26/05/2023
****NEED**** Digital Marketer (Fresher)
Vacancy
05
Job Context :
Working Hour : Sat- Thu 8.00 am to 3:30 pm
Education : Diploma/Honours running mostly preferable *****
Job Responsibilities :
Knowledge about SEO ( Fresher Only )
Don't apply if you are experienced in SEO as we are looking for fresher
We will train up
MS Office
Basic computer
Basic internet
Employment Status :
Full-time
Work at Office
Educational Requirements :
Diploma/Honours running mostly preferable *****
Additional Requirements :
Only males are allowed to apply
Job Location :
Dhanmondi, Dhaka
Salary :
Tk. 8\9000 - 11000 (Monthly)
Compensation & other benefits
Festival Bonus: 2 (Yearly)
Drop your CV at email :
[email protected]
Company Information :
Pointer IT Ltd.
60/2 North Dhanmondi Kalabagan, Dhaka, 1205
Phone : 01787-735371
Email : [email protected]
Web :
Pointer IT Ltd. | Web Development Company in Bangladesh
Pointer IT Ltd. is a leading Software Company in Bangladesh and also Web Development Company in Bangladesh. We are providing software solution for your business.
28/11/2022
****NEED**** Digital Marketer (Fresher)
*** Great opportunities for Freshers
Please follow this page and read the job description :
https://www.facebook.com/PointerItLimited
16/07/2019
ওয়ার্ডপ্রেস একটি অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট অথবা ব্লগ তৈরী করা যায়। বর্তমানের অধিকাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এ তৈরী যেখানে ওয়ার্ডপ্রেস থিম একটি ওয়েবসাইটের বাহ্যিক আবয়ব নির্ধারন করে। তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়ার্ডপেস থিম ডেভেলপমেন্ট এর কাজ এর চাহিদা প্রচুর। এই কোর্সটি করতে কম্পিউটার প্রোগ্রামিং সংক্রান্ত কিছু জানতে হবে না। শুধু দরকার হবে একটি কম্পিউটার ও সক্রিয় ইন্টারনেট সংযোগ। প্রাথমিক কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকলে যে কেউ এই কোর্সটি করতে পারবে। বর্তমান সময়ে অনলাইন মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে Pointer IT Institute ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সটি চালু রেখেছে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সে আপনি শিখতে পারবেনঃ HTML to Wordpress , Redux Framework , Custom Meta Box, Shortcode & Tinymce , Custom Widget, Project. এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ ভাবে শেখানো সহ পূর্ণ সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার এখনই সময়।যারা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাঁদের জন্যই আমরা আয়োজন করেছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্রশিক্ষণ । ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ হিসেবে নিশ্চিত করুন।আপনার ভাবনার, জানার, শিখার জগতকে আরও বড় করতে,আপনার দক্ষতাকে গতিশীল করতে Pointer IT Institute রয়েছে আপনার পাশে।
কোর্স সম্পর্কিত ও অন্যান্য তথ্যের জন্য ফোন করুন : ০১৭৮৭-৭৩৫৩৭১
Pointer IT Institute
60/2 North Dhanmondi, Kalabagan (Beside of Lal Fokirer Mazar) Dhaka, Bangladesh
ফেসবুক পেইজঃ
