BCS terget 40

BCS terget 40

Share

@@@Wecome to My page..........
Only for BCS education............@@@@

Photos from BCS terget 40's post 16/09/2025

✅ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস:
১। স্কুল ❤️
২। স্কুল-২❤️
৩। কলেজ পর্যায়❤️

07/09/2025

❤️🔥 ব্রেকিং নিউজ 🔥 ❤️
১৬ই সেপ্টেম্বর ৮০ হাজার শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে।

বি দ্র: প্রিলি.ও লিখিত একসাথে হবে।

30/07/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

18/01/2024

এ দোকানদারের দোকানে এক দেড়শো বেলের মধ্যে
১০/১২টা সে ফাটিয়ে রেখেছে।
ওগুলোর ভেতরে ময়লাও ঢুকছে।

ওরে জিজ্ঞেস করলাম
এ বেলগুলো ফাটিয়ে রাখলে কেন?
এগুলো কি তোমার কাছ থেকে কেউ কিনবে?

সে বললো
না কেনার সম্ভাবনাই বেশী।

বললাম তাহলে ফাটালে কেন??
লস হবেনা?

সে বললো
ক্রেতাকে কনফিডেন্স দেয়ার জন্য।
বেলের ভেতরের কোয়ালিটি তুলে ধরতেই এগুলো ফাটালাম।।

ক্রেতাকে কনফিডেন্স দিতে যেগুলো ফাটালাম বা নষ্ট করলাম।
তার ৫ গুন দাম সে খুশিতেই আমাকে দিয়ে যাবে স্যার।।

তুমিতো একটাও ফাটিয়ে রাখতে পারতে।
এতগুলো কেন ফাটিয়ে রাখলে???

স্যার
আমার অভিজ্ঞতা হলো
না ফাটিয়ে সাজিয়ে রাখলে ক্রেতাদের আকৃষ্ট করা যায়না।।
বেলের কোয়ালিটি বুঝতে পারেনা।।

এখন সারাদিন ২০০ বিক্রি হলে তখন বিক্রি হতো সর্বোচ্চ
৫০ টা।
আর
এতগুলো না ফাটিয়ে শুধু ১ টা ফাটিয়ে রাখলে
বিক্রি হতো সর্বোচ্চ ১০০ টা।

আর এখন
১০/১২টা ফাটিয়ে আমি বিক্রি করছি ২০০/২৫০টা

তাছাড়া
আগে বেলের ভেতরের কন্ডিশন ধারনা করে আন্তাজে
কিনতো।
তাই বেশী লাভ হাঁকানো যেতোনা।
আর এখন
ক্রেতা রাস্তা দিয়ে হাঁটতেই ভেতরের হলুদ শ্বাস দেখতে পায়।
চোখ আটকে যায়।
এতে
ক্রেতার মন আটকানো সহজ হয়।।।

দামটাও প্রতি বেলে ১৫/২০ টাকা বেশী নেয়া যায়।।

ভেতরটা খুলে দিয়ে আমার কোয়ালিটিটা তুলে ধরলাম।।

এ পলিসিতে বিক্রি ডবল হলো স্যার।।

রিক্স নিয়ে গেইন করে ফেললাম।।।

এভরিথিং এবাউট পলিসি।।

প্রোপার পলিসিতেই একমাত্র গেইন করা সম্ভব।।।

কাউকে ঠকানোর মানসিকতা নিয়ে ব্যাবসা নয়।

নয় কোন প্রতারণা
পলিসি ক্রিয়েট করুন।
রিক্স নিতে শিখুন।
এগিয়ে যান।।।

সংগৃহীত

30/04/2023

পিএসসি’র কথা ঠিক থাকলে বিসিএসে এখান থেকেই ১৫ টার মধ্যে ১০ টার মত কমন পড়ার কথা।
অবশ্যই পেইজটি ফলো দিয়ে রাখবেন 🖤
বিসিএস থেকে শুরু করে সব ধরনের চাকরির জন্যই।♦♦১ম অধ্যায়ঃ
১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%।
২।খাদ্যের উপাদান - ৬টি।
৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।
৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের♦
৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।
৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C♦
৭।ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন।
৮।দৈনিক পানি পান করা উচিত - ২-৩ লিটার♦
৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।
১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition।
১১।কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন।
১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১♥
১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।
১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।
১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%
১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি♦
১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০
১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।
১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।
২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।
২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা, জেরপথ্যালমিয়া ♦
২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের♦
২৪।ভিটামিন বি - ২০ প্রকার।
২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম♥
২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।
২৭।Quetelet Index বলা হয় - BMI
২৮।BMI- Body Mass index
২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI
৩০।BMI- ওজন/(উচ্চতা)^২
৩১।BMIএর অপর নাম - QLI ♦
৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড♦
৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।
৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।
৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina♦
৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients।
৩৮।উৎপত্তিগত আমিষ - ২ প্রকার
৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ
৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।
৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম
৪২।এসিডোমিস হয় - পানির অভাবে
৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে
৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।
৪৫।পুষ্টি - ৪ প্রকার।
৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV♦
৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের♥
৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০
৪৯।স্নেহ - ২ প্রকার।
৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্
৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K♦♥♦
৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।
৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।
৫৪।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।
৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।
৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।
৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।
৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।
৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক♦
৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum।

