University News - বিশ্ববিদ্যালয় সংবাদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • University News - বিশ্ববিদ্যালয় সংবাদ

University News - বিশ্ববিদ্যালয় সংবাদ It is a news page to provide news about public & private universities....

29/12/2024
19/05/2023

এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবেন সবাই

লনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলের প্রাধ্যক্ষ মো. সেলিম হোসেনের (৩৮) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র ক...
06/01/2022

লনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলের প্রাধ্যক্ষ মো. সেলিম হোসেনের (৩৮) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে আজ বৃহস্পতিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। আর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের যে দাবি তাঁদের ছিল, সেই অবস্থান থেকেও তাঁরা সরে এসেছেন।

সভায় সমিতির পক্ষ থেকে শিক্ষকদের এক দিনের বেতনসহ কুয়েট শিক্ষক সমিতির তহবিল থেকে সর্বমোট ১০ লাখ টাকার একটি স্থায়ী আমানত অধ্যাপক সেলিমের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসের নামে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ৪৪ শিক্ষার্থীর শাস্তি বহাল রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষক সমিতির ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ সভা ডাকা হয়। পাশাপাশি অধ্যাপক সেলিমের পরিবারকে সহায়তা করার বিষয়টিও সভার আলোচ্যসূচিতে ছিল।

সভায় উপস্থিত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধ্যাপক সেলিম হোসেনের স্ত্রী সাবিনা খাতুনকে তাঁর শিক্ষাগত যোগত্যা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে সভায়। এর পাশাপাশি ওই ঘটনার বিচারপ্রক্রিয়া দ্রুত শুরু করা এবং অধ্যাপক সেলিমের পরিবারকে প্রাপ্য অর্থনৈতিক সুবিধার অতিরিক্ত আরও এক কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার দাবি জানানো হয়। তবে শিক্ষক সমিতি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের যে দাবি তুলেছিল, সেই দাবি থেকে এখন তারা সরে এসেছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলের প্রাধ্যক্ষ মো. সেলিম হোসেনের (৩৮) মৃত্যুর ঘটনাকে ক...

নোবিপ্রবিতে ভর্তি আবদনের সময় বাড়ল ১৫ ডিসেম্বর ২০২১ রাত ১২ টা পর্যন্ত
08/12/2021

নোবিপ্রবিতে ভর্তি আবদনের সময় বাড়ল ১৫ ডিসেম্বর ২০২১ রাত ১২ টা পর্যন্ত

২০২০-২১সেশনের সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে!
01/12/2021

২০২০-২১সেশনের সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে!

নারী নির্যাতন মামলার চার্জশিটভুক্ত আসামি, নিয়োগ পেয়েছেন সহকারী জজ হিসেবে। নাম শাহ পরাণ। বছরখানেক আগে এক নারীকে বাসে শ্...
01/12/2021

নারী নির্যাতন মামলার চার্জশিটভুক্ত আসামি, নিয়োগ পেয়েছেন সহকারী জজ হিসেবে। নাম শাহ পরাণ। বছরখানেক আগে এক নারীকে বাসে শ্লীলতাহানির মামলাটি এখনও বিচারাধীন। এতকিছুর পর পুলিশি ভেরিফিকেশন পেরিয়ে তিনি কিভাবে নিয়োগ পেলেন, তা এক বিস্ময়। শাহ পরানের দাবি, মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত জেলা ও সেশন জজরা বলছেন, এ ঘটনা নজিরবিহীন।

নারী নির্যাতন মামলার চার্জশিটভুক্ত আসামি, নিয়োগ পেয়েছেন সহকারী জজ হিসেবে। নাম শাহ পরাণ। বছরখানেক আগে এক নারীকে ব...

কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের গুচ্ছ ভর্তি পরিক্ষায় প্রক্সি দিতে এসে বুয়েট ছাত্র আটক।তানভির নামের শিক্ষার্থীর প্রক্সি দিতে এস...
30/11/2021

কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের গুচ্ছ ভর্তি পরিক্ষায় প্রক্সি দিতে এসে বুয়েট ছাত্র আটক।
তানভির নামের শিক্ষার্থীর প্রক্সি দিতে এসে আরমান সাইদ নামের ওই ছাত্রকে আটক করা হয়।
প্রথমে প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে নিজেকে কারমাইকেল কলেজের পলিটিক্যাল সায়েন্সে স্টুডেন্ট পরিচয় দেয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে নিজেকে বুয়েটের ছাত্র বলে নিশ্চিত করেছে।

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (cgdf)👉 পদের নামঃ অডিটর👉 পদ সংখ্যা...
06/10/2021

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (cgdf)
👉 পদের নামঃ অডিটর
👉 পদ সংখ্যাঃ ৩৮৪ টি
👉 আবেদন ফীঃ ১১২/- টাকা
👉 আবেদন শুরুঃ ১০ অক্টোবর ২০২১
👉 আবেদনের লিংকঃ http://cgdf.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০২১

ICPC (International Collegiate Programming Contest) - বিশ্বের প্রধানতম কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার ২০২২ এর স্বাগত...
06/10/2021

ICPC (International Collegiate Programming Contest) - বিশ্বের প্রধানতম কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার ২০২২ এর স্বাগতিক দেশ হিসাবে বাংলাদেশের নাম ঘোষনা করা হয়েছে আজকে ICPC 2021 Moscow, Russia তে।

একই সাথে এই প্রতিযোগিতায় বিশ্বের সব নামকরা কলেজ/বিশ্ববিদ্যালয় এর সাথে প্রতিযোগিতা করে Asia West Zone এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET).

ICPC 2021 Asia West Zone এ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) কে জানাই আন্তরিক অভিনন্দন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when University News - বিশ্ববিদ্যালয় সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to University News - বিশ্ববিদ্যালয় সংবাদ:

Shortcuts

Share

Category