Limpid Academy

Limpid Academy

Share

কাঙ্ক্ষিত "IELTS Score" পেতে আমাদের সাথে থাকুন!

14/04/2026

নতুন বছরে নতুন উদ্যমে শুরু হোক আপনার IELTS ও PTE প্রস্তুতি।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

09/04/2026

🔥𝗜𝗘𝗟𝗧𝗦 𝗪𝗿𝗶𝘁𝗶𝗻𝗴 𝗧𝗮𝘀𝗸 𝟭: 𝗧𝗿𝗶𝗰𝗸𝘀 𝗳𝗼𝗿 𝗮 𝗛𝗶𝗴𝗵 𝗕𝗮𝗻𝗱 𝗦𝗰𝗼𝗿𝗲.

⭐️IELTS Writing Task 1-এ অনেকেই সরাসরি লেখা শুরু করে দেন। কিন্তু সত্যি বলতে, ভালো স্কোরের আসল চাবিকাঠি হচ্ছে smart brainstorming। আপনি যদি 2–3 মিনিট ঠিকভাবে চিন্তা করেন, আপনার পুরো writing অনেক বেশি organized, clear এবং high band level হয়ে যাবে।

✅আজ আপনাদের জন্য থাকছে কিছু সহজ কিন্তু powerful brainstorming tricks!

1️⃣ প্রথমেই “Overview Idea” বের করবেন।
Writing শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন:
→Highest কোনটা?
→Lowest কোনটা?
→কোন trend clear (increase/decrease/stable)?
👉 এই 2–3টা point ধরতে পারলেই আপনার overview ready।

2️⃣ Data না, Pattern ধরুন।
অনেকে ভুল করে সব সংখ্যা দেখার চেষ্টা করে। এতে time নষ্ট হয়।
আপনি প্রথমে ভালোভাবে দেখুন:
→কোনটা বেশি, কোনটা কম
→কোনটা দ্রুত বাড়ছে বা কমছে
→কোনটা stable
👉 এই pattern-গুলোই আপনার main body-এর idea।

3️⃣ Grouping Technique ব্যবহার করুন।
সব data আলাদা আলাদা না লিখে group করুন।
যেমন:
→Similar trend আছে এমন data একসাথে
→High value vs Low value
→Increase group vs Decrease group
👉এতে আপনার writing বেশি logical ও organized হবে।

4️⃣ Simple Comparison চিন্তা করুন।
Brainstorm করার সময়ই compare করার idea বের করুন:
→“X ছিল Y-এর থেকে বেশি”
→“A sharply increased, whereas B slightly decreased”
👉এগুলো আগে ভাবলে writing অনেক smooth হয়।

5️⃣ 4-Line Plan Rule Follow করুন।
Writing শুরু করার আগে 4টা ছোট line লিখে নিন (rough plan):
→ Introduction
→Overview idea
→Body 1 (main trend)
→Body 2 (other trend/comparison)
👉এটা করলে আপনি মাঝপথে আটকে যাবেন না।

6️⃣ Complex না, Clear চিন্তা করুন।
Brainstorming-এর সময় fancy idea খোঁজার দরকার নেই। Clear এবং simple idea-ই high band আনে।

7️⃣ 2–3 মিনিটের বেশি সময় নষ্ট করবেন না
Brainstorming helpful, কিন্তু বেশি সময় নিলে writing incomplete হয়ে যাবে।
→Target রাখবেন 2–3 minutes planning = 7+ band writing
IELTS Writing Task 1-এ যারা struggle করেন, তাদের বেশিরভাগই planning skip করেন। আপনি যদি শুধু brainstorming habit তৈরি করতে পারেন, তাহলে আপনার writing automatically structured, clear এবং examiner-friendly হয়ে যাবে।

Consistency বজায় রাখুন, practice করুন — improvement আপনি নিজেই বুঝতে পারবেন।

01/04/2026

📌IELTS Speaking Test 7+ Preparation কোর্স পাচ্ছেন মাত্র 1,500 টাকায় !

