25/11/2019
Really, That's True.
#পানি_আমাদের_জন্য_এতো_জরুরী_কেন?
#আমাদের_শরীরে_পানির_ভূমিকা_কি_কি?
Safe Water Research Organization-SWRO তে আজকে এ বিষয় নিয়ে কিছু বিষয় আলোচনা করবো, ইনশাআল্লাহ।।
★আমাদের শরীরের ৬০% থেকে ৭০% অংশের মৌলিক উপাদানই হলো পানি।
★পানি আমাদের শরীরে কিডনী, লিভার, লাঞ্জ এবং পাচনতন্ত্র সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঠিকভাবে কাজ করার ব্যপারে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে এবং আমাদের শরীরের কোষ প্রাচীরকে জীবন্ত রাখতে অপরিসীম ভূমিকা পালন করে।
এটা যেমন শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সহযোগীতা করে, তেমনি ভাবে শরীরের সকল বিষাক্ত পদার্থকে বের করতে সহযোগীতা করে।
অসুখ নিরাময়, ওজন বাড়ানো কিংবা কমানো সকল ক্ষেত্রে পানি অনেক বড় ভূমিকা রাখে।
আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন পেট ব্যথা, গ্যাস্টিক, কিডনির দূর্বলতা, অস্বস্তি লাগা, পাকস্থলিতে অসুখ, বিভিন্ন রোগের কারনে শরীরের ওজন কমে যাওয়া, বার বার অসুখ হওয়া, স্কীন এলার্জি, দাদ, চুলকানি, মুখে ব্রন এবং দাগের জালাপোড়া, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, স্কিন অনেক বেশি তৈলাক্ত হওয়া, স্কিন শুষ্ক হয়ে যাওয়া, অনেক খাওয়ার পড়েও মোটা না হওয়া, গীড়ায় গীড়ায় ব্যথা, শরীরে চর্বি জমে যাওয়া, মাথা ব্যথা, ওজন বাড়েও না কমেন না, চুল পড়ে যাওয়া, রাতে ঘুম কম হওয়া এসব সমস্যা পানি ভুল ভাবে পান করার কারনেই হয়ে থাকে।
পানি জিরো ক্যালোরী হওয়ার কারনে এটা আমাদের শরীরের বিষাক্ত টক্সিন বাহির করতে সহায়তা করে।
স্কীন পরিষ্কার রাখে মাথা ঠান্ডা রাখে। পরিপাক ক্রিয়া, চোখ, হাড্ডিসহ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে সঠিক ভাবে কাজ করতে সহায়তা করে।