26/12/2025
IBAIS Performing Arts Club
IBAIS Performing Arts Club
26/12/2025
15/03/2024
১০ মার্চ ২০২৪ ইবাইস ইউনিভার্সিটির স্টুডেন্ট ভার্চুয়াল আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত মতে এবং গ্রুপে মতামতের ভিত্ততিতে আগামী ২২ মার্চ ২০২৪ ইবাইস ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের উদ্যোগে ইফতার প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে, ই-শা-আল্লাহ।
ইফতার প্রোগ্রাম এর জন্য রেজিস্ট্রেশন চলবে আগামী ১৭ মার্চ ২০২৪, শনিবার ০৬:৫৯ পর্যন্ত ।
রেজিস্ট্রেশন 👇👇
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfkW23K29VJpCLREr-aVmhEq6LZ7UxvVuNELioNRCptz2tQw/viewform
প্রয়োজনে যোগাযোগ করুন:
Arif, Dhanmondi. +880 1819-600784
Al-Amin, Uttara. +880 1719-873771
IFTAR Program Registration 10 March 2024 In a virtual discussion meeting of IBAIS University Ex-Students, it was decided that on 22 March 2024, we all students will have IFTAR together and chat. Please Join Us and invite your IBAISU Friends. Event Date & Time : 22 March 2024, 04:00 pm To 08:00 pm. Registration Last Time: 17 M...
23/02/2024
বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা সমাধানের উপান্ত্য খুঁজতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রস্তাব উপস্থাপন করে যে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করতে "এলামনাই এসোসিয়েশন গঠন করা"।
প্রস্তাবিত ইবাইস ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন গঠনের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে, অনুগ্রহ করে নিজে তথ্য দিন অন্যকে তথ্য দিতে উৎসাহিত করুন বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের সহযোগিতা করুন।
IBAISU Alumni Association (Recommended). We cordially invite all the Alumni of IBAIS University to register himself/herself as members of the IBAIS University Alumni Association (Recommended). This registration program is to create an Alumni Association (Recommended) to work by creating a platform to solve the existing problems of IBAIS Un...
প্রেম নয়,
ভালোবাসি আপনাকে!
প্রেম হলে আমাদের ঘটা করে দেখা করতে হতো,
নিয়ম করে কথা বলতে হতো।
প্রেম হলে আপনার স্পর্শ পেতে আকুল থাকতে হতো,
অকারণে অভিমান করতে হতো।
প্রেম হলে আমাকে দামী উপহার দিতে হতো,
সামান্যতম ভুলে সম্পর্কটা ভেঙ্গে যেতো।
প্রেম হলে হারানোর ভয় থাকতো না,
অবিশ্বাসে সম্পর্কটা নড়েচড়ে যেতো।
প্রেম হলে বিনিময় থাকতো না,
আমাদের একে অন্যের সম্পর্কে জানার আগ্রহ
শেষ হয়ে যেতো।
আপনি ভালোবাসেন আমাকে,
আপনার ভালোবাসার মাধুর্য হলো'
আমাদের ঘটা করে দেখা করা হয় না,
দূরে থেকেও আপনি আমায় ভালোবাসেন।
ভালোবাসেন বলেই,
সারাবেলা কথা হয় না
তবুও যেনো মনে হয় আমাদের না বলা কথা,
শুনে নিয়েছি দু'জনে দু'জনের।
ভালোবাসেন বলেই,
অনুভব করতে কাছে যেতে হয় না,
অকারণে অভিমান করি না।
আপনার ভালোবাসায় মুগ্ধ হই...