https://www.facebook.com/PointerItInstitute/
Pointer It Institute
Pointer It Institute offers an extensive selection of training and certifications that helps you buil
25/03/2019
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। যাদের আত্নত্যাগে অর্জিত এই স্বাধীনতা ইনফোস্ট্রেচ-আইটি ইনস্টিটিউট এর পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
21/02/2019
অমর একুশে ফেব্রুয়ারি,,, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশ আমার গর্ব,,, একুশ আমার অহংকার,,, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইনফোস্ট্রেচ-আইটি ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা।
15/01/2019
সময় খুবই মূল্যবান। আর ছাত্রজীবনে তা তো অমূল্য। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা এমনকি প্রতিটি মুহুর্তও এমনটাই। জীবন থেকে আরো একটি বছর ঝরে যাওয়ার আগেই নতুন বছরে আপনার আগামী দিনের লক্ষ্য ঠিক করুন । পৃথিবীর অগ্রগতির সাথে সাথে বর্তমান কর্পোরেট দুনিয়ায় আইটি জ্ঞান থাকা খুবই জরুরী কারণ সব অফিস এখন কম্পিউটার নির্ভর। এছাড়া অফিসের কিংবা নিজের কম্পিউটার এর কিছু নষ্ট হলে কিংবা কোন সফটওয়্যার ইন্সটল বা অফিস নেট ওয়ার্কিং বা সার্বার বিষয়ক জ্ঞান ইত্যাদি এখন জানা থাকলে কারো দ্বারস্থ হওয়া দরকার হয়না। আবার অফিসিয়াল কাজের জন্য এমএস অফিস বা ডাটাবেজ কিংবা ইমেল কনফিগারেশন বিষয়ক নলেজ থাকা আবশ্যক। তাই এইসব বিষয় চিন্তা আমাদের Microsoft office এই কোর্সটি সত্যিকার অর্থে আপনার জীবন বদলে দেয়ার কোর্স। Microsoft office সর্ম্পকে কিছু তথ্য দেওয়া হল।
• Microsoft Word: মাইক্রোসফট অফিসের নাম নিলে মাইক্রোসফট ওয়ার্ডের নাম প্রথমে আসে। কেননা এত চমৎকার সফটওয়্যার আর দ্বিতীয়টি নেই। পৃথিবীর শতকরা ৭০ ভাগ কম্পিউটারে লেখালেখির কাজ এই সফটওয়্যারেই হয়ে থাকে।
• Microsoft Power Point: পাওয়ার পয়েন্ট হলো প্রেজেন্টেশন সফটওয়্যার। অর্থ্যাৎ কোনো কিছুকে প্রেজেন্ট করতে হলে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। যেমন একটা পেজের পর আরেকটা পেজ অটোমেটিক আসবে, ।সেমিনার কনফারেন্স বা ক্লাসরুমে প্রজেক্টর দিয়ে কোনোকিছু দেখানোর জিনিসটা সাধারণত পাওয়ার পয়েন্টেই তৈরী করা হয়।
• Microsoft Excel: মাইক্রোসফট এক্সেল হলো গানিতিক ক্যালকুলেশন করার জন্য চমৎকার একটি সফটওয়্যার। পৃথিবীতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এই এক্সেল সফটওয়্যার ব্যবহার করে তাদের হিসাব, আয় ব্যয়, লাভ লোকসান, রিপোর্ট বিশ্লেষণ ইত্যাদি কাজে।
• Microsoft Access: এটি একটি ডাটাবেজ সফটওয়্যার। ডাটাবেজ মানে তথ্যভান্ডার। ধরুন আপনি একটি দোকান দিলেন, এখন দোকানের কর্মচারীর তথ্য সংরক্ষন, আয় ব্যায়, মানি রিসিপ্ট সব কিছু এ্যাকসেসে করা যায়। এই মাইক্সোসফট এ্যাকসেসের সাথে ভিজ্যুয়াল বেসিক যোগ করে এটাকে আরো চমৎকার করা যায়। ভিজ্যুয়াল বেসিক হলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এছাড়া ডাটাবেজ ল্যাংগুয়েজ SQL ব্যবহার করা যায় এতে।
• Microsoft Outlook: আউটলুক সফটওয়্যারটা হলো ইমেইল, ক্যালেন্ডার, ইভেন্ট ম্যানেজ করার সফটওয়্যার।আউটলুকের কিন্তু নিজস্ব ইমেইল সার্ভিস আছে। আপনাদের যখন ইমেইলের উপর ক্লাস হবে তখন আউটলুকেই প্রথমে দেখাবো। কেননা বিগিনারদের জন্য আউটলুক আদর্শ।