♦♦২য় অধ্যায়ঃ

১।পানির ঘনত্ব নির্ভরশীল - তাপমাত্রা উপর।
২।ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি - ১ ভাগ।
৩।পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪ ডিগ্রী সে:♦♥
৪।বিশুদ্ধ পানির ধর্ম - স্বাদহীন,বর্ণহীন,গন্ধহীন।
৫।কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH - ৬.৫।
৬।বিশুদ্ধ পানির pH - ৭♦
৭।শুধু পানিতে জন্মায় - সিংগারা।
৮।ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় - পাতন প্রক্রিয়ায়।
৯।এসিডের পরিমান বাড়লে pH এর মান - কমে।
১০।ব্লিচিং পাউডারের সংকেত - Ca(OC1)C1♦
১১।আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম - এরি।
১২।রামসার চুক্তি হয় - ১৯৭১ সালে♦
১৩।রামসায় কনভেনশন সংশোধন হয় - ১৯৮২ সালে।
১৪।গঙ্গা পানি বন্টন চুক্তি হয় - ১৯৭৭ সালে।
১৫।বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় - এরি হ্রদের সাথে।
১৬।পানির স্ফুটনাঙ্ক - ৯৯.৯৮ ডিগ্রী সে:।
১৭।সমুদ্রের পানিকে বলে - Marine Water♦
১৮।পানির অনুতে আছে - ২টি হাইড্রোজেন।
১৯।পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি - ৯০ ভাগ।
২০।পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে - সালোকসংশ্লেষনের মাধ্যমে।
২১।নদনদীর পানি - ক্ষারীয়।
২২।একলিটার বিশুদ্ধ পানির pH - ৭
২৩।ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে - পারদ/U।
২৪।রক্ত শূন্যতা হয় - সীসার অভাবে♦
২৫।রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে - ১৯৭৩ সালে♦
২৬।লোনা পানির ইংরেজী শব্দ - Saline Water।
২৭।নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে - তেল।
২৮।pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় - Ca।
২৯।ইলিশ মিঠা পানিতে আসে - প্রজনেন জন্য♦
৩০।ইলিশ ডিম নষ্ট করে - লবণাক্ত পানিতে।
৩১।ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান - ৯৭ ভাগ।
৩২।বন্যার সময় পানি বিশুদ্ধকরন করার জন্য ব্যবহার করা হয় - সোডিয়াম হাইপোক্লোরাইড।
৩৩।পানির মধ্যে ধূলিকনা পৃথক করার প্রক্রিয়া - পরিস্রাবন।
৩৪।খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া - স্ফুটন।
৩৫।কঠিন বর্জ্য পঁচতে সময় লাগে - ১ থেকে ২ দিন।
৩৬।সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে - জাপানের ফুকুশিমা।
৩৭।মানুষ বিকলাঙ্গ হয় - পারদের অভাবে।
৩৮।এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় - ১৯৬০ সালে।
৩৯।প্রাণীশূন্য নদীকে বলে - Dead Lake♦
৪০।ETP - Effluent Treatment Plant♦
৪১।ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় - ৫০০ মে: টন।
৪২।বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় - ১৯৯৬ সালে♦
৪৩।ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে - ১৯৭৫ সালে।
৪৪।মানুষের মৌলিক অধিকার - ৫টি।(আমরা জানি, মৌলিক অধিকার ৬টি।কিন্তু ৯ম শ্রেনীর বইয়ে ৫ টি।আবার ৩য় শ্রেনীর বইয়ে ৬টি)♦
৪৫।রামসার কনভেনশন সংশোধন হয় - ২ বার♦
৪৬।অম্লীয় পানির pH - ৪♦
৪৭।বরফের গলনাঙ্ক - ০ ডিগ্রী সে:।
৪৮।১ কিউসেক পানির ভর - ১০০০ কেজি♦
৪৯।পানির অনুর আকৃতি - কৌণিক।
৫০।পানি একটি - উভধর্মী পদার্থ।

#৩য় অধ্যায়ঃ

১।রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে - প্লীহাতে♦
২।অনুচক্রিকার গড় আয়ু - ৫ থেকে ১০ দিন।
লোহিত রক্ত কণিকায় গড় আয়ু - ১২০ দিন♦
শ্বেতকণিকার গড় আয়ু - ১-১৫ দিন♦
৩।লোহিত কণিকার আকৃতি - চ্যাপ্টা।
৪।সর্বজন দাতা গ্রুপ - O+ গ্রুপ।
৫।রক্তে অ্যান্টিজেন নেই - O+ গ্রুপে।
৬।হৃৎপিন্ডের আকৃতি - ত্রিকোণাকার।
৭।রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি - HDL♦
৮।রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান - ১০০-২০০mg/dl।
৯।মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg♦
১০।মানুষের মোট ওজন শতকরা - ৮% রক্ত।
১১।ধমনির রক্তের pH - ৭.৪।
১২।পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান - ৫-৬ লিটার♦
১৩।রক্ত গঠিত - যোজক টিস্যু।
১৪।রক্তের প্রধান উপাদান - লৌহ।
১৫।রক্তের প্রধান উপাদান - ২টি।
১৬।রক্তে রেচন পদার্থ - ইউরিয়া♦
১৭।রক্ত লাল দেখায় - হিমোগ্লোবিন থাকায়।
১৮।দেহের প্রহরী - শ্বেতকণা।
১৯।রক্তে লিম্ফোসাইটের পরিমান - ২০-৪৫%
২০।হিমোগ্লোবিন থাকে না - শ্বেতকণিকায়♦
২১।রক্তে অ্যান্টিজেন থাকে - ২টি।
২২।AB গ্রুপে রক্তের মানুষ - ৩%।
২৩।হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম - পেরিকার্ডিয়াম (২ স্তর)।
২৪।নিলয়ের অপর নাম - ভেন্টিকল♦
২৫।একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।
২৬।হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় - ডায়াস্টোল♦
২৭।প্রতিমিনিটে হার্টবিটকে বলে - ডাব।
২৮।কার্ডিয়াক চক্রের ধাপ - ৪টি♦
২৯।LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein।
৩০।সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।
৩১।রক্তের তরল অংশকে বলে - প্লাজমা।
৩২।রক্ত কণিকা - ৩ প্রকার♦
৩৩।রক্ত রসের -১০% জৈব ও অজৈব।
৩৪।রক্তরস আলাদা করলে রক্তের রং হবে - হালকা হলুদ।
৩৫।প্লেটলেট অর্থ - অণুচক্রিকা♦
৩৬।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় - পারপুরা।
৩৭।মানুষের রক্তের A গ্রুপ শতকরা - ৪২%।
৩৮।মানুষের রক্তের B গ্রুপ শতকরা - ৯%।
৩৯।মানুষের রক্তের AB গ্রুপ শতকরা - ৩%।
৪০।মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা - ৪৬%।
৪১।RBC - Red Blood cell।
৪২।রেসাস ফ্যাক্টরের সংকেত - Rh♦
৪৩।রক্তের গ্রুপ নির্ণয় করে - ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)♦
৪৪।Rh ফ্যাক্টরের নামকরন করা হয় - বানর দ্বারা।
৪৫।হৃৎপিন্ডের অবস্থান - দুই ফুসফুসের মাঝে।
৪৬।হৃৎপিন্ডের ওজন - ৩০০ গ্রাম♦
৪৭।হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় - সিস্টোল।
৪৮।মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ - ৪ ভাগে♦
৪৯।রক্তে গ্লুকোজের মাত্রা - ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।
৫০।HDL এর পূর্ণরুপ -High Density Lipoprotein♦

♦♦৪র্থ অধ্যায়ঃ

১।বয়:সন্ধিকালের সময়কাল - ১১ হতে ১৯ বছর।
২।টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড.প্যাট্রিক♦ স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড।
১৯৭৮ সালে ২৫ জুলাই ১১.৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।
৩।শৈশবকাল বলা হয় - ৫ বছর পর্যন্ত♦
৪।মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী - ২টি।
৫।ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - টেস্টোস্টেরন♦
#মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন♦
৬।প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন - পেট্রুসি(১৯৫৯ সালে,ইটালিতে)।
৭।লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - ১ জোড়া♦
৮।স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - XX♦
পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা -XY♦
৯।মানব কোষে ক্রোমোজোম সংখ্যা - ২৩ জোড়া♦
১০।পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে - রাসায়নিক বিবর্তন♦
১১।সর্বপ্রথম জীনের উৎপত্তি - সমুদ্রের পানিতে♦
১২।সংযোগকারী জীব বলা হয় - প্লাটিপাস (সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণির মধ্যে)।
১৩।বয়:সন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই
ইনসুলিন♦
১৪।বয়:সন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী - হরমোন।
১৫।বয়:সন্ধিকালে পরিবর্তন প্রধানত - ৩ প্রকার।
১৬।সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে - ২৯ দিন।(জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড.পেট্রুসি,১৯৫৯ সালে।)
১৭।বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম - হিরা,মনি ও মুক্তা (২০০১ সালে)।
১৮।মানুষের অটোসোম - ৪৪ টি♦
১৯।জীবাশ্ম আবিষ্কার করে - জেনোফেন♦
২০।নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে - অতি বেগুনি রশ্মি♦
২১।পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল - ৪৫০ কোটি বছর।
২২।সর্বপ্রথম কে "ইভোলিউশন" শব্দটি ব্যবহার করেন - হার্বাট স্পেনসার♦
২৩।প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় - অ্যামাইনো এসিড।
২৪।সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে - জৈব বিবর্তন।
২৫।অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে - সরীসৃপের।
২৬।উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৩।
পাখির হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৪♦
২৭।মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি - ককসিস।
২৮।"বায়োলজি" শব্দের প্রতিষ্ঠাতা" - ল্যামার্ক♦
২৯।বংশগতির মতবাদ দেন - মেন্ডেল♦
বংশগতির বিদ্যার জনক - গ্রেগর জোহান মেন্ডেল।
৩০।মানবদেহে নিষ্কিয় অঙ্গটি - অ্যাপেন্ডিক্স।
৩১।"Origin of species by meanse of natural selection" বইটির লেখক - চালর্স ডারউইন (১৮৫৯ সালে)♦
(জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং
মৃত্যু-১৮৮২ সালে)।
৩২।স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে - ৩ কোটি।
৩৩।"ফিলোসোফিক জুওলজিক" বইটির লেখক - ল্যামার্ক (১৮০৯ সালে)♦
৩৪।"প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব" - গ্রন্থেরটি লেখক - চালর্স ডারউইন♦
৩৫।ভাইরাস সৃষ্টি হয় - প্রোটোজোয়া থেকে♦
৩৬।জৈব বিবর্তনের জনক - চার্লস ডারউইন।
৩৭।পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা - প্রায় ৪ লাখ।
৩৮।তিমি সাতাঁরে জন্য ব্যবহার করে - ফ্লিপার।
৩৯।"অনটোজেনি রিপিটস ফাইলোজেনি" কার ভাষ্য - হেকেল।
৪০।একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় - ৭,৩০,০০০।
এক জোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ।