আপনি কখনই আমাকে জোর করেন না কিছুতেই,
সেই সব প্রেমিকদের মতো কখনও বলেন না---
আমাকে তুমি করেই বলতে হবে,
প্রতিদিন তোমার একটা করে ছবি দিতে হবে
যতো দ্রত সম্ভব বার্তার উত্তর দিতে হবে,
ঘুম পেলেও ঘুমানো যাবে না
যতক্ষণ না আমার কথা শেষ হবে;
নিয়ম করে দেখা করতে হবে
মুঠোফোন কথা বলতে হবে।
ভালোবাসেন বলেই,
সামান্যতম ভুলে সম্পর্কটা ভেঙ্গে দেয়ার কথা চিন্তাও করেন না,
হারানোর ভয়ে বুকে ধড়ফড় করে আপনার,
কখনোও অবিশ্বাস করেন না আমাকে।
ভালোবাসেন বলেই,
আমরা একজন অন্যজনকে জেনেছি
তবুও যেনো আপনার শেষ জানা হয় না আমাকে,
যেকোনো কিছুর বিনিমেয় ভালোবাসেন আপনি আমাকে।
তাই প্রেম নয়,
ভালোবাসি আপনাকে।
মোহহীন ভালোবাসা
__সীমা রহমান মেঘো
একলা ছবির নানান দোষ,
প্রশ্নে প্রশ্নে দারুন রোষ-
"একলা কেন? দোকলা কই?
কে তুলেছে? কোন সে সই?
সই না বোধোয়! সখাই হবে,
জামাই সহ দেখবো কবে?
জায়গাটা তো কমন নয়!
সাথে ছিল গার্ল না বয়?
এত সময় কোথায় পাও?
হয়তো তুমি সংসারী নও।
ঘুরে বেড়াও স্বামী জানে?
শ্বশুর বাড়ি ক্যামনে মানে!
বাচ্চা নাইতো হাত পা ঝাড়া,
হোক একটা বুঝবে প্যারা।
কিসে তোলা? ডিএসএলার?"
কি দরকার একা তোলার।😍😍
অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।
-তারাপদ রায়
"নারী"
আমি তোমার সামনে আবার নত জন হয়েছি নারী।
,প্রেমে নয় আশ্লিসে নয়।,
ক্ষমা চেয়ে।
তোমার দয়াবি আমার হৃদয় ধূয়ে দেবার প্রার্থনায় আমার ভেতরের যে পুরূষ আছে তাকে আমি চাবুক মেরে শাসন করেছি।
তাকে হাটু মুরুই বসতে বলেছি তোমার সামনে।
আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও।
শুধু আমাকে নয় ; সমস্ত পুরূষকে তুমি ক্ষমা করে দাও।
আমি আজ সমস্ত পুরূষের হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থী.
পুরূষ তোমার সামনে আবার নতো জনো হয়েছে নারী।
তাকে ক্ষমা করে দাও।
গৃহপালিত পশুর মতো তোমাকে ব্যাবহার করেছে পুরূষ।
আখ মারায়ের কারখানার মতো তোমার জান চেপে তারা উতপাদন করেছে সন্তান।
টেলিভিষন বাক্সের মতো তোমার ভেতরে তার ঠেসে দিয়েছে তাদের জগত।
নিলাভ শিখার মতো জলতে জলতে তুমি তা প্রতি দিন প্রচার করে যাচ্ছো।
তুমি যেনো এক প্লাষ্টিকের পুতুলের মতো প্রাণ হীন।
তোমার নাম হতে পারতো কাঠ কয়লা।
তোমার নাম হতে পারতো হাতুড়ি।
তোমার নাম হতে পারতো সেলায় কল।
তোমার নাম হতে পারতো মাদী কুকুর।
নরও বাদরেরা ঠাট্টা করে তোমার নাম রেখেছে নারী।
এই সব জেনে তোমার সামনে আমি নতো মুখে এসেছি নারী।
আমি পুরূষ আমাকে ক্ষমা করো।
প্রতিদিন কেউ না কেউ স্বামী,তার স্ক্রী কে পিটিয়ে হত্যা করে।
প্রতিদিন কেউ না কেউ বহি সমাবিক কামুক তোমার মুখে এসিড ছুরে মারে।
প্রতি দিন এগেরো বছর বয়সি বালিকাকে ধ্বর্ষন করে এগেরো জন পুরূষ।
কেনা বেচা চলছে তোমাকে নিয়ে।
