Natto Nirjhor

Natto Nirjhor this is group of theatre

এটি বাংলাদেশের একটি কিশোর ও যুব কার্যক্রম ভিত্তিক নাট্যদল। আমাদের স্লোগান ‘ দেশজ সংস্কৃতি বিকাশে নিরন্তর পথচলা’। আমাদের এ দলটি ২০১৩ সালের আগস্টে গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৪ সালের জানুয়ারী থেকে এর কার্যক্রম শুরু হয়। আমরা এখানে ১২ বছর তেকে ১৮ বছর পর্যন্ত ছেলে মেয়েদের নিয়ে নাট্যচর্চা করে থাকি।
আমাদের এই সংগঠনের প্রধানের নাম : তানভির আহমেদ সিডনি, নির্বাহী প্রধান : রূপশ্রী চক্রবর্তী।
আমাদের ঠিকানা ৮/৪ এ তোপখানা রোড সেগুনবাগীচা ঢাকা।

যোগাযোগ : [email protected]

https://www.youtube.com/watch?v=ccQ_mKSq_70একটি অসাধারণ গান। হৃদয় ছুঁয়ে যায়।
09/05/2025

https://www.youtube.com/watch?v=ccQ_mKSq_70
একটি অসাধারণ গান। হৃদয় ছুঁয়ে যায়।

In the song, the poet expresses a unique spiritual understanding of youth, the priceless treasure of life. The absurd explanation of how we cannot unite with...

07/06/2024

অসাধারণ ❤️

14/03/2024
07/02/2023

আমার লাশবাহী খাটিয়া নিয়ে যায় কারা,
সব কেন শোকে ম্রিয়মাণ?
কেউ ধরে হরি হরি ধ্বনি, কেউ ধরে কলেমার গান।

পোড়াবে আমার দেহ, নাকি ঠাঁই দেবে কবরের দেশে?
যা খুশি করো না কেন, আমাকেই ফিরে পাবে সকল অস্তিত্বের শেষে।

মৃত ভেবোনা আমাকে, ফেলো না তো দু চোখের জল, আমি সহস্র কোটি জীবনের বীজ, অনাদি অনন্ত আমি অসীম অতল।

যে পথ পাড়ি দিয়ে এসেছ সবাই
আমি আজ সেই পথে ধাই।
চক্রাকারে ঘুরে আবার আসবো ফিরে
এছাড়া তো গন্তব্য নাই।

করো কেন তবে সীমাহীন শোক?
তোমরা যার নাম মৃত্যু দিয়েছো
সে আমার মহা আনন্দলোক।

৮ ফেব্রুয়ারি থেকে ৫০০ নম্বর স্টল রাতুল গ্রন্থপ্রকাশ এ বইটি পাওয়া যাবে।

09/11/2022

সোহরাও়ার্দী উদ্যানে নিয়মিত ছিনতাই, মারপিট এবং দর্শনার্থীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যা....

08/08/2022

যুদ্ধ থামাও, এখনই যুদ্ধ থামাও
আমার সদ্যোজাত ভূমিষ্ঠ শিশু না খেয়ে মরছে
আমার পালিত কুকুর গুলো সামান্য খাদ্যের আশায় আমার দিকে করুন নয়নে চেয়ে থাকে
সইতে পারিনা, আমার খুব কষ্ট হয়
তোমাদের যুদ্ধের দামামায়
আগুন লেগেছে আমার সতেজ সষ্যে
দুর্ভিক্ষ লেগেছে আমার ভাতের থালায়
যুদ্ধ থামাও, এখনই থামাও
তোমরা যেমন যুদ্ধ করো, তেমনি
আমার বাড়ির সামনে প্রসস্ত ডাস্টবিনের পাশে লাওয়ারিশ কুকুরগুলো আধিপত্যের লোভে যুদ্ধ করে।
কখনো একা, কখনো একজোট হয়ে।
তোমরা যেমন যুদ্ধ করো, তেমনি
আমার গলির কার্ণিশে কার্ণিশে বানরগুলো
কারণে অকারণে দিনরাত যুদ্ধ করে।
স্বীকার করছি, তোমরাই যুদ্ধ বিদ্যায় শ্রেষ্ঠ প্রাণি
তোমাদের যুদ্ধে, কোন নির্দিষ্ট ভুখন্ড নয়
সমগ্র পৃথিবী নড়ে ওঠে।
তোমাদের হুকুমে মানুষগুলো মানুষ হয়েও
মানুষের বুকে গুলি ছোড়ে
গণহত্যার পুনরাবৃত্তি ঘটে।
মানুষের বানানো মহা পতঙ্গ
ছাড় খার করে মানুষের সবুজ জমিন
মানুষ হয়ে মানুষের সাথে যুদ্ধ কেন?
যুদ্ধ থামাও, এখনই যুদ্ধ থামাও।
আমি ছা-পোষা মানুষ
যুদ্ধ নয়, আধিপত্য নয়-
প্রেমের জন্য, ভালোবাসার জন্য
সীমাহীন সুখ আর তৃপ্তির জন্য
বেঁচে আছি।
এখনো সবকিছু শেষ হয়ে যায়নি
এখনো বেঁচে আছে কিছু সবুজ ঘাস,
ক্ষতটুকু পুষিয়ে নেয়ার শক্তি।
আমি মানুষ।
আমারও আছে একটি যুদ্ধ হীন পৃথিবী চাওয়ার অধিকার।

কবিতাঃ এখনই যুদ্ধ থামাও
রচনাঃ তানজিন আল আলামিন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natto Nirjhor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Natto Nirjhor:

Shortcuts

Share

Category