মোঃ এনায়েত উল্লাহ ভূঁইয়া

মোঃ এনায়েত উল্লাহ ভূঁইয়া This Page is about the work of Md. Enaetullah Bhuiyan

25/03/2026

আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এ সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ
১. সূরা আন'আম(৬)-২
২. সূরা হিজর(১৫)-২৬
৩. সূরা রূম(৩০)-২০
৪. সূরা সাজদা(৩২)-৭
৫. সূরা সাফ্ফাত(৩৭)-১১
৬. সূরা আর রহমান(৫৫)-১৪

15/09/2024

উত্তরাধিকার আইন(পর্ব-০১)
১. রক্ত সম্পর্কীয় আত্মীয়তার ভিত্তিতেই মিরাস বণ্টিত হবে:
আল্লাহর বিধানে রক্ত সম্পর্কীয় আত্মীয়রাও একে অপরের চেয়ে অধিক হকদার। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা আনফাল-৭৫
শানে নুযুল: উত্তরাধিকার বণ্টনের ব্যাপারে ইসলামি সম্পর্কের পরিবর্তে আত্মীয়তার সম্পর্কই প্রাধান্য পাবে। হিজরতের পর নবী(সাঃ) মুজাহির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন কায়ম করেছিলেন তার ফলে এ দ্বীনি ভাইয়েরা পরস্পরের উত্তরাধিকারও হবে বলে কেউ কেউ ধারণা করতে শুরু করেছিলেন। তাদের এ ধারণা যে ঠিক নয়, তা বুঝানোর জন্য আল্লাহ এ কথা বলেছেন।

২. মিরাস আল্লাহ নিজেই বণ্টন করে দিয়েছেন:
এ বণ্টন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত;নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা নিসা-১১

৩. মিরাসে নারী-পুরুষ উভয়েরই অংশ রয়েছে:
পুরুষদের জন্য পিতামাতা ও আত্মীয়স্বজনের পরিত্যাক্ত সম্পদে অংশ রয়েছে এবং নারীদের জন্যও পিতামাতা ও আত্মীয়স্বজনের পরিত্যাক্ত সম্পদে অংশ রয়েছে। সূরা নিসা-০৭

৪. কম হোক বা বেশি হোক সম্পদ বণ্টন করতেই হবে:
কম হোক বা বেশি হোক এসব অংশ নির্ধারিত। সূরা নিসা-০৭

৫. বণ্টন হবে ঋণ পরিশোধ ও অসিয়ত পূরণের পর:
এসব (বণ্টিত হবে) মৃত ব্যক্তির অসিয়ত অথবা ঋণ পরিশোধের পর। সূরা নিসা-১১
ব্যাখ্যা:
উপরোক্ত আয়াতসমূহ হতে মিরাস বণ্টনের ব্যাপারে যেসব নীতিগত বিধান পাওয়া যায় তা হচ্ছে,

এক: মিরাস কেবল পুরুষদের নয়, মেয়েদেরও অধিকার।

দুই: যত কমই হোক না কেন মিরাস অবশ্যই বণ্টিত হবে। এমন কি মৃত ব্যক্তি যদি এক গজ কাপড়ও রেখে যায় এবং তার দশজন ওয়ারিস থাকে, তাহলেও তা ওয়ারিসদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তবে একজন ওয়ারিস অন্যজন থেকে যদি তার অংশ কিনে নেয় তাহলে ভিন্ন কথা।

তিন: মিরাসের বিধান স্থাবর-অস্থাবর, কৃষি-শিল্প বা অন্য যেকোন ধরনের সম্পত্তি হোক না কেন সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।

