Mahbub Shakil

Mahbub Shakil

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahbub Shakil, Dhaka.

28/04/2026

সকল বন্ধুদের জন্য শুভকামনা...

27/04/2026

শুভাকাঙ্ক্ষী হিসেবে দু-একজন পাশে রাখুন, সবসময় তাদের কথা শুনুন, তাদের থেকে পরামর্শ নিন। তবে সব লোকের কথায় কান দেবেন না। মনে রাখবেন, লোকে কখনোই আপনার ভালো চায় না।

27/04/2026

😂😂😂

27/04/2026

The book was lying on the table.

A. book is a common noun
B. book is a proper noun
C. book is a collective noun
D. book is an abstract noun

27/04/2026

He is a man of parts. এখানে 'of parts' কোন phrase?

a. noun
b. adjective
c. preposition d. adverb

27/04/2026

একটু থামুন, লেখাগুলো শেষ পর্যন্ত পড়ুন।

সৌন্দর্য দেখানোর জন্য বাঁচবেন না। বরং সুন্দর হওয়ার জন্য বাঁচুন। যে মাথা নতো করতে জানে সে সমস্ত পৃথিবীকে মাথা নতো করার ক্ষমতাও রাখে।

যদি সময় থাকতে খারাপ অভ্যাসকে পরিবর্তন না করেন, তাহলে খারাপ অভ্যাস গুলো আপনার সময়কে পরিবর্তন করে দেবে।

চলতে থাকা নদীই কেবল সমুদ্রে পৌঁছায়। দাঁড়িয়ে থাকা পানি তো নষ্ট হয়ে যায়। তাই সব সময় চলতে থাকুন।

উপর ওয়ালা বলে, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে খুশির দোয়া করো না। আর যদি তুমি কাউকে খুশি দাও তাহলে নিজের খুশির চিন্তা করো না।

যেকোনো জিনিসের মূল্য সেটি পাবার আগে থাকে আর যেকোনো মানুষের মূল্য হারিয়ে যাবার পরে বোঝা যায়।

সাথে থেকে যে বেইমানি করে তার থেকে বড় শত্রু আর হতে পারে না। আবার যে আমাদের সামনে আমাদের খারাপ গুলোকে ধরিয়ে দেয় তার থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। মনে রাখবেন, সত্যি কথা শুনতে অবশ্যই খারাপ লাগবে। কিন্তু এটাও সত্যি, এরা কখনো ধোঁকা দেয় না।

দান করলে আপনার অর্থ চলে যাবে, ভাগ্য নয়। ঘড়ি বন্ধ করলে ঘড়ি দাড়িয়ে পরবে, সময় নয়। মিথ্যা লুকালে মিথ্যা লুকিয়ে পরবে, সত্যি নয়। আমি মানছি পৃথিবী খারাপ। সব জায়গায় শুধু ধোঁকা। কিন্তু আপনি তো ভালো হন। আপনাকে কে আটকেছে?

যেখানে আপনি ৪/৫ টা লোকের সাথে বসে অন্য কারোর পিছনে খারাপ কথা বলেন। বিশ্বাস করুন, আপনি সেখান থেকে যাওয়ার সাথে সাথে আপনার জন্যও খারাপ বলা শুরু হয়ে যায়।

আপনি আপনার ভবিষ্যতকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যেসকে পরিবর্তন করতে পারবেন। আর আপনার ভালো অভ্যাস গুলো নিশ্চিন্তে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে।

Courtesy: আতিকুর রহমান লিমন

27/04/2026

Water your mouth. এখানে water কোন Part of Speech?

a. noun b. verb
c. adjective d. adverb

27/04/2026

ইনিই হলেন ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ; যাকে হয়ত আপনি, আমি চিনি না-

পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন । কিন্ত বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনও ? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে আপনার, হাত পাও অবশ হয়ে যেতে পারে বৈকি । এক জীবনে এত পড়াশোনা কোন রক্ত মাংসের মানুষ করতে পারেন ? না পড়লে বিশ্বাস হবে না ; তাও আবার সেই ভদ্রলোক যদি ভারতবর্ষ তথা এই উপমহাদেশের হন !

মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকার । তার পড়াশোনার জীবনটা একবার হাল্কা করে চোখ বুলিয়ে নিন শুধু । তাহলেই বুঝবেন, ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন !

(১) জীবন শুরু 'M.B.B.S.' ও 'M.D.'- এ' দিয়ে ।
(২) এরপর 'L.L.B.' করলেন । সাথে করলেন 'International Law'-এর উপর স্নাতকোত্তর ।
(৩) এরপর 'Business Management'-এর উপর 'Diploma' ; সাথে 'M.B.A.' ।
(৪) এরপর 'Journalism' নিয়ে স্নাতক ।

এতদূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে, লোকটা পাগল নাকি ? তখন আপনাকে বলতেই হচ্ছে, এ তো সবে কলির সন্ধ্যে । এখনো গোটা রাত বাকি ।

এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর 'ডিগ্রী'ই আছে দশটা বিষয়ের উপর । স্নাতকোত্তরের বিষয়ের তালিকাটা একবার দেখুন-

(১) 'Public Administration'
(২) 'Sociology'
(৩) 'Economics'
(৪) 'Sanskrit' (ডি.লিট)
(৫) 'History'
(৬) 'English'
(৭) 'Philosophy'
(৮) 'Political Science'
(৯) 'Encient India History', 'Culture' and 'Arciolog'
(১০) 'Cytology'

উপরের যতগুলো বিষয় দেখছেন সব কটিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর এবং ২৮টি স্বর্ণপদক বিজয়ী তিনি । সব মিলিয়ে ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোন না কোন স্নাতকোত্তরের বিষয়ের পরীক্ষা দিয়ে গেছেন ।

মাথা ঝিমঝিম করছে তো আপনার ? তা মাথার আর দোষ কি বলুন ? তবে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে একবারটি শুধু শুনে যান- এতসব পড়তে পড়তে ওনার যখন একঘেঁয়েমি লাগছিল তখন ঠিক করলেন, এবার একটু স্বাদ বদলানো যাক ।
স্বাদ বদলাতে আমি-আপনি বেড়াতে যাই আর উনি 'I.P.S.' পরীক্ষায় বসলেন এবং পাশ করলেন । সেটা ১৯৭৮ সাথে । কিন্তু পোষাল না চাকরীটা । ফলে সেটা ছেড়ে দিয়ে বসলেন 'I.A.S.' পরীক্ষায় । ১৯৮০ সালে উনি 'I.A.S.' হলেন ।

নটে গাছটা তাহলে মুড়োল শেষ অবধি ? আজ্ঞে না, মুড়োয় নি এখনো । চারমাসের মধ্যে 'I.A.S.'- এর চাকরিটাও ছেড়ে দিলেন মহারাষ্ট্রের বিধান সভা ভোটে লড়বেন বলে । ১৯৮০ সালে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন তখন ওনার বয়স সবে ২৫ বছর । উনি হলেন ভারতের সবচেয়ে কমবয়সী বিধায়ক ।

সবই হল যখন, তখন মন্ত্রী হওয়াটাই বা আর বাকী থাকে কেন ? সেটাও হলেন এবং একটা কিংবা দু'টো দপ্তরের নয়, একেবারে ১৪ টা দপ্তরের । ১৯৯২ সাল নাগাদ রাজ্যসভার সদস্যও নির্বাচিত হলেন ।

ওনার এই ‘সামান্য’ কয়েকটি গুণ ছাড়াও উনি-

■ অসাধারণ চিত্রশিল্পী ।
■ পেশাদার আলোকচিত্রকর ।
■ মঞ্চাভিনেতা ।
■ শখের বেতার চালক ।