🎯Target 7+ Score সম্ভব মাত্র 2 মাসেই !

এই কোর্স এ থাকছে :
✅কোর্সের মেয়াদঃ 2 মাস Online.
✅সপ্তাহে: তিন দিন ক্লাস (শনি,সোম,বুধবার)
✅সময়: রাত 9:30pm
✅Total ক্লাস: 16 টি
✅Part 1 ক্লাস : 4 টি
✅Part 2 ক্লাস : 4 টি
✅Part 3 ক্লাস : 4 টি
✅Full Speaking Mock Test ক্লাস: 2 টি
✅Problem & Solution ক্লাস: 2 টি
✅Free IELTS Speaking Test ম্যাটেরিয়ালস

📞Call / WhatsApp Now: 01947-182175

29/03/2026

⭐️কম্পিউটার-ভিত্তিক IELTS-এ ভালো করার সেরা ১১টি ডিজিটাল প্ল্যাটফর্ম❗

🌟কম্পিউটার-ডেলিভারড আইইএলটিএস (CD-IELTS) এর প্রস্তুতি সাধারণ কাগজের পরীক্ষার চেয়ে কিছুটা ভিন্ন। স্ক্রিনে পড়া এবং টাইপিংয়ের দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করে। আপনার প্রস্তুতিকে সহজ করতে সেরা সাইটগুলো নিচে দেওয়া হলো:

✅Jumpinto. com: যারা কেমব্রিজের ১ থেকে ২০ নম্বর বইগুলো অনলাইনে সলভ করতে চান, তাদের জন্য এটি সেরা। পরীক্ষা শেষ করার সাথে সাথেই রেজাল্ট পাওয়া যায়, যা সময় বাঁচায়।
✅ Miniielts. com: এখানে মূল বইয়ের বাইরেও প্রচুর রিডিং প্যাসেজ এবং লিসেনিং টেস্ট আছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে বেশি পাওয়া যায়।
✅ Ieltsmate. net: রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে মক টেস্ট দেওয়ার জন্য এটি দারুণ। আপনি চাইলে পুরো পরীক্ষা না দিয়ে শুধু একটি নির্দিষ্ট সেকশনেও প্র্যাকটিস করতে পারেন।
অফিসিয়াল গাইডলাইন ও মক টেস্ট
✅British Council (Take IELTS): বিসি-র অফিসিয়াল রিসোর্সগুলো সবসময়ই নির্ভরযোগ্য। তাদের ফুল-লেংথ মক টেস্টগুলো দিলে পরীক্ষার দিন ঘাবড়ে যাওয়ার ভয় থাকে না।
✅Ieltsidp. org: আইডিপি-র এই পোর্টালে কম্পিউটার-বেসড পরীক্ষার ডেমো ভিডিও এবং গাইড পাওয়া যায়, যা নতুনদের জন্য খুবই সহায়ক।
রাইটিং ও স্পিকিং টিপসের মাস্টারক্লাস
✅ Ieltsliz. com: লিজের ব্যাখ্যাগুলো খুবই সহজবোধ্য। বিশেষ করে রাইটিং টাস্ক-১ ও ২ এর স্ট্রাকচার বোঝার জন্য এর বিকল্প নেই।
✅ Ielts-simon. com: সাবেক এক্সামিনার সাইমনের ওয়েবসাইটটি তাদের জন্য যারা খুব কম কথায় কিন্তু মানসম্মত উত্তর লিখতে চান। তার 'ডেইলি লেসন' গুলো নিয়মিত ফলো করা উচিত।
✅ Ielts-blog. com: এখানে অন্য শিক্ষার্থীদের খাতা রিভিউর স্যাম্পল পাওয়া যায়। অন্যের ভুল থেকে শেখার জন্য এটি একটি অসাধারণ জায়গা।
দক্ষতা বৃদ্ধির বাড়তি টুলস
✅ Ieltsonlinetests. com: বিশাল এক প্রশ্ন ব্যাংক। এখানে আপনি হাজার হাজার ফ্রি টেস্ট পাবেন এবং অন্যান্য পরীক্ষার্থীদের সাথে নিজের স্কোরের তুলনা করতে পারবেন।
✅ Ieltspracticeonline. com: শুধু কেমব্রিজ নয়, এখানে ব্যারনস বা কলিন্সের মতো নামী প্রকাশনীর বইগুলোও প্র্যাকটিস করার সুবিধা আছে।
✅ 10fingers. com: এটি কোনো আইইএলটিএস সাইট নয়, তবে সিডি-আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ। টাইপিং স্পিড না বাড়ালে রাইটিং সেকশনে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে।
কিছু প্রো-টিপস:
✅ শুরুটা হোক অফিসিয়াল দিয়ে: প্রথমে IDP বা British Council-এর ডেমো দেখে ইন্টারফেসটা বুঝে নিন।
✅রুটিন মাফিক প্র্যাকটিস: প্রতিদিন অন্তত ১৫ মিনিট 10fingers-এ টাইপিং প্র্যাকটিস করুন।
✅ পার্থক্য বুঝুন: রিডিং ও লিসেনিংয়ের জন্য Jumpinto বা Miniielts ব্যবহার করুন, কারণ এগুলোর ইন্টারফেস পরীক্ষার হলের সাথে বেশ মিলসম্পন্ন।
✅ ভুল সংশোধন: শুধু টেস্ট দিলেই হবে না, IELTS Liz বা Simon-এর সাইট থেকে ভুলের কারণগুলো বিশ্লেষণ করুন।

