12/01/2016
জানুন কিছু মজার কথা:-
1) খরগোশ ও টিয়াপাখি দুটোই খুব সুন্দর প্রাণী।
অনেকেই এগুলো বাসায় পোষে। তবে বাসায়
থাকা খরগোশ বা টিয়াকে পেছন থেকে চুপি চুপি
এসে চমকে দেওয়ার চেষ্টা বৃথা। কারণ এই দুটি
প্রাণী মাথা না ঘুরিয়েও পিছনে কী ঘটছে দেখতে পায়।
2) কোনো খাবারের স্বাদ জানতে আমরা জিহ্বা
ব্যবহার করি। চিন্তা করো তো প্রায় সব প্রাণীরই তো জিহ্বা আছে, তাই না। আচ্ছা হাত বা
পা দিয়ে কখনো খাবারের স্বাদ জানা যায়! অবিশ্বাস্য মনে হলেও প্রজাপতি এই কাজটিই করে। প্রজাপতি কোনো খাবারের ওপর বসে পা দিয়ে এর স্বাদ নেয়। কারণ মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে স্বাদ গ্রহণের গ্রন্থি থাকে জিহ্বায়। কিন্তু
প্রজাপতির ক্ষেত্রে এই গ্রন্থি থাকে পায়ে।
3) প্রায় প্রতিদিনই তো বাসায় ঘর ঝাড়ু দেওয়া হয়।
খেয়াল করে দেখো এর মধ্যে ধুলার মতো
ময়লা থাকে। আর এই ময়লার মধ্যে তোমার
শরীরের ত্বকের কোষও আছে। মজার বিষয়
হলো, আমাদের বাড়িঘরের ধুলোর মতো
গুঁড়ো ময়লার অধিকাংশই আমাদের শরীর
থেকে ঝরে যাওয়া মৃত ত্বক কোষ।
4) আদিকালে পৃথিবীজুড়ে ঘুরে বেড়াত
ডাইনোসরসহ বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রাণী প্রজাতি। বৃহদাকৃতির ডাইনোসরের একটি প্রজাতি ছিল স্টেগোসাউরাস। প্রায় নয় মিটার লম্বা দাবনাকৃতির এই ডাইনোসর প্রজাতির মস্তিষ্ক ছিল কাঠবাদামের সমান!!!
5) খাটো বলে মন খারাপ। লম্বা হওয়ার এক বুদ্ধি
বাতলে দিতে পারি। মহাকাশচারী হও, এতে একটু
হলেও লম্বা হতে পারবে। বিস্ময়কর মনে
হলেও সত্যি, মহাকাশে কিছুদিন টানা থাকলে উচ্চতা কিছুটা বাড়ে। মহাকাশে অভিকর্ষণ বল না থাকায় মানুষের শরীরের ওপর নিচের দিকে টান থাকে না। এ কারণে মানুষের উচ্চতা বাড়ে।।