Haattimaateam Child Care Home and Pre School

Haattimaateam Child Care Home and Pre School

Share

A Complete Child Care Home and Pre School. As a parents and Guardian your ultimate goal is to provide your child the best options that you could effort.

Haattimaateam Child Care Home is playing a pivotal role in supporting working parents in Bangladesh by providing a safe, loving, and professionally managed environment where children are cared for as part of an extended family. By ensuring age-appropriate care, nutritious meals, hygiene, health monitoring, and early learning activities, Haattimaateam supports the holistic development of children d

10/05/2026

Happy Mother’s Day to all the wonderful mothers! 🌸💖

Your endless love, care, and sacrifices make every child’s world brighter and more beautiful. Thank you for trusting us to be a part of your little one’s journey.

Wishing you a day filled with happiness, love, and precious moments with your children. 🌷✨

Haattimaateam Child Care Home and Preschool

12/04/2026

🌸 সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা 🌸

নতুন বছরের আনন্দ ভাগাভাগি করতে হাট্টিমাটিম আয়োজন করতে যাচ্ছে
🎉 “বৈশাখী উৎসব ১৪৩৩” 🎉

📅 তারিখ: ২ বৈশাখ ১৪৩৩ (১৫ এপ্রিল ২০২৬)
🕚 সময়: সকাল ১১টা – দুপুর ১টা

এই আনন্দঘন আয়োজনে আমাদের সোনামণিদের জন্য থাকবে উৎসবমুখর পরিবেশ, গান, খেলা ও অনেক আনন্দময় মুহূর্ত।

👗 সকল বাচ্চাদের লাল-সাদা পোশাক পরিয়ে আনার জন্য অনুরোধ করা হচ্ছে।

💌 উক্ত অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ।
চলুন, সবাই মিলে বরণ করি নতুন বছরকে আনন্দ আর ভালোবাসায়। 🌼

08/04/2026

🌈 Preschool Activities at HAATTIMAATEAM Child Care Home & Preschool 🌈

At HAATTIMAATEAM, we believe learning should be joyful, engaging, and full of discovery! Since 2015, we have been nurturing young minds through the Montessori approach—where children learn through fun.

👶 For Toddlers (Age 2–4 Years)
🕙 Class Time: 10:00 AM – 12:00 PM
📅 Days: Sunday to Thursday

✨ What We Offer:

🔹 Practical life activities to build independence
🔹 Sensorial learning through hands-on exploration
🔹 Language development with stories, rhymes & phonics
🔹 Creative activities like art, craft, music & movement
🔹 Fun introduction to early math concepts
🔹 Group play to develop social skills & teamwork

👩‍🏫 With a 1:4 teacher-student ratio and highly experienced teachers, every child receives the care, attention, and guidance they deserve.

💛 At HAATTIMAATEAM, every day is filled with learning, laughter, and little achievements!

📍 Located in Bashundhara R/A

📩 Contact us today to give your child a joyful start to their learning journey!

Phone: 01711483217 | 01616090807
Email: [email protected]

01/04/2026

হাম প্রাদুর্ভাব বা Measles outbreak সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য:

কিভাবে হয় (causative agent)?

- হাম Measles virus দিয়ে সংঘটিত এবং অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ।

কিভাবে ছড়ায়?

- আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এই রোগটি খুবই সংক্রামক (Highly contagious)।

এ রোগ যা অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই আক্রান্ত অবস্থায় শিশুকে স্কুলে বা জনসমাগমে পাঠানো যাবে না।

বর্তমান বাংলাদেশে হামের পরিস্থিতি কি?

- বাংলাদেশে ২০২৩ সালে প্রাদুর্ভাব এর পর ২০২৬ সালে আবার ব্যাপকভাবে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মৃত্যুর সংখ্যা বিভিন্ন মাধ্যম থেকে এ লেখাটি পর্যন্ত ২১ হতে ৪৬ এর মধ্যে বলা হচ্ছে।

হামের (Measles outbreak) প্রাদুর্ভাব বিশেষ করে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, যশোর ও নাটোর জেলায় এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তত্ত্বাবধানে পরিচালিত পরীক্ষায় আক্রান্ত শিশুদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

হামের লক্ষণসমূহ কি কি ?

শিশুর মধ্যে হামের সংক্রমণ ঘটেছে কি না, তা বোঝার জন্য নিচের লক্ষণগুলো খেয়াল করুন:

১. প্রাথমিক লক্ষণ: প্রচণ্ড জ্বর (High fever), অনবরত কাশি (Persistent cough) এবং নাক দিয়ে পানি পড়া (Runny nose)।

২. চোখের সমস্যা: চোখ লাল হয়ে যাওয়া (Red eyes) এবং আলোর দিকে তাকালে অস্বস্তি বোধ করা।

৩. র‍্যাশ বা ফুসকুড়ি: কয়েক দিন পর মুখমণ্ডল থেকে শুরু করে সারা শরীরে লালচে ছোট ছোট ফুসকুড়ি (Reddish skin rash) ছড়িয়ে পড়া।

হাম প্রাদুর্ভাব কালীন কি কি করণীয়?

