08/06/2026
ভূমিকম্প আর যুদ্ধ : কাব্য
***********************
যুদ্ধবাজ মানবজাতি আসলেই
এই সুন্দর পৃথিবী রিজার্ভ করে না;
মানুষ আর ধর্ম এই পৃথিবীর সবচেয়ে বড় দুশমন!
আব্রাহামিক ধর্মগুলো অতিষ্ঠ করে তুলেছে শান্ত পৃথিবীর আকাশ, জমিন এমনকি বিনষ্ট করছে ভূগর্ভস্থ শান্তি টুকুন।
সবাই অস্ত্র কেনাবেচা করছে
উৎপাদন করছে মানব বিধ্বংসী বেলেস্টিক মিসাইল
গোলাবারুদ এমনকি পরমাণু অস্ত্র!
শিশুখাদ্য বরাদ্দ কামিয়ে কেনা হচ্ছে অস্ত্র!
পৃথিবীটা সহ্য করছে চোখ বন্ধ করে নিসাইল, গ্রেনেড, বোমা
আমাদের নিরপরাধ পৃথিবী আর কতো হজম করবে লিটল বয়, জার বোম্বা বা ক্যাসল ব্রাভোর বিস্ফোরণ?
গাছ কাটছে মানুষ, বোমা মারছে মানুষ
অস্ত্র উৎপাদন করছে মানুষ।
হিংসার বারুদ ছড়াচ্ছে মানুষ
বিদ্বেষ ছড়াচ্ছে মানুষ
যুদ্ধ বাধাচ্ছে এই মানুষ!
কেউতো শোনে না কারো কথা
কেউতো জোটবদ্ধ হয়ে এগিয়ে এসে বলছে না,
" আমাদের পৃথিবী আমরা বাঁচাতে চাই! "
কেউ এসে বলছে না, " যুদ্ধ চাই না শান্তি চাই, ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমানে আর কোন লড়াই নয়। "
সকাল-সন্ধ্যা মিসাইল মিসাইল খেলবো
আর ভূমিকম্প বা দুর্যোগ আসবেনা আমাদের ধরনীতে
এটা লী করে হয়?
যুদ্ধ বন্ধ করো ধর্মান্ধু আত্ম অহংকারী মানুষ
অস্ত্রের বদলে ফুলের বাগান গড়ো
আর ডেকে এনো না আত্ম ধ্বংশ।
জেগে ওঠো শান্তীকামী সচেতন মানবসমাজ
একসাথে বলো, " যুদ্ধ চাই না এবার শান্তি চাই,
এবার বাঁচতে চাই শান্তিতে, সহমর্মিতায় ও মানবিকতায়।
মিঞা সুমন
#মিঞা_সুমনের_কবিতা
৯ জুন ২০২৬
07/06/2026
গীতিকবিতা : কোহিনূর
আমি ছিঁড়ে যাওয়া
গানের খাতা
হারিয়ে যাওয়া সুর
ঝরে যাওয়া হাসনাহেনা
নিষিদ্ধ কোহিনূর।।
খোঁজ নাকো আমায় কোথাও
চাঁদ তারাদের ভিড়ে
জীবন নিয়ে খেলতে বাজি
খেলায় গেলাম হেরে।
নুড়ি পাথর খুজতে গিয়ে
এলাম বহুদূর
ঝরে যাওয়া হাসনাহেনা
নিষিদ্ধ কোহিনূর।
ঐ
সুমন ফকির ভেবে বলে
কাটাও লোভের ঘোর
মাইনা ছাড়া চাকরি করে
সন্ধ্যা এলো তোর।।
ভুল স্টেশনে থামলো গাড়ি
সময় গেলো তোর
ঝরে যাওয়া হাসনাহেনা
নিষিদ্ধ কোহিনূর।
ঐ
৮ জুন ২০২৭
07/06/2026
ছন্দ কবিতা বা গান : ফকির হতে চাই
আমি ধনী হতে আসিনি
এসেছি ফকির হতে
ঘর বাড়ি হবে না আমার
ঠিকানা মোর পথে পথে।।
ফকিরী পথ দেখাও আমায়
আভিজাত্য নাই প্রয়োজন
কোলাহল ভাল্লাগে না
চাই স্বেচ্ছা নির্বাসন।
চিনতে আমায় ভুল করেছো
আমি বহুরুপী মানুষ
ভিতর বাইরে বেশ জঘন্য
উড়ছি রঙের ফানুস।