♦♦৫ম অধ্যায়ঃ

১।গাড়ির দুইপাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার হয় - ৩টি।
২।চাঁদ দিগন্তে দিকে লাল দেখায় কেন - বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য।
৩।+2D লেন্সটির ফোকাস দূরত্ব - ০.৫ মি।
-2D লেন্সটির ফোকাস দূরত্ব - ৫০ সে.মি।
৪।লেন্সের ক্ষমতা এস. আই একক -
রেডিয়ান/মিটার♦
৫।শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ৫ সেমি♦
৬।চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় - রেটিনা।
৭।বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ২৫ সেমি।
৮।অাবছা আলোয় সংবেদনশীল হয় - রড♦
৯।রড অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে - কোণ।
১০।আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে - আপতন কোণ♦
১১।সংকট কোনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ - ৯০ ডিগ্রী।
১২।ঘন মাধ্যমে আলোর বেগ - কমে যায়।
১৩।উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ও কেন্দ্র - ২টি।
১৪।উভয় লেন্সের আলোক কেন্দ্র - ১টি।
১৫।অবতল লেন্সের অপর নাম - অপসারী লেন্স♦
১৬।আলো এক প্রকার - শক্তি।
১৭।লেন্স প্রধানত - ২ প্রকার।
১৮।চোখ কাজ করে - অভিসারী লেন্সের মতো।
১৯।চোখের ত্রুটি - ৪ ধরনের।
২০।চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন - প্রোটিন যুক্ত খাবার♦
২১।যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে - দর্পণ বলে।
২২।নিরাপদ ড্রাইভিং এর শর্ত - নিজ গাড়ির আশে পাশে সর্বদা খেয়াল রাখা♦
২৩।পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার হয় - ৯০ ডিগ্রী।
২৪।আলোর প্রতিসরণের সূত্র - ২ টি♦
২৫।মানুষের দর্শনানুভুতির স্থায়িত্বকাল - ০.১ সেকেন্ড।
২৬।চোখের আলোক সংবেদন আবরণ - রেটিনা।
২৭।দর্পণ বিশেষভাবে ব্যবহার হয় - নিরাপদ ড্রাইভিং এ।
২৮।আলোর প্রতিসরণ ব্যবহার হয় - এক্স-রে তে♦
২৯।চোখের রেটিনার রং - গোলাপি।
৩০।চোখের উপাদান নয় - আইভ্রু।
৩১।পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন - আলোর প্রতিসরণের কারনে।
৩২।স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব - অসীম।
৩৩।+1D ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্ব -100cm উত্তল।
৩৪।বায়ু সাপেক্ষ কাচের প্রতিসরণাঙ্ক - ১.৫♦
৩৫।রাস্তার বাতিতে ব্যবহার হয় - উত্তল দর্পণ♦

♦♦♥৬ষ্ঠ অধ্যায়ঃ

১।প্রাকৃতিক পলিমার - রাবার♦
২।ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় -পি ভি সি পাইপ♦
৩।কৃত্রিম পলিমার - পলিথিন♦
৪।প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার - নাইলন♦
৫।আলফা কী - পশম।
৬।প্লাষ্টিক শব্দের অর্থ - সহজে ছাঁচযোগ্য।
৭।পলিথিনের সংকেত -
৮।পলিমারের ক্ষুদ্র অনুকে বলে - মনোমার♦
৯।পলিমার শব্দটি - গ্রীক।
১০।গ্রীক শব্দ "মেরোস" এর অর্থ - অংশ।
১১।মানুষের চুলে আর নখে থাকে - কেরাটিন প্রোটিন।
১২।তন্তুর রানী - রেশম।
১৩।চেল্লার অপর নাম - পিল♦
১৪।জন্মদিনে ব্যবহারিত বেলুনে দ্রবীভূত হয় - বেনজিন।
১৫।রাবার সাধারণত কোন ধরনের হয় - হালকা বাদামি।
১৬।"পলি" অর্থ - অনেক♦
১৭।উৎস অনুযায়ী পলিমার - ২ ভাগে ভাগ করা যায়।
১৮।আমরা যে পলিথিন ব্যবহার করি তা - "ইথিলিন" নামক মনোমার হতে তৈরি পলিমার।
১৯।তন্তু - ২ প্রকার♦
২০।প্রায় ৪০ জাতের মেষ হতে পশম তৈরি হয় - ২০০ প্রকার।

♥♦♥৭ অধ্যায়ঃ

১।ভিনেগারের সংকেত - (CH3COOH)♦
২।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড♦
৩।এসিড নীল লিটমাসকে কোন রং এ পরিবর্তন করে - লাল♦
৪।লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে - নীল।
৫।হিস্টামিনকে অকার্যকর করে - ভিনেগার♦
৬।ভিনেগারের অপর নাম - এসিটিক এসিড,সিরকা♦
৭।টেস্টিংসল্ট যে নামে পরিচিতি - মনোসোডিয়াম গ্লুটামেট♦♦♦♦
৮।জৈব এসিড - (CH3COOH)♦
৯।অম্লীয় দ্রবণের জন্য সঠিক - pH