চার: মিরাসের অধিকার তখনই সৃষ্টি হয়,যখন মৃত ব্যক্তি কোন সম্পদ রেখে মারা যায়।

পাঁচ: নিকটতম আত্মীয়ের বর্তমানে দূরতম আত্মীয় মিরাস লাভ করবে না।

ছয়: মিরাস বণ্টন হবে ঋণ ও অসিয়ত পূরণের পর।

আল্লাহ সকলকে বুঝার ও মানার তৌফিক দান করুন। আমীন।।

09/09/2024

আলহামদুলিল্লাহ
তাবিয়ার আম্মু একটি কলেজ এ প্রভাষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছে।

আমার মেয়ে তাবিয়া বিনতে এনায়েত (মুনতাহা) এর টিংকুপিংকু এর পরবর্তী প্রজন্মের গভীর নিদ্রা
08/09/2024

আমার মেয়ে তাবিয়া বিনতে এনায়েত (মুনতাহা) এর টিংকুপিংকু এর পরবর্তী প্রজন্মের গভীর নিদ্রা

01/09/2024

একটি সতর্কবার্তা
০১৮৫১১৬৬৮৬৯
এ নাম্বার থেকে IMO, WhatsApp ও অন্যান্য মাধ্যমে আমাদের পরিবারের কারো নামে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।

সবাই সতর্ক থাকবেন।

22/08/2024

আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় আল্লাহর বিধানকে আমাদের মত করে সাজাতে চাচ্ছি কিন্তু হওয়ার কথা ছিল আল্লাহর বিধান অনুযায়ী আমাদের চাহিদা। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।

22/08/2024

হে আল্লাহ, জানি যা কিছু হচ্ছে সবই আমাদের কর্মের ফল কিন্তু তুমি তো অত্যন্ত দয়াবান ও ক্ষমাশীল। আমাদের ক্ষমা কর ও তোমার রহমত বর্ষণ কর। আমিন।

12/08/2024

বাংলাদেশের রক্তের ঋণ বই থেকে নেওয়া কিছু উক্তি

১. দেশের জন্য আমি যা করেছি,কেউ তা অনুধাবন করলো না।- শেখ মুজিবুর রহমান

২. আমি ১৫ তারিখে তা ঘটাতে যাচ্ছি, মুজিবকে আমি চিরতরে সরিয়ে দিচ্ছি।- মেজর ফারুক রহমান

৩.শেখ মুজিব আমাদেরকে ঘাস খেতে বললে, আমরা তাই খেতাম, খালি হাতে মাটি কাটতে বললে, আমরা তাই তাঁর জন্য করতাম। কিন্তু চেয়ে দেখুন, তিনি কি আচরণটাই না করলেন আমাদের সঙ্গে।- মেজর ফারুক রহমান

৪.সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না। কিন্তু আপনি যদি তার উপর চাপের সৃষ্টি করেন, তাহলে সে আপনার ও শাসকগোষ্ঠীর উপর ব্যবস্থা করতে পারে।- আবদুর রব

৫. পাকিস্তান সেনাবাহিনীর মতো আমরা একটি দানবের সৃষ্টি করতে চাই না।- শেখ মুজিবুর রহমান

৬.সর্বত্রই কেবল সঙ্কট বিরাজ করছিলো।- শেখ মুজিবুর রহমান

৭.আমি জিজ্ঞেস করেছিলাম(মোশতাককে), দেশের পরিস্থিতিতে এ কেউ যদি শেখ মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে, তা কি ঠিক হবে? তিনি বলেছিলেনঃ ' সম্ববতঃ দেশের মঙ্গলের জন্য এটি একটি ভালো কাজ হবে।'-মেজর আবদুর রশিদ

৮. তাঁর সময় ফুরিয়ে গেছে--।
কাজটা অত্যন্ত গোপনে সমাধা করতে হবে।- আন্ধা হাফিজ

৯.আমি টয়লেট গেলাম। সেখানে বসে পরবর্তী পরিস্থিতির জন্যে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলাম।- খন্দকার মোশতাক আহমেদ

