Tarunno Bangladesh

Tarunno Bangladesh

Share

Tarunno Bangladesh www.tarunnobangladesh.org

23/11/2025

এই গল্পটা পড়লে হয়তো আপনি নতুন করে বাঁচতে শিখবেন,১০০ বছর বেঁচে থাকা যায় না, যদি প্রতিদিনের জীবনটাই না হয় শান্ত।

শহর থেকে অনেক দূরের গ্রামের এক কোণে ছিল একটা ছোট কুঁড়েঘর।
সেখানে থাকতেন এক বৃদ্ধ—সবাই তাকে ডাকত রতন কাকা নামে।
বয়স? কেউ বলে ৯০, কেউ বলে ১০৫।
কিন্তু আশ্চর্য বিষয়—তার চোখে এখনো আলো, মুখে হাসি, পায়ে শক্তি, আর মনে শান্তি।

একদিন এক তরুণ ডাক্তারকে curiosity নিয়ে গেলাম তার কাছে।
বললাম,
কাকা, আপনি এত বছর কীভাবে এত তরতাজা আছেন?”

তিনি হেসে বললেন,
— “বাবা, শরীর নয়, আগে মন বাঁচাতে হয়। শরীর তো মনে চালিত।”
আর দেরি না করে
আমি খাতায় লিখতে শুরু করলাম…

১. শরীর নয়, কোষকে বাঁচাও
তিনি বললেন, “আমি রাত ১০টার মধ্যে ঘুমাই, ভোরে উঠি।
ঘুমই আমার ঔষধ।”
সপ্তাহে দুই দিন দুপুরে না খেয়ে শুধু জল খাই—“খালি পেটে শরীর পুরনো ময়লা ফেলে দেয়,”
বললেন তিনি।
চিনি?
“চিনি মানে বিষ—আমার নাতি চিনি খায়, আমি খেজুর খাই।”

২. ‘Silent killer’ তিনটা এড়াও
“রাগ, চিন্তা আর ভয়—এই তিনটা জিনিস মানুষকে বুড়ো করে দেয়।
রক্তচাপও তাই বাড়ে।”

৩. প্রাকৃতিক খাবারই আসল ওষুধ
তার দুপুরের খাবার: ভাত, সবজি, মাছ, জলপাই তেল, রসুন।
বললেন, “খাবার যদি প্যাকেটের ভিতরে আসে, তা আমার নয়।”

৪. মানসিক শান্তি সবচেয়ে বড় চিকিৎসা
প্রতিদিন বিকেলে গাছের নিচে বসে ধ্যান করতেন।
বললেন, “ক্ষমা করলেই শরীর হালকা হয়।
যে রাগ পোষে, সে নিজের আয়ু কমায়।”

৫. শরীর নড়াচড়া করো
তিনি হাঁটতেন প্রতিদিন ৫-৬ কিলোমিটার, কারও সঙ্গ ছাড়াই।
বললেন, “যে শরীর চলে না, সে মনেও থেমে যায়।”

৬. রক্ত পরিষ্কার রাখো
সকালে লেবুর পানি, রাতে গরম জল।
ওমেগা-৩ খাবার তার নিয়মিত।
বছরে একবার করে চেকআপ করান।

৭. ভালোবাসা ও সম্পর্ক
বৃদ্ধ হলেও স্ত্রীকে “আমার জীবনের শান্তি” বলে ডাকতেন।
পরিবারের সবাই তার চারপাশে হাসতো।
তিনি বললেন, “যে ভালোবাসা পায় না, সে ওষুধেও বাঁচে না।”

৮. প্রকৃতির সাথে সংযোগ রাখো
প্রতিদিন ভোরে উঠেই উঠোনে গাছপালা ছুঁতেন।
“প্রকৃতি আমার ডাক্তারের মতো,”
বললেন তিনি।

৯. শেখা বন্ধ করো না
৯৫ বছর বয়সেও খবরের কাগজ পড়তেন।
“যে শেখা থামায়, সে মরতে শুরু করে।”

১০. আত্মিক শান্তি ও কৃতজ্ঞতা
“আমি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দিই—আজও চোখে আলো আছে, পায়ে হাঁটতে পারি।”

তার চোখে তখন এমন এক আলো, যা শত ওষুধেও পাওয়া যায় না।

শেষে তিনি বললেন,

“মানুষ মরতে ভয় পায়, কিন্তু আমি প্রতিদিন নতুনভাবে বাঁচি।”

আমি নীরবে মাথা নোয়ালাম।
বুঝলাম—
দীর্ঘায়ুর রহস্য কোনো ওষুধে নয়, বরং জীবনের নিয়মে লুকিয়ে আছে।

শেষে বিদায়ে…
ঘুম + প্রাকৃতিক খাবার + ব্যায়াম + শান্ত মন + কৃতজ্ঞ আত্মা

22/11/2025

স্কুল শিক্ষার্থীদের জন্য অনলাইন কোডিং কোর্স এ ফ্রি ক্লাসে জয়েন করতে যোগাযোগ করুন, ফোন: 01716-906567

13/10/2025

গুগল পাসওয়ার্ড ম্যানেজার (Google Password Manager) এমন একটি টুল যা আপনার সব পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজনের সময় অটো-ফিল করে দেয়।

নিচে মোবাইল ও কম্পিউটার দুইভাবেই একটিভ করার পদ্ধতি দেওয়া হলো:

📱 মোবাইলে (Android):