21/01/2023

🚩১। থানা ও উপজেলার মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ থানা ও উপজেলা প্রশাসনিক কারনে আলাদা।থানার প্রধান নির্বাহী অফিসার ইনচার্জ(OC) এবং উপজেলার প্রধান উপজেলা নির্বাহী অফিসার(UNO)।
উলেখ্য,উপজেলায় চেয়ারম্যান থাকে ও ভাইস চেয়ারম্যান থাকে।
🚩২। থানা আর মডেল থানা, কোতয়ালী থানার মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ থানার প্রধান দায়িত্বে থাকেন ওসি আর মডেল থানার ASP মডেল থানা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত আর থানা সাধারণ অস্ত্রে সজ্জিত ।বাংলাদেশের প্রথম মডেল থানা-ভালুকা , ময়মনসিংহ।কোতয়ালী থানা - এক সময় জেলা প্রশাসক তথা রাজস্ব কালেক্টটররা রাজস্ব সংগ্রহের জন্য নিয়মিত পুলিশ বাহিনী ব্যতীত দাঙ্গা পুলিশের মতো কোতয়াল বাহিনী দ্বারা কিছু থানা পরিচালিত করত। কোতয়াল বাহিনী যারা রাজস্ব তথা খাজনা দিতে পারত না তাদের ধরে এনে থানায় রাখত। পরবর্তীতে সেই থানা গুলোই কোতয়ালী থানা হিসেবে পরিচিত হয়েছে।
🚩৩। অববাহিকা বলতে কী বোঝায়?
উত্তর: ভূ-পৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে গাঠনিক কারনে বা অন্যভাবে নিম্নভূমি স্মৃষ্টি হলে এবং সে নিম্নভূমি পলল ধারন করার উপযোগী অবক্ষেপণ মঞ্চে পরিণত হলে তাকে অববাহিকা (basin)বলে।
🚩৪। বেনাপোল ও পেট্রোপোল কী?
উত্তরঃ বেনাপোল (বাংলাদেশ অংশের) ও পেট্রোপোল (ভারত অংশের) দুইটি স্থলবন্দর।
🚩৫। অভিবাসী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ যখন কেউ নিজ দেশ ত্যাগ করে অন্য
কোন দেশে শিক্ষা,ব্যবসা, চাকুরি,শ্রম , গবেষণা ইত্যাদির জন্য স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের উদ্দেশ্যে পাড়ী জমায় তখন তাকে অভিবাসী বলে আর রাজনৈতিক,সামাজিক, জাতিগত বিভিন্ন নিরাপত্তাগত কারণে নিজ ভূমি ছেড়ে বা আশ্রয়ের সন্ধানে অন্য কোন দেশে অস্থায়ীভাবে অবস্থানকৃত জনসমষ্টিকে শরণার্থী বলে।
🚩৬। বামপন্থী ও ডানপন্থী বলতে কী বোঝায় ?
উত্তরঃ প্রগতিশীল মতবাদ ও সমাজতন্ত্রের এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসীদের বামপন্থী বলে । অপরপক্ষে গণতান্ত্রিক ,পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং ধর্মীয়
প্রতি অতি বিশ্বাসীদের ডানপন্থী বলে।
🚩৭। একাডেমি ও ইনস্টিটিউটের এর মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ সাধারণত মৌলিক , প্রথাগত , কারিগরি বা সামরিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানকে একাডেমি বলে। যেমন-বাংলা একাডেমি,মেরিন একাডেমি।
অপরপক্ষে পেশাগত বা ব্যবস্থাপনাগত উন্নয়নমূলক শিক্ষা প্রদানকারী বা কোন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট বলে ।
যেমন- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ
ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, Institute of Business Administration.
🚩৮। ট্যাবলয়েড পত্রিকা কাকে বলে ?
উত্তরঃ সাধারণত যে সাইজের পত্রিকা ছাপা হয় তার চেয়ে অর্ধেক সাইজের পত্রিকাকে ট্যাবলেট পত্রিকা বলে । যেমন: মানবজমিন ।
🚩৯। অধিদপ্তর ও পরিদপ্তরের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ সাধারণত মন্ত্রণালয়ের অধীনস্থ এক বা একাধিক দপ্তরকে অধিদপ্তর বলে, যার প্রধান হলেন মহাপরিচালক।
যিনি অতিরিক্ত সচিবের মর্যাদাসম্পন্ন অন্যদিকে
অধিদপ্তরের অধীনস্ত এক বা একাধিক দপ্তরকে পরিদপ্তর বলে যার প্রধান হলেন পরিচালক। যিনি
একজন যুগ্ম সচিব বা উপ সচিবের মর্যাদাসম্পন্ন।
🚩১০। ক্ষুদ্র নৃ-গোষ্টি ও উপজাতির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী / আদিবাসী : কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়। উপজাতি এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।
