৩,৮০০- ১৮,০০০ ইউরো/বছর
📝 IELTS: মিনিমাম ৬.৫

3. University of Southern Denmark (SDU)
🗓 ডেডলাইন: ১ সেপ্টেম্বর ২০২৫
📚 সাবজেক্ট: Applied Math, Computer Science, Business, Physics, etc.
💰 টিউশন ফি: ১২,০০০- ১৫,০০০ ইউরো/বছর
📝 IELTS: মিনিমাম ৬.৫

4. University of Copenhagen (UCPH)
🗓 ডেডলাইন: ১৫ সেপ্টেম্বর ২০২৫
📚 সাবজেক্ট: Life Sciences, Natural Sciences, Humanities, etc.
💰 টিউশন ফি: ৮,০০০ - ১৮,০০০ ইউরো/বছর
📝 IELTS: মিনিমাম ৬.৫

📌 Application এর জন্য যা যা লাগবে:
✅ IELTS/TOEFL
✅ Transcripts + Certificates
✅Bachelor's syllabus
✅ Passport
✅ CV
✅ SOP
✅ Recommendation letters
✅ Application fee (বেশিরভাগ ক্ষেত্রে ৭৫০ DKK) (100 EUR)

🎯Application পোর্টাল: Optagelse.dk
✅ এক পোর্টালে একসাথে ৮টি পর্যন্ত প্রোগ্রামে আবেদন করা যায়!

🔍 Next Steps for You? You should decide soon!
ইউরোপ তথা ভাল ভিসা রেশিওর কোনো দেশে এপ্লিকেশন করতে চাইলে বসে না থেকে দ্রুত IELTS দিন, ডকুমেন্ট গুছিয়ে ফেলুন, আর পছন্দের সাবজেক্ট ও ইউনিভার্সিটি ঠিক করুন!

🙋‍♀️মোটিভেশান লেটার/ SOP, Recommendation Letter নিজে লিখার মত কনফিডেন্স যদি আপনার না থাকে, তাহলে আমার আইডিতে ইনবক্স করুন



18/06/2025

🇨🇾 Cyprus/ সাইপ্রাস: বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি সাশ্রয়ী অপশন!

🤔বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সাইপ্রাস কেমন হবে? Let's discuss!

🥀টিউশন ফি কেমন?
সাইপ্রাসের ইউনিভার্সিটি ও কলেজগুলোতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামের ফি প্রায় €4,000-€6,000। তবে অনেক প্রতিষ্ঠানে ২০%–৫০% স্কলারশিপ সহজেই পাওয়া যায়, কিছু ক্ষেত্রে ৭৫% পর্যন্ত!

🥀ব্যাংক স্টেটমেন্ট বা ব্লক মানি লাগে কি?
হ্যাঁ। ভিসার জন্য প্রমাণ দেখাতে হয় যে আপনি ১ বছর নিজ খরচে থাকতে পারবেন, তার জন্য সাধারণত €10,000-€12,000 ব্যাংক স্টেটমেন্ট লাগে!

🥀জব অপারচুনিটি কেমন?
পড়াশোনার সময়: সপ্তাহে ২০ ঘণ্টা পার্ট-টাইম কাজ করা যায়।
ছুটিতে ফুলটাইম কাজের সুযোগ আছে!

🥀স্পাউস বা পরিবার নিয়ে একসাথে যাওয়া যায় কি?
স্পাউস ভিসা সরাসরি দেয়া হয় না।

🥀স্টাডি গ্যাপ কতটুকু গ্রহণযোগ্য?
সাধারণভাবে ৩-৫ বছর পর্যন্ত স্টাডি গ্যাপ মেনে নেওয়া হয়।

🥀IELTS কি বাধ্যতামূলক?
বেশিরভাগ প্রোগ্রামে IELTS বাধ্যতামূলক নয়।
তবে কিছু ভালো ইউনিভার্সিটিতে আবেদন করতে চাইলে IELTS 5.5-6.5 স্কোর থাকা ভালো!

🥀Application কখন শুরু ও শেষ হয়?
সাইপ্রাসে সাধারণত বছরে ২টি ইনটেক থাকে:
1. Fall Intake (September):
📌 অ্যাপ্লিকেশন শুরু- ফেব্রুয়ারি
📌 শেষ সময়- মে/জুন
2. Spring Intake (February):
📌 অ্যাপ্লিকেশন শুরু- সেপ্টেম্বর
📌 শেষ সময় - নভেম্বর/ডিসেম্বর
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য Fall Intake সবচেয়ে জনপ্রিয়, কারণ সময় বেশি পাওয়া যায় প্রসেসিংয়ের জন্য।

