English Solution

English Solution This is the Official page of "SK Sir" - কঠিন ইংরেজিকে সহজে শেখার নির্ভরযোগ্য গুরু! SK Sir এর প্রাইভেট ব্যাচে নিজের আসনটি নিশ্চিত করুন।

05/10/2024

Which of the following sentence is correct ?

A. No fewer than fifty men were present .
B. No less than fifty men was present .
C. Not less than fifty men were present
D. No fewer than fifty men was present .

লিজেন্ড হলে, বের করে দেখাও!
13/08/2023

লিজেন্ড হলে, বের করে দেখাও!

"Heat Wave" আসিতেছে----------------------------------তাই সাবধান হোন।সম্ভবতঃ ৪০°-৫০° সে.।--------------------------------...
06/06/2023

"Heat Wave" আসিতেছে
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------

স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

সচেতনতায়ঃ
ডা.গোলাম দাস্তগীর
ডক্টর্স দি চেম্বার্স
পায়রা চত্বর,নরসিংদী।

এখানে বিড়ালটা কোথায় হারায় গেল খুঁজে বের করুন!
06/06/2023

এখানে বিড়ালটা কোথায় হারায় গেল খুঁজে বের করুন!

03/06/2023

এক ঘন্টা পরপর বিদ্যুৎ না গেলে বিদ্যুৎ অফিসের লোকটার প্রতি টেনশন হয়, তার আবার কোনো বিপদ হলো কিনা!!!

14/02/2022

মোট GPA 5
১ লাখ ৮৯ হাজার।
ইউনিভার্সিটি তে আসন ৬০ হাজার!

02/02/2022

📌 Education System is in isolation. 📌
ক্রেডিটঃ Voice Of Dhaka

গুরু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিষ্যের সাথে একই ফ্রেমে!
02/02/2022

গুরু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিষ্যের সাথে একই ফ্রেমে!

গুরু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফল হওয়া কয়েকজন শিষ্যের সাথে একই ফ্রেমে!
02/02/2022

গুরু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফল হওয়া কয়েকজন শিষ্যের সাথে একই ফ্রেমে!

আমার জীবনে দেখা সেরা একটি লজিক।এটি Dr. Wayne Dyer এর  'Your sacred self' বইয়ের একটি কাল্পনিক কথোপকথন একটি মাতৃগর্ভে জমজ ...
12/01/2022

আমার জীবনে দেখা সেরা একটি লজিক।এটি Dr. Wayne Dyer এর 'Your sacred self' বইয়ের একটি কাল্পনিক কথোপকথন
একটি মাতৃগর্ভে জমজ দুই শিশুর মধ্যে কথা হচ্ছে। তাদের প্রথমজন দ্বিতীয়জনকে জিজ্ঞেস করলো,- 'তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো?'
-
দ্বিতীয়জন বললো,- 'অবশ্যই করি। নিশ্চয় প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে।হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এখানে।'
-
প্রথমজন বললো,- 'আরে বোকা! প্রসব পরবর্তী জীবন বলে কিছুই নেই। তোমার সেই কাল্পনিক জগত কেমন হতে পারে বলোতো দেখি?'
-
দ্বিতীয়জন বললো,- 'আমি ঠিক জানিনা।তবে হতে পারে সেখানে এখানের(মাতৃগর্ভ) তুলনায় আলো অনেক বেশি হবে। হতে পারে সেখানে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো। আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহন করতে পারবো। হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনা করতে পারছিনা।'
-
প্রথমজন বললো,- 'এটা নিছক কল্পনা ছাড়া কিছুই নয়।পা দিয়ে হাঁটাহাঁটি? অসম্ভব। মুখ দিয়ে খাদ্য গ্রহন? অলিক কল্পনা। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নাড়ির মাধ্যমে।কিন্ত নাড়ির এই স্বল্প দৈর্ঘ্য কখনোই প্রসব পরবর্তী জীবনের পক্ষে যুক্তি হতে পারেনা। প্রসব পরবর্তী জীবন বলে আদৌ কিছু নেই।এটা বাতুলতা।'
-
দ্বিতীয়জন বললো,- 'আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে এবং সেটা এই মাতৃগর্ভের জীবনের চেয়ে ভিন্ন।হতে পারে সেখানে বাঁচার জন্যে আমাদের এই নাড়ির দরকার হবেনা।'
-
প্রথমজন উত্তর দিলো,- ' প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে,তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসেনা কেনো? আসলে প্রসবের পরের জীবন বলতে কিছুই নেই।প্রসব হচ্ছে জীবনের শেষ। এরপর আর কিছু নেই।আছে কেবল অন্ধকার আর শুন্যতা।'
-
'আমি ঠিক জানিনা।'- দ্বিতীয়জন বললো।
সে আরো বললো,- 'হতে পারে সে জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে।মা হয়তো সে জগতে আমাদের দেখাশুনা করবেন।'
-
প্রথমজন হাসতে লাগলো, আর বললো,- ' মা? তুমি 'মা' তে বিশ্বাস করো? এটা সত্যিই হাস্যকর! যদি মা বলে কেউ থেকে থাকে,তাহলে সে এখন কোথায়?'
-
দ্বিতীয়জন বললো,- 'সে আমাদের চারপাশে বিরাজমান। সে আমাদের ঘিরে আছে।আমরা তার মাঝে বেঁচে আছি। তাকে ছাড়া এই জগত অসম্ভব।এই পৃথিবী অসম্ভব।'
-
প্রথমজন বললো,- 'যেহেতু আমরা মা বলে কাউকে দেখিনা,অনুভব করিনা।সুতরাং, এর যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে, আসলে মা বলে কেউ নেই।'
-
দ্বিতীয়জন মুচকি হেসে বললো,- 'মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো, তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে।তুমি তার কন্ঠ শুনতে পাবে।বুঝতে পারবে তিনি তার দরদভরা মধুর কন্ঠে উপর থেকে আমাদের ডাকছেন।'
---
পরকাল দেখা যায়না, স্রষ্টাকে দেখা যায়না, অনুভব করা যায়না বলে যারা তাতে বিশ্বাস করতে চায়না, হেসে উড়িয়ে দেয়, তাদের জন্য এটি একটি দারুন উত্তর।

#সংগৃহীত

Address

Dhaka
1000

Telephone

+8801740573035

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to English Solution:

Shortcuts

Share

Category