১০. ঐ বিশৃঙ্খল অবস্থার মাঝে টেলিফোনটা বেজে উঠলো। টেলিফোন উঠিয়ে আমি একজন লোকের কণ্ঠ শুনলামঃ লোকটি বলছে, "আমি ডিআইজি/প্রিজন কথা বলছি। আমি মহামান্য রাস্ট্রপতির সঙ্গে আলাপ করতে চাই"।- মেজর আবদুর রশিদ

১১.সিপাই সিপাই ভাই ভাই, অফিসারদের রক্ত চাই।- সিপাহী বিদ্রোহের শ্লোগান

১২. আমি ক্ষমতা দখল করিনি। আমাকে ক্ষমতায় বসানো হয়েছিল।- জেনারেল জিয়াউর রহমান

১৩. তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি তাঁর এক হাত হত্যা এবং অন্য হাতে আহার করতে পারতেন। - চট্টগ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়ার এক সহকর্মী

১৪. যতক্ষণ পর্যন্ত ওরা না মরে, ততক্ষণ পর্যন্ত ওদের গলায় ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে রাখো। - জেনারেল জিয়াউর রহমান

১৫. কাজটা এখনই করতে হবে। কিভাবে করবে, কি দিয়ে করবে, তা আমি জানি না...।- মেজর জেনারেল আবুল মঞ্জুর

12/08/2024

কেন আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার বিপক্ষে(শেষ পর্ব)

বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে লিখলে লিখা শেষ হবে না। ওরা যে শুধু স্বাস্থ্য সুররক্ষা বইয়ে নোংরামি ছড়াচ্ছে তাই না। দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ওদের মিশন ছিল আমার আপনার সন্তানকে এইসব নোংরামি শিখিয়ে ওদের পা চাটা গোলাম বানাতে।

১. ওরা ক্লাশ থ্রি থেকেই বাচ্চাদের শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দেওয়ার পক্ষে।

২.উদার-মনা করে তোলার নামে ফ্রি মিক্সিং ছড়িয়ে দেওয়া।

৩.হিজরা আর ট্রান্সজেন্ডার ঘুলিয়ে ফেলা।

৪.স্কুল কলেজের শিক্ষার্থীদের সিনেমা দেখানোর মাধ্যমে অবাধ মেলামেশা শিখানো।

৫.লজ্জা ভাঙ্গানোর নামে অশ্লীলতাকে প্রোমোট করা।

৬.শরীফ থেকে শরীফার আড়ালে ট্রান্সজেন্ডার প্রমোট করা।

৭.ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার কোটা চালু করা।

৮. ট্রান্সজেন্ডার বিষয়ে খসড়া আইন চুড়ান্ত করা

৯.মিডিয়ার মাধ্যমে সমকামিতা ছড়িয়ে দেওয়া। কয়েকটা শিরোনাম
-অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছি, গোপন করার কিছু নেই
- সমকাম- বিদ্বেষ কি কোন রোগ? চিকিৎসা করিয়ে কি একে সাড়িয়ে তোলা যায়?
- ট্রান্সজেন্ডার: বাঁচতে দিন তার মতো
- সমকামিতা অপরাধ নয়, বললেন পোপ ফ্রান্সিস
- ভারতে সমকামিতার স্বীকৃতি পেল
- ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক তাসনুভার বদলে যাওয়ার গল্প
-একজন ট্রান্সজেন্ডার নারীর প্রেমের গল্প

আমি ব্যক্তগতভাবে কিছু শিক্ষকদের সাথে কথা বলেছি, ওনারা বললেন যে ট্রেনিং এ নাকি ওনাদের সরাসরি বলে দিয়েছে যে, নতুন কারিকুলাম ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে।

বছর খানেক আগে একজন ভার্সিটির ভিসি বললেন শেখ হাসিনা সকল ভিসিদের নিয়ে বৈঠক করেছেন। হাসিনা আউটকাম বেজড শিক্ষার কথা বলেছেন। এ শিক্ষা ব্যবস্থার আউটকাম কী সেটা আমার মাথায় এখনো আসেনি।
আপনাদের আসলে আমাকে কমেন্ট এ জানাবেন।

