06/04/2026
বাংলাদেশের বিভিন্ন স্থানের বিখ্যাত মিষ্টির টপচার্ট
আপনার মতে শ্রেষ্ঠ কোনটা?
আমরা মোটামুটি ৮৬/ ৮৭ প্রকারের বিখ্যাত মিষ্টির নাম পেয়েছি। আরো কোনো মিষ্টির নাম এলাকা ধরে বলতে চাইলে বলতে পারেন। শুধু মিষ্টি বললে হবে না, রসগোল্লা না চমচম না কালোজাম না ছানার পায়েস বলে দিতে হবে। দোকান অনেকই ভালো আছে। কুমিল্লার রসমালাই বললেই হবে। মাতৃভাণ্ডার আর বলতে হবে না। আসুন। মিষ্টির তালিকাটিকে সম্পূর্ণ করি।
শুভ নববর্ষ।
১.জামতলার মিষ্টি (যশোর, খেজুরের গুড়ের)
২. গাইবান্ধার রসমঞ্জরি,
৩. বান্দরবানের রসগোল্লা,
৪. ফরিদপুরের রসগোল্লা,
৫. রাজবাড়ির ক্ষীর চমচম,
৬. পোড়াবাড়ির চমচম,
৭. টাঙ্গাইলের চমচম,
৮. নাটোরের কাঁচাগোল্লা,
৯. রাজশাহীর সন্দেশ,
১০. রংপুরের হাঁড়িভাঙা,
১১. মুক্তাগাছার মন্ডা,
১২. কুমিল্লার রসমালাই,
১৩. ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী,
১৪. বগুড়ার দই,
১৫. শেরপুরের দই,
১৬. খুলনার সরপুরিয়া,
১৭. বিক্রমপুরের দুধমালাই,
১৮. দিনাজপুরের বীরগঞ্জের রসগোল্লা,
১৯. রাজবাড়ির সরমালাই,
২০. নেত্রকোণার বালিশ,
২১. ময়মনসিংহের মালাইকাড়ি,
২২. কুষ্টিয়ার রসকদম,
২৩. মেহেরপুরের রসকদম,
২৪. মেহেরপুরের সাবিত্রী,
২৫. বরিশালের দই,
২৬. গৌরনদীর দই।
২৭. লৌহজং এর নাগের হাটের পঞ্চ মিষ্টি,
২৮. নড়াইল, লোহাগড়ার নলেন গুড়ের সন্দেশ
২৯. শেরপুরের ছানার পায়েস।
৩০. পান্তুুয়া, এনায়েতপুর, সিরাজগঞ্জ
৩১. রাজভোগ, পাবনা
৩২. রাবুকসাই, শাহজাদপুর, সিরাজগঞ্জ
৩৩. ঘিয়ে ভাজা কালোজাম, জয়পুরহাট
৩৪. টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের 'কালিদাসের সন্দেশ'
৩৫. যশোরের গুড়ের সন্দেশ
৩৬. চাঁদপুরে মতলবের ক্ষির
৩৭. ফরিদগঞ্জের রসগোল্লা
৩৮.পাবনার প্যারা সন্দেশ
৩৯. বগুড়ার জাফরান লাড্ডু,
৪০. রাজশাহীর দুধসর
৪১. বরিশাল নতুন বাজারের রসগোল্লা
৪২. কুড়িগ্রাম রৌমারীর মহিষ দুধের টক দই
৪৩. রৌমারীর বালিশ মিষ্টি
৪৪. বরগুনার ছানার রসে ভিজানো মিষ্টি
৪৫. পাবনার প্যারা সন্দেশ,
৪৬. পাবনার রস কদম
৪৭. নড়াইলের সন্দেশ
৪৮. নড়াইলের রসগোল্লা
৪৯. কুমিল্লার বার্ডের স্পঞ্জ রসগোল্লা
৫০.কুড়িগ্রামের ক্ষীরমোহন
৫১. রাজশাহীর মাওয়া দেওয়া কালোজাম
৫২. সাতক্ষীরার সন্দেশ,
৫৩. গোপালগঞ্জের স্পঞ্জের রসগোল্লা
৫৪. বাদশাভোগ মিষ্টি, নরসিংদীর রমেশ পোদ্দার মিষ্টান্ন ভান্ডার
৫৫. মৌলভীবাজারের ম্যানেজার স্টলের ছানার মিষ্টি।
৫৬. ভােলার ছানার মিষ্টি।
৫৭. ফরিদপুর এর তেতুলতলার রসগোল্লা।
৫৮. সিরাজগঞ্জের ছানার জিলাপি
৫৯. ব্রাহ্মণবাড়িয়ার রসমালাই
৬০. কুমিল্লার প্যারা
৬১.চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জের প্যারা
৬২. চাপাইনবাবগঞ্জের আদি চমচম
৬৩. ঢাকার ধামরাইয়ে লালমোহন
৬৪. মানিকগঞ্জের পান্তুয়া
৬৫. পিরোজপুরের কাউখালীর রসগোল্লা
৬৬. যশোরের খীর সন্দেশ
৬৭. বগুড়ার খিরসা
৬৭. সিরাজগঞ্জের খিরসা
৬৮. গোপালগঞ্জের ভেড়ারহাটের তিন কেজি ওজনের রসগোল্লা
৬৯. দোহারের - রসগোল্লা, দই
৭০. কুড়িগ্রাম উলিপুরের ক্ষীরমোহন ও ছানার জিলাপি
৭১. সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দই
৭২. সিরাজগঞ্জ এর বেলকুচি উপজেলার দই
৭৩. গোপালগঞ্জের দত্তের রসগোল্লা
৭৪. জামালপুরের সরিষাবাড়ীর প্যারা
৭৫. চিলমারীর দই
৭৬. উলিপুরের ক্ষীরমোহন
৭৭. খুলনার মালাইকারি
৭৮. খুলনার ক্ষীর চপ।
৭৯. ঢাকার নবাবগঞ্জের রসগোল্লা
৮০. মাদারীপুরের ক্ষীরপুরি
৮১. সাতক্ষীরার সন্দেশ।
৮২. বরিশালের গুঠিয়ার সন্দেশ
৮৩. নওগাঁর প্যারা সন্দেশ।
৮৪. মেহেরপুরের কালোজাম
৮৫. যশোরের গুড়ের সন্দেশ
৮৬. কলাপাড়া কুয়াকাটার জগার মিষ্টি।(কোন মিষ্টি?)
বদরপুর পটুয়াখালীর মিজানের মিষ্টি (কোন মিষ্টি?)
আচ্ছা, বাঘাবাড়িতে মিষ্টি হয় না। ওখান থেকে না দুধ আসে? চট্টগ্রামে ভালো বিখ্যাত মিষ্টি কোনটা? সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার চুপ কেন?