ইতকান একাডেমী- ITKAN Academy

ইতকান একাডেমী- ITKAN Academy Islamic online Academy
আকিদা ও ইলমুল কালাম চর্চার অনন্য শিক্ষালয়
(1)

13/09/2026

Craft International Institute শিক্ষার্থীদের তরবিয়তী আলোচনায় ইতকান একাডেমির সম্মানিত পরিচালক।

13/08/2026

এক মিনিটে শাইখুল ইসলাম জাহেদ আল কাউসারী রহমাতুল্লাহি আলাইহি | ড. আব্দুল কাদের হোসাইন হাফিজাহুল্লাহ

12/08/2026

তাফউইদ এবং তাবীল: একে অপরের পরিপূরক, বিপরীত নয় | ড. হামজা বাকরি হাফিজাহুল্লাহ

আজ বিকাল ৬:০০ পাবলিশ করা হবে ইনশাআল্লাহ।
12/08/2026

আজ বিকাল ৬:০০ পাবলিশ করা হবে ইনশাআল্লাহ।

09/08/2026
08/08/2026

আকিদার সকল পাঠসমূহে একটি মৌলিক মূলনীতি | ড. হামযা বাকরী হাফি.

06/08/2026

শায়খ আনাস শারফাভীর বিশ্লেষণে, শায়খ ইবনু তাইমিয়্যাহর সিফাতের মাসয়ালায় কাররামী/মুজাসসিমা মতবাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে উপস্থাপিত হয়েছে।

একসময় আমার মনে হতো, শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ যাহিদ আল-কাওসারী রহ.-এর  ّ اللامذهبية قنطرة اللادينية" অথ্যাৎ, লা-মায...
05/08/2026