বিঃদ্রঃ পোস্টটি হারিয়ে ফেলতে না চাইলে শেয়ার করে রেখে দিন।

20/03/2026

ঈদ-উল-ফিতর সকলের জীবনে নিয়ে আসুক সুখ এবং শান্তির ছোয়া। "ঈদ মোবারক"

14/03/2026

🔥ঈদ অফার ! Spoken English কোর্সটি পাচ্ছেন মাত্র 2,000 টাকায়!

☀️Fluent হওয়া সম্ভব মাত্র ৩ মাসেই !

⭐️এই কোর্স এ আপনার জন্য থাকছে :

✅কোর্সের মেয়াদ : ৩ মাস অনলাইন কোর্স
✅Total ক্লাস : 28টি
✅সপ্তাহে : তিন দিন
✅ক্লাসের সময় : শনি, সোম ও বুধবার রাত 9:00 pm (Orientation 28th of March)
✅English-এ Fluent হওয়ার পূর্ণাঙ্গ প্রস্তুতি
✅আকর্ষণীয় ক্লাস Materials
✅IELTS Speaking Test সাপোর্ট
✅Free IELTS Speaking ম্যাটেরিয়ালস

📞Call / WhatsApp Now: 01947-182175

12/03/2026

⭐️বিদেশে উচ্চ শিক্ষায় IELTS অথবা PTE স্কোর।

🎯আমাদের দেশের অনেক সম্ভাবনাময় তরুণ-তরুণীদের বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন থাকা সত্ত্বেও, তা শুধু ভালো একটি IELTS অথবা PTE স্কোর না থাকার কারণে স্বপ্নগুলো অধরাই থেকে যায়। যেখানে একটি স্কোর আপনার জীবন বদলে দিবে। সেখানে আপোষ নয় বরং সময় দিয়ে ও ধৈর্য্য ধরে লেগে থাকাই শ্রেয়।

08/03/2026

🏠 ঘরে বসেই নিন IELTS প্রস্তুতি!