🚩১১। Recto & Verso কী?
উত্তরঃ বইয়ের পাতার ডানদিকের পৃষ্ঠাকে Recto বলে আর বইয়ের পাতার বামদিকের পৃষ্ঠাকে Verso বলে ।
Verso গুলোতে জোড় সংখ্যা এবং Recto গুলোতে বিজোড় সংখ্যা থাকে।
🚩১২। নদী ও নদের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ সাধারণত বাংলা , হিন্দি ,ফার্সি ইত্যাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচক শব্দ অ-কারান্ত এবং নারী বাচক শব্দ আ কারান্ত বা ই , ঈ -কারান্ত হয়।
যেমন- নদ-নদী , কুমার-কুমারী ইত্যাদি। সুতরাং যে সকল নদীর নাম পুরুষবাচক সেগুলোর পর নদ থাকে ।
যেমন: নীলনদ , কপোতাক্ষ নদ , ব্রহ্মপুত্র নদ এবং ‘যেসকল নদীর নাম স্ত্রীবাচক সেগুলোর পর নদী থাকে
যেমন: পদ্মা নদী,মেঘনা নদী ইত্যাদি।
🚩১৩। মহীসোপান ও মহীঢাল বলতে কী বুঝায় ?
উত্তরঃ পৃথিবীর মহাদেশগুলোর চতুর্দিকে স্থলভাগের যে অংশ অল্প অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে
গেছে , তাকে মহীসোপান বলে।
আর মহীসোপানের শেষ সীমা থেকে ভূ-ভাগ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীরে তলদেশের সাথে মিশে যাওয়া অংশকে মহীঢাল বলে।
🚩১৪। মহাসাগর,সাগর, উপসাগর , হ্রদের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ মহাসাগর- বিস্তীর্ন বিশাল জলরাশি যার সীমা নির্ণয় করা প্রায় দু:সাধ্য তাকে মহাসাগর। সাগর- মহাসাগরে চেয়ে ছোট বিস্তীর্ন জলরাশিকে সাগর বলে ।
উপসাগর- যে সাগরে তিনদিক স্থল সীমানা দ্বারা পরিবেষ্টিত তাকে উপসাগর বলে। হ্রদ -সাগরের
চেয়ে ছোট বিস্তীর্ন জলরাশি ৪দিকে স্থল সীমানা দ্বারা
পরিবেষ্টিত থাকে।
🚩১৫। ব্যক্তিস্বাতন্ত্রবাদ কি?
উত্তরঃ এই মতবাদের মূলনীতি ব্যক্তিস্বাধীনতা।
🚩১৬। সাম্রাজ্যবাদ কি?
উত্তরঃ অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ।
🚩১৭। ফ্যাসিবাদ কি?
উত্তরঃ ফ্যাসিবাদের মুখ্যনীতি জনগনের জন্য রাষ্ট্র নয় রাষ্ট্রের জন্য জনগন। রাষ্ট্রই সকল ক্ষমতার অধিকারী,ব্যক্তি নয়।
🚩১৮। জাতীয়তাবাদ কি?
উত্তরঃ কোন জাতি বা সমাজের জাতীয় সংহতি বজায় রাখাকেই জাতীয়তাবাদ বলে।
🚩১৯। মার্কসবাদ কি?
উত্তরঃ কার্ল মার্কস এর মতবাদ ধনতান্ত্রিক, রাজতন্ত্র উচ্ছেদ করে শ্রেনী বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করাই এর
কাজ।
🚩২০। অ্যাডাল্ট ফ্রাঙ্কাইজ বলতে কি বুঝায়?
উত্তরঃ জাতি,ধর্ম,বর্ণ,নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ভোটার পুরুষ ও মহিলা ভোটারদের ভোট অধিকার।
🚩২১। অ্যাপার্ট হেড কি?
উত্তরঃ জাতিগত বা বর্ণগত বৈষম্য কে অ্যাপার্ট হেড বলে।
🚩২২। স্যাভাটোজ কি?
উত্তরঃ অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোন কিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্য করা।
🚩২৩। ফেডারেশন কি?
ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হচ্ছে কয়েকটি অঙ্গ রাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত, যার ক্ষমতা কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের মধ্যে সাংবিধানিকভাবে বণ্টন হয়।যেমন
আমেরিকা,কানাডা ও ভারত।
🚩২৪। কনফেডারেশন কি?
কয়েকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মিলিত হয়ে যে সংস্থা গঠন করে তাকে কনফেডারেশন বলে।
🚩২৫। অ্যাটর্নী জেনারেল বলতে কি বুঝ?
একটি দেশের সরকারের প্রধান আইনজীবীকে।
🚩২৬। ডিপ্লোমেসি কি?
কূটনৈতিক, বিভিন্ন দেশের সাথে চুক্তির পূর্বে শত্রুতা না করে আলোচনা বা চুক্তি ব্যবস্থা কৌশল।
🚩২৭।। ডিপ্লোমেটিক ইলনেস কি?
উত্তরঃ কোনো অনুষ্ঠান বা সভায় যোগদান না করার অজুহাতে অসুস্থতার কে ডিপ্লোমেটিল ইলনেস বলে।
🚩২৮। রাষ্ট্রদূত কি?
