24/05/2026
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার প্রথম মাসিক পরীক্ষার কিছু খণ্ডচিত্র!
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamia Islamia Darul Uloom Dhaka, College & University, ঠিকানা: উর্দু রোড ঢাল চৌরাস্তা, ১ নং হরনাথ ঘোষ রোড, চকবাজার, (লালবাগ) ঢাকা, Dhaka.
শিক্ষা বিস্তার ও আদর্শ মানুষ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত "জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা"। সুচিন্তিত ও কার্যকর পাঠক্রম, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং আদর্শ পরিবেশের মাধ্যমে ছাত্রদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর।
জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা
ঠিকানা: উর্দু রোড ঢাল চৌরাস্তা, ১ নং হরনাথ ঘোষ রোড, চকবাজার, (লালবাগ) ঢাকা
মাদ্রাসার কয়েকটি বৈশিষ্ট্য–
• দেশের বিশিষ্ট ইসলামী শিক
24/05/2026
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার প্রথম মাসিক পরীক্ষার কিছু খণ্ডচিত্র!
23/05/2026
বিসমিল্লাহির রহমানির রহিম
বিশেষ আবেদন-পত্র
মুহতারাম,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা একটি খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক ছাত্রকে সম্পূর্ণ ফ্রি অথবা আংশিক ফ্রিতে পড়া-লেখা, ক্লাশের বাইরের বিশেষ পড়া, আবাসন, খাবার ও শিক্ষা সুবিধা প্রদান করা হয়ে থাকে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনার অথবা আপনার পরিবারের কারো ওয়াজিব বা নফল কুরবানি লিল্লাহ বোর্ডিংয়ে দান করে দুনিয়া ও আখিরাতের অশেষ সাওয়াব অর্জনের বিনীত আবেদন জানানো যাচ্ছে। কোরঅান-হাদিসের অালোকে গরীব দীনী ইলম শীক্ষার্থীর জন্য দান করা দিগুন সাওয়াব
কুরবানীর আনুমানিক খরচঃ নিম্নোক্ত হার অনুযায়ী অথবা যে কোন পরিমাণ দান করতে পারেন
১- একটি মাঝারি আকারের গরু অথবা (খরচসহ) — ১,১০,০০০/- টাকা। দাতার ইচ্ছানুযায়ী নগদ অর্থ অথবা কুরবানির পশু প্রদান করা
২- একটি মাঝারি আকারের ছাগল ক) ১৫,০০০/- টাকা খ) ১৮,০০০/- টাকা।অথবা দাতার ইচ্ছানুযায়ী নগদ অর্থ অথবা কুরবানির পশু প্রদান করা
৩- গরুর এক সপ্তমাংশ (খরচসহ) — ক) ১৫,০০০/- টাকা খ) ১৮,০০০/- টাকা
৪- ক- নিজ কুরবানীর গোশত থেকে লিল্লাহ বোর্ডিংয়ের জন্য দান। খ- কুরবানীর পশুর চামড়া বা তার মূল্য দান। আল্লাহ তাআলা আপনাদের দান-সদকা ও কুরবানিকে কবুল করুন এবং এর উত্তম প্রতিদান দান করুন।
টাকা পাঠানোর ঠিকানাঃ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা
উর্দু রোড ঢাল চৌরাস্তা, ১ নং হরনাথ ঘোষ রোড, চকবাজার, (লালবাগ) ঢাকা
Jamia islamia Darul ulum Dhaka Al-Arafah Islami Bank PLC
Moulvi Bazar Branch Dhaka A/C NO:0031120042982
বিকাশ:০১৭১৬৪৯৭৪৪৪ (পার্সোনাল) ০১৩৩৫৭৮৫১১৩
আরজগুজার
মজলিসে শূরার পক্ষে:
(মুফতি) মুহাম্মদ সাইফুল ইসলাম মাদানী
প্রতিষ্ঠাতা পরিচালক: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা
08/05/2026
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষার খণ্ডচিত্র।
05/05/2026
স্মৃতির পাতায় ৫ই মে: শাপলা চত্বরের সেই কালরাত