এছাড়া উনি জ্যোতিষশাস্ত্রেও বিশেষ পারদর্শী ছিলেন । পরে উনি 'সম্মিলিত জাতিপুঞ্জ' ও 'ইউনেস্কো'তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ।

ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৫২,০০০ বই রয়েছে ওনার । ‘লিমকা বুক অফ রেকর্ডস’ ওনাকে 'ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি'র শিরোপা দিয়েছে । ১৯৮৩ সালে উনি ‘বিশ্বের অসামান্য দশজন তরুণ’ হিসেবে নির্বাচিত হন ।

২০০৪ সালে এক পথ দুর্ঘটনায় ওনার মৃ/ ত্যু হয় । তখন বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর । তার মর্মা/ ন্তিক মৃ/ ত্যুতে একটি জ্বলন্ত নক্ষত্র নিভে যায় । তিনি মৃত্যুর আগে এই শিক্ষা দিয়ে যান, 'যার যত জ্ঞান ; তার অ/ হংকার তত কম' ।

সংগৃহীত

27/04/2026

এক অন্ধ ব্যক্তি রেস্টুরেন্টে খেতে ঢুকেছেন।

ওয়েটার দৌড়ে এসে জিজ্ঞেস করলেন : মেনু বলবো স্যার? 🙂

তিনি বললেন : আপনি রান্না করার খুন্তি নিয়ে আসুন, আমি গন্ধ শুঁকে খাবারের অর্ডার দেবো। 🥱

ওয়েটার রেস্টুরেন্টটির ম্যানেজারকে বিষয়টি জানালেন। ম্যানেজার রান্নাঘর থেকে একটা খুন্তি এনে দিলেন। 🙄

অন্ধ ভদ্রলোক সেটা শুঁকে নিয়ে বললেন : আমাকে গার্লিক ব্রেডের সাথে স্প্যানিশ ওমলেট দিয়ে দিন! 😁

ম্যানেজার অবাক! 🤔

আসলেই কিছুক্ষণ আগে ঐ খুন্তি দিয়ে স্প্যানিশ ওমলেটই তৈরি করা হয়েছে! 😶

এইভাবে অন্ধ ব্যক্তিটি রোজ আসেন, আর হাতা বা খুন্তি শুঁকে তাঁর পছন্দের খাবার অর্ডার করেন। ঠিক ঠিক, যে যে রান্না সেদিন হয়েছে! 😜

ম্যানেজার ভাবলেন, দেখি একদিন অন্যরকম ভাবে পরীক্ষা করবো। 🤨

খুন্তিটি পরের দিন ভালো করে ধুয়ে মুছে কিচেনে গিয়ে ম্যানেজার তার বৌ সোনালীকে বললেন : তুমি খুন্তিটি ভালো করে তোমার ঠোঁটে ঘষে দাও। 💋

সোনালী তাই করে তার স্বামীর হাতে দিয়ে দিলেন! 😚

ম্যানেজার অন্ধ ব্যক্তিটিকে খুন্তিটি দিলেন। খুন্তিটি হাতে নিয়ে শুঁকে আনন্দে আত্মহারা হয়ে বললেন : ও মাই গড!!! 😲😲😲

!

!

!

এ তো সোনালী! আমার পুরনো প্রেমিকা! সে কি এই রেস্টুরেন্টে কাজ করে?

ম্যানেজার বেহুঁশ !!!! 🥴🥴🥴
(সংগৃহীত)

27/04/2026

I miss you. - এর সুন্দর বাংলা অনুবাদ কী হতে পারে?

27/04/2026

আমার মাটির গাছে লেবু ধরেছে,
লেবু যে বড় সোহাগী :-)

27/04/2026

অনেকে এক্সাম শেষ হওয়ার ৫ মিনিট আগে সবাই পুরা খাতা রিভিশন দেয়।

আমি কখনো দিতাম না, কারণ আমি আমার লেখা আমি নিজেই বুঝতাম না।🙂

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka