Samir's English Academy

Samir's English Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samir's English Academy, Education Website, Uttara, Dhaka.

26/08/2026

আলহামদুলিল্লাহ।
আজ ১২ ই রবিউল আউয়াল।
আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ(সাঃ)
জন্মদিন।

একজন সত্যিকারের শিক্ষক তাঁর শিক্ষার্থীদের ভয় দেখিয়ে নয়, স্বপ্ন দেখিয়ে এগিয়ে নেন।কারণ ভয় হয়তো সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে প...
25/08/2026

একজন সত্যিকারের শিক্ষক তাঁর শিক্ষার্থীদের ভয় দেখিয়ে নয়, স্বপ্ন দেখিয়ে এগিয়ে নেন।
কারণ ভয় হয়তো সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু একটি সুন্দর স্বপ্ন একজন শিক্ষার্থীর পুরো জীবন বদলে দিতে পারে।

যে শিক্ষক শিক্ষার্থীর সম্ভাবনা দেখেন, আত্মবিশ্বাস জাগান এবং বড় স্বপ্ন দেখতে শেখান—তিনিই প্রকৃত অর্থে শিক্ষক।

শিক্ষকের কাজ ভয় তৈরি করা নয়;
শিক্ষার্থীর ভেতরে স্বপ্ন, সাহস ও সম্ভাবনার জন্ম দেওয়া।

24/08/2026

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ।
শেষ হবে ১৫ই এপ্রিল

20/08/2026

এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

19/08/2026

প্রিয় এসএসসি পরিক্ষার্থী-২০২৭

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতা সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে; বিভিন্ন প্রতিবেদনে ইংরেজি ও গণিতকে সবচেয়ে বেশি অকৃতকার্যের বিষয়গুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইংরেজিতে দুর্বলতা মানেই তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না—এটা একদমই নয়। অনেক শিক্ষার্থী সঠিক সময়ে সঠিক গাইডলাইন, ধারাবাহিক অনুশীলন, মানসম্মত সাজেশন এবং পূর্ণাঙ্গ সাপোর্ট না পাওয়ার কারণে শেষ মুহূর্তে ইংরেজিকে কঠিন মনে করে। অথচ Grammar, Vocabulary, Reading, Writing, Seen-Unseen, Paragraph, Email/Application, Composition—প্রতিটি অংশ পরিকল্পনা করে প্রস্তুতি নিলে ইংরেজি ভয় পাওয়ার বিষয় নয়; বরং ভালো নম্বর তোলার অন্যতম বড় সুযোগ।

তাই SSC 2027-এর শিক্ষার্থীরা এখন থেকেই সিদ্ধান্ত নাও—ইংরেজির ভয় নিয়ে পরীক্ষার হলে যাবে, নাকি চার মাস আগেই নিজেকে প্রস্তুত করে ইংরেজিতে বাজিমাত করবে? আমাদের SSC 2027 English Crash Course-এর ক্লাস শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর থেকে। এই চার মাসে তোমাদের বেসিক থেকে পরীক্ষামুখী প্রস্তুতি, গুরুত্বপূর্ণ Grammar, Writing-এর প্রয়োজনীয় অংশ, প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক, নিয়মিত অনুশীলন ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতির মাধ্যমে এমনভাবে তৈরি করার লক্ষ্য থাকবে, যেন ফাইনাল পরীক্ষার আগে ইংরেজি আর তোমার কাছে ভয় নয়—আত্মবিশ্বাসের বিষয় হয়ে দাঁড়ায়। মনে রেখো, প্রস্তুতির জন্য সময় আছে ঠিকই, কিন্তু এই সুযোগটা বারবার আসবে না। ইংরেজিতে ভালো করার সিদ্ধান্তটা আজই নাও—শেষ মুহূর্তে আফসোস করার চেয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়া অনেক ভালো। যারা যুক্ত হতে চাও,

বিস্তারিত জানতে WhatsApp-এ মেসেজ করো: 01644-887933

18/08/2026

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারও ঘরে আনন্দ, কারও মনে স্বস্তি, আবার অনেকের মনে নেমে এসেছে হতাশা। কেউ কলেজে ভর্তি হয়ে নতুন পথচলা শুরু করবে, আবার কেউ অকৃতকার্য হয়ে এখন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের অপেক্ষায় আছে। তবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের অপেক্ষায় বসে থেকো না—আজ থেকেই নতুন করে যুদ্ধে নেমে পড়ো। কারণ এসএসসি ২০২৭ পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি, অর্থাৎ তোমাদের হাতে এখনো প্রায় ৪ মাস ২২ দিনের মতো সময়।

এই সময়টা যথাযথভাবে কাজে লাগাতে পারলে আজকের ব্যর্থতাকেই আগামী দিনের সাফল্যে পরিণত করা সম্ভব। একটি পরীক্ষায় ব্যর্থ হওয়া মানেই জীবনে ব্যর্থ হয়ে যাওয়া নয়; বরং এখান থেকেই হতে পারে তোমার ঘুরে দাঁড়ানোর গল্প। তাই হতাশা নয়, আত্মবিশ্বাস নিয়ে আজ থেকেই প্রস্তুতি শুরু করো। যারা থেমে যাবে তারা পিছিয়ে থাকবে, আর যারা আজ থেকেই শুরু করবে তারাই একদিন সফলতার গল্প লিখবে—ইনশাআল্লাহ। ❤️

16/08/2026

আমি বিদ্যুৎ অফিস থেকে বলছি, আমাদের সেবা আপনাদের কেমন লাগে😃

শিক্ষকতা আমার আবেগ, ফ্যাশন ও নেশা—এ যেন আমার রক্তে মিশে যাচ্ছে। আমি জ্ঞান ভাগ করে নিতে ভালোবাসি, কারণ জ্ঞানই শক্তি। ভালো...
15/08/2026

শিক্ষকতা আমার আবেগ, ফ্যাশন ও নেশা—এ যেন আমার রক্তে মিশে যাচ্ছে। আমি জ্ঞান ভাগ করে নিতে ভালোবাসি, কারণ জ্ঞানই শক্তি।
ভালোবাসি আমার প্রিয় স্টুডেন্টদের যারা নতুন কিছু শিখার জন্য চেষ্টা করছে।

14/08/2026

Baba💚
i am truly sorry baba truly sorry, i couldn’t fulfil your elusive dreams 😞
Baba i promise you, i am still alive i am trying and will be trying unstill my last breathe.

14/08/2026

আলহামদুলিল্লাহ!
আজ জুম্মা মোবারক।

Address

Uttara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samir's English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share