প্রণয় আর প্রেম প্রলোভন
ধার ধারি না কিছু
ভিতর বাইরে বাউল আমি
ধরেছি সুরুর পিছু।
বাড়ি গাড়ি সব নিয়ে যাও
হালকা করো আমায়
স্বত্বহীন হলেই কেবল
শান্তি খুঁজে পাই।।
আমি ধনী হতে আসিনি
এসেছি ফকির হতে
ঘর বাড়ি হবে না আমার
ঠিকানা মোর পথে পথে।।
#মিঞা_সুমনের_গান
৮ জুন ১০১৬
07/06/2026
গীতিকবিতা : ফুলের জীবন
ফুলের মতো সরল জীবন
মানুষেরতো নয়
ফুল কেন যে গন্ধ বিলায়
জানতে ইচ্ছে হয়।।
মানুষ হয়ে জন্ম নেয়া
ভাগ্যেরো বিষয়
লোভে পাপে সাধের জনম
কেন হয়রে ক্ষয়।।
নিন্দা করে যে সুখ কুড়াও
চিরস্থায়ী নয়
ফুলের মতো সরল জীবন
মানুষেরতো নয়......
পর মানুষকে না বদলায়ে
নিজেকে বদলাও
সময় কিন্তু যায় ফুরিয়ে
নিজের বৈঠা বাও।।
প্রেমালোতে ভিজাও শরীর
হিংসা করো জয়
ফুলের মতো সরল জীবন
মানুষেরতো নয়।
ঐ
#মিঞা_সুমনের_গান
৮ জুন ২০২৬
07/06/2026
কাব্য : আমি আর কোথায় যাবো
✅♥️🤍✅💜♥️💛♥️🤍♥️
আমি আর কোথায় যাবো
তোমার কাছেই আসি
কতো কিছুই বলার ছিল,
সব রেখে বলি "ভালোবাসি "।
আমি কি আর নেবো বলো
দিতেই আমার সুখ
মায়াবী তোমার হাসি দেখে
আপনি ভরে বুক।
হয় না হাঁটা নিশি রাতে
চাদের হাত ধরে
তবু হৃদয় শীতল থাকে
তোমায় মনে পড়ে।
আমি আর কোথায় যাবো
তোমার কেন্দ্র ছেড়ে
সহজ সরলা তোমার মায়া
আমায় রেখেছে ঘিরে।
৮ জুন ২০২৬
#মিঞা_সুমনের_কবিতা
#স্নপ্নহীনমানুষেরদেশ
07/06/2026
কাব্য : দৃঢ় থাকো বন্ধু
একদম শক্তপোক্ত দৃঢ় থাকো মিছিলে
আগামীর সময় তোমাদের দখলে,
হাতে হাত রেখে গলা ছাড়ো স্লোগানে স্লোগানে
আধার কেটে ঝলঝলে চাদের উঁকি গগনে।
একটা গাছের পাতাও ছিঁড়ো না ভুলে
মানুষের কথা বলো গোছানো কৌশলে
মুক্তিযুদ্ধের মর্যাদা তুলে ধরতে উপরে
ভয় পেওনা দেশদ্রোহী রাজাকারদের ফাঁপরে।
সত্য পথে আগাও একসাথে দলে দলে
দেশ মাতাকে শ্রদ্ধাভরে বাঁচাও ঝড় এলে
সুদিনের বাতাস বহে বন্ধু ঝিরিঝিরি পাতা নড়ে
তোমাদের গুনগান শুনি ঘরে বাইরে।
একদম শুদ্ধ থাকো অন্তরে বাহিরে
কাজ করো প্রগতির পক্ষে মানুষের তরে,
বিজয়ের গান গেয়ে ঘরে এসো ফিরে
সত্যের বিজয় চূড়ান্ত মিছে মরীচিকার ভিড়ে।
একদম শক্তপোক্ত দৃঢ় থাকো মিছিলে
আগামীর সময় তোমাদের দখলে,
হাতে হাত রেখে গলা ছাড়ো স্লোগানে স্লোগানে
আধার কেটে ঝলঝলে চাদের উঁকি গগনে।
#মিঞা_সুমনের_কবিতা
৮ জুন ২০২৬
06/06/2026
মানবতাবাদী গান
কথা ও সুর : সুমন ফকির
***********---********
বংশ বড়াই করো মশাই
মিছে কিসের লাইগা
কবরে কি আছে বলো
তোমার পৃথক জায়গা?
জন্ম মৃত্যুর সময় দেখি
একি কাম্নার রুপ
একি কাফন একি দাফন
একি আতর ধূপ।।
ঘূর্ণিঝড়ো সবকিছু নেয়
সমানভাবে ভাইংগা......
ঐ
নাম উপাধি বাহাদুরি
রইবো কতোদিন
মরনব্যাধি হইলে দেখি
সবকিছু মলিন।।
সাদা কালো সব মানুষের
একি রক্ত রাঙ্গা
ঐ
#মিঞা_সুমনের_গান
20/05/2026
শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নানা রকম প্রতিবন্ধকতা পার হয়ে কী করে মাত্র ১০০ চায়না টাকা দিয়ে গুলং গ্লাস ওয়াক ১৭০০ ফিট উচু পাহাড় রাইড করে ঘুরে আসলাম।
#চায়নাট্যুর
কিভাবে যাবেন 100 চায়না টাকার মধ্যে গুলংজিয়া গ্লাস ওয়াক দেখতে । China / Gulong Glass walk
আরো বিশেষ কোন সহযোগীতা পেতে whatsapp me 01828-631122
11/05/2026
সর্বশ্রেষ্ঠ বিষদাঁত মানুষের
সুমনের কবিতা
________________________
আমি সালার এক হারমাজাদা
ফাঁসির দড়ি না খুঁজিয়া
সুখ খুঁজিতে গেলাম মানুষের মেলে
মানুষের গোলামি করিয়া হইতে গেলাম মহৎ
সেই মানুষ আমার দুর্বলতা লইয়া খেলে ।
আদতে, কেউ কোনদিন মুক্তি পায় নাই
মানুষের গোলামী করিয়া
প্রেম প্রেম করিয়া কেবল আজন্ম
হৃদয়ে যায় শুধু রক্ত ঝরিয়া ।
মানুষের রহিয়াছে সর্বশ্রষ্ঠ বিষদাঁত
যতোাই আনিবে নিকটে ততোই যতন করিয়া
তুলিবে পীঠের ছাল, তোমার লইবে একহাত।
আমি সালার এক হারামজাদা
যেইখানে সবের হাতেই বিষ মেশানো পেয়ালা
সেইখানে সন্ধান করিয়া গেলাম অমৃতের
কী উদ্ভট সংসার সংসার খেলা!
অসুস্থ কুকুর আর বিড়ালদের জন্য
খরচ করিয়াছো কি এক আনা পয়সা?
সংসার আর সংসারে ঢালিয়াছো সব
মিটিয়াছে কি তোর মনের আশা ?
ত্বরা করিয়া পালাইয়া যাও মনা
এই সংসারে কেউ নাই আপনজনা ।
২৮ বৈশাখ, ১৪৩৩
মিরপুর, ঢাকা