🥀বিখ্যাত কিছু ইউনিভার্সিটির নাম:
✅ University of Nicosia- দক্ষিণ ইউরোপের অন্যতম সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়
✅ European University Cyprus (EUC)- QS Ranked, আধুনিক ক্যাম্পাস ও গবেষণায় শক্তিশালী
✅ Frederick University- Sciences এবং Engineering-এ খ্যাতনামা
✅ Cyprus International University (CIU)- নর্থ সাইপ্রাসে অবস্থিত, বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয়
✅ Near East University- মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষত্ব
✅ Eastern Mediterranean University (EMU)- নর্থ সাইপ্রাসে সরকারি মানের ইউনিভার্সিটি

🥀ভিসা প্রসেসিং বাংলাদেশ থেকেই সম্ভব?
হ্যাঁ, ঢাকা থেকেই সাইপ্রাস স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারবেন। ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। VFS Global অথবা সরাসরি কনস্যুলেটের মাধ্যমে আবেদন করা যায়।

🥀জীবনযাত্রার খরচ কেমন?
একজন শিক্ষার্থীর মাসিক খরচ প্রায় €600- €900, যার মধ্যে বাসা ভাড়া, খাবার, যাতায়াত সবকিছু থাকে। রুম শেয়ার করলে খরচ আরও কমে যায়।

⛔সাইপ্রাস এ আবেদন করার আগে এই দেশ সম্পর্কে নিচের বিষয়গুলো শিক্ষার্থীদের জেনে রাখা উচিৎ -

১। 🇨🇾 সাইপ্রাস মানে মূলত দুইটা দেশ!
√South Cyprus (EU Member)- অফিসিয়ালি Republic of Cyprus, ইউরোপিয়ান ইউনিয়নের অংশ, রাজধানী Nicosia।
√North Cyprus- শুধু তুরস্ক স্বীকৃত, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়।
📌 তাই South Cyprus-এ পড়াশোনা করলে ইউরোপের অন্য দেশে যাওয়া সহজ। North Cyprus-এ পড়লে ইউরোপে ট্রান্সফার বা মুভ করা তুলনামূলক কঠিন হতে পারে।

২। 🎓 অনেক কলেজে ভর্তি প্রক্রিয়া সহজ, কিন্তু শিক্ষার মান সবখানে সমান নয়!
✅ Low tuition ফি-তে ভর্তি নেয়া কিছু প্রাইভেট কলেজ শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে চালিত- সেখানে পড়াশোনার মান, পড়াশোনার নিয়ম-কানুন, এমনকি ভিসা রিনিউয়ালেও সমস্যা হতে পারে।
📌 তাই University of Nicosia, EUC, EMU ইত্যাদি প্রতিষ্ঠানে আবেদন করাই নিরাপদ।

৩। 💼 কাজের সুযোগ আছে, কিন্তু বেশি আশা করা ঠিক নয়!
পার্ট-টাইম কাজ পাওয়া যায়, কিন্তু সেটা সহজ নয়, বিশেষ করে যদি আপনি বড় শহরের বাইরে থাকেন। গ্রিক ভাষা জানলে লোকাল রেস্টুরেন্ট বা দোকানে কাজ পাওয়া সহজ হয়।
📌 আপনার যদি কাজের উপর নির্ভর করে টিকে থাকার পরিকল্পনা থাকে, সেটা ঝুঁকিপূর্ণ।

৪।📍 ভিসা থাকলেও আপনি শেঙ্গেন দেশে যেতে পারবেন না!
South Cyprus EU-র সদস্য হলেও Schengen area-এর অংশ নয়।
📌 তাই সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা থাকলে ফ্রান্স, জার্মানি, ইতালি বা অন্য শেঙ্গেন দেশে সরাসরি ভ্রমণ করতে পারবেন না।

৫। 🧾 রিনিউয়াল ও Attendance কড়াকড়ি!
ভিসা রিনিউয়ালের সময় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পরীক্ষার রেজাল্ট দেখাতে হয়।Attendance কম থাকলে ভিসা বাতিলও হতে পারে।

⚠️ 📢 বাংলাদেশে কিছু এজেন্ট ভুল তথ্য দেয়!
কিছু ভুয়া এজেন্ট বলে সাইপ্রাসে “স্পাউস নিয়ে যাওয়া যায়”, “পড়াশোনা না করলেও কাজ করা যাবে”, “১ বছরে পিআর” ইত্যাদি-যেগুলো পুরোপুরি মিথ্যা।
📌 তাই নিজেই অফিসিয়াল ওয়েবসাইট ও কনস্যুলেটের মাধ্যমে তথ্য যাচাই করুন।

❌ কাদের জন্য সাইপ্রাস সেরা অপশন নয়?
* যারা ইউরোপে যাওয়ামাত্র অনেক আয় করার প্ল্যান করছেন
* যারা Top-ranked বিশ্ববিদ্যালয়ের রিসার্চ/PhD-তে আগ্রহী
* যারা সরাসরি Permanent Residency (PR) বা Citizenship খুঁজছেন

18/06/2025

🇩🇪 জার্মানির জন্য যখন ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট সমস্যায় পড়ছেন, তখন অনেক শিক্ষার্থীর মনেই আসে: "জার্মানির বিকল্প কোন দেশ?"

