Sautul Hera Model Madrasa

Sautul Hera Model Madrasa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sautul Hera Model Madrasa, School, Wapda Road, Dhaka.

❝ একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন ❞
❝সফলতার ১১তম বর্ষে পদার্পণ ❞

Location: D-44, Rod-3, Mohanagar housing Project, Hatirjheel, Rampura, Dhaka
Mobile: 01915898882, 01799-307249

26/08/2026

মাশাআল্লাহ বলে দুয়া দিয়ে যান।
কোমল কন্ঠে পবিত্র কালামে পাকের তেলাওয়াত।

26/08/2026

রাসুলুল্লাহ সাঃ এর সিরাত এবং সুরত নিয়ে হৃদয়স্পর্শী আলোচনা শুনুন।

— মাওলানা মোস্তাক ফয়েজী হাফিজাহুল্লাহ

আলহামদুলিল্লাহ।
23/08/2026

আলহামদুলিল্লাহ।

12/08/2026

১ম সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ভিডিও চিত্র।

আলহামদুলিল্লাহ! আজ ১০/০৮/ ২০২৬' সোমবার দুপর ১২ টা থেকে Sautul Hera Model Madrasa য় অনুষ্ঠিত হয়েছে ১৪৪৭/৪৮ হিজরী মোতাবেক ...
10/08/2026

আলহামদুলিল্লাহ! আজ ১০/০৮/ ২০২৬' সোমবার দুপর ১২ টা থেকে Sautul Hera Model Madrasa য় অনুষ্ঠিত হয়েছে ১৪৪৭/৪৮ হিজরী মোতাবেক ২০২৬/২৭ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

যারা নিরলস পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে আজ মেধাতালিকায় স্থান অর্জন করেছে তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের এই সাফল্যে আমরা গর্বিত, আনন্দিত এবং একই সঙ্গে গভীরভাবে অনুপ্রাণিত। তাদের অর্জন আমাদের স্বপ্নকে আরও বিস্তৃত করে, প্রত্যাশাকে আরও দৃঢ় করে।

তাদের হৃদয়ে ধারণ করা কোরআনের নূর ও জ্ঞানের দীপ্তি একদিন সমাজের বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ। তারাই হবে আলোর দূত,যারা কোরআনের নূরে অন্ধকারের পর্দা ভেদ করে মানুষকে সত্য, সৌন্দর্য ও কল্যাণের পথে আহ্বান করবে।

জ্ঞান ও ঈমানের অপূর্ব সমন্বয়ে আমাদের এই শিক্ষার্থীরাই অঙ্কন করবে এক পবিত্র ও কল্যাণময় ভবিষ্যতের প্রতিচ্ছবি,যেখানে সত্যের পতাকা থাকবে সমুন্নত, নৈতিকতার শিখা থাকবে প্রজ্বলিত, আর মানবতার সৌরভ ছড়িয়ে পড়বে সমাজের প্রতিটি প্রান্তে।

♦️ তবে আজকের এই সাফল্যের মঞ্চ কেবল পুরস্কারপ্রাপ্তদের জন্য নয়; এটি প্রতিটি শিক্ষার্থীর জন্যই এক স্মরণীয় দিন। যারা আজ পুরস্কার অর্জন করতে পারোনি, মনে রেখো, তোমরাও এই মাদরাসার অমূল্য সম্পদ, আমাদের ভালোবাসা ও প্রত্যাশার অংশ। হয়তো তোমাদের পরিশ্রমের যে ফুল আজও কুঁড়ি হয়ে আছে, আগামী দিনের সূর্যোদয়ে সেটিই আরও বর্ণিল ও সৌরভময় হয়ে ফুটে উঠবে।
মনে রেখো, সাফল্য কেবল মেধার প্রতিফলন নয়; সাফল্য হলো ধৈর্য, আত্মবিশ্বাস ও নিরন্তর পরিশ্রমের সম্মিলিত ফসল। আজ যারা সামান্য পিছিয়ে পড়েছো, তারা হতাশ হয়ো না। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে, নতুন উদ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখো। ইনশাআল্লাহ, আজকের এই সামান্য পিছিয়ে পড়াই একদিন তোমাদের আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে।

তোমাদের প্রত্যেকের জন্য অফুরন্ত ভালোবাসা, দোয়া ও শুভকামনা।

✒️ আসাদুল্লাহ রাকিব
সাহিত্য ও সংস্কৃতি বিভাগ
ছাওতুল হেরা মডেল মাদরাসা

বিশেষ ঘোষণা 📣১ম সাময়িক পরিক্ষা পরবর্তী কার্যক্রম, ইনশাআল্লাহ আগামীকাল ৩১/০৭/২৬ শুক্রবার থেকে শুরু হবে। ★শুক্রবার বাদ মাগ...
30/07/2026

বিশেষ ঘোষণা 📣
১ম সাময়িক পরিক্ষা পরবর্তী কার্যক্রম, ইনশাআল্লাহ আগামীকাল ৩১/০৭/২৬ শুক্রবার থেকে শুরু হবে।

★শুক্রবার বাদ মাগরিব থেকে হিফজ ও রিভিশন বিভাগের ক্লাস চালু হবে।

★ নূরানী ও নাজেরা বিভাগের ক্লাস শনিবার সকাল
৮.০০ টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

আল্লাহপাক সকল ত্বলাবা ও আসাতিযাকে যথাসময়ে
নিরাপদে মাদরাসায় উপস্থিত হওয়ার তাওফিক দান করুক।

মহানগর প্রজেক্টের ৬ নাম্বার রোডে অবস্থিত আমাদের বালিকা শাখা "ছাওতুল হেরা আদর্শ বালিকা মাদরাসা'রছোট্ট সোনামণিদের পরিক্ষার...
28/07/2026

মহানগর প্রজেক্টের ৬ নাম্বার রোডে অবস্থিত আমাদের বালিকা শাখা "ছাওতুল হেরা আদর্শ বালিকা মাদরাসা'র
ছোট্ট সোনামণিদের পরিক্ষার চিত্র।

27/07/2026

শায়খ ড. খলিলুর রহমান সাজ্জাদ নোমানী হাফি.'র
সময়োপযোগী আলোচনার এ অংশটুকু হিফয বিভাগের সকল সম্মানিত শিক্ষকদের শুনা উচিৎ।

ছাওতুল হেরা শিক্ষা পরিবার সবসময়ই চেষ্টা করে প্রহার বা ভয় নয়, ভালোবাসা ও উৎসাহভিত্তিক আধুনিক
শিক্ষাপদ্ধতিতে একজন শিক্ষার্থীকে প্রকৃত
মানুষ হিসেবে গড়ে তুলতে।

রিভিশন বিভাগ ( ৩০ পারা গ্রুপের ) ছাত্রদের পরিক্ষা চলছে।
23/07/2026

রিভিশন বিভাগ ( ৩০ পারা গ্রুপের ) ছাত্রদের পরিক্ষা চলছে।

Address

Wapda Road
Dhaka

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 18:00 - 21:00
Saturday 10:00 - 20:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sautul Hera Model Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category