একসময় আমার মনে হতো, শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ যাহিদ আল-কাওসারী রহ.-এর ّ اللامذهبية قنطرة اللادينية" অথ্যাৎ, লা-মাযহাবিয়্যাহ (মাযহাববিমুখতা) হলো লা-দীনিয়্যাহ (ধর্মবিমুখতার) সেতু" এই প্রবন্ধের শিরোনামে হয়তো কিছুটা অতিশয়োক্তি রয়েছে। কিন্তু আজ, যখন আমরা সেই ধারার বাস্তব রূপ প্রত্যক্ষ করছি, যারা নিজেদেরকে কেবল ‘নসের অনুসারী’ বলে পরিচয় দেয় এবং ‘মানুষের তাকলীদ করি না’—এই দাবিতে মুখর থাকে, তখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তাঁর সেই মূল্যায়ন কতটা সুদূরপ্রসারী ও বাস্তবসম্মত ছিল।
​আজ আমরা দেখছি, তারা ফিকহ, আকিদা, হাদিস এবং শরিয়তের মূলনীতি ও সঠিক অনুধাবনের ভিত্তিগুলো নিয়ে কী ভয়াবহ ছেলেখেলা করছে। তারা দ্বীনের ইমামদের বিদআতির তকমা দিচ্ছে, ইজতিহাদ ও ইস্তিনবাতে চরম অগভীরতার পরিচয় দিচ্ছে, সহিহ হাদিস পর্যন্ত প্রত্যাখ্যান করছে, এমনকি সহিহ বুখারি ও সহিহ মুসলিমের মতো উম্মাহর সর্বাধিক নির্ভরযোগ্য হাদিসগ্রন্থগুলোর প্রতিও দুঃসাহসিক সমালোচনায় লিপ্ত হচ্ছে। আর সাম্প্রতিক সময়ে তারা আহলুল বাইতের প্রতি যে প্রকাশ্য বিদ্বেষ ও শত্রুতা প্রদর্শন করেছে, সেই সঙ্গে যে অসংলগ্নতা, অদ্ভুত দাবিদাওয়া ও আত্মবিরোধিতার আশ্রয় নিয়েছে—এসবই নিশ্চিতভাবে প্রমাণ করে যে, মাযহাববিমুখতার পথে প্রবেশ আসলে সব ধরনের অনিষ্টেরই একটি প্রবেশদ্বার এবং দ্বীন থেকে বিচ্যুতির এক বিপজ্জনক সেতু।
​তারা মনে করেছিল, সুপ্রতিষ্ঠিত ও অনুসৃত ফিকহি মাযহাবগুলোর সীমানা অতিক্রম করে যাওয়া এবং হিদায়াতপ্রাপ্ত ইমামগণ যে সুদৃঢ় উসুলি নীতিমালা নির্মাণ করেছেন, সেগুলোকে অগ্রাহ্য করাই নাকি প্রকৃত তাহকিক এবং বিশুদ্ধ উৎসে প্রত্যাবর্তন। কিন্তু বাস্তবে তারা এমন এক সীমাহীন জ্ঞানগত বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়েছে, যার কোনো কূলকিনারা নেই। তারা উম্মাহর সর্বসম্মতভাবে স্বীকৃত মহান ইমামদের অনুসরণ পরিত্যাগ করে নিজেদের সীমাবদ্ধ বোধ-বুদ্ধি, পরিবর্তনশীল প্রবৃত্তি এবং অপরিণত আক্ষরিকতাবাদের অনুসারী হয়ে পড়েছে।
​আজ যে কেউ এই চিন্তাধারার পরিণতি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বিস্মিত না হয়ে পারবে না। ‘স্বাধীনভাবে কুরআন-সুন্নাহ বোঝার’ দাবিই শেষ পর্যন্ত তাদের এমন অবস্থায় পৌঁছে দিয়েছে যে, তারা শরিয়তের পবিত্র সীমারেখা লঙ্ঘন করতে দ্বিধা করছে না। তারা উম্মাহর সনদ ও হাদিসের মূল পাঠসমূহ নিয়ে অবিবেচক মন্তব্য করছে, আলেমদের মর্যাদাকে খাটো করছে; এমনকি বাড়াবাড়ির এক পর্যায়ে গিয়ে রাসুলুল্লাহ ﷺ–এর পবিত্র আহলুল বাইতের বিরুদ্ধেও প্রকাশ্যে কটূক্তি করছে। এটি এমন এক নজির, যা এই পদ্ধতির অন্তর্নিহিত গভীর ত্রুটি এবং তার ভয়াবহ পরিণতির দিকেই স্পষ্ট ইঙ্গিত করে।
​ফিকহের প্রাচীন ও বিশুদ্ধ শিক্ষাধারার সঙ্গে জ্ঞানগত ও আত্মিক সম্পর্ক ছিন্ন করে দেওয়া মানে শরিয়তের সুরক্ষাব্যূহ ভেঙে ফেলা। এর ফলে শরিয়তের নসসমূহ হয়ে পড়ে যে-কারও ইচ্ছামতো ব্যাখ্যার শিকার, আর দ্বীনের অঙ্গন পরিণত হয় অযোগ্য ও দুঃসাহসীদের বিচরণভূমিতে। যে ব্যক্তি সালাফে সালেহিনের অক্লান্ত সাধনা এবং তাঁদের প্রতিষ্ঠিত মাযহাবসমূহকে তুচ্ছজ্ঞান করে, তার জন্য পরে নিজের প্রবৃত্তির বিরোধী হলে শরিয়তের নসকেও তুচ্ছজ্ঞান করা কঠিন থাকে না।
​আল্লাহ আমাদের সেই মহান ইমামগণের প্রতি অসীম রহমত বর্ষণ করুন, যাঁরা দ্বীনকে শুধু তার কাঠামোতেই নয়, বরং তার প্রকৃত তাৎপর্য ও মর্মার্থসহ সংরক্ষণ করেছেন এবং এমন সব সুদৃঢ় নীতিমালা প্রতিষ্ঠা করে গেছেন, যা মানববুদ্ধিকে বিচ্যুতি থেকে রক্ষা করে। আজ সত্যের সন্ধানীর জন্য মুক্তির একমাত্র পথ হলো—এই উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সুপ্রতিষ্ঠিত ইলমি ধারার সঙ্গে অবিচলভাবে সম্পৃক্ত থাকা। কেননা, এ পথই মানুষকে ভ্রান্ত চিন্তার উচ্ছৃঙ্খলতা থেকে রক্ষা করে এবং বিভ্রান্তিকর কল্পনা ও ভ্রান্ত ধারণার বিপজ্জনক খাদ থেকে নিরাপদ রাখে।
​আর তারা যা বলে, সে বিষয়ে একমাত্র আল্লাহই আমাদের জন্য যথেষ্ট সহায়।
--ড. সাইফ আলী আল-আসরী হাফি.