(❌ক্রেডিট দেওয়া ছাড়া এই লেখা কপি পেস্ট করে নিজের চুরিবিদ্যার পরিচয় দিবেন না দয়া করে❌)

🙋‍♀️বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী বছরের পর বছর ধরে জার্মানির অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে থাকে। অনিশ্চিত ওয়েটিং, সময়ের অপচয় আর বয়স বেড়ে যাওয়া, সব মিলিয়ে স্বপ্নটা অনেকেরই ধুলোমাখা হয়ে যায়! 🥹 আর কত বছর জার্মানির জন্য অপেক্ষা করেই আটকে থাকবেন এক জায়গায়?

🥊জার্মানির মতোই টিউশন ফি ফ্রি বা খুব কম ফি'র আরও কিছু চমৎকার দেশ রয়েছে, যেখানে আবেদন করা অনেক সহজ, অপেক্ষার ঝামেলাও নেই!

🎓টিউশন ফি ফ্রি বা ন্যূনতম ফি+স্কলারশিপ সুবিধা সম্মিলিত দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ১২ টি বিকল্প নিয়ে আজলে আলোচনা হবে ✊

১. 🇫🇮 𝐅𝐢𝐧𝐥𝐚𝐧𝐝
টিউশন ফি মোটামুটি ভালই, তবে বিভিন্ন ওয়েভার/ ডিস্কাউন্ট/ স্কলারশিপের সুযোগ বেশি!
২. 🇦🇹 𝐀𝐮𝐬𝐭𝐫𝐢𝐚
প্রসেস জটিল 🥺 কিন্তু শিক্ষার্থীদের জন্য ফি বছরে ১ হাজার ইউরোর ও কম!
৩. 🇫🇷 𝐅𝐫𝐚𝐧𝐜𝐞
পাবলিক ইউনিভার্সিটিতে বছরে মাত্র ২৭৭০ ইউরো! CAF হাউজিং ভাতা পেলে জীবন অনেক সহজ হয়ে যায় এখানে!
৪. 🇮🇹 𝐈𝐭𝐚𝐥𝐲
স্কলারশিপ থাকলে পড়াশোনার সাথে ফ্রি হোস্টেল, খাবার, সবকিছু! শান্তি আর শান্তি! শুধু ভিসা টাই দিতে চায় না! 🤣
৫. 🇧🇪 𝐁𝐞𝐥𝐠𝐢𝐮𝐦
২ হাজার ইউরোর কম টিউশন ফি তে বেলজিয়ামে ব্যাচেলর করা যায়, মাস্টার্স ওর ফি ও খুব বেশি না, সাথে স্কলারশিপ পেলে তো সোনায় সোহাগা!
৬. 🇱🇺 𝐋𝐮𝐱𝐞𝐦𝐛𝐮𝐫𝐠
টিউশন ফি মাত্র €৮০০ থেকে শুরু! আছে Need-based ও merit-based স্কলারশিপ, Erasmus Mundus তো আছেই!
৭. 🇨🇿 𝐂𝐳𝐞𝐜𝐡 𝐑𝐞𝐩𝐮𝐛𝐥𝐢𝐜
টিউশন ফি €3,000 থেকে শুরু! Czech Government Scholarships (Masters/PhD) এর বিশাল সুযোগ!
৮. 🇬🇷 𝐆𝐫𝐞𝐞𝐜𝐞
টিউশন ফি €1,500–3,000 এর মধ্যেই! রয়েছে নানান স্কলারশিপ (State Scholarships Foundation (IKY))
৯. 🇭🇺 𝐇𝐮𝐧𝐠𝐚𝐫𝐲
টিউশন ফি তুলনামূলক অনেক কম! আর এদের Stipendium Hungaricum স্কলারশিপ এর কথা কে না জানে?
১০. 🇱🇹 𝐋𝐢𝐭𝐡𝐮𝐚𝐧𝐢𝐚
টিউশন ফি Hungary এর মতই, Lithuanian State Scholarships (Masters, PhD) পেলে থাকা, খাওয়া, পড়াশোনা সব ফ্রী!
১১. 🇨🇾 𝐂𝐲𝐩𝐫𝐮𝐬
যদিও টিউশন ফি মিড রেঞ্জের, তবে মোটামুটি সব স্টুডেন্টই অফার লেটার পেলে সাথে 20–50% tuition waiver পায়!
১২. 🇵🇹 𝐏𝐨𝐫𝐭𝐮𝐠𝐚𝐥
টিউশন ফি বেশ কম! SASUP (Porto), Erasmus, মেরিট বেসড নানান স্কলারশিপের সুযোগ রয়েছে!

