22/05/2026
২১তম ব্যাচের সাথে ফিজিক্স ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সভা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং (পিডিসি) ক্লাব সবসময়ই বিশ্বাস করে, বিজ্ঞান ও যুক্তির মেলবন্ধনই প্রগতির মূল চাবিকাঠি। সেই ধারাবাহিকতায়, গত ১৯ মে, ২০২৬ ফিজিক্স ডিপার্টমেন্টের ২১তম ব্যাচের (সেশন: ২০২৫-২৬) নবীন শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক পরিচিতি সভার আয়োজন করে পিডিসি।
নবীন এই বিতার্কিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের দিকনির্দেশনা এবং ক্লাবের সার্বিক কার্যক্রমের সাথে পরিচয় করিয়ে দিতে উক্ত সেশনে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত মডারেটর অধ্যাপক Dr-Abdulla Al-Momin স্যার। স্যার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিতর্কচর্চার মাধ্যমে যৌক্তিক চিন্তাভাবনা ও বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পিডিসির সভাপতি ফাতেমা তুজ জোহরা, সাধারণ সম্পাদক Muhammad Shakil Fakir এবং কার্যনির্বাহী পর্ষদদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে নবীনদের সাথে মতবিনিময় করেন। ফ্রেশারদের সামনে ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিগত দিনগুলোর অর্জন ও সফল কার্যক্রমের পথচলার গল্প তুলে ধরেন।
পরিচিতি সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি Sajia Iffat. তিনি নবীনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্লাবের ভবিষ্যৎ পথচলা যেন আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে ২১তম ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য ছিল শুভেচ্ছা উপহার ও আন্তরিক ভালোবাসার স্মারক।
পদার্থবিজ্ঞানের কাঠখোট্টা সমীকরণের মাঝেও যুক্তির আলো ছড়াতে পিডিসির এই পথচলায় সামিল হওয়া নতুন সকল মুখকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, আগামী দিনগুলোতে তোমাদের হাত ধরেই সমৃদ্ধ হবে আমাদের এই যুক্তির মঞ্চ।
02/05/2026
PDC - HDDS | Friendly Debate
গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC) এবং হিস্ট্রি ডিপার্টমেন্ট ডিবেটিং সোসাইটির (HDDS) মধ্যে একটি প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কের বিষয়: "এই সংসদ বিশ্বাস করে যে, নির্দিষ্ট পরিমাণ অর্থ ডিপোজিট করা ব্যতীত কাউকে সন্তান জন্মদানের অনুমতি দেওয়া উচিত না।"
পক্ষ: PDC (Gov)
বিপক্ষ: HDDS (Opp)
সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক নিরাপত্তার মানদণ্ডে সন্তান জন্মদানের অধিকার সীমিত করা যৌক্তিক কি না তা নিয়েই পাল্টা যুক্তিতে মুখর হয়ে ওঠে পুরো সেশন।
29/04/2026
যুক্তি আর বিজ্ঞানের মেলবন্ধনে যিনি আমাদের পথপ্রদর্শক, সেই প্রফেসর ড. আব্দুল্লা আল-মনিন স্যারের আজ জন্মদিন। ফিজিক্স ডিবেটিং ক্লাবকে একটি শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানোর পেছনে স্যারের ভূমিকা অনস্বীকার্য। শুভ জন্মদিন স্যার, আপনার হাত ধরে আমাদের যুক্তির চর্চা আরও অনেক দূর এগিয়ে যাক।
03/04/2026
মডারেটর প্যানেলের সাথে পিডিসির সৌজন্য সাক্ষাৎ
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিবেটিং ক্লাবের (পিডিসি) মডারেটর অধ্যাপক ড. আব্দুল্লা আল-মমিন স্যারের সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছে বর্তমান কার্যনির্বাহী পর্ষদ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আঞ্জুমান আরা ম্যাম।
সাক্ষাৎ পর্বে পিডিসির সভাপতি ফাতেমা তুজ জোহরাসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা মডারেটর স্যারের হাতে একটি গাছ তুলে দেন। এটি কেবল একটি উপহার নয়, বরং সবুজ বাংলাদেশ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রতি পিডিসির সচেতনতা ও দায়বদ্ধতার একটি প্রতীকী প্রকাশ।
অত্যন্ত আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ সম্পন্ন হয়। পিডিসির সভাপতি ক্লাবকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে নিজেদের সর্বোচ্চ চেষ্টার কথা ব্যক্ত করেন। মডারেটর স্যার নতুন কমিটিকে শুভকামনা জানান এবং ক্লাবের যেকোনো গঠনমূলক উদ্যোগে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি, অধ্যাপক ড. আঞ্জুমান আরা ম্যামও ক্লাবের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন।
পিডিসির আগামী দিনের কার্যক্রমগুলো এই সবুজের মতোই সতেজ ও গতিশীল হোক।
26/03/2026
রক্তক্ষয়ী সংগ্রাম আর অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আজ ২৬শে মার্চ, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
ফিজিক্স ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব বীরদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি মানচিত্র, একটি পতাকা এবং আপন ভাষায় যুক্তি ও মুক্তির চর্চা করার অধিকার।
স্বাধীনতার চেতনা কেবল উদযাপনে নয়, বরং দেশ গড়ার প্রতিটি পদক্ষেপে এবং মুক্তচিন্তার বিকাশে জাগ্রত থাকুক।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
26/03/2026
শোকবার্তা
আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত তার্কিক এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক আহনাফ তাহমীদ রাইয়ান আর আমাদের মাঝে আর নেই। তিনি, তাঁর মা ও ভাগ্নে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর এই মর্মান্তিক ও অকাল প্রয়াণে ফিজিক্স ডিবেটিং ক্লাব গভীরভাবে শোকাহত। বাংলাদেশের বিতর্ক অঙ্গনে তাঁর অবদান, নেতৃত্ব ও প্রজ্ঞা চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী, সহকর্মী এবং সমগ্র বিতর্ক পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ্ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তৌফিক দিন।
আমিন।
মেহেদী হাসান প্রভা
দপ্তর সম্পাদক
ফিজিক্স ডিবেটিং ক্লাব
20/03/2026
With a heavy heart, we bid farewell to Ramadan, and with great joy, we welcome Eid-ul-Fitr the celebration of faith, patience, and spiritual growth.