বর্তমান যুগে একজন আধুনিক নাগরিক হিসেবে এমএস অফিসের অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে জ্ঞান রাখা একরকম নিত্য-প্রয়োজনীয়। সাধারণত স্বাভাবিক জীবনের সকল কাজ সম্পাদনে এর তুলনা নেই। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই প্রাত্যহিক জীবনে কোনো না কোনো কাজে প্রয়োজন হয়। সুতরাং, আমরা সবাই নিজেদের জীবনকে আধুনিক থেকে আধুনিকতর করতে এমএস অফিসের অ্যাপ্লিকেশনগুলোর কাজ নানা ভাবে শিখতেই পারি। একটু সাহায্য আর দিক নির্দেশনা পেলেই আপনি হয়ে উঠতে পারেন দক্ষ একজন । নিজেকে করে তুলুন আগামীর জন্য একদম প্রস্তুত। সমাজ পরিবর্তনের নতুন চিন্তা, উদ্যোগ আর দক্ষতার জন্য, পরিপূর্ণ মানুষ গড়তে ইনফোস্ট্রেচ-আইটি ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
কোর্স সম্পর্কিত ও অন্যান্য তথ্যের জন্য ফোন করুন : ০১৭৮৭-৭৩৫৩৭১ ০১৭৫৪-৭৩৯৩৩২।
InfoStretch IT Institute
60/2 North Dhanmondi, Kalabagan (Beside of Lal Fokirer Mazar) Dhaka, Bangladesh
Website : http://infostretchit-inst.com/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/InfoStretchITInstitute/
13/01/2019
বিশ্ব আজ বদলাচ্ছে প্রতিমুহূর্তে। আর এই পরিবর্তনে সবচেয়ে বড় অবদান রাখছে প্রযুক্তি। প্রযুক্তিকে শুধুমাত্র প্রচারণার কাজেই নয়, জীবনাযাত্রার মান উন্নয়নে কাজে লাগাতে নিরলস কাজ করে চলেছে ডিজিটাল মার্কেটাররা।দেশে ডিজিটাল মার্কেটিং জনপ্রিয় হচ্ছে দিন দিন। পণ্য বিপণনে এই মাধ্যমের দারস্থ হচ্ছে ছোট থেকে বড় সব প্রতিষ্ঠান। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক চাহিদা বৃদ্ধি ও জনপ্রিয়তার মূল কারনই হল আমাদের প্রাত্যহিক জীবনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যাপক প্রভাব। যেসকল সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রয়েছে তার মধ্যে “ডিজিটাল মার্কেটিং” অন্যতম। অনলাইন মার্কেটার হিসেবে আপনি বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি। অনলাইন মার্কেটার হতে হলে আপনাকে অনলাইনের অনেক বিষয় সম্পর্কে ভালো মানের ধারনা রাখতে হবে যেটা আসলে অনলাইনে নতুন একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। নিজের নিস সাইট বা অন্য কোন মেথডে কোন অনলাইন প্রমোশন করা অনেকটাই হাই লেভেলের কাজ যেটা করার জন্য যথেষ্ট অভিজ্ঞতা দরকার। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি গবেষণা ছাড়াই শুধুমাত্র নিয়ম মত কাজ করলে প্রথম থেকেই ভালো আয় করা যায়। এমনকি দ্রুত আয় জেনারেট হওয়ার ফলে যারা অনলাইনে নতুন এবং ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেছেন তারা আত্মবিশ্বাস পান। “ডিজিটাল মার্কেটিং” এর এমন অনেক কৌশল সম্পর্কে জানতে চলে আসুন ইনফোস্ট্রেচ-আইটি ইনস্টিটিউট এর অভিজ্ঞ প্রফেশনালের কাছে। বেকারত্বের জাল ছিঁড়ে নিজের আত্মকর্মসংস্থান নিজেই করার সময় এসেছে এখন। টেকনিক্যাল বা কারিগরি শিক্ষাই আগামীতে আপনাকে করে তুলতে পারে চাকুরীর বাজারে একজন দক্ষ প্রতিযোগী। নিজের চেষ্টায় শুরু করুন সফল ক্যারিয়ার।
যেকোন প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ফোন করতে পারেন :
০১৭৮৭-৭৩৫৩৭১ ০১৭৫৪-৭৩৯৩৩২
InfoStretch IT Institute
60/2 North Dhanmondi, Kalabagan (Beside of Lal Fokirer Mazar) Dhaka, Bangladesh
Website : http://infostretchit-inst.com/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/InfoStretchITInstitute/
23/12/2018
সফল উদ্যোক্তা হতে চান?
বেকার না থেকে, চাকুরী না খুঁজে আসুন উদ্যোক্তা হই। উদ্যোক্তা হওয়ার চেয়ে সম্মানের আর কিছু নাই। আপনার উদ্যোগ অনেকের কর্মসংস্থান।সফল উদ্যোক্তা হতে চান? মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে কিন্তু কোনটা কাজে লাগাবেন বুঝতে পারছেন না? কিংবা উদ্যোক্তা হওয়ার সঠিক কোন পথ খুজে পাচ্ছেন না? তবে আপনার সমস্যা সমাধান করতে আমাদের আজকের আয়োজন। উদ্যোক্তা হওয়ার কিছু উপায়।
বাজার বিশ্লেষণ
একজন উদ্যোক্তা হিসেবে সর্বপ্রথম বিবেচ্য বিষয় হল- বাজার অর্থাৎ মার্কেট প্লেস। যেখানে আপনি আপনার প্রোডাক্ট অথবা সেবা প্রদান করবেন। আপনি যে প্রোডাক্ট অথবা সেবা বাজারজাত করবেন সে প্রোডাক্ট অথবা সেবা বাজারে কেমন চাহিদা এবং আপনার প্রতিযোগিদের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ করুন।
মূলধন
মার্কেট সম্পর্কে মোটামুটি ধারণা পাবার পর ক্যাশের দিকে মনোযোগ দিন। অযথা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ না করে পরিকল্পনা করে বিনিয়োগ করুন। এবং এক্ষেত্রে আপনাকে অনেকটা মিতব্যয়ী হতে হবে। ব্যাংক আপনাকে ভালো সাহায্য করতে পারে। আপনি চাইলে আপনার কোম্পানীর নামে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন যেখান থেকে আপনার ব্যবসার সকল ট্রাঞ্জেকশান হবে। আয় ব্যয় সব কিছুর নিখুঁত হিসাবের ব্যবস্থা রাখুন যাতে বছর শেষে ব্যবসার একটি Overview পেতে পারেন।
পরিকল্পনা
প্রতিনিয়ত পরিবরতনশীল এই বিশ্বে, আপনি একটিমাত্র Business plan নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তাই করতে পারবেন না। যেকোন অবস্থার জন্য আপনাকে থাকতে হবে সদাপ্রস্তুত। তা হোক অর্থনৈতিক, সামাজিক, কিংবা জাতীয় পরিবর্তন।
অধ্যবসায়
কোন অবস্থাতেই হেরে গেলে চলবে না। অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু ধৈর্য ধরে নিষ্ঠার সহিত লেগে থাকতে হবে। হয়ত প্রথমেই তেমন সাফল্যের মুখ নাও দেখতে পারেন কিন্তু দমে গেলে চলবে না। আশা করি জানেন, আজকের সফল ব্যক্তিগণ জীবনে কতবার বিফল হয়েছিলেন, কিন্তু তারা দমে যাননি। তাদের ক্ষেত্রেও সফলতা একদিনে আসেনি, একবারে আসেনি।
ভোক্তা জরিপ
একজন উদ্যোক্তাকে তার মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভোক্তাদের মতামত জানতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তবে একটি দুটি সমালোচনায় আপনাকে বিব্রত হলে চলবে না।
নতুনত্ব
সফল উদ্যোক্তা হওয়ার অন্যতম চাবিকাঠি হল- মার্কেটের সাথে Updated থাকা। বিশ্ব অর্থনীতির বাজারে নতুন নতুন কি প্রোডাক্ট আসছে সে সম্পর্কে তৎপর থাকুন। শুধু তাই নয় আজকের প্রযুক্তির দৌরাত্ম্যময় পৃথিবীতে এগিয়ে থাকতে হলে অবশ্যই প্রযুক্তির সাহায্য নিয়ে এগিয়ে থাকতে হবে। নিত্য নতুন অনেক অ্যাপ বাজারে আসছে। খুঁজে দেখুন কোন অ্যাপ বা Software আপনার কাজে সহায়তা করতে পারে।
সততা
সততা, ন্যায়পরায়ণতা এবং অখন্ডতা। প্রত্যেক সফল উদ্যোক্তা হলেন সৎ এবং কাজের প্রতি যত্নবান।অর্থের সঠিক ব্যবহার সফল উদ্যোক্তাদের অন্যতম বৈশিষ্ট্য। আমরা সবাই একটি বিষয়ে অবগত – ফল ততটা সুমিষ্ট হবে যতটা আপনি যত্নশীল এবং পরিশ্রমী হবেন। প্রত্যেক সফল উদ্যোক্তার জন্যও এ কথাটি সত্য। আপনি আপনার ভোক্তাদের প্রতি পরিবারের সদস্যদের মতই যত্নশীল হবেন। তাদের মতামতের গুরুত্ব দিবেন। মনে রাখবেন তারাই আপনার ব্যবসার প্রাণ।
ঝুঁকি
যেখানে মুনাফার সম্ভাবনা বেশি, সেখানে ঝুঁকিও বেশি। এ জন্য একজন সচেতন বিনিয়োগকারী হিসেবে ঝুঁকি সম্পমর্কে আপনাকে অবগত থাকতে হবে। ব্যবসায়িক ঝুঁকির কারণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ভুল সিদ্ধান্ত বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব, অদক্ষতা, দেশীয় মুদ্রার বিনিময় মূল্যের প্রতিকূল পরিবর্তন, নতুন প্রতিযোগিতর আবির্ভাব। ব্যবসায়িক ঝুঁকি পরিহারের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ না করে স্বল্পমেয়াদি বিনিয়োগ করা যেতে পারে।
InfoStretch IT Institute
মোবাইল: ০১৭৮৭-৭৩৫৩৭১ ০১৭৫৪-৭৩৯৩৩২
60/2 North Dhanmondi, Kalabagan (Beside of Lal Fokirer Mazar) Dhaka, Bangladesh
Website : http://infostretchit-inst.com/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/InfoStretchITInstitute/
16/12/2018
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান । মোদের দেহে থাকতে রক্ত , বৃথা যাবেনা শহীদদের দান । মহান বিজয় দিবসের শুভেচ্ছা
15/12/2018
ভিডিও এডিটিং হতে পারে আপনার স্বপ্নের ক্যারিয়ার !!