📚তাই শুধু জার্মানির পেছনে ছুটে নিজের সময় ও স্বপ্নকে আটকে রাখবেন না!
ভালোভাবে রিসার্চ করুন, বিকল্প খুঁজুন, দেখবেন ইউরোপে আপনার স্বপ্নের গন্তব্য আরও কাছেই আছে।




























21/05/2025

🇪🇸 🇪🇸 স্পেনে মাত্র ২-৩ বছরে বৈধ হওয়ার দারুণ সুযোগ!
🎯 কিছু শর্ত আছে !
🎟️ আপনার পরিচিত কেউ কি ইউরোপে অবৈধ অবস্থায় আছেন? নাকি আপনি নিজেই বৈধতার জন্য অপেক্ষা করছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য!
⏳ স্পেন ২০২৫ থেকে প্রতি বছর ৩ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে! অর্থাৎ, ৩ বছরে প্রায় ৯ লাখ মানুষ কাগজ পাবে। ইউরোপের আর কোনো দেশ এত সহজে এখন বৈধতা পাবেন না!
📌 শর্ত আছে, ধৈর্য লাগবে, প্ল্যানিং দরকার! 📌
🇪🇸 স্পেন - এ কিভাবে বৈধ হওয়া যাবে?
✈︎ ২ বছর থাকলে – যদি অবৈধভাবে ৬ মাস কাজ করার প্রমাণ থাকে, তাহলে Arraigo Laboral পদ্ধতিতে কাগজ মিলবে।
✈︎ ৩ বছর থাকলে – যদি কোনো স্প্যানিশ কোম্পানি ১ বছরের কাজের অফার দেয়, তাহলে Arraigo Social এর মাধ্যমে বৈধ হওয়া সম্ভব।
✈︎ ২ বছর থাকলে + ট্রেনিং নিলে – কিছু নির্দিষ্ট কোর্স করলে সরাসরি কাজের পারমিট পাওয়া যাবে!
🎟️ এখনই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন:
💡 আপনি কি ২-৩ বছর স্পেনে থাকার মানসিক প্রস্তুতি নিয়েছেন?
💡 কি ধরণের কাজ করতে পারবেন? (রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, কৃষিকাজ, ক্লিনিং ইত্যাদি)
💡 বাসস্থান, খরচ, লিগ্যাল সহায়তা কিভাবে ম্যানেজ করবেন?
🇪🇸 কেন স্পেন?
✅ ইউরোপের সবচেয়ে সহজ নিয়ম – ফ্রান্স, জার্মানি, ইতালির তুলনায় স্পেনেই বৈধ হওয়া সহজ!
✅ বাংলাদেশি কমিউনিটি বড় – কাজের সুযোগও বেশি!
✅ স্পেন সরকার নিজেরাই বৈধতা দিতে চায় – কারণ তাদের শ্রমিক দরকার!
✅ ২০২৫ থেকে সুযোগ দিয়েছে – নিজেকে তৈরি করলে সুবিধা পাবেন!
🍀স্পেন "অবৈধদের স্বপ্নের দেশ" হয়ে উঠছে, কিন্তু মনে রাখবেন—শুধু গিয়ে বসে থাকলে হবে না, কৌশলী হতে হবে! যারা সঠিক তথ্য নিয়ে প্ল্যান করে এগোবেন, তারাই সফল হবেন!
শুভকামনা!

26/03/2025

বাংলাদেশ থেকে ডেনমার্ক যাওয়ার সহজ উপায়: ভিসা, চাকরি ও পড়াশোনার সুযোগ-

ডেনমার্ক ইউরোপের অন্যতম উন্নত দেশ যেখানে জীবনযাত্রার মান উচ্চ, কর্মসংস্থানের সুযোগ ভালো এবং শিক্ষার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশ থেকে ডেনমার্ক যাওয়ার জন্য প্রধানত চারটি পথ রয়েছে—স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, গ্রিন কার্ড স্কিম এবং স্টার্টআপ ভিসা। এই গাইডে প্রতিটি উপায়ের বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া তুলে ধরা হলো।

১. স্টুডেন্ট ভিসা (Student Visa)
ডেনমার্কে উচ্চশিক্ষা নিতে চাইলে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে।

👍যোগ্যতা ও প্রয়োজনীয়তা:
ডেনমার্কের DLI স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে
IELTS বা TOEFL স্কোর (সাধারণত ৬.০+ প্রয়োজন)
শিক্ষা ও বসবাসের খরচ চালানোর আর্থিক সামর্থ্যের প্রমাণ
স্বাস্থ্যবীমা গ্রহণ করা আবশ্যক

