11/01/2025
তারিখঃ ০৯ জানুয়ারি ২০২৫
ইভেন্ট ০১
আজ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সেন্ট্রাল এসেম্বলি অনুষ্ঠিত হয়। উক্ত এসেম্বলি কার্যক্রমে সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কে এম সোলায়মান আল মামুন, পিএসসি মহোদয় শিক্ষার্থীদের সাথে নবাগত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফারজানা শাকিল, এএফডব্লিউসি, পিএসসি, জি+, এয়ার ডিফেন্স মহোদয়কে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ও নতুন বছরে সকলকে পিতা মাতার আদেশ মেনে চলার নির্দেশনা প্রদান করেন। সবশেষে বিভিন্ন ইভেন্ট পুরস্কার প্রাপ্তদের সকলের সামনে অভিনন্দিত করেন।