টিভি মিডিয়ার পাশাপাশি আপনি ইউটিউব থেকেও আয় করতে পারবেন ভিডিও এডিটিং শিখে! ভিডিও এডিটিং এমন একটি পেশা, যেখানে সবসময়ই সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করে নিতে পারলে আপনিও এ পেশায় জড়িয়ে থাকতে পারবেন সব সময়। এ পেশায় ক্যারিয়ারে খ্যাতি, সুনাম, পরিচিতির পাশাপাশি রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। বিশ্বব্যাপিতো বটেই, বাংলাদেশেই রয়েছে এ পেশায় ক্যারিয়ার গড়ার বিশাল ক্ষেত্র। ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার ধারণ করা ভিডিও ফুটেজ কাটছাঁট করে দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে দর্শকদের দেখার উপযোগী করে তোলাই ভিডিও এডিটরদের কাজ। ভিডিও এডিটিং শিখে প্রফেশনাল ভিডিও এডিটর হওয়া কঠিন কিছু না, কারণ অন্যান্য কাজের তুলনায় ভিডিও এডিটিং শেখা খুব সহজ। টিভি মিডিয়া, ডিজিটাল মার্কেটিং ও ইউটিউবিং এর ক্ষেত্রে ভিডিও এডিটিং জানা খুবি গুরুত্বপূর্ণ। আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে রয়েছে ভিডিও এডিটিং কাজের ব্যাপক চাহিদা। ভালো মানের মিউজিক ভিডিও, চলচ্চিত্র, নাটক, শর্ট ফিল্ম ও তথ্যচিত্র তৈরি করার জন্য অবশ্যই ভিডিও এডিটিং জানতে হবে। তাই আপনিও চাইলে ভিডিও এডিটিং শিখে খুব সহজে আপনার প্রফেশনাল ক্যারিয়ার গড়তে পারেন।
টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপনসমূহ নির্মাণ করে থাকে বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান। দক্ষ ভিডিও এডিটররা উচ্চ বেতনে চলে যাচ্ছেন টিভি চ্যানেলগুলোতে। ফলে বেসরকারিভাবে যে অনুষ্ঠান নির্মাণের কারিগরি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে কাজের পদ খালি হচ্ছে। যার জন্য ভিডিও এডিটিং জানা ছেলেমেয়েরা খুব সহজেই এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যাচ্ছে। আমাদের দেশে ভিজ্যুয়াল মিডিয়া সম্প্রসারণের সঙ্গে বাড়ছে ভিডিও এডিটরদের চাহিদাও। এছাড়া এখন ইউটিউব এবং আইপি টিভিতে তৈরী হচ্ছে কাজের অনেক সুযোগ। প্রশিক্ষণ নিয়ে ভিডিও এডিটর হিসেবে ক্যারিয়ার গড়া যায়। সময়ের স্মার্ট ক্যরিয়ার গড়ুন ভিডিও এডিটিং এর মাধ্যমে। আপনার সকল প্রশ্নের উওর জানতে চলে আসুন ইনফোস্ট্রেচ-আইটি ইনস্টিটিউট এ। আমরা নিয়ে এসেছি সময়োপযোগী গাইডলাইন, যা আপনার দক্ষতা অর্জনের সঠিক পথ দেখাবে।
যেকোন প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ফোন করতে পারেন :
০১৭৮৭-৭৩৫৩৭১ ০১৭৫৪-৭৩৯৩৩২
InfoStretch IT Institute
60/2 North Dhanmondi, Kalabagan (Beside of Lal Fokirer Mazar) Dhaka, Bangladesh
Website : http://infostretchit-inst.com/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/InfoStretchITInstitute/