21/02/2026
২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনায় অনন্য দিন, ভাষার জন্য ভালোবাসা, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ২১শে ফেব্রুয়ারি প্রমাণ করে মাতৃভাষার গুরুত্ব কেবল বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্যই অপরিসীম।
মাতৃভাষা মানুষের অনুভূতি, চিন্তা ও আত্মার সবচেয়ে স্বাভাবিক প্রকাশের মাধ্যম। নিজের ভাষাকে ভালোবাসা নিজের শিকড়কে ভালোবাসা, নিজের সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান করা। ভাষার সুন্দর ও শুদ্ধ ব্যবহার মানুষের চরিত্রের সৌন্দর্য, আবেগের গভীরতা এবং প্রজ্ঞার পরিচয় বহন করে।
শহীদ মিনার-এ শ্রদ্ধা জানানো বা বাংলা ভাষায় কথা বলা, শুধু ভাষা ব্যবহার করা না, আমাদের আত্মপরিচয়কে জীবন্ত রাখা।
কিন্তু বর্তমান সময়ে বাংলা ভাষার প্রতি রাষ্ট্রের যে অবস্থান, তা আমাদের ভাবিয়ে তোলে। প্রশাসন, শিক্ষা ও গণমাধ্যমের নানা ক্ষেত্রে বাংলার যথাযথ প্রয়োগ ও মর্যাদা নিশ্চিত করতে অনীহা বা অবহেলার চিত্র চোখে পড়ে। আমরা কি সত্যিই ভাষার চেতনাকে ধারণ করছি, নাকি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখছি?
জাতি বা রাষ্ট্র হিসেবে যদি আমরা নিজের ভাষার মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হই, তবে তা আমাদের উদাসীনতারই প্রতিফলন। ভাষার জন্য ভালোবাসা আসুক, আলো আসুক। পৃথিবীটা দেখি মাতৃভাষায় শিখি। ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #একুশে_ফেব্রুয়ারি #মাতৃভাষা #বাংলা_ভাষা #আমার_ভাষা_আমার_পরিচয়