Engr.Shamsul Alam

Engr.Shamsul Alam ICT Expert & Motivational Speaker

দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। আসন্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিক...
15/06/2025

দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। আসন্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে। ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৭০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা হবে এবং ৩০ নম্বর থাকবে জিপিএর ওপর।

07/04/2025
আলহামদুলিল্লাহ। কারিগরি সেক্টরে ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। আশাকরি, নবাগত শিক্ষকদের হাত ধরে কারি...
29/01/2025

আলহামদুলিল্লাহ।
কারিগরি সেক্টরে ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। আশাকরি, নবাগত শিক্ষকদের হাত ধরে কারিগরি শিক্ষায় নতুন যুগের সূচনা হবে।

⏰টাইম ম্যানেজমেন্ট⏰ সংগৃহীত টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা ক...
21/01/2025

⏰টাইম ম্যানেজমেন্ট⏰ সংগৃহীত

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিই। আসলে দিনের কাজ কোনটা কখন করবেন, কোনটা আগে বা পরে—এসবই আসে সময় ব্যবস্থাপনার মধ্যে। যদি এই বিষয়টি সঠিক না হয়, তবে সারা দিন কাজ করেও ভালো ফল মেলে না।

আর আসলে প্রথমে জানতে হবে সময় বলতেই–বা আমরা কী বুঝি। সময় তো ঘড়ির কাঁটায় চলে। একে ক্লক টাইম বলা হয়, যার কোনো হেরফের হয় না। কিন্তু সময় আসলে আপেক্ষিক। কাজ থেকে ১০ মিনিটের বিরতি নিয়ে ইউটিউব বা ফেসবুক ব্রাউজ করতে গিয়ে নিজের অজান্তে ঘণ্টা কাবার হয়ে যায়। আবার ল্যাপটপে প্রাত্যহিক একঘেয়ে কাজ করতে করতে যেন লাঞ্চ টাইম আর আসে না। তাই সব মিলিয়ে দিনের ২৪ ঘণ্টাকে বুদ্ধি করে সাজিয়ে সঠিক সময় ব্যবস্থাপনা করতে পারলে জীবনে মিলবে সফলতা।

মাত্র তিনভাবে সময় কাটানো যায়। চিন্তা করা, কথা বলা ও কাজ করা। আমরা সারা দিন যা–ই করি না কেন, তাকে এই তিন শ্রেণির একটিতে অন্তর্ভুক্ত করা যাবে। আর জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে এই তিন ধরনের কাজই রাখতে হবে দিনের করণীয় কাজের তালিকায়। এবারে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার কিছু কার্যকর উপায় দেখে নেওয়া যাক।

১. সপ্তাহজুড়ে প্রতিদিন সময় রেকর্ড করা
কর্মক্ষেত্রে কথোপকথন, প্রজেক্ট আর বিভিন্ন কার্যক্রমে কতটুকু সময় লাগে, সেটা খেয়াল করে রেকর্ড করতে হবে প্রথমে সপ্তাহভর। আর তা যে শুধু কাজের হিসাব, তা নয়। যতভাবে সময় ব্যয় হয়, তার সবই আমলে আনতে হবে। এভাবে এক সপ্তাহের উপাত্ত পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে সময় কোথায় যাচ্ছে।

২. নিজের কাজের জন্য আলাদা সময় রাখা
আলাদা করে সময় না রাখলে কোনো কাজই করা হয় না ভালোভাবে। দিনের প্রাত্যহিক করণীয় কাজের ভিড়ে নিজের কোন বিশেষ কাজ হারিয়ে যায়। করা হয় না অথবা মানের ক্ষেত্রে আপস করা হয়।

৩. চিন্তা করার জন্য সময় বরাদ্দ
কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে যত কাজ করতে হয়, যার প্রতিটি হওয়া উচিত সুচিন্তিত। এই ব্রেনস্টর্মিংয়ের জন্য আলাদ্য সময় অবশ্যই রাখতে হবে।

৪. কাজের বিঘ্ন ও বিরতিগুলোকে গোনায় ধরা
শুধু কাজ নয়, অকাজগুলোকেও গোনায় ধরতে হবে। কেউই টানা কাজ করতে পারে না। আবার আগে থেকে ঠিক করে রাখা শিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে বিরতি নেওয়া বা বিভিন্ন কারণে বিঘ্ন ঘটতে পারে। এই সময়গুলোকে খেয়াল করে হিসাবের মধ্যে ধরতে হবে।