যেনো তুমি শাখ-সবজি, আলু-পটল, খাসির মাংস।
তোমার স্তন তারা মাপছে ফিতে দিয়ে।
তোমার কোমর তারা মাপছে ফিতে দিয়ে।
তোমার উরূ তারা মাপছে ফিতে দিয়ে।
দাড়ি পাল্লায় ঝুলিয়ে ওজন করছে তোমাকে।
তোমার দাত,চুল,নখ পরক করে সাবস্ত করছে তোমার মূল্য।
তোমার নাম হতে পারতো মুগলাই পরটা।
তোমার নাম হতে পারতো জাপানি হোন্ডা।
তোমার নাম হতে পারতো ডানহিল সিগারেট।
তোমার নাম হতে পারতো পুষি বিড়াল।
অর্ধ সভ্য মানুষ তোমার নাম রেখেছে অরধাঙ্গীনি।
এই সব জেনে তোমার সামনে আমি নত
মুখে এসেছি নারী।
আমি পুরূষ আমাকে ক্ষমা করো।
তুমি প্রযোন্ম যন্ত্র তাই তোমার নাম জননী।
তুমি রমন যোগ্য তাই তোমার নাম রমনী।
ঘোড় সালে ঘোড়া আর হাতি সালে হাতির মতো মহলে মহলে থাকো তাই তোমার নাম মহিলা।
গৃহে গৃহে আসবার পাত্রের মতো সুভা পাও, তাই তোমার নাম গৃহিনি।
আমি পুরুষ শব্দের সমান অর্ধ বহক উচ্চারনে তোমার নাম বহন করতে চাই নারী। কিন্তু পারি না !!
অক্ষম লজ্জায় আমি তোমার সামনে দাড়িয়ে আছি।
আমি পুরুষ আমাকে ক্ষমা করো।
আজ আমি;
আজ আমি তোমাকে বলতে এসেছি পুরুষ শব্দের অর্থ হচ্ছে কতৃত্ব,
এবং তোমার কতৃত্বকে গ্রহন করার সময় এসেছে নারী।
"পুরুষকে গ্রহন করো
গ্রহন করো
গ্রহন করো"।।
(হুসাইন_মুহাম্মাদ_রাকিব)
27/07/2019
নতুন ধরনের ডেঙ্গু জ্বর
দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, এ বছর ডেঙ্গুর ধরন পালটে গেছে। আগে যেমন তীব্র জ্বরের সঙ্গে গায়ে রেশ ওঠা, ঠোঁট ফেটে রক্ত বের হওয়া ইত্যাদি লক্ষণ দেখা যেত, এবার সে সব লক্ষণ ছাড়াও অনেক রোগীই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। দেখা যায়, রোগীর রক্তের প্লাটিলেট খুব দ্রুত হ্রাস পাচ্ছে। ফলে জ্বর হলে ঘরে বসে চিকিত্সা না নিয়ে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। জ্বর না কমা বা অবস্থা খারাপের দিকে যেতে থাকা, বমি হওয়া, পেটে তীব্র ব্যথা, রক্তক্ষরণ, মাথা ধরা, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, ৪ থেকে ৬ ঘণ্টা প্রস্রাব না হওয়া বা কম হওয়া, খুব বেশি দুর্বল হয়ে পড়া, নিদ্রাহীনতা ও আচরণের আকস্মিক পরিবর্তন ডেঙ্গু জ্বরের অন্যতম লক্ষণ।
অন্তঃসত্ত্বা, বৃদ্ধ, শিশু এবং ডায়াবেটিস, রক্তচাপ, লিভার ও কিডনির রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হলে তাদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বর হলে ডেঙ্গু টেস্ট করাতে হবে। একই সঙ্গে প্লাটিলেট কমছে কি না—সেটিও দেখতে হবে। জ্বর হওয়ার তিন দিন পর আবার ডেঙ্গু ও প্লাটিলেট টেস্ট করাতে হবে। প্লাটিলেট কমে এলে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে।
21/02/2019
10/02/2019
তোমার বিষন্ন মুখ দেখে মনে হয়,
সব ফুল ঝরে গেছে,পৃথিবীতে বড় দুঃসময়!