আজ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা-এর উদ্যোগে আয়োজিত হলো ৫ই মে’র শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা সভা।
উক্ত সভায় শাপলা চত্বরের সেই ভয়াবহ স্মৃতিচারণ করেন মাদ্রাসার সম্মানিত মোহতামিম মুফতি সাইফুল ইসলাম মাদানি সাহেব ও মাদ্রাসার আসাতিযায়ে কিরাম। আলোচনায় উঠে আসে এক রক্তাক্ত ইতিহাসের কথা, যা আজও এ দেশের তৌহিদী জনতার হৃদয়ে ক্ষত হয়ে আছে।
জীবন্ত এক ইতিহাস: মাওলানা সাইদ সাহেব
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেই দিনের ঘটনায় মারাত্মকভাবে আহত মাওলানা সাইদ সাহেব। যার শরীরে সেদিন বৃষ্টির মতো প্রায় ৩০০ থেকে ৪০০টি রাবার বুলেট বিদ্ধ হয়েছিল। অত্যন্ত বিষ্ময়কর ও কষ্টের বিষয় হলো, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও তার শরীরে ৩টি বুলেট রয়ে গেছে। তার সেই ক্ষতবিক্ষত শরীরের বর্ণনা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
সেদিন শুধু আলেম-ওলামা নয়, বরং সাধারণ ধর্মপ্রাণ মানুষও রাজপথে নেমে এসেছিলেন। সভায় বক্তব্য রাখেন চকবাজারের সেইসব সাহসী ব্যবসায়ীরা, যারা সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং অকাতরে সাহায্য-সহযোগিতা করেছিলেন।
"শহীদদের রক্ত বৃথা যায় না। শাপলা চত্বরের সেই আত্মত্যাগ আমাদের ঈমানী চেতনার বাতিঘর হয়ে থাকবে চিরকাল।"
সবশেষে ৫ই মে’র সকল শহীদদের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। আল্লাহ তায়ালা এই কুরবানি কবুল করুন। আমীন।
05/05/2026
জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকার উদ্যেগে ২০১৩ সালের ৫মে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।
28/04/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা (লালবাগ) এর -
🌿 অভিভাবক সম্মেলন ২০২৬ 🌿
জামি'আর বহুল প্রত্যাশিত অভিভাবক সম্মেলন ২০২৬ খ্রি. আগামী ১ মে ২০২৬ খ্রি. শনিবার সকাল ১১ থেকে ১২ টায় অনুষ্ঠিত হবে।( ইং শা আল্লাহ্ তায়ালা)
সম্মেলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করবেন সম্মানিত শিক্ষক ও অতিথিবৃন্দ....
🌿 আলোচনার মূল বিষয়সমূহ 🌿
🔹 ছাত্রদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি
🔹 অভিভাবক ও উস্তাদদের পারস্পরিক মতবিনিময়
🔹 আদর্শ ছাত্র গঠনে অভিভাবকদের করণীয়
🔹 নৈতিক, আধ্যাত্মিক ও শিক্ষাগত দিকনির্দেশনা
🔹 অভিভাবকদের মতামত ও পরামর্শ উপস্থাপন
📚 এই সম্মেলনের মাধ্যমে অভিভাবক ও আসাতিযায়ে কেরামের মাঝে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে—ইনশাআল্লাহ।
🤲 মহান আল্লাহ তায়ালার দরবারে দো‘আ—
তিনি যেন এই সম্মেলনকে কল্যাণময় করেন এবং আমাদের সন্তানদেরকে দ্বীন ও দুনিয়ার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তাওফিক দান করেন।
🌸 জাযাকুমুল্লাহু খাইরান 🌸
নিবেদক,
মুহাম্মাদ সাইফুল ইসলাম।
খাদেম, অত্র জামিয়া।
বি.দ্র. সবাই ১১ টার আগেই উপস্থিত হওয়ার চেষ্টা করি। ১২ টায় সভা সমাপ্ত হবে ইং শা আল্লাহ্ তায়ালা।
25/04/2026
اليوم ستُقام حفلة توزيع الجوائز للامتحان السنوي الماضي للطلاب المتفوقين
المكان: قاعة الجامعة الإسلامية دار العلوم داكا
الزمان: بعد صلاة العصر مباشرة
ندعو الجميع إلى الحضور والمشاركة، نسأل الله التوفيق والقبول.
