17/05/2026
সফলতা আকাশ থেকে পড়ে না, এটি অর্জন করে নিতে হয়— আর সেই সাফল্যের পেছনে যদি থাকে আধ্যাত্মিকতা ও সঠিক দিকনির্দেশনা, তবে তা হয় অনন্য। ✨💼
দেশের অন্যতম সফল করপোরেট ব্যক্তিত্ব এবং জনপ্রিয় উদ্যোক্তা রুবাবা দৌলা। গ্ল্যামার আর করপোরেট সাফল্যের বাইরে তাঁর জীবনের অনেক না বলা গল্প সম্প্রতি উঠে এসেছে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে। সেখানে তিনি শেয়ার করেছেন তাঁর শৈশব, আধ্যাত্মিক সফর এবং আজকের 'রুবাবা দৌলা' হয়ে ওঠার পেছনের অনুপ্রেরণা।
৯ বার ওমরাহ ও হজ পালন:
রুবাবা দৌলা জানান, তাঁর শৈশবের একটি বড় সময় কেটেছে সৌদি আরবের রিয়াদে। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সেখানে থাকাকালীন তিনি নয় নয় বার ওমরাহ করার সৌভাগ্য লাভ করেন। সেই সময় নিয়মিত 'আবায়া' পরতেন তিনি। পরবর্তীতে ২০১১ সালে তিনি পবিত্র হজ পালন করেন।
শৈশবের অদম্য সেই অ্যাথলেট:
রিয়াদে থাকাকালীন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় দারুণ মেধা ছিল তাঁর। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে পাল্লা দিয়ে ব্যাডমিন্টন ও লং জাম্পে হতেন চ্যাম্পিয়ন। পড়াশোনার চেয়ে খেলাধুলাতেই মন ছিল বেশি।
বাবার সেই একটি প্রশ্ন ও জীবনের মোড় পরিবর্তন:
পড়াশোনায় অমনোযোগী রুবাবাকে তাঁর বাবা একদিন ডেকে জিজ্ঞেস করেছিলেন— "মা, তুমি কি পিরামিডের একদম নিচে থাকতে চাও নাকি একদম উপরে? মনে রেখো, উপরে কিন্তু একজনই থাকতে পারে।" বাবার এই গভীর প্রশ্নটি রুবাবার মাথায় জেদ চাপিয়ে দেয়। তিনি সিদ্ধান্ত নেন, তাঁকে শিখরে পৌঁছাতেই হবে।
অবিশ্বাস্য সেই রেজাল্ট:
ইংরেজি মিডিয়াম থেকে এসে বাংলা মাধ্যমে পড়ালেখা করাটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু বাবার দেওয়া সেই জেদ থেকে মাত্র ৩ মাসের কঠোর পরিশ্রমে তিনি মেধা তালিকায় স্থান (স্ট্যান্ড) করে নেন। রুবাবা হাসতে হাসতে মনে করেন, রেজাল্ট প্রকাশের দিন তাঁর বাবা নিচের দিক থেকে নাম খুঁজছিলেন, কিন্তু পরে দেখেন তাঁর মেয়ের ছবি ছাপা হয়েছে সংবাদপত্রের পাতায় প্রথম সারিতে!
রুবাবা দৌলার এই জীবনগল্প আমাদের শেখায় যে, সঠিক লক্ষ্য আর পরিবারের সমর্থন থাকলে যেকোনো বাধা টপকে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।
সাফল্য ও আধ্যাত্মিকতার এই মেলবন্ধন আপনাকে কতটা অনুপ্রাণিত করল? কমেন্টে আপনার মতামত জানান। 👇
#রুবাবা_দৌলা
17/05/2026
শুরুটা সবসময় কঠিন মনে হয়....একবার সাহস করে নেমে পড়লে দেখবেন সবটা সহজ হয়ে যায়।
17/05/2026
আমরা মানুষেরা কত সময় অবহেলায় nosto করে যাই...
07/05/2026
১৯৬৫ সালে ৬ আগস্ট মালয়েশিয়া ফেডারেশন থেকে বের করে দেওয়া হয় সিঙ্গাপুরকে। এর তিন দিন পর এক বুক হাহাকার নিয়ে প্রেসিডেন্ট লি কুয়ান যখন সিঙ্গাপুরের স্বাধীনতা ঘোষণা করেন, তখন তিনি দেশের ভবিষ্যতের কথা ভেবