Connecting Dots

Connecting Dots

Share

Let's work together to bring a positive change ...

শেখার আছে অনেককিছুই, শেখায়ও অনেকেই। কিন্তু জানার দরকার এরকম কয়টি জিনিস আসলে পর্যাপ্ত তথ্যউপাত্তনির্ভর হয়ে সহজবোধ্য ভাষায় সবার কাছে পৌঁছায়? বা আমরা কী আসলে সত্যিকার অর্থেই নিশ্চিত যে আমরা যা যা জানছি এবং জানাচ্ছি সেগুলোই সবটুকু? তার উপর ক্রমশই ক্ষুদ্রকায় হয়ে আসা পাঠ্যবইগুলোর সাথে পাল্লা দিয়ে কমে যাওয়া সিলেবাসের বিষয়গুলো পড়ে আমরা যখন জানার পরিধি ঠিক করি, তখন একটি প্রশ্ন অনেক বড় হয়ে দাঁড়ায়। তা হলো

ভেক্টরঃ টিপস এন্ড ট্রিক্স (Vector: tips and tricks) 13/03/2017

ভেক্টর সংক্রান্ত কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিওটি বানানো হয়েছে।
যারা ভেক্টর নিয়ে আমাদের পূর্নাঙ্গ সিরিজটি দেখতে চান তারা চোখ রাখুন আমাদের ভেক্টরের প্লে লিস্টে (লিঙ্ক প্রথম কমেন্টে)।

আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন আর আপনার বন্ধুদের জানিয়ে দিন আমাদের পেজের কথা।

ভেক্টরঃ টিপস এন্ড ট্রিক্স (Vector: tips and tricks)

একক ভেক্টর (Unit Vector) 10/03/2017

একক ভেক্টর কী এবং এর প্রয়োগ নিয়ে জানতে দেখে ফেলতে পারো নিচের ভিডিওটি।

আর নিয়মিত আপডেট পেতে Subscribe করে ফেল আমাদের ইউটিউব চ্যানেলটি।

একক ভেক্টর (Unit Vector)

দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক ( Relation between phase difference and path difference) 06/03/2017

সরল ছন্দিত স্পন্দন কিংবা তরঙ্গের ক্ষেত্রে দশা বলতে কি বোঝায়, তরঙ্গ সঞ্চালশীল কণাগুলোর মধ্যে দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক কি এসব নিয়ে জানতে হলে চট করে দেখে ফেল নিচের লেকচারটি।

ভিডিওটি কেমন লাগলো কমেন্টে সে বিষয়ে জানালে খুশি হব :)
কীভাবে ভিডিওগুলো আরো ইম্প্রুভ করা যায় আমরা সেটা জানতেও আগ্রহী :)

দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক ( Relation between phase difference and path difference) সরল ছন্দিত স্পন্দন কিংবা তরঙ্গের ক্ষেত্রে দশা বলতে কি বোঝায় ... তরঙ্গ সঞ্চালশীল কণাগুলোর মধ্যে দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক কি এসব নিয়ে জানতে হলে ...

04/03/2017

#ভিশনঃ

আশেপাশের প্রচলিত কিছু অসংগতি দূর করে সকলের মাঝে একটি ইতিবাচক মানসিকতার ধারণ, বহন ও সঞ্চারণই আমাদের উদ্দেশ্য।

#মিশনঃ

১) প্রধানত স্কুল,কলেজ এবং ভার্সিটি পর্যায়ের বিজ্ঞানভিত্তিক কিছু বিষয়াবলি নিয়ে শিক্ষামূলক ভিডিও বানানো।
২) ক্যারিয়ার নিয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি করা এবং কোন পথে কেউ একজন ‘Value Adding PERSON to the society’ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে-সে সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করা ।
৩) সবকিছুর পরেও আমরা যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেই মূল্যবোধ এবং নৈতিকতার জায়গাটুকু নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে।