আসুন সবাই ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলি।

এগুলোর উত্তর জাফর ইকবালের কাছে চাই, ওনি আসলে কী জন্য এ কাজে হাত দিলেন টাকার জন্য নাকি নিজেকে হাসিনার গোলাম বানানোর জন্য।

আমি একজন সচেতন পিতা হয়ে আমার মেয়ের জন্য এ শিক্ষা ব্যবস্থার বাতিল চাই।

11/08/2024

কেন আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার বিপক্ষে(পর্ব-০৩)

বর্তমান শিক্ষা ব্যবস্থায় কীভাবে সন্তানের কাছে পিতা-মাতাকে ভিলেন বানানোর চক্রান্ত চালাচ্ছে তা নিচে দেওয়া হলো....

সপ্তম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বইয়ের" কৈশোরের আনন্দযাত্রা" অধ্যায়ে নজর দিন...

অন্তরা ও ফাহিম দুজন ভিন্ন দুই স্কুলে পড়ে। স্কুলে যাওয়া - আসার পথে ওদের কথা হয়। সেখান থেকে বন্ধুত্ব। ওরা চুটিয়ে প্রেম করে। বাবা- মা ওদেরকে ওসব করতে বারণ করে।কিন্তু ওরা কারো কথায় কান দেয় না। এতে বাবা একদিন অন্তরাকে বকাঝকা, মারধর এমনকি স্কুলে যাওয়া বন্ধ করে দেন। ওদিকে ফাহিমের মা- বাবাও কোনো কথা শোনে না এক তরফা ওকে বকাঝকা ও করে মারধর করে।

এখন সচেতন পিতা- মাতা আপনারা ই বলুন আপনার সন্তান ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এসব করবে আপনি শাসন করলে আপনাকে ভিলেন হিসাবে দেখানো হল।

"কৈশোরের আনন্দযাত্রা" অধ্যায়ের ব্যপারে শিক্ষক সহায়িকায় কী বলা আছে দেখি...

এ সেশনে আপনি শিক্ষার্থীদের নিয়ে বয়ঃসন্ধিকালের ওপর একটি ভিডিও বা কার্টুন দেখবেন। কয়েকজন শিক্ষার্থী নিয়ে ভিডিও দেখার আয়োজন করবেন। ভিডিও শেষে নিচের প্রশ্নগুলো করে শিক্ষার্থীদের অভিজ্ঞতা জানতে চাইবেন।
১. এই ভিডিও বা কার্টুনে বয়ঃসন্ধিকালীন কোন কোন পরিবর্তনের কথা বলা হয়েছে?
২. পরিবর্তনগুলোর ফলে কিশোরীদের মনের অবস্থা কেমন হয়েছিল?

এ ভিডিও গুলো পাওয়া যাবে
ইউটিউব চ্যানেল
১. আমার ঘরে আমার স্কুল
২. জেমস নামক ভিডিও ক্লাস( সেক্স, কনডম ও মাসিক নিয়ে লজ্জা ভাঙ্গানোর ক্লাস)

আসুন সবাই ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলি।

এগুলোর উত্তর জাফর ইকবালের কাছে চাই, যখন উনি ক্লাশ সিক্সে -সেভেন এ ছিল তখন কি তার মা- বাবা তাকে এগুলো করতে সাহায্য করতেন কি না।

আমি একজন সচেতন পিতা হয়ে আমার মেয়ের জন্য এ শিক্ষা ব্যবস্থার বাতিল চাই।

This week none can withdraw more than 2 lacs BDT.
11/08/2024

This week none can withdraw more than 2 lacs BDT.

Address

Dhaka
১২১৫

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ এনায়েত উল্লাহ ভূঁইয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category