👉আবেদন প্রক্রিয়া:
1. বিশ্ববিদ্যালয়ে আবেদন ও অফার লেটার সংগ্রহ
2. ডেনিশ ইমিগ্রেশন ওয়েবসাইটে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়া
3. বায়োমেট্রিকস ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা
4. ভিসা অনুমোদনের পর ডেনমার্কে যাওয়া

📌 স্টুডেন্ট ভিসার অফিসিয়াল লিংক:
https://www.nyidanmark.dk/en-GB/You-want-to-apply/Study

২. ওয়ার্ক ভিসা (Work Visa)
ডেনমার্কে চাকরির জন্য ওয়ার্ক পারমিট নিতে হয়। বাংলাদেশ থেকে সরাসরি চাকরির জন্য আবেদন করে ডেনমার্কে যাওয়া সম্ভব।

😍জনপ্রিয় চাকরির ক্ষেত্র:
✔ আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট
✔ স্বাস্থ্যসেবা (নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট)
✔ হোটেল ও রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট
✔ প্রকৌশল ও কনস্ট্রাকশন

👍যোগ্যতা:
ডেনমার্কের কোনো কোম্পানির চাকরির অফার থাকতে হবে
সংশ্লিষ্ট ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে
ডেনিশ বা ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন হতে পারে

📌 ওয়ার্ক ভিসার বিস্তারিত তথ্য:
https://www.nyidanmark.dk/en-GB/You-want-to-apply/Work

৩. ডেনমার্ক গ্রিন কার্ড স্কিম (Denmark Green Card Scheme)
ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে গ্রিন কার্ড স্কিমের আওতায় আবেদন করা যায়।

👍যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর/মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতা (IELTS ৬.৫+ প্রয়োজন)
কাজের অভিজ্ঞতা থাকলে সুবিধা পাওয়া যায়
📌 গ্রিন কার্ড স্কিমের অফিসিয়াল লিংক:
https://www.nyidanmark.dk/en-GB

৪. স্টার্টআপ ভিসা (Startup Visa)
ডেনমার্কে ব্যবসা করতে চাইলে স্টার্টআপ ভিসার মাধ্যমে যাওয়া সম্ভব।

👍যোগ্যতা:
নতুন ও উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে
ডেনমার্কে বিনিয়োগ করার সামর্থ্য থাকতে হবে
সরকার অনুমোদিত ইনকিউবেটর থেকে সমর্থন পাওয়া দরকার

📌 স্টার্টআপ ভিসার অফিসিয়াল লিংক:
https://danishbusinessauthority.dk

ডেনমার্কে যাওয়ার জন্য কেন আবেদন করবেন?
✔ উন্নতমানের শিক্ষা ও কর্মসংস্থান
✔ স্থায়ী অভিবাসনের সুযোগ
✔ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা
✔ উন্নত জীবনযাত্রা ও নিরাপদ পরিবেশ

❌❌ডেনমার্কে যেতে চাইলে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করুন এবং প্রতারকদের থেকে সতর্ক থাকুন।❌❌

📌 ডেনমার্ক ইমিগ্রেশন অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.nyidanmark.dk/en-GB

ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন!

22/03/2025

অস্ট্রিয়াতে চাকরি ও বসবাস: বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ গাইড

অস্ট্রিয়া ইউরোপের অন্যতম উন্নত দেশ যেখানে উচ্চ আয়, স্থিতিশীল অর্থনীতি এবং উন্নত জীবনযাত্রার মান রয়েছে। বিশেষ করে প্রযুক্তি, নির্মাণ, স্বাস্থ্যসেবা, হোটেল-রেস্টুরেন্ট ও কৃষি খাতে বাংলাদেশিদের জন্য প্রচুর কাজের সুযোগ রয়েছে।

এই ব্লগে আমরা জানবো অস্ট্রিয়াতে বাংলাদেশিদের চাকরি পাওয়ার উপায়, ওয়ার্ক ভিসার প্রক্রিয়া, জীবনযাত্রার খরচ, সুবিধা এবং কীভাবে সহজে বসবাস করা যায়।

কেন অস্ট্রিয়া?

অস্ট্রিয়ায় কাজ করার কিছু মূল কারণ:

✅ উচ্চ বেতন: মাসিক গড় বেতন প্রায় ২,৫০০ - ৪,৫০০ ইউরো হতে পারে।
✅ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা: কর্মীদের জন্য চমৎকার সুবিধা রয়েছে।
✅ ইংরেজি ভাষায় কাজ করার সুযোগ: যদিও জার্মান জানা ভালো, তবে কিছু ক্ষেত্রে ইংরেজিতেই কাজ করা যায়।
✅ ইউরোপের কেন্দ্রে অবস্থিত: অস্ট্রিয়া থেকে সহজেই অন্যান্য ইউরোপীয় দেশে ভ্রমণ করা যায়।
✅ নিরাপদ এবং উন্নত জীবনযাত্রা: বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব দেশ।

অস্ট্রিয়াতে কোন সেক্টরে বাংলাদেশিদের জন্য চাকরির সুযোগ বেশি?