পডকাস্টের দুনিয়ায় ইলমুল কালাম নিয়ে চমৎকার একটি পর্ব। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও মুহাক্কিক শায়খ ড....
27/07/2026

পডকাস্টের দুনিয়ায় ইলমুল কালাম নিয়ে চমৎকার একটি পর্ব। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও মুহাক্কিক শায়খ ড. হামযা বাকরী হাফিজাহুল্লাহ।

পুরো ৩ ঘণ্টারও বেশি সময়ের এই আড্ডায় তিনি নিজের বেড়ে ওঠা, ইলমুল কালামে শিক্ষাজীবন এবং শায়খ মুহাম্মদ আউওয়ামার নিকট ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৮ বছর ‘তাদরীবুর রাবী’ দারস গ্রহনের এক বিস্ময়কর পথচলা তুলে ধরেছেন। এর মধ্যে সবচেয়ে মুগ্ধকর ও অনুপ্রেরণাদায়ক বিষয় হলো, এই দীর্ঘ ৮ বছরের সাধনায় মাত্র একটি ক্লাস তাঁর একটি সফরের কারণে এবং আরেকটি ক্লাসের মাত্র অর্ধেক তাঁর সন্তান হাসপাতালে থাকার কারণে মিস হয়েছিল! সুবহানাল্লাহ। ইলমের প্রতি এমন নিষ্ঠা ও একাগ্রতা সত্যিই ঈর্ষণীয়।

আলোচনায় আর যেসব মনিমুক্তা ছড়িয়ে আছে:

ইলমুল কালামের প্রকৃত পরিচয় ও পটভূমি।

বর্তমান যুগে ইলমুল কালাম শিক্ষা গ্রহণের বিধান ও প্রাসঙ্গিকতা।

অতীতে ও বর্তমানে যারা ইলমুল কালাম নিয়ে বিষেদাগার করেছেন, তাদের বিভিন্ন আপত্তির শক্ত ও যুক্তিসঙ্গত জবাব। এছাড়াও আরো অনেক বিষয়।

আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই সোয়া ৩ ঘণ্টার দীর্ঘ সময় আপনার একটুের জন্যও বৃথা যাবে না ইনশাআল্লাহ। দ্বীন ও বুদ্ধিবৃত্তিক আলোচনা যারা ভালোবাসেন, তাদের জন্য এটা অনেক বড় সম্বল হবে ইনশাআল্লাহ।

في الحلقة الأولى من بودكاست «دلائل مع د. حمزة البكري»، ندخل إلى فضا...