উত্তরঃ এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের প্রেরিত শ্রেনীর কূটনীতিকই হলো রাষ্ট্রদূত।
🚩২৯। 'চার্জ দ্য অ্যাফেয়ার্স ' কি?
উত্তরঃ একজন রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রদান।
🚩৩০। অ্যাম্বাসেডর কি?
উত্তরঃ একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের প্রেরিত সর্বোচ্চ শ্রেনীর কূটনীতিকদের অ্যাম্বাসেডর বলা হয়।
🚩৩১। হাইকমিশনার কি?
উত্তরঃ কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেনীর
কূটনীতিকদের হাইকমিশনার বলা হয়।
🚩৩২। হুইপ কি?
পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধীদলের সদস্যদের মধ্যে সংঘবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত।
🚩৩৩। প্রোটোকল কি?
কূটনৈতিক পরিভাষায় একে সাধারণ আন্তর্জাতিক দলিল বুঝায়।আন্তর্জাতিক সভা-সমিতির কার্য বিবরণী।
🚩৩৪। তৃতীয় বিশ্ব কোন দেশদের বলা হয়?
স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বে উন্নয়নশীল দেশ।
🚩৩৫। স্বায়ত্তশাসন কি?
স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা।
🚩৩৬। দৈতশাসন কি?
একই রাষ্ট্রের দুই শক্তির শাসন ব্যবস্থা।
🚩৩৭। শ্বেতপত্র কি?
কোন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার কর্তৃক প্রকাশিত বিবরণী।
🚩৩৮। টাস্কফোর্স কি?
কোন দেশের স্থল,বিমান ও নৌবাহিনীর সম্মিলিত সৈন্যদল।
🚩৩৯। বাফার স্টেট কি?
উত্তরঃ বিবাদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র,কম শক্তিসম্পন্ন স্বাধীন ও
নিরপেক্ষ রাষ্ট্র।
🚩৪০। স্ট্র ভোট কি?
উত্তরঃ কোন বিষয়ে জনমত যাচাইয়েরউদ্দেশ্যে কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক বেসরকারি গৃহীত ভোট।
🚩৪১। স্যাটেলাইট স্টেট কি?
উত্তরঃ প্রতিবেশি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র।
🚩৪২। পুলম কি?
পুলম একটি সাধারণ চুক্তি ফর্মের উৎপাদন পরিমান নির্দিষ্ট করে দেয় কিন্তু প্রত্যেক ফার্মেই তার নিজ নিজ
সত্তা বজায় রাখে এবং পরিচালনায় উৎপাদন কার্য চালায়।
🚩৪৩। জানটা কি?
উত্তরঃ একটি স্ব-গঠিত সমিতি যা গোপনে রাজনৈতিক উদ্দেশ্যে লিখিত হয়।
🚩৪৪। গনভোট কি?
উত্তরঃ কোন বিতর্কিত প্রশ্নে রাষ্ট্রের ভোটদাতা কর্তৃক প্রত্যক্ষ ভোট।
🚩৪৫। ইমপিচমেন্ট কি?
উত্তরঃ রাষ্ট্রের বিরুদ্ধে কোন অপরাধের জন্য রাষ্ট্রের প্রধান বা কোন মন্ত্রী পার্লামেন্টে বা এজন্য গঠিত উচ্চ
ট্রাইব্যুনাল বিশেষ বিচার।
🚩৪৬। পঞ্চম বাহিনী ( 5th column) কি?
উত্তরঃ যে জনতা গোপনে নিজ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং শত্রুকে সাহায্য করে।
🚩৪৭। একনায়কতন্ত্র কি?
উত্তরঃ একনায়কতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত।
🚩৪৮। দাঁতাত কি?
উত্তরঃ দুই দেশের মধ্যে বিরাজমান কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা।
🚩৪৯। গনতন্ত্র কি?
উত্তরঃ জনগন দ্বারা নিয়ন্ত্রিত শাসনব্যবস্থা, যেখানে জনগনের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে।
🚩৫০। ডী জুরী কি?
উত্তরঃ আইনগত নতুন সরকার বা রাষ্ট্রকে
আনুষ্ঠানিক স্বীকৃতি।
🚩৫১। ডী ফ্যাকটো বলতে কি বুঝায়?
উত্তরঃ বাস্তবিকপক্ষে নতুন সরকার বা রাষ্ট্রের রীতিসিদ্ধ স্বীকৃতির পূর্বেই যে কোন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করার জন্য বিধিবদ্ধ আইন।
🚩৫২। ক্রশ ভোটিং কি?
উত্তরঃ শাসকদল অথবা বিরোধীদলের সদস্যগণ যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেন।
🚩৫৩। আমলাতন্ত্র বলতে কি বুঝায়?
উত্তরঃ আমলাদের দ্বারা পরিচালিত সরকার।
🚩৫৪। বুর্জোয়া বলতে কি বুঝায়?
উত্তরঃ মধ্যবর্তী সম্প্রদায়, মার্কসিস্টদের মতে যারা মালিক শ্রেনীকে পছন্দ করে না এবং তাদেরকে শোষণ করে তারাই বুর্জোয়া।
🚩৫৫। বহি:সমর্পণ চুক্তি বা Extradition Treaty কি?