💥IELTS exam-এ প্রত্যাশিত Score পেতে আমাদের Online IELTS কোর্সটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

⭐️এই কোর্স এ আপনার জন্য থাকছে:

✅Total ক্লাস: 28 টি অনলাইন ক্লাস
✅সপ্তাহে: তিন দিন ক্লাস
✅কোর্সের মেয়াদঃ 3+মাস
✅Listening ক্লাস: 6 টি
✅Speaking ক্লাস: 6 টি
✅Reading ক্লাস: 8 টি
✅Writing ক্লাস: 8 টি
✅Unlimited Support
✅IELTS Real পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
✅আকর্ষণীয় ক্লাস Materials
✅Free Mock Test ম্যাটেরিয়ালস
✅IELTS Exam রেজিস্ট্রেশন সাপোর্ট

তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
Call or Whatsapp Us: 01947-182175

02/03/2026

IELTS Reading-এর False আর Not Given আলাদা করতে পারছেন না? তাহলে ফলো করুন এই ৬টি কৌশল।

✅ False বুঝবেন কীভাবে!
False মানে passage statement-এর idea deny করছে বা contradict করছে। Passage পরিষ্কারভাবে অন্য কিছু বলছে। আপনি যদি passage-এ এমন information পান যেটা statement-এর meaning-এর বিপরীত, তখন সেটা definitely False। এখানে “no”, “never”, “less”, “different”, “instead of” টাইপ signal words অনেক সময় hint দেয় যে statement ভুল।

✅ Not Given বুঝবেন কীভাবে!
→Not Given মানে passage statement সম্পর্কে কোনো judgement দেয় না। Passage হয়তো topic mention করেছে, কিন্তু statement-এর specific detail, number, reason বা comparison দেয়নি। IELTS এখানে চায় আপনি বুঝুন—information absent, wrong না।

✅Reverse-check strategy ব্যবহার করুন!
→একটা smart strategy হলো question reverse করে দেখা। Passage পড়ে আপনি যদি confidently statement-এর opposite version prove করতে পারেন, তাহলে সেটা False। কিন্তু যদি passage থেকে neither statement nor its opposite prove করা যায়, সেটা Not Given হওয়ার chance বেশি।

✅ Extra information trap চিনে ফেলুন
→Statement অনেক সময় passage-এর idea নিয়ে একটা অতিরিক্ত detail যোগ করে—সময়, কারণ, comparison, percentage। Passage যদি basic idea বলে কিন্তু extra detail না দেয়, তাহলে সেটা False না, বরং Not Given।

✅ Decision-point strategy মনে রাখুন
→সবচেয়ে effective tip হলো নিজেকে জিজ্ঞেস করা—
“Passage কি clear decision দিয়েছে—yes or no?”
Yes হলে True বা False,
Decision না থাকলে → Not Given।

✅ Feeling না, evidence follow করুন!
আপনি যদি passage থেকে statement-এর truth বা falsity explain করতে না পারেন, শুধু “feels wrong” মনে হয়—তাহলে সেটা প্রায়ই Not Given হয়। IELTS Reading-এ feeling না, evidence decide করবে।

26/02/2026

আজ ২৭শে ফেব্রুয়ারী ৯ম রমজান এর সেহরি ও ইফতারের ঢাকার সময়সূচি।

25/02/2026

🏠 ঘরে বসেই নিন PTE প্রস্তুতি!

⭐️বিদেশে উচ্চশিক্ষা বা ইমিগ্রেশনের স্বপ্ন পূরণে PTE এখন অত্যন্ত জনপ্রিয় ও IELTS এর বিকল্প একটি মাধ্যম। আর এই যাত্রাকে সহজ করতে Limpid Academy নিয়ে এসেছে অনলাইন PTE কোর্স!

👉এই কোর্স এ থাকছে :

✅কোর্সের মেয়াদ : 2 মাস অনলাইন কোর্স।
✅Total ক্লাস : 20টি।
✅সপ্তাহে : তিন দিন।
✅ক্লাসের সময় : রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত 9:00 pm
✅ক্লাস রেকর্ড: প্রতিটি ক্লাসের রেকর্ড প্রদান করা হবে।
✅স্টাডি ম্যাটেরিয়াল: সব লেকচার শিট এবং ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রি।
✅PTE Exam এর পূর্ণাঙ্গ প্রস্তুতি।
✅Free PTE Mock Test!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Middle Badda, Badda
Dhaka
1212