৫. দিনের প্রথম ৩০ মিনিট পরিকল্পনার জন্য রাখা
কাজ শুরু করার আগে প্রথমে আধা ঘণ্টা দিনের পরিকল্পনা করার জন্য রাখা উচিত। এতে উল্টাপাল্টা সময় ব্যয় হওয়ার সম্ভাবনা কমে যায়। পরিকল্পনা ছাড়া দিন শুরু করলে কাজের শৃঙ্খলা থাকে না। তাই এই ৩০ মিনিটই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

৬. লক্ষ্য স্থির করা
লক্ষ্যবিহীনভাবে কাজ করে কিছুই অর্জন করা যায় না। প্রতিটি কাজ, মিটিং বা ফোনালাপের আগে এর মূল লক্ষ্য বা এর থেকে কী ও কতটুকু পাওয়া যাবে, তা ঠিক করে নিতে হবে।

৭. সবাইকে জানান দিন যে আপনি ব্যস্ত
‘ডু নট ডিস্টার্ব’ সাইন সব সময় লাগানো না গেলেও কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে সবাইকে জানিয়ে দিলে ভালো। এতে এ সময় কেউ অযথা বিরক্ত করবে না। যেকোনো মেসেঞ্জার বা সামাজিক যোগাযোগমাধ্যমেও বিরক্ত না করার সিগন্যাল সেট করা যায়।

৮. সারাক্ষণ অন্যদের মনোযোগ না দেওয়া
আপনাকে সব সময় চাইলেই পাওয়া যাবে, এ ধারণা থেকে সবাইকে বের করে আনুন। নয়তো কোনো কাজই ঠিকভাবে করা হবে না ফোন বাজলেই ধরতে হবে, ই–মেইল এলেই খুলে দেখতে হবে তা নয়। মেসেঞ্জারগুলোতেও আপনার সক্রিয় উপস্থিতির বেলায় একই কথা প্রযোজ্য।

ডিপ্লোমা- ইন - ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের  ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শ্রেনি কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি ২০২৫খ্রি. তারিখ হতে ...
07/01/2025

ডিপ্লোমা- ইন - ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শ্রেনি কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি ২০২৫খ্রি. তারিখ হতে শুরু হবে।

25/08/2024

একজন মানুষের মৌলিক অধিকার (খাদ্য, বাসস্থান, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা)।
তার মধ্যে শিক্ষা অন্যতম। এক সময় বলতে শুনতাম শিক্ষা আমাদের অগ্রাধিকার। আর অগ্রাধিকার এর অগ্রাধিকার হলো কারিগরি শিক্ষা। যারা এ লেখাটি পড়ছেন, আপনাদের উপর এর সত্যতা নিশ্চিত করার জন্য ছেড়ে দিলাম। কারিগরি শিক্ষার উন্নয়নে মূল ভূমিকা পালন করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। যাদের বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে মাত্র ১২℅ নিয়মিত শিক্ষক। সরকারী পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গুলোতে পাঠদানের জন্য ১২℅ শিক্ষকের সাথে রয়েছে কিছু খন্ডকালীন শিক্ষক। কারিগরি শিক্ষা অধিদপ্তরের শ্লোগান "একটাই লক্ষ্য হতে হবে দক্ষ"
এভাবে কি দক্ষতা অর্জন কিংবা কারিগরি শিক্ষার উন্নয়ন সম্ভব?

কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূরীকরনের জন্য শিক্ষক সংকট কাটিয়ে উঠার জন্য

🎯 জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের যে বিষয়টি বিপিএসসি তে রয়েছে তা দ্রুত সমাধান করা।

🎯একইভাবে ২০১৯ সালের জুন মাস থেকে রাজস্বখাতে স্থানান্তরের প্রক্রিয়ার নামে ঝুলিয়ে রাখা ১০ বছরের বেশী অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্তমানে কর্মরত ৭০০+ শিক্ষকদের ৪ বছরের বকেয়া বেতন-ভাতা প্রদান করা সহ তাদেরকে রাজস্বে স্থানান্তর করাটাও সময়ের দাবী।

!!!!!! বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড!!!!!! দক্ষতা অর্জনই আমাদের লক্ষ্য। ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করার জন্য ...
10/06/2024

!!!!!! বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড!!!!!!

দক্ষতা অর্জনই আমাদের লক্ষ্য। ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করার জন্য নিজেকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা নিন।
ভর্তি বিষয়ক যেকোন প্রয়োজনীয় তথ্য জানতে, চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে অনলাইনে আবেদন করতে ভিজিট করুনঃ
http://btebadmission.gov.bd/website/
সরাসরি হটলাইন-
০১৩২২ ৮৩০৩০৮
০১৩২২ ৮৩০৩০৯

02/11/2023

Address

Dhaka

Telephone

+8801711577545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr.Shamsul Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Engr.Shamsul Alam:

Shortcuts

Share

Category