উত্তরঃ বহি:সমর্পণ চুক্তি হলো এক দেশের
অপরাধীকে অন্যদেশ চুক্তির মাধ্যমে তার নিজ দেশে ফেরত পাঠানো।
🚩৫৬। ব্লু বুকস কি?
উত্তরঃ নীল মলাটে বাধানো ইংল্যান্ডের ব্যবস্থাপক সভার বা খাস রাজসভার বিবরনী পুস্তক।
🚩৫৭। ব্লাক স্মার্ট কাদের বলা হয়?
উত্তরঃ ইতালির মুসোলিনের ফ্যাসিস্ট দল।
🚩৫৮। রাজনৈতিক আশ্রয় কি?
উত্তরঃ যখন কোন রাজনৈতিক শরণার্থী অন্য কোন দেশে আশ্রয় নেন তখন তাঁকে রাজনৈতিক আশ্রয় বলে।
🚩৫৯। বাই ক্যামের্যাল লেজিসলেটার শব্দটি দ্বারা কি বুঝায়?
উত্তরঃ যে কোন দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
🚩৬০। শোভিনিজম কি?
উত্তরঃ অন্ধদেশ প্রেম বা উগ্র স্বদেশিকতা।
🚩৬১। অধ্যাদেশ কাকে বলে?
উত্তরঃ জরুরি অবস্থা মোকাবেলার জন্য
রাষ্ট্রপ্রধান কর্তৃক জারিকৃত আইন।
🚩৬২। কুয়োমিনটাং কাদের বলা হয়?
উত্তরঃ চীনা জাতীয় বিপ্লবী দল।
🚩৬৩। বলশেভিক কি?
উত্তরঃ রাশিয়ায় যারা কার্ল মার্ক্স মতবাদের বিশ্বাসী।
🚩৬৪। PL-480 কি?
উত্তরঃ PL-480 হচ্ছে পাবলিক -ল ৪৮০। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য প্রদান সংক্রান্ত একটি আইন।
🚩৬৫। দ্বীপ ও অন্তরীপ মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ সাগরের মাঝে যখন স্থল জেগে ওঠে তখন তাকে দ্বীপ বলে যার চারদিকেই পানি দ্বারা বেষ্টিত
আর যখন কোন দ্বীপ স্থলের সাথে সংযোগ থাকে তখন তাকে অন্তরীপ বলে ।
🚩৬৬। ঐতিহাসিক রাজধানী কাকে বলে ?
উত্তরঃ যেসব রাজধানী কোন রাষ্ট্রের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রীয় হিসেবে কয়েকশত বছর ধরে টিকে
আছে এবং রাষ্ট্রের বিবর্তনে এর ঐতিহাসিক ভূমিকা থাকে তাকে ঐতিহাসিক রাজধানী বলে। যেমন:
ঢাকা,করাচি, দিল্লি ,রোম ।
🚩৬৭ । পঞ্চম স্তম্ভ বা ফিফথ এস্টেট বলতে কী বোঝায় ?
উত্তরঃ আধুনিক যুগে ব্লগিংকে যে কোনো রাষ্টের পঞ্চম স্তম্ভ বলা হয়। তবে কেউ কেউ ইন্টারনেট প্রযুক্তির
আওতায় থাকা প্রতিটি মানুষকেই পঞ্চম স্তম্ভ বলে। উল্লেখ্য,আধুনিক রাষ্ট্রব্যবস্থায় স্বীকৃত চারটি স্তম্ভ
হলো -আইন ,বিচার , নিবার্হী বিভাগ এবং সংবাদপত্র ।
🚩৬৮। থ্রাস্ট সেক্টর বলতে কী বোঝায় ?
উত্তরঃ অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে সরকার অনেক সময় বিভিন্ন সেক্টর বা অগ্রাধিকারপ্রাপ্ত খাতকে বলা হয় । যেমন: বাংলাদেশ রপ্তানিযোগ্য পণ্যের বিবেচনায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত দ্রব্য ইত্যাদি থ্রাস্ট সেক্টর হিসেবে ধরা হয়।
🚩৬৯। বিদ্যুতের ক্ষেত্রে ‘গ্রিড ‘ দ্বারা কী বোঝানো হয় ?
উত্তরঃ উচ্চ ভোল্টেজ সমৃদ্ধ জাতীয়তাবাদী ইলেকট্রিক্যাল পাওয়ার বা তড়িৎ ক্ষমতার বণ্টনের ব্যবস্থা হলো গ্রিড।
🚩৭০। অপেরা দ্বারা কী ধরণের সাহিত্যকে বোঝানো হয়?
উত্তরঃ সঙ্গীতপ্রধান নাটকের সাধারণত অপেরা বলা হয়। অপেররার কাহিনি ও চরিত্র পরিকল্পনা করতে হয়
সঙ্গীতকে উপযোগী করে,যা মূলত রঙ্গমঞ্চে উপস্থাপনার জন্যই রচিত হয় অনেকে যাত্রাপালাকে অপেরা হিসেবে অভিহিত করেন। বাংলা ভাষার প্রথম অপেরা শকুন্তলা।
🚩৭১। কম্পিউটারের ক্ষেত্রে'কার্নিং' বলতে কি বোঝায়?
উত্তরঃ ডকুমেন্টে অক্ষর টাইপ করার সময়টানমস্কার ইপকৃত অক্ষরগুলোর সাধারন দুরত্বপনমস্কার রিবর্তনের প্রক্রিয়া হল কার্নিং।
🚩৭২। নীলা কি?
উত্তরঃ নীলা এক ধরনের নীল স্বচ্ছ মুল্যবানমণি। তবে অপ্ল পরিমানে আয়রণ ও টাইটেনিয়াম থাকলে এটা হলুদ,বাদামী,সবুজ,গোলাপি,কমলা ইত্যাদি রঙের হয়ে থাকে।
🚩৭৩।ফাইবার গ্লাস কি?
উত্তরঃ ফাইবার গ্লাস হল খুব সুক্ষ্ম কাচের বস্তু। এর ব্যাস এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগেরও কম।গাড়ির বিভিন্ন অংশ ও অন্যান্য দ্রব্য তৈরিতে এটা ব্যবহৃত হয়।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1205