১) টিকা নিশ্চিতকরণ (Vaccination):
-শিশুকে এমআর (MR) বা এমএমআর (MMR - Measles, Mumps, Rubella) টিকা দেওয়া নিশ্চিত করুন। এটিই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার। হাম প্রতিরোধে ২ ডোজ টিকা (৯ মাস এবং ১৫ মাসে) সবচেয়ে কার্যকর।

যদি কোনো শিশু ইপিআই এ টিকা দেওয়া থেকে বাদ পড়ে থাকে, তবে দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে বা বেসরকারি সংস্থা যেখানে এমএমআর টিকা পাওয়া যায় সেখানে নিয়ে টিকা দেওয়া।‌

২) রোগী আইসোলেশন (isolation):
হামে আক্রান্ত শিশুকে অন্যান্য শিশু ও পরিবারের সদস্যদের থেকে অন্তত ৪-৫ দিন আলাদা রাখতে হবে ।

৩) ভিটামিন 'এ' সেবন:
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে হবে, যা জটিলতা কমায়।

৪) পুষ্টি ও তরল খাবার:
হামে আক্রান্ত শিশুকে পর্যাপ্ত পানি, ডাবের পানি, এবং পুষ্টিকর তরল খাবার খাওয়াতে হবে।

৫) পরিচ্ছন্নতা:
আক্রান্ত রোগীর ব্যবহৃত কাপড়, বিছানা নিয়মিত গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৬) দ্রুত চিকিৎসা (Early Treatment):
জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের (Pediatrician) পরামর্শ নিন।

হাম কেন বিপজ্জনক?

- হামকে কেবল সাধারণ সর্দি-জ্বর ভেবে ভুল করা জীবনঘাতী হতে পারে। অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হামের ফলে শিশুদের শরীরে নিম্নলিখিত জটিলতা দেখা দিতে পারে:
-তীব্র নিউমোনিয়া (Severe Pneumonia): ফুসফুসের সংক্রমণ যা শ্বাসকষ্ট তৈরি করে।
-মস্তিষ্কের প্রদাহ (Encephalitis): যা শিশুর স্নায়বিক ক্ষতির কারণ হতে পারে।
-ডায়রিয়া ও পুষ্টিহীনতা (Diarrhea and Malnutrition): শরীর দ্রুত পানিশূন্য ও দুর্বল হয়ে পড়ে।

কেন এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে?

- ইপিআই টিকা দান কর্মসূচির অংশ হিসেবে এম আর ভ্যাকসিন বাদ পরে যাওয়া।

ইপিআই ছাড়া টিকা দেওয়া যায় কি?

-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে হামের টিকা পাওয়া যায়। সাধারণত এমএমআর (মিজেলস, মাম্পস, রুবেলা) টিকা দেওয়া হয়, যা হামের পাশাপাশি মাম্পস ও রুবেলা থেকেও সুরক্ষা দেয়।

বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ:

-সরকার জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকার টিকা ও এ সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের উদ্যোগ নিয়েছে। অতি সংক্রমণ ব্যাধি হিসাবে আলাদা আইসিইউ এর ব্যবস্থাও নেয়া হয়েছে।

লেখক:
ডা. আফরোজা আকবর সুইটি
সহযোগী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।
৩০/০৩/২০২৬ইং

30/03/2026

সচেতন হোন। নিকটস্থ টিকা কেন্দ্র থেকে আপনার শিশুকে এমআর টিকা দিন, হাম প্রতিরোধ করুন।

26/03/2026

রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম।

15/03/2026

Eid Holiday Notice....

21/02/2026

শ্রদ্ধাঞ্জলি | মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🏴🏳️

আজ মহান একুশে ফেব্রুয়ারি।

১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই সব ভাষা শহীদের প্রতি হাট্টিমাটিম চাইল্ড কেয়ার হোম ও প্রি-স্কুলের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা — বাংলা।

এই ভাষাতেই আমাদের স্বপ্ন, অনুভূতি, ভালোবাসা আর পরিচয়ের প্রকাশ।

শিশুদের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা, সম্মান ও গর্ববোধ জাগ্রত করাই আমাদের অঙ্গীকার।

একুশের চেতনায় আলোকিত হোক আগামী প্রজন্ম।

#মহানএকুশে #শহীদদিবস #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস
#ভাষারগৌরব #বাংলাআমারগর্ব

03/08/2023

ডেংগু, টাইফয়েড নাকি ভাইরাস জনিত জ্বর কিভাবে বুঝবেন?

প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে। কিন্তু এ বছর ডেঙ্গুর প্রকোপ গত কয়েক বছরের তুলনায় তীব্র। ভাইরাস জ্বর সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যায়। তিন দিনের মধ্যে জ্বর ভালো না হলে তারা রোগীকে ডেঙ্গুতে আক্রান্ত কিনা তা জানতে রক্ত পরীক্ষা করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নেয়া এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেংগুকে মোকাবেলা করা সম্ভব।

18/06/2023

Thank you for always making something out of nothing.

Happy Fathers Day

18/04/2023

Eid Holiday Notice...

Dear Parents,

Haattimaateam Child Care Home and Pre School will remain Close from 19 April 2023 to 27 April 2023.

Haattimaateam Child Care Home and Pre School will be open on 30 April 2023.

May Allah shower countless blessings upon you and your family.

Eid Mubarak !!!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Bashundhara R/A
Dhaka
1229

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00