02/01/2026
পুনঃবিজ্ঞপ্তি: (সি১ ইউনিটের ব্যাবহারিক পরীক্ষা)
কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে তাঁর মৃত্যুতে সরকার কর্তৃক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কলা ও মানবিকী অনুষদের C1 ইউনিটের অন্তর্ভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের MCQ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৩১-১২-২০২৫ তারিখের পরিবর্তে আগামী ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার নির্ধারণ করা হয়েছিল। তথাপি, ০৭-০১-২০২৬ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিবেচনায় নিয়ে উক্ত তারিখে অনুষ্ঠিতব্য ব্যবহারিক পরীক্ষা আগামী ০৫-০১-২০২৬ তারিখ সোমবার পুনঃনির্ধারণ করা হলো। ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত পূর্বে জারিকৃত সময় ও স্থানসহ অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হলো।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে
তথ্যসূত্র: জনসংযোগ অফিস, জাবি।
30/12/2025
কর্তৃপক্ষের নির্দেশক্রমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার কর্তৃক আগামী ৩১ ডিসেম্বর ২০২৫, ১ ও ২ জানুয়ারি ২০২৬ তারিখ তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কলা ও মানবিকী অনুষদের CI ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের MCQ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পূর্বঘোষিত ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত ৩১-১২-২০২৫ তারিখের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার পূর্বনির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।
সোর্স: জনসংযোগ অফিস, জাবি।
16/01/2025
রিমাইন্ডার :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর আবেদনের সর্বশেষ ডেট : ২১ জানুয়ারি।
"আর মাত্র ৭ দিন বাকি"
05/12/2024
📣ব্রেকিং নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারী,২০২৫ ইং। চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত
01/11/2024
নাট্যাচার্য সেলিম আল দীন মুক্তমঞ্চ ❤️
আমাদের প্রানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 💜❤️💜
21/02/2024
আলপনায় একুশ ❤️
মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকৃত ভাষা শহীদদের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলির আঁচড়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা।মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে দেশের সর্বোচ্চ শহীদ মিনারে আলপনা।বিশেষ কৃতজ্ঞতা জাবি চারুকলা বিভাগ এলামনাই এর সবার প্রতি এমন চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য।
#জাবি #শহীদমিনার
03/01/2024
জাবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারী।
👉অনলাইনে আবেদন শুরু ১৪ জানুয়ারি থেকে।
07/11/2023
আগামী ১০ নভেম্বর -২০২৩ থেকে নোঙ্গর এর জাবি সি১ ইউনিটের (২০২৩-২৪ শিক্ষাবর্ষের) ভর্তি প্রস্তুতির জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একটা বিষয় মাথায় রাখবে, সি-১ এর নম্বরের মানবন্টনে সবচেয়ে বেশী নম্বরই কিন্তু থাকে এই থিউরি অংশে- ৮০ নম্বর থাকে লিখিত অংশে -তাই এই অংশে ভাল ফলাফল না করতে পারলে কোনমতে পাশ করে পরবর্তীতে ব্যাবহারিকে খুব ভাল করেও কিন্তু লাভ নেই কারন ব্যাবহারিকে থাকে শুধুমাত্র ২০ নম্বর, তাই ভাল ফলাফল করতে হলে মেধাতালিকায় স্থান করে নিতে হলে প্রথমেই থিউরি প্রস্তুতিটা সবার ভাল করে নিতে হবে -পাশাপাশি ব্যাবহারিকটা এজন্য গুরুত্ব দিয়ে চর্চা করতে হবে কারন ব্যাবহারিক পরীক্ষায় আবার ২০ এর মধ্যে ৮ মার্ক না পেলে ফেল- এই ৮ মার্কই বেশীরভাগ শিক্ষার্থী তুলতে পারেনা তাদের অপর্যাপ্ত প্রস্তুতির কারনে -এজন্য প্রথমে থিউরি অংশটা ভাল করে সকলের প্রস্তুতিটা সারতে হবে পাশাপাশি ব্যাবহারিকটাও চর্চা চালিয়ে যেতে হবে- বিগত বছরগুলিতেও নোঙ্গর এর শিক্ষার্থীদের সাফল্যের অন্যতম মূল কারন ছিল তাদের দীর্ঘমেয়াদি থিউরি প্রস্তুতি যার কারনে তারা থিউরি পরীক্ষায় প্রায় সবাই ভাল করে- পাশাপাশি নোঙ্গরের মানসম্মত ব্যাবহারিক প্রস্তুতি সহায়ক কর্মশালা তাদের শিক্ষার্থীদের ভাল ভাল পরিবেশনা প্রস্তুত করতে সহায়ক হিসাবে কাজ করে-তাই সময় নষ্ট না করে তোমার প্রস্তুতিটা শুরু করে দাও।
19/06/2023
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C1 ইউনিটের ফলাফল প্রকাশিত হলো মাত্রই।যারা ব্যবহারিক পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছ ব্যবহারিক প্রস্তুতির জন্য নোঙ্গর এর কর্মশালায় দ্রুত যুক্ত হও।
☎️01719142032,01996650212.
JU C1 Unit Dramatics and Fine Arts Practical Exam Help Zone Nongor
18/06/2023
" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের
১ম দিনের ভর্তি পরীক্ষার চিত্র "