#আমরা_যারাঃ

এই উদ্যোগের সাথে জড়িত প্রত্যেকের পেশা, কাজের ক্ষেত্র, আগ্রহের জায়গা আলাদা। আর আমরা বিশ্বাস করি, ভিন্ন ভিন্ন বৈচিত্র্যের অনেকগুলো মানুষ যখন একসাথে মেলে তখন যে কোন বিষয়কে সবদিক থেকে সম্পূর্ণরুপে দেখা সম্ভব হয়।

#যাদের_উদ্দেশ্যেঃ

প্রথমত মনে হতে পারে, ছাত্রছাত্রীরাই এর প্রধান উদ্দেশ্য। তবে উল্লিখিত লক্ষ্যের সাথে মিলে যায় বা এর দ্বারা উপকৃত হতে পারে এমন যে কোন মানুষকেই আমরা এখানে যুক্ত হতে স্বাগত জানাই-সেটা ভোক্তা হিসেবেও হতে পারে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও হতে পারে।

সাধারণ আয়ন প্রভাব ১ (Common ion effect 1) 04/03/2017

আমাদের আজকের টপিক-‘কমন আয়ন ইফেক্ট’।

কমন একটি আয়ন বাইরে থেকে সাপ্লাই দিলে, ইতোমধ্যে দ্রবীভূত থাকা একটি বস্তু তার দ্রবণে মিশে থাকতে চাওয়ার প্রবনতাকে দূরে ঠেলে, কঠিনে পরিণত হয়ে, আলাদা হয়ে যেতে চায়। কীভাবে এবং কেন - সেটাই হিসাব নিকাশসহ দেখা যাবে এই লেকচারটিতে!

দ্রাব্যতা, দ্রাব্যতার গুনফলের ব্যাপারে ধারণা থাকলে ব্যাপারটা আরও ভালভাবে বুঝা যাবে। সে জন্য প্লে লিস্টটি একটু ঘুরে আসতে হবে। এই টপিকের সাথে প্রাসঙ্গিক সবই আছে সেখানে... (লিঙ্ক ১ম কমেন্টে)

ইন্সট্রাক্টরঃ বাহ বাবু!

সাধারণ আয়ন প্রভাব ১ (Common ion effect 1)

নিউটনের সূত্র সংক্রান্ত সমস্যা (Problem regarding Newton's law) 04/03/2017

নিউটনের সূত্র ব্যবহার করে হরহামেশাই আমরা গানিতিক সমস্যা সমাধান করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যাটা ঠিক মত না বুঝেই শুধু প্রশ্নে যা যা দেয়া আছে সেটা ব্যবহার করে ম্যাথটা করার চেস্টা করি। এরকম করলে অনেকক্ষেত্রে আমরা ভুলভাবে প্রব্লেম সলভ করে চলে আসতে পারি যদিনা আমাদের কন্সেপ্ট ক্লিয়ার থাকে। এই ভিডিওতে সেরকম একটি সমস্যা নিয়েই আলোচনা করা হয়েছে।

ইন্সট্রাক্টরঃ খন্দকার সামিউজ্জামান

নিউটনের সূত্র সংক্রান্ত সমস্যা (Problem regarding Newton's law) নিউটনের সূত্র ব্যবহার করে হরহামেশাই আমরা গানিতিক সমস্যা সমাধান করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যাটা ঠিক মত না বুঝেই শুধু প্রশ্নে যা যা দেয়া আছে...

দ্রাব্যতার গুণফল Ksp (Solubility Product) 03/03/2017

দ্রাব্যতার গুণফল কী... এর তাৎপর্যই বা কোথায় !!
এসব নিয়ে বইয়ের আলোচনা ছাড়িয়ে আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা চালানো হয়েছে এই লেকচারটিতে।
দ্রাব্যতা, অধঃক্ষেপ কিংবা কমন আয়ন ইফেক্ট নিয়ে আরও একটু জানার আগ্রহ যাদের তারা পুরো প্লে লিস্টটা ঘুরে আসতে পারো। প্লে লিস্টের লিংক প্রথম কমেন্টে... :)

ইন্সট্রাক্টরঃ বাহ বাবু !