May your home be filled with peace, joy, and endless blessings.
Eid Mubarak from the PDC family 🌙✨
21/02/2026
যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি মাতৃভাষায় স্বাধীনভাবে কথা বলার ও যুক্তি তুলে ধরার অধিকার—মহান একুশে ফেব্রুয়ারিতে সেইসব অকুতোভয় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় পদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
#অমরএকুশে
19/02/2026
মব কালচার নিপাত যাক, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক!
গতকাল ক্যাম্পাসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আজান ও নামাজের সময় উচ্চশব্দে গান বাজানোর যৌক্তিক প্রতিবাদ করায় ফিজিক্স ডিবেটিং ক্লাবের (পিডিসি) সভাপতি ও জকসু হল সংসদের নির্বাচিত নারী প্রতিনিধি ফাতেমা তুজ জোহরাকে জনসম্মুখে হেনস্তা করা হয়।
প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁকে ঘিরে ধরে পোস্টের কৈফিয়ত চাওয়ার নামে যেভাবে উচ্চস্বরে ভীতি প্রদর্শন করেছে, তা জুলাই-পরবর্তী স্বাধীন, ভয়হীন ও নিরাপদ ক্যাম্পাসের ধারণার সম্পূর্ণ পরিপন্থী। খোদ শিক্ষকের উপস্থিতিতে একজন নারী শিক্ষার্থীর সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
পিডিসি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট দাবি—অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিস্তারিত প্রতিবাদলিপিতে...
01/02/2026
অভিনন্দন: জেএনইউডিএস (JnUDS)-ওসমান হাদী!
"চির অম্লান হাদী বিতর্ক উৎসব ২০২৬"-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাবকে (DIU-DC) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (JnUDS) দল 'ওসমান হাদী'-কে ফিজিক্স ডিবেটিং ক্লাবের (PDC) পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।
বিজয়ীবীর বিতার্কিকবৃন্দ:
মাঈন আল মুবাশ্বির
সাদিয়া আফরোজ মীম
মেহেদী হাসান
বিশেষ অভিনন্দন মাঈম আল মুবাশ্বির-কে, যিনি একইসাথে 'ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট' এবং 'ডিবেটার অব দ্যা ফাইনাল' হওয়ার গৌরব অর্জন করেছেন।
আমাদের কেন্দ্রীয় সংগঠনের এই অবিস্মরণীয় অর্জন পুরো বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে করেছে গৌরবান্বিত। যুক্তির ময়দানে আপনাদের এই শ্রেষ্ঠত্ব অটুট থাকুক।
শুভকামনায়,
ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
30/01/2026
অভিনন্দন: জেএনইউডিএস (JnUDS)-একাত্তরের গণহত্যা
Debate For Humanity-DFH কর্তৃক আয়োজিত "ডিএফএইচ ঢাকা জেলা লীগ বিতর্ক ২০২৫"-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (JnUDS) দল—'একাত্তরের গণহত্যা'-কে ফিজিক্স ডিবেটিং ক্লাবের (PDC) পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা।
বিজয়ীবীর বিতার্কিকবৃন্দ:
শাহরিয়ার তানভীর (উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ব্যাচ ১৭)
ফারহান সাদিক (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ব্যাচ ২০)
আবরার তানজিম (ফার্মেসী বিভাগ, ব্যাচ ২০)
আমাদের কেন্দ্রীয় সংগঠনের এই বিশাল অর্জন পুরো বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। যুক্তির লড়াইয়ে আপনাদের এই জয়যাত্রা অব্যাহত থাকুক।
শুভকামনায়,
ফিজিক্স ডিবেটিং ক্লাব (PDC)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়