আল্লামা ড. আবুল খায়ের মুহাম্মদ আউয়ুব আলী রহ. ইমাম আবু মানসুর মুহাম্মদ মাতুরিদী রহ. এর তাফসীরগ্রন্থ (تأويلات أهل السنة) ন...
20/07/2026

আল্লামা ড. আবুল খায়ের মুহাম্মদ আউয়ুব আলী রহ. ইমাম আবু মানসুর মুহাম্মদ মাতুরিদী রহ. এর তাফসীরগ্রন্থ (تأويلات أهل السنة) নিয়ে পর্যালোচনা করতে গিয়ে বলেন:
الماتريـدي هـو أول مـن مال إلى التأويل من علماء أهل السـنة كما يظهر، وأخذ يفسـر القـرآن الكريـم بالجمـع بيـن طريقـة العقـل والنقـل، فيـرد علـى المعتزلـة والذيـن كانـوا يؤولـون الآيـات حسـب أصولهـم، ويـرد علـى المجسـمة والمشـبهة والحشـوية، وعلـى الذيـن حملـوا جميـع الآيـات علـى ظاهرهـا. ويثبـت عقيـدة أهـل السـنة في أثنـاء التفسـير بدلائـل العقـل والنقـل. واهتمامـه بمسـائل العقيـدة أكثـر مـن اهتمامـه بمسـائل الفقـه في هـذا التفسـير. والناظـر في تفسـير الماتريـدي يـدرك عمـق تفكيـره ودقـة نظـره وسـعة معلوماتـه بـآراء الفـرق المختلفة، ومهارته في نقدهـا والرد عليها بأنـواع البراهين والدلائـل، ومقدرتـه النـادرة في اسـتنباط المسـائل الاعتقاديـة مـن الآيات.
“ইমাম মাতুরিদী রহ. আহলুস সুন্নাহর আলিমদের মধ্যে সর্বপ্রথম তাওয়ীলের একটি সুসংহত ও ভারসাম্যপূর্ণ পদ্ধতির দিকে অগ্রসর হয়েছিলেন—এমনটিই প্রতীয়মান হয়। তিনি পবিত্র কুরআনের তাফসিরে আকল (যুক্তি) ও নকল (কুরআন-সুন্নাহভিত্তিক প্রমাণ)—উভয়ের সমন্বিত পন্থা অবলম্বন করেন। এর মাধ্যমে তিনি একদিকে মু‘তাযিলাদের জবাব দেন, যারা নিজেদের মতবাদ ও মূলনীতির আলোকে কুরআনের আয়াতসমূহের তাওয়ীল করত; অন্যদিকে মুজাসসিমা, মুশাব্বিহা ও হাশাবিয়্যাদেরও খণ্ডন করেন, যারা সকল আয়াতকে কেবল বাহ্যিক অর্থে গ্রহণ করত।
তাফসিরের প্রতিটি প্রাসঙ্গিক আলোচনায় তিনি আকল ও নকল—উভয় প্রমাণের সমন্বয়ে আহলুস সুন্নাহর আকিদাকে সুপ্রতিষ্ঠিত করেন। এ তাফসিরে তাঁর আগ্রহ ফিকহি মাসআলার তুলনায় আকিদাগত বিষয়াবলির প্রতিই অধিক নিবিষ্ট।
ইমাম মাতুরিদী রহ.-এর তাফসির গভীরভাবে অধ্যয়ন করলে তাঁর চিন্তার প্রগাঢ়তা, বিশ্লেষণের সূক্ষ্মতা এবং বিভিন্ন ইসলামী ফিরকার মতবাদ সম্পর্কে তাঁর বিস্তৃত জ্ঞানের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। একই সঙ্গে প্রতিপক্ষের মতামতকে শক্তিশালী যুক্তি ও নানামুখী প্রমাণের মাধ্যমে সমালোচনা ও খণ্ডন করার তাঁর অসাধারণ দক্ষতা এবং কুরআনের আয়াতসমূহ থেকে আকিদাগত বিষয়াবলি সুচারুরূপে উদ্ভাবনের বিরল ক্ষমতাও পাঠকের কাছে সুস্পষ্ট হয়ে ধরা দেয়।”

Address

Darunnazat, Sarulia, Demra
Dhaka
1361

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইতকান একাডেমী- ITKAN Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share