নিচে কিছু খাত উল্লেখ করা হলো যেখানে বাংলাদেশিদের জন্য চাকরির ভালো সুযোগ রয়েছে:

১. আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট

সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর

সাইবার সিকিউরিটি এক্সপার্ট

ডেটা সায়েন্টিস্ট

২. নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং

ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান

মেশিন অপারেটর

নির্মাণ শ্রমিক

৩. স্বাস্থ্যসেবা (Doctor, Nurse, Caregiver)

নার্স ও কেয়ারগিভারদের জন্য প্রচুর চাহিদা রয়েছে।

মেডিকেল প্রফেশনালদের জন্য ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে।

৪. হোটেল ও রেস্টুরেন্ট

শেফ, ওয়েটার, ক্লিনার

পর্যটন শিল্পের জন্য হোটেল ও ক্যাফেগুলোতে নিয়োগ করা হয়।

৫. কৃষি ও ফিশারিজ সেক্টর

ফসল কাটার ও গ্রিনহাউস কাজ

ফল ও সবজি প্যাকিং

অস্ট্রিয়াতে কীভাবে চাকরি খুঁজবেন?

অস্ট্রিয়ায় চাকরি পাওয়ার জন্য কিছু নির্ভরযোগ্য জব পোর্টাল রয়েছে:

AMS (অস্ট্রিয়ার সরকারি চাকরির ওয়েবসাইট)

Indeed Austria

EURES

StepStone Austria

LinkedIn Jobs

এছাড়া, কিছু রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে অস্ট্রিয়াতে চাকরির আবেদন করা যায়।

অস্ট্রিয়া ওয়ার্ক ভিসা পাওয়ার ধাপ

অস্ট্রিয়ায় কাজ করতে হলে Red-White-Red Card (RWR Card) অথবা EU Blue Card লাগবে। নিচে ধাপে ধাপে ভিসা পাওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো:

১. চাকরি পাওয়া ও স্পনসরশিপ সংগ্রহ:

প্রথমে অস্ট্রিয়ার কোনো কোম্পানির কাছ থেকে চাকরির অফার নিতে হবে।

নিয়োগকর্তা (Employer) আপনার জন্য ওয়ার্ক পারমিট (Work Permit) আবেদন করবে।

২. ওয়ার্ক পারমিটের অনুমোদন:

অস্ট্রিয়ার ইমিগ্রেশন অথরিটি (AMS) ওয়ার্ক পারমিট অনুমোদন দিলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

৩. বাংলাদেশ থেকে অস্ট্রিয়া ওয়ার্ক ভিসার আবেদন:

আপনাকে ঢাকায় অবস্থিত অস্ট্রিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র:

✅ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদসহ)
✅ চাকরির অফার লেটার
✅ ওয়ার্ক পারমিট অনুমোদনপত্র
✅ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
✅ মেডিকেল সার্টিফিকেট
✅ ব্যাংক স্টেটমেন্ট (আর্থিক সামর্থ্যের প্রমাণ)

৪. ভিসা অনুমোদন ও অস্ট্রিয়ায় যাত্রা:

ভিসা অনুমোদিত হলে নির্ধারিত সময়ে অস্ট্রিয়া যেতে পারবেন।

সেখানে পৌঁছে বাসস্থান ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

অস্ট্রিয়ায় বসবাসের খরচ

অস্ট্রিয়া ইউরোপের ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি হলেও, উচ্চ বেতনের কারণে এটি সামলানো যায়।

✔️ বাসা ভাড়া: প্রতি মাসে ৭০০ - ১২০০ ইউরো (১ বেডরুম)
✔️ খাবার খরচ: প্রতি মাসে ৩০০ - ৫০০ ইউরো
✔️ পরিবহন খরচ: প্রতি মাসে ৫০ - ৮০ ইউরো
✔️ মোট খরচ: গড়ে ১৫০০ - ২০০০ ইউরো লাগতে পারে।

অস্ট্রিয়ায় থাকার সুবিধা ও চ্যালেঞ্জ

✅ সুবিধা:

ইউরোপের অন্যতম নিরাপদ ও উন্নত দেশ

উচ্চ বেতন ও ভালো ওয়ার্ক-লাইফ ব্যালান্স

বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা

❌ চ্যালেঞ্জ:

জার্মান ভাষা জানা দরকার (কিছু ক্ষেত্রে ইংরেজি চলতে পারে)

বাসা ভাড়া তুলনামূলক বেশি

কিছু ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা থাকতে পারে

উপসংহার

অস্ট্রিয়া বাংলাদেশিদের জন্য ইউরোপে একটি চমৎকার ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করতে পারে। আপনি যদি দক্ষ কর্মী হন এবং ওয়ার্ক পারমিট পেতে চান, তাহলে বিশ্বস্ত সোর্স থেকে চাকরির অফার নিয়ে আবেদন করুন।

আপনি কি অস্ট্রিয়ায় কাজ করতে আগ্রহী? তাহলে এখনই প্রস্তুতি নিন এবং আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করুন!

