Hasib's Tutorial

Hasib's Tutorial Accounting
Finance
BOM & PMM
Simple steps, Simple Solutions

আপনি শিক্ষক জাতির অহং'কার! প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও ...
22/07/2025

আপনি শিক্ষক জাতির অহং'কার!
প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও করতে পারে।

বাংলাদেশের যুদ্ধ বিমান আছে ৪৪ টি। যেখানে ভারতের ৫০০ আর পাকিস্তানে ৪৪৫ টি।অথচ সারাদিন দেখি বাংলাদেশের মিডিয়াগুলো পাকিস্তা...
26/04/2025

বাংলাদেশের যুদ্ধ বিমান আছে ৪৪ টি। যেখানে ভারতের ৫০০ আর পাকিস্তানে ৪৪৫ টি।
অথচ সারাদিন দেখি বাংলাদেশের মিডিয়াগুলো পাকিস্তানের এইডা আছে ভারতে ঐডা আছে বলে গলা ফাটাইতে!
অথচ আমাদের যে কিচ্ছু নাই সেটা নিয়ে কোন বুদ্ধিভিত্তিক প্রতিবেদন তুলে ধরেনা।

"কিচ্ছু নাইরে ভাই, এই পুড়া দেশে আসলেও কিচ্ছু নাই লজ্জা ও নাই ! পাক -ভারত যুদ্ধের সমীকরণ দাড় করানো মিডিয়ারা নিজের দেশের যে যুদ্ধবিমান নাই সেই কথা বলে না। এই দিকে হুশও নাই"!

থাকবো ক্যামনে! আমরা তো সবাই রাজনীতিবিদ!
আর্মি অফিসার করে রাজনীতি ,বিসিএস ক্যাডার হয়েও করে রাজনীতি। আইজীবী থেকে শুরু করে ডাক্তার ,ইঞ্জিনিয়ারও করে রাজনীতি। মসজিদের মোল্লা,মাদরাসার ছাত্ররা করে রাজনীতি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ,ছাত্র এমনকি কলেজের শিক্ষক ,ছাত্র বাদ নাই। স্কুল পর্যায়ের এইট- নাইনের পুলাপান তারাও রাজনীতি করে। কৃষক,মুজুর, জেলে থেকে শুরু করে থার্ড জেন্ডার পর্যন্ত করে রাজনীতি।
মনে হয় আমরা যেন মায়ের পেট থেকে বের হয়েছি রাজনীতি করার জন্য।

এই ঘুম কবে ভাংবে জানিনা ,এদিকে রাজনীতি করতে করতে আমাদের ভবিষ্যত কোথায় নিয়ে যাচ্ছি টের পাবো তখনি যখন বন্ধুদেশ ঠিক আক্রমণ করে বসবে।
কি বলবো লজ্জার কথা, ভাবতেই লজ্জা লাগে!

২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি :
13/03/2025

২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি :

National University College Ranking
12/03/2025

National University College Ranking

12/03/2025

♨২০২৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সমূহ.....

✔ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি নিবে।
✔সকল বিভাগে আইসিটি সাবজেক্ট যুক্ত করা হবে।
✔পরীক্ষার ফলাফল ৩ মাসের আগে দেওয়ার চেষ্টা করা হবে।
✔ফলাফল পুনঃমূল্যায়ন মাধ্যমে ফেল থেকে পাসের হার বেড়ে গেছে।।
✔পরীক্ষার প্রশ্নে পরিবর্তন আসতেছে।
✔নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার ব্যবস্থা করা হচ্ছে।।
✔ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।
✔সেশনজট কমানোর জন্য একাডেমিক ক্যালেন্ডার অনুসারেই ফাইনাল পরীক্ষা নিবে।অর্থাৎ চার বছরের কোর্স চার বছরেই শেষ করার চেষ্টা করবে।।

যে ফলাফলটি সবাইকে কাঁদাচ্ছে 🥹সাধারণ জ্ঞানে ৩০ এ পেয়েছে ২৯, বাংলায় পেয়েছে ২৪.৫০ কিন্তু ইংরেজি রিটেনে ফেইল। এত মার্কস পেয়ে...
06/03/2025

যে ফলাফলটি সবাইকে কাঁদাচ্ছে 🥹
সাধারণ জ্ঞানে ৩০ এ পেয়েছে ২৯, বাংলায় পেয়েছে ২৪.৫০ কিন্তু ইংরেজি রিটেনে ফেইল। এত মার্কস পেয়েও তার ঢাবিতে পড়া হবে না। আল্লাহ তাকে ধৈর্য দিক। তার শক্তি বাড়িয়ে দিক। তার জন্য শুভকামনা রইলো।

এজন্যই সবাই বলে ঢাবি সবার ভাগ্যে থাকে না।

প্রসঙ্গ যখন Business Math 2nd year All Department আমার কাছে অনেক ছাত্র ভর্তি হয় Business math Subject এ। তাদের ভিতরে অনে...
06/03/2025

প্রসঙ্গ যখন Business Math 2nd year All Department

আমার কাছে অনেক ছাত্র ভর্তি হয় Business math Subject এ। তাদের ভিতরে অনেকে আছে এবার 4th year শেষ হয়েছে কিন্তু Math ফেল। New 4th year কিন্তু Math ফেল। 3rd year কিন্তু Math ফেল। প্রতি বছর এই Subject এ সব থেকে বেশি ফেল করে। তাই আপনাদেরকে সব সময় সর্তক করছি এই subject ভালো করে প্রাকটিস করুন। বাসার পাশে বা কলেজে স্যার এর কাছে পড়া শুরু করুন অথবা অনলাইনে অনেকে পড়ায় তাদের কাছে পড়ুন। তবে পড়ুন সময় নষ্ট করেন না। Exam এর আগে বই কাভার করতে হলে এখন থেকে পড়তে হবে। সময় গেলে সাধন হবে না।

HSC 2025 Exam Routine এইচ এসসি ২০২৫ সালের পরীক্ষার রুটিন
19/02/2025

HSC 2025 Exam Routine
এইচ এসসি ২০২৫ সালের পরীক্ষার রুটিন

 #ব্রেকিং_নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত।✅️আবেদন শুরু ২১ জান...
20/01/2025

#ব্রেকিং_নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত।

✅️আবেদন শুরু ২১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
🔥ভর্তি পরীক্ষা ৩ মে।
💸প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা
🍁 আবেদন করতে পারবেঃ এসএসসি ২০২১/২০২২, এইচএসসি ২০২৩/২০২৪।

✅️পরীক্ষার কেন্দ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন।

25/12/2024

এইচএসসি ব্যাচ ২০২৬ এর শিক্ষার্থীদের বাংলা ১ম পত্রের সিলেবাসঃ-

★ গদ্য ★
১/ বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
২/ অপরিচিতা
৩/ বিলাসী
৪/ অর্ধাঙ্গী
৫/ সাহিত্যের খেলা
৬/ গন্তব্য কাবুল
৭/ যৌবনের গান
৮/ মাসি - পিসি
৯/ জীবন- বৃক্ষ
১০/ রেইনকোর্ট
১১/ কপিল দাস মূর্মুর শেষ কাজ
১২/ নেকলেস

★ কবিতা ★

১/ বিভীষণের প্রতি মেঘনাদ
২/ সোনার তরী
৩/ বিদ্রোহী
৪/ প্রতিদান
৫/ সুচেতনা
৬/ তাহারেই পড়ে মনে
৭/ পদ্মা
৮/ ফেব্রুয়ারি ১৯৬৯
৯/ আঠারো বছর বয়স
১০/ আমি কিংবদন্তির কথা বলছি
১১/ ঋতু - বর্ণন
১২/ প্রত্যাবর্তনের লজ্জা

★ সহপাঠ ★

উপন্যাসঃ- লালসালু
নাটকঃ- নবাব সিরাজ- উদ - দৌলা


_ _ _ সমাপ্ত _ _ _

01/11/2024

চালানী কারবারে প্রেরিত পণ্যের আগাগোড়া!

চালানী কারবার বলতে বুঝায় যখন কোন প্রতিষ্ঠান তার মজুদ থেকে পণ্য আলাদা করে দালাল বা প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রয় করে। এক্ষেত্রে প্রতিনিধি চুক্তি অনুযায়ী বিক্রয় মূল্য থেকে কমিশন কর্তন করে বাকী টাকা প্রতিষ্ঠানকে প্রদান করে।
(a batch of goods destined for or delivered to someone.)
deliver (something) to a person's custody, typically in order for it to be sold.