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্থান: মাদ্রাসা হল রুম।
সময়: বিকাল ৫টা
সবার সময়মতো উপস্থিতি কাম্য।
24/04/2026
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার প্রথম সাপ্তাহিক পরীক্ষার খণ্ড চিত্র। আল্লাহ সবাইকে কবুল করুন।
20/04/2026
সম্মানিত শিক্ষকবৃন্দের তালিকা:
জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার ১৪৪৭-৪৮ হি. / ২০২৬-২০২৭ খ্রি. শিক্ষা বর্ষ:
১- মুহতারাম উস্তাদ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
হিফজুল কোরআন,মুমিনপুর (ইন্টা.) হিফজুল কোরআন মাদ্রাসা।
দাওরায়ে হাদিস (১ম),বেফাক বোর্ডের অধীনে।
দাওরায়ে হাদিস (২য়), হাইয়া বোর্ডের অধীনে।
ইফতা, জামিয়া নূরিয়া ইসলামিয়া,আশরাফাবাদ, ঢাকা।
ইসলামিক স্টাডিজ,(অনার্স, চলমান। শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ঢাকা।
২- মুহতারাম উস্তাদ মুফতি আবদুয যাহির।
দাওরায়ে হাদিস, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
ইফতা, মারকাযুদ্দা'য়াহ আল ইসলামিয়া। হযরতপুর, ঢাকা।
৩- মুহতারাম উস্তাদ মুফতী শামসুদ্দীন কাসেমী। (খণ্ডকালীন)
হিফজুল কোরআন, জামিয়া কোরআনিয়া, লালবাগ, ঢাকা।
দাওরায়ে হাদিস, জামিয়া কোরআনিয়া লালবাগ, ঢাকা।
দাওরায়ে হাদিস -২য় বার,
দারুল উলুম দেওবন্দ,ভারত।
ইফতা, জামিয়া কোরআনিয়া লালবাগ, ঢাকা।
৪- মুহতারাম উস্তাদ মুফতি সুহাইল আহমাদ।
হিফজুল কোরআন,সিদ্দিক বাজার মাদ্রাসা, ঢাকা।
দাওরায়ে হাদিস,(১ম )বেফাক বোর্ডের অধীনে।
দাওরায়ে হাদিস (২য়) হাইয়া বোর্ডের অধীনে।
ইফতা, জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটারা, ঢাকা।
৫- মুহতারাম উস্তাদ মুফতি কাউসার জামিল মাদানী।
হিফজুল কোরআন, জামিয়া কোরআনিয়া লালবাগ, ঢাকা।
দাওরায়ে হাদিস, মাদ্রাসা বাইতুল উলূম ঢালকানগর, ঢাকা ।
ইফতা, জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ, ঢাকা।
তাফসীর ও উলূমুল কুরআন, মাহাদু উলুমিল কুরআন, আদাবর, ঢাকা।
কামিল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া আলিয়া ঢাকা ।
অনার্স ইন শরীয়াহ, জামিয়া ইসলামিয়া মাদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
ক্বিরাআত, মসজিদে নববী, সৌদি আরব।
এমফিল গবেষক (অধ্যায়নরত), ঢাকা বিশ্ববিদ্যালয়।
৬- মুহতারাম উস্তাদ হামিদুল হক শরীফ
হিফজুল কোরআন
ইকরা রওযাতুল আতফাল, কুমিল্লা
দাওরায়ে হাদিস
জামিয়া দারুল আরক্বাম আল-ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া
ইসলামি আইন ও গবেষণা (ইফতা)
জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটারা, ঢাকা
আরবী ভাষা ও সাহিত্য (আদব)
জামিয়া দারুল আরক্বাম আল-ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া
বি.এ (অনার্স) - ইসলামিক স্টাডিজ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা
৭- মুহতারাম উস্তাদ মুফতি এনামুল হাসান
হিফজুল কোরআন, বেফাক বোর্ড।
দাওরায়ে হাদিস,হাইয়া বোর্ড।
ইফতা, জামিয়া হোসাইনিয়া
আশরাফুল উলুম বড় কাটারা, ঢাকা।
৮- মুহতারাম উস্তাদ মাওলানা মাহফুজুর রহমান
দাওরায়ে হাদীস: আল হাইয়্যাতুল উলইয়া বোর্ড
৯-মুহতারাম উস্তাদ মুফতি জোবায়ের আহমেদ
হিফজ: বেফাক বোর্ড
দাওরায়ে হাদীস: আল হাইয়্যাতুল উলইয়া বোর্ড
ইফতা: বড় কাটারা মাদ্রাসা
১০- মুহতারাম উস্তাদ মাওলানা হাবীবুর রহমান
দাওরায়ে হাদীস: আল হাইয়্যাতুল উলইয়া বোর্ড
উচ্চতর ডিপ্লোমা, আরবি ভাষা সাহিত্য বিভাগ, জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী
১১- মুহতারাম মাওলানা উস্তাদ সানাউল্লাহ।
হিফজুল কোরআন,বেফাক
দাওরায়ে হাদীস: আল হাইয়্যাতুল উলইয়া বোর্ড
আলিম, বাংলাদেশ সরকারি মাদ্রাসা বোর্ড।
অনার্স, ঢাকা আলিয়া (চলমান)
১২- মুহতারাম উস্তাদ মুফতি মাহাদি হাসান সুনামগঞ্জী
দাওরায়ে হাদীস: আল হাইয়্যাতুল উলইয়া বোর্ড
ইফতা, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম
১৩- মুহতারাম উস্তাদ আহমদ বিন আব্দুল্লাহ
দাওরায়ে হাদীস: আল হাইয়্যাতুল উলইয়া বোর্ড
১৪- মুহতারাম উস্তাদ মাহাদি হাসান সিয়াম।
দাওয়ায়ে হাদীস, হাইয়াতুল উলইয়া বোর্ড।
কিসমুল লুগাহ, জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী
18/04/2026
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার এই বছরের প্রথম আকাবিরে মজলিসে নসিহত করছেন
মুফতি সাইফুল ইসলাম মাদানী হাফি.
প্রতিষ্ঠাতা পরিচালক: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, মুফতি শামসুদ্দিন কাসেমি সাহেব দা. বা.
জামাতা, আব্দুল হাই পাহাড়পুরি রহ.