22/03/2025

🇪🇸 🇪🇸 স্পেনে মাত্র ২-৩ বছরে বৈধ হওয়ার দারুণ সুযোগ!

🎯 কিছু শর্ত আছে !

🎟️ আপনার পরিচিত কেউ কি ইউরোপে অবৈধ অবস্থায় আছেন? নাকি আপনি নিজেই বৈধতার জন্য অপেক্ষা করছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য!

⏳ স্পেন ২০২৫ থেকে প্রতি বছর ৩ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে! অর্থাৎ, ৩ বছরে প্রায় ৯ লাখ মানুষ কাগজ পাবে। ইউরোপের আর কোনো দেশ এত সহজে এখন বৈধতা পাবেন না!

📌 শর্ত আছে, ধৈর্য লাগবে, প্ল্যানিং দরকার! 📌

🇪🇸 স্পেন - এ কিভাবে বৈধ হওয়া যাবে?
✈︎ ২ বছর থাকলে – যদি অবৈধভাবে ৬ মাস কাজ করার প্রমাণ থাকে, তাহলে Arraigo Laboral পদ্ধতিতে কাগজ মিলবে।
✈︎ ৩ বছর থাকলে – যদি কোনো স্প্যানিশ কোম্পানি ১ বছরের কাজের অফার দেয়, তাহলে Arraigo Social এর মাধ্যমে বৈধ হওয়া সম্ভব।
✈︎ ২ বছর থাকলে + ট্রেনিং নিলে – কিছু নির্দিষ্ট কোর্স করলে সরাসরি কাজের পারমিট পাওয়া যাবে!

🎟️ এখনই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন:
💡 আপনি কি ২-৩ বছর স্পেনে থাকার মানসিক প্রস্তুতি নিয়েছেন?
💡 কি ধরণের কাজ করতে পারবেন? (রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, কৃষিকাজ, ক্লিনিং ইত্যাদি)
💡 বাসস্থান, খরচ, লিগ্যাল সহায়তা কিভাবে ম্যানেজ করবেন?

🇪🇸 কেন স্পেন?
✅ ইউরোপের সবচেয়ে সহজ নিয়ম – ফ্রান্স, জার্মানি, ইতালির তুলনায় স্পেনেই বৈধ হওয়া সহজ!
✅ বাংলাদেশি কমিউনিটি বড় – কাজের সুযোগও বেশি!
✅ স্পেন সরকার নিজেরাই বৈধতা দিতে চায় – কারণ তাদের শ্রমিক দরকার!
✅ ২০২৫ থেকে সুযোগ দিয়েছে – নিজেকে তৈরি করলে সুবিধা পাবেন!

🍀স্পেন "অবৈধদের স্বপ্নের দেশ" হয়ে উঠছে, কিন্তু মনে রাখবেন—শুধু গিয়ে বসে থাকলে হবে না, কৌশলী হতে হবে! যারা সঠিক তথ্য নিয়ে প্ল্যান করে এগোবেন, তারাই সফল হবেন!

শুভকামনা!
©️

Moovijob : Jobs, offres d'emploi au Luxembourg, salons de recrutement et informations sur le marché du travail 19/03/2025

লুক্সেমবার্গ: ইউরোপের ধনীতম দেশ যেখানে বাংলাদেশিরাও স্বপ্ন দেখতে পারে✈️🇪🇺✌️

ভূমিকা✈️

লুক্সেমবার্গ, ইউরোপের এক ছোট্ট কিন্তু অত্যন্ত ধনী দেশ, যেখানে বিশ্বের সবচেয়ে উচ্চ GDP per capita ($130,000+ প্রতি ব্যক্তি) রয়েছে। এটি মূলত ব্যাংকিং, প্রযুক্তি, ও আন্তর্জাতিক ব্যবসার জন্য পরিচিত। বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপে যেতে চান, কিন্তু বেশিরভাগ মানুষ জার্মানি, ফ্রান্স, বা ইতালির কথা ভাবেন—লুক্সেমবার্গ নয়। অথচ এই দেশটিতেও রয়েছে চাকরি, উচ্চ শিক্ষা ও উন্নত জীবনযাত্রার দারুণ সুযোগ।❤️✌️