1. Settings এ যান।

2. নিচে স্ক্রল করে Google এ ট্যাপ করুন।

3. এরপর Manage your Google Account এ যান।

4. উপরে থাকা Security ট্যাবে যান।

5. নিচে স্ক্রল করে Password Manager নির্বাচন করুন।

6. এখানে গিয়ে Offer to save passwords অপশনটি On করে দিন।

🔹 এবার থেকে আপনি কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগইন করলে গুগল স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড সেভ করার অপশন দেবে।

💻 কম্পিউটারে (Chrome Browser):

1. ক্রোম ওপেন করুন।

2. ডান পাশে থাকা 3-dot menu (⋮) → Settings এ যান।

3. বাম পাশে Autofill and Passwords ক্লিক করুন।

4. Google Password Manager এ ক্লিক করে Offer to save passwords অন করুন।

✅ এখন আপনার সব পাসওয়ার্ড নিরাপদে Google অ্যাকাউন্টে সেভ থাকবে এবং যে কোনো ডিভাইসে সাইন ইন করলে ব্যবহার করতে পারবেন।

সংক্ষেপে!!

আপনার পাসওয়ার্ড বারবার ভুলে যান? 😅
তাহলে আজই অন করে নিন Google Password Manager👇
🔹 ফোনে: Settings → Google → Manage Account → Security → Password Manager → On
🔹 ক্রোমে: Settings → Autofill & Passwords → Offer to save passwords → On

এখন থেকে গুগলই মনে রাখবে আপনার পাসওয়ার্ড :

09/10/2024

ভর্তি চলছে!
সকল অনলাইন অফলাইন কোর্সে থাকছে ছাড়!!

16/09/2024

যারা নিরপেক্ষ হিসেবে নিজেকে জাহির করে ভিতরে ভিতরে দালালী করে তারা হলো মোনাফেক। আর মোনাফেকরা সুবিধাবাদী মানুষ। এরাই হলো দেশ ও জাতীর শত্রু।

12/09/2024

এক অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন, যদি তোমার কাছে ৮৬,৪০০ টাকা থাকত এবং কেউ তা থেকে ১০টাকা চুরি করে, তাহলে কি তুমি হাতের ৮৬,৩৯০ টাকা নিয়ে তার পিছনে তাড়া করবে, নাকি তাকে যেতে দিয়ে তোমার কাজ চালিয়ে যাবে?
সমস্ত ছাত্র উত্তর দিল: অবশ্যই আমরা এটি ছেড়ে দেব এবং ৮৬,৩৯০ টাকা রাখব।
অধ্যাপক: আসলে, বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে, এবং তারা সবাই ১০ টাকার জন্য ৮৬,৩৯০টাকা হারায়!!
তারা বললঃ এটা অসম্ভব! কিভাবে এবং কে এটা করে?
অধ্যাপক: ৮৬,৪০০ আসলে একটি দিনে সেকেন্ডের সংখ্যা। কেউ যদি তোমাদেরকে বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি যা তোমাদেরকে ১০ সেকেন্ডের মধ্যে বিরক্ত করে তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারাদিন ভাবতে থাকবে, আর ১০ সেকেন্ড নষ্ট করে ৮৬,৩৯০ সেকেন্ড!
সুতরাং, একটি নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তাভাবনাকে নষ্ট করতে দেবে না এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দেবে না।

03/09/2024

Congratulations!

24/08/2024

জুলাই বিপ্লবে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেইসাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা দেশের সকল ছাত্র জনতার প্রাতি যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিষ্ট সরকার এর পতনের মাধ্যমে দেশে সাম্য প্রতিষ্ঠা হয়েছে। স্বাধীন মতামতের সুযোগ তৈরী হয়েছে। এক সময় তারুণ্য বাংলাদেশ সংগঠনের হয়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে সেমিনারে বক্তব্য দিয়েছি স্কিল ডেভেলোপমেন্ট সেমিনারে লেকচার দিয়েছি। মাঝখানে অনেক বছর দেশের নানা প্রতিকূলতার জন্য নিজের ব্যাবসা ও সাংগঠনিক সবকিছু থেকে দুরে থেকেছি। জীবনের তাগিদে জব করেছি। অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। যারা আমাকে গত ২০ বছর যাবত চিনে তারা নিশ্চয় আমার সম্পর্কে ভালো জানেন। তরুনদের নিয়ে অনেক কাজ করেছি। গত কয়েকদিনে অনেকই আবার আমার সাথে যোগাযোগ করে যাচ্ছেন। সবাই চাইতেছে তারুণ্য বাংলাদেশ সংগঠনের পূনরুজ্জীবন। সংগঠনের কমিটি এক্টিভ করে নতুন ও পুরাতনদের সম্বয়য়ে পুরোদমে কাজ শুরু করতে। তারুণ্য বাংলাদেশ সংগঠনের গত তিনটি কেন্দ্রীয় কমিটির সাথে বিভিন্ন পদে যারা ছিলেন সবাইকে অুনরোধ করবো আপনাদের মূল্য মতামত দিয়ে আগামীদিনে সংগঠনকে এগিয়ে নিতে সাথে থাকবেন। এছাড়াও তারুণ্য বাংলাদেশ এর সাথে যে সকল স্বেচ্চাসেবী তরুনরা কাজ করতে আগ্রহী তাদেরকেও সাথে নিবো। ইনশাআল্লাহ আমাদের মূল উদ্যোগ স্কিল ডেভেলোপমেন্ট প্রোজেক্ট সামনে রেখে আমরা খুব শীঘ্রই কাজ শুরু করবো।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


369/1, Hazi Wasir Khan Jame Mosjid( Suruj Khan Mosjid), Ansarcamp, AhmedNagor, Mirpur/1
Dhaka
1216