08/01/2019
যদি বাসোই
___ তসলিমা নাসরিন
তুমি যদি ভালোই বাসো আমাকে,
ভালোই যদি বাসো,
তবে বলছো না কেন যে ভালো বাসো!
কেন সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো!
আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!
যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না
যে ভালোবাসো!
ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে
একবারও তো বললো না যে ভালোবাসো!
এ কীরকম ভালোবাসা গো!
কেবল আমার সামনেই নাচো!
এরকম তো দুয়োর বন্ধ করে চুপি চুপি
তুমি যে কারও সামনেই নাচতে পারো।
আমি আর বিশ্বাস করছি না, যতই বলো।
আগে আমাকে পাখিরা বলুক,
গাছেরা গাছের পাতারা ফুলেরা বলুক,
আকাশ বলুক, মেঘ বৃষ্টি বলুক, রোদ বলুক
চাঁদের আলো বলুক, নক্ষত্ররা বলুক,
পাড়া পড়শি বলুক, হাট বাজারের লোক বলুক, পুকুরঘাট বলুক, পুকুরের জল বলুক যে
তুমি ভালোবাসো আমাকে!
শুনতে শুনতে যখন আর তিষ্ঠোতে না পারবো
তখন তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশ
লোককে দেখিয়ে চুমু খাবো, যা হয় হবে।
ভালোবাসা কি গোপন করার জিনিস!
দেখিয়ে দেখিয়েই তো
শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয়।
ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব করবো,
ধেই ধেই নাচবো, নাচাবো
সুখবর বুঝি আমরা চারদিকে
ঢোল বাজিয়ে জানিয়ে দিই না!
জুইঁফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে
ভালোবাসো, সেদিনই কিন্তু তোমাকে বলবো যে
তোমাকেও বাসি, তার আগে একটুও নয়।
02/11/2018
“এক গ্লাস অন্ধকার হাতে”
______রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ।
মৌসুমী পাখির ঝাঁক পালকের অন্তরালে
তুষারের গহন সৌরভ ব’য়ে আর আনে না এখন।
দৃশ্যমান প্রযুক্তির জটাজুটে অবরুদ্ব কাল,
পূর্ণিমার চাঁদ থেকে ঝ’রে পড়ে সোনালী অসুখ।
ডাক শুনে পেছনে তাকাই– কেউ নেই।
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি একা….
সমকালীন সুন্দরীগণ অতিদ্রুত উঠেযাচ্ছে
অভিজাত বেডরুমে,
মূল্যবান আসবাবপত্রের মতন নির্বিকার।
সভ্যতা তাকিয়ে আছে তার অন্তর্গত ক্ষয়
আর প্রশংসিত পচনের দিকে।
উজ্জ্বলতার দিকে চোখ, চেয়ে আছি–
ডীপ ফ্রিজে হিমায়িত কষ্টের পাশেই প্রলোভন,
অতৃপ্ত শরীরগুলো খুঁজে নিচ্ছে চোরাপথ– সেক্সড্রেন।
রুগ্নতার কাঁধে হাত রেখে সান্ত্বনা বিলাচ্ছে অপচয়–
মায়াবী আলোর নিচে চমৎকার হৈ চৈ, নীল রক্ত, নীল ছবি
জেগে ওঠে একখন্ড ধারালো ইস্পাত–চকচকে,
খুলির ভেতরে তার নড়াচড়া টের পাই শুধু।
ইতিমধ্যে ককটেলে ছিন্নভিন্ন পরিচয়,সম্পর্ক,পদবী–
উজ্জ্বলতার ভেতরে ফণা তুলে আর একভিন্ন অন্ধকার।
গ্লাসভর্তি অন্ধকার উল্টে দিই এই অন্ধকারে।
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Dhaka
1209