কেন লুক্সেমবার্গ এত জনপ্রিয়?❤️

✅ উন্নত জীবনযাত্রা – বিশ্বের অন্যতম নিরাপদ ও সমৃদ্ধ দেশ।
✅ উচ্চ বেতন – গড়ে মাসিক বেতন €৪,০০০ থেকে €৭,০০০ (বাংলাদেশি টাকায় ৪.৭ – ৮.২ লাখ)।
✅ কর সুবিধা – অনেক কম্পানি এখানে বিনিয়োগ করে কারণ কর হার কম।
✅ বহুভাষিক দেশ – ফরাসি, জার্মান, ও লুক্সেমবার্গিশ ভাষা প্রধান, তবে ইংরেজির প্রচলনও বেশ ভালো।
✅ শিক্ষা ও স্থায়ী বসবাসের সুযোগ – লুক্সেমবার্গে পড়াশোনা শেষে সহজেই ওয়ার্ক পারমিট এবং PR (permanent residency) পাওয়া সম্ভব।

বাংলাদেশিদের জন্য লুক্সেমবার্গে কী সুযোগ রয়েছে?

১. চাকরির সুযোগ

লুক্সেমবার্গে আইটি, ব্যাংকিং, গেস্ট সার্ভিস, ডেলিভারি, রেস্টুরেন্ট ও কনস্ট্রাকশন খাতে প্রচুর চাকরির সুযোগ রয়েছে।
🔹 আইটি ও টেকনোলজি – সফটওয়্যার ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট
🔹 হসপিটালিটি ও রেস্টুরেন্ট সেক্টর – শেফ, ওয়েটার, হোটেল ম্যানেজার
🔹 ডেলিভারি ও লজিস্টিকস – ফুড ডেলিভারি, ওয়্যারহাউস ও ট্রান্সপোর্ট
🔹 কনস্ট্রাকশন ও শ্রমিক কাজ – মেশিন অপারেটর, ইলেকট্রিশিয়ান

মজুরি কেমন?
✔ মিনিমাম বেতন – €২,৪৭০ (প্রায় ২.৯ লাখ টাকা)
✔ দক্ষ শ্রমিকদের বেতন – €৩,৫০০ – €৫,০০০ (প্রায় ৪ – ৬ লাখ টাকা)

২. উচ্চশিক্ষার সুযোগ

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং স্কলারশিপের সুযোগ বেশি।
🔹 Tuition Fees: €৪,০০০ – €৮,০০০ (বাংলাদেশি টাকায় ৪.৮ – ৯.৫ লাখ)
🔹 Scholarship: অনেক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া যায়, বিশেষত ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, ও আইটি বিষয়ে।

৩. স্থায়ী বসবাসের সুযোগ (PR & Citizenship)

কীভাবে PR পাওয়া যায়?
✔ ৫ বছর বৈধভাবে কাজ করলে PR-এর জন্য আবেদন করা যায়।
✔ PR থাকলে পরিবারের সদস্যদেরও নিয়ে আসা যায়।
✔ ১০ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

কীভাবে লুক্সেমবার্গে যাওয়া যায়?

✅ ১. স্টুডেন্ট ভিসা

যারা পড়াশোনার মাধ্যমে ইউরোপ যেতে চান, তাদের জন্য এটি সেরা উপায়। পড়াশোনা শেষে সহজেই কাজ পাওয়া যায়।

✅ ২. ওয়ার্ক ভিসা

যদি আপনার ইউরোপের কোনো কোম্পানি থেকে চাকরির অফার থাকে, তাহলে Blue Card Visa বা General Work Visa নিয়ে যেতে পারেন।

✅ ৩. ট্র্যাভেল বা বিজনেস ভিসা

যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে লুক্সেমবার্গে আসতে চান, তারা শেনজেন ভিসা নিতে পারেন।

লুক্সেমবার্গে কীভাবে কাজ খুঁজবেন?

✅ টপ জব পোর্টালসমূহ:
🔹 jobs.lu
🔹 moovijob.com
🔹 linkedin.com

✅ সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আবেদন করুন।

শেষ কথা

যারা ইউরোপে ভালো সুযোগ খুঁজছেন, তাদের জন্য লুক্সেমবার্গ হতে পারে একটি সেরা গন্তব্য। এখানে উচ্চ বেতন, উন্নত জীবনযাত্রা ও স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে। আপনি কি লুক্সেমবার্গে যেতে চান? কমেন্টে জানান!
#ফ্রান্স #পর্তুগাল

Moovijob : Jobs, offres d'emploi au Luxembourg, salons de recrutement et informations sur le marché du travail Accédez gratuitement à plusieurs milliers d'offres d'emploi et de formation au Luxembourg, les salons de recrutement, les informations sur le marché du travail et les discussions avec la communauté Moovijob.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Shah Ali Plaza, 14th Floor, Suite No: 1418, Mirpur 10
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00