তাহলে চালানী কারবারে দুটি পক্ষ থাকে।
১. Consignor – মুখ্য ব্যক্তি ( যে মাল পাঠায় )
২. Consignee – প্রতিনিধি ( যে মাল বিক্রি করে)

শর্ত: পণ্যের উপর মালিকানা বিক্রয়ের পূর্ব পর্যন্ত পণ্য প্রেরণকারীরই নামেই থাকবে। বিক্রয়ের উপর প্রতিনিধি তার কমিশন কাটবে।

ফলে চালানী কারবারে প্রেরিত পণ্য টাকে অামরা প্রতিষ্ঠানের চলতি সম্পদ হিসাবে দেখি।

জাবেদা-১: ব্যবসায়িক পন্য / ক্রয় থেকে চালানী ব্যবসার পন্য আলাদা করার জন্য নিম্নের জাবেদা দিতে হয়:
চালানী কারবারে প্রেরিত পণ্য - ডে.
ক্রয় হিসাব------ক্রেডিট
জাবেদা-২: চালানী কারবারের পণ্য বিক্রয় হলে নিম্নের জাবেদা দিতে হয়:
চালানী প্রতিনিধি থেকে প্রাপ্য ডে.
চালানী কারাবারে প্রেরিত পণ্য ক্রে.
চালানী কারবারের মুনাফা ক্রে.

প্রায়োগিক সমস্যা-১:
রেওয়ামিল: চালানী কারবারে প্রেরিত পণ্য ৫০০০০ টাকা
সমন্বয়: চালানী কারবারে প্রেরিত পণ্য ৬০০০০ টাকায় বিক্রয় হলো। এজেন্ট কমিশন ১০%।

সমন্বয় জাবেদা:
চালানী প্রতিনিধি থেকে প্রাপ্য ডে.----৫৪০০০ [কমিশন বাদে]
চালানী কারাবারে প্রেরিত পণ্য ক্রে.---৫০০০০
চালানী কারবারের মুনাফা ক্রে.---৪০০০

আর্থিক বিবরণীতে প্রয়োগ:
আয় বিবরণীতে পরোক্ষ পরিচালন আয়ে চালানী কারবারের মুনাফা ---৪০০০ টাকা যাবে। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে চালানী প্রতিনিধি থেকে প্রাপ্য ৫৪০০০ যাবে।
এবং: চলতি সম্পদের রেওয়ামিলের চালানী কারবারে প্রেরিত পণ্য ৫০০০০ টাকা থেকে চালানী কারবারের পণ্য বিক্রয় ৫০০০০ টাকা বিয়োগ করে শূণ্য টাকা আউটার কলামে দেখানো যেতে পারে। যেহেতু শূণ্য ফল তাই এটা না দেখালেও চলবে।

প্রায়োগিক সমস্যা-২:
রেওয়ামিল: চালানী কারবারে প্রেরিত পণ্য ৭০০০০ টাকা
সমন্বয়: চালানী কারবারে প্রেরিত পণ্যের ৫০০০০ টাকার পণ্য ৬০০০০ টাকায় বিক্রয় হলো। এজেন্ট কমিশন ১০%।

সমন্বয় জাবেদা:
চালানী প্রতিনিধি থেকে প্রাপ্য ডে.----৫৪০০০ [কমিশন বাদে]
চালানী কারাবারে প্রেরিত পণ্য ক্রে.---৫০০০০
চালানী কারবারের মুনাফা ক্রে.---৪০০০

আর্থিক বিবরণীতে প্রয়োগ:
আয় বিবরণীতে পরোক্ষ পরিচালন আয়ে চালানী কারবারের মুনাফা ৪০০০ টাকা যাবে। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে চালানী প্রতিনিধি থেকে প্রাপ্য ৫৪০০০ যাবে।
এবং চলতি সম্পদের দিকে রেওয়ামিলের চালানী কারবারে প্রেরিত পণ্য ৭০০০০ টাকা লিখে তার থেকে চালানী কারবারের পণ্য বিক্রয় ৫০০০০ টাকা বিয়োগ করে বাকী ২০০০০ টাকা আউটার কলামে দেখাতে হবে।

21/10/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:
খ ইউনিট: ২৫ জানুয়ারি
ক ইউনিট: ১ ফেব্রুয়ারি
গ ইউনিট: ৮ ফেব্রুয়ারি

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801639763606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib's Tutorial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hasib's Tutorial:

Shortcuts

Share