দ্রাব্যতার গুণফল Ksp (Solubility Product)

ঘর্ষণ (Friction) 02/03/2017

নিচের ভিডিওতে এনিমেশনের মাধ্যমে ঘর্ষণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের মাঝে যাদের স্থিতি ঘর্ষণ, সীমান্তিক স্থিতি ঘর্ষণ কিংবা গতীয় ঘর্ষণের ব্যাপারে স্পষ্ট ধারনা নেই তাদের জন্য আশা করি ভিডিওটি খুব সহায়ক হবে :)

ঘর্ষণ (Friction) Instructor: Khondoker Samiuzzaman B.Sc. in Mechanical Engineering from BUET

তরঙ্গ (Wave) 01/03/2017

পদার্থবিজ্ঞানে তরঙ্গ নিয়ে যখন প্রথম পড়াশোনা শুরু করি তখন সব সময় মনে হত শুধু বই পড়ে তরঙ্গের ব্যাপারগুলা ভিজুয়ালাইজ করা কঠিন।
দিন অনেক বদলে গিয়েছে, নেট ঘাটলে এখন হাজার হাজার এনিমেশন/ ভিডিও পাওয়া যায় যেগুলো দেখলে অনেক কঠিন কঠিন টপিক সহজেই বোঝা যায়। তরঙ্গ নিয়ে আমাদের প্লেলিস্টও আমরা এমনভাবে সাজাতে চেস্টা করেছি যার মাধ্যমে তরঙ্গ সংক্রান্ত ব্যাপারগুলো আমরা ফিল করতে পারি।

আপাতত নিচের প্লেলিস্টে তরঙ্গের বিভিন্ন সংজ্ঞা, উপরিপাতন নীতি, তরঙ্গের প্রতিফলন/ প্রতিসরণ, দশা পার্থক্য, পথ পার্থক্য ইত্যাদি নিয়ে কিছু ভিডিও লেকচার রয়েছে। আস্তে আস্তে এই প্লেলিস্টে আমরা আরো ভিডিও আপ্লোড করতে থাকবো। আশা করি আমাদের সাথে থাকবেন :)

তরঙ্গ (Wave)

01/03/2017

~~ Science is like gravity, all it takes is a little push~~

সত্যি কথা বলতে, কতিপয় স্বপ্নবাজদের ভালোলাগা থেকে এই উদ্যোগের সূচনা।

চারপাশের অনেক ব্যস্ততার মাঝেও কিছু জায়গায় এসে আজ আমরা আটকে যাই যখন দেখি অনেকেই বিজ্ঞানের বিষয়গুলো পড়ে কিন্তু সেটা তাদের মনের মাঝে অনুরণিত হয় না। ছাত্রছাত্রীরা এক-দুইটি সূত্র পড়ে স্বর্ণালি এ+ পাচ্ছে ঠিকই, কিন্তু বিষয়গুলোকে ফিল করতে পারছে না।

আশেপাশের এই ছড়িয়ে ছিটিয়ে থাকা 'অবশ্য জানা উচিত' জিনিসগুলো আমাদের ভাষায়, সহজবোধ্যভাবে তুলে ধরতেই এই প্রয়াস।

আমরা মনে করি, আমাদের এই অপরিসীম মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষমতা অসীম। এবং উপযুক্ত রসদের যোগান ও পথনির্দেশ মিললে এরাই নিজেদের যোগ্য করে তুলতে পারবে।

সে বিশ্বাস থেকেই এই উদ্যোগ, পেজের সূচনা... ছড়িয়ে ছিটিয়ে থাকা বিচ্ছিন্ন অথচ সম্ভাবনাময় DOT গুলোকে Connect করবো বলে...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1217