21/07/2026
আরবি ভাষা ইনস্টিটিউট, ঢাকা
বিশেষ আমন্ত্রণ
বিষয়: পবিত্র কুরআনুল কারীমের ‘ছবক অনুষ্ঠান’ ও বিশেষ দোয়া মাহফিল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আরবি ভাষা ইনস্টিটিউটের অনলাইন ব্যাচের কৃতি শিক্ষার্থী উজায়ের বিন হাসান সফলতার সাথে লেভেল-১ সম্পন্ন করে আজ আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআনুল কারীমের ছবক গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ!
এই শুভ ও বরকতময় উপলক্ষে ইনস্টিটিউটের উদ্যোগে এক অনলাইন ‘ছবক অনুষ্ঠান ও দোয়া’ -র আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের বিবরণ:
তারিখ: আজ ২১ জুলাই, ২০২৬ (মঙ্গলবার)
সময়: রাত ৯:১৫ মি.
মাধ্যম: গুগল মিট (Google Meet)
মিটিং লিংক: https://meet.google.com/epf-pzqx-yfy
সম্মানিত অতিথি ও সঞ্চালনা:
সম্মানিত অতিথিগণ:
অধ্যাপক ড. আহসানউল্লাহ মিয়া
উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক, আরবি ভাষা ইনস্টিটিউট, ঢাকা
মুফতি আজাদ হোসাইন সালেহী
সম্মানিত মুহাদ্দিস, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা
অনুষ্ঠান পরিচালনায়:
মুহাম্মদ আবু নাঈম
প্রতিষ্ঠাতা ও কোর্স কোঅর্ডিনেটর, আরবি ভাষা ইনস্টিটিউট, ঢাকা
ইনস্টিটিউটের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের বরকতময় এই আয়োজনে যথাসময়ে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
অনুরোধক্রমে,
মুহাম্মদ আবু নাঈম
প্রতিষ্ঠাতা ও কোর্স কোঅর্ডিনেটর, আরবি ভাষা ইনস্টিটিউট, ঢাকা
প্রতিষ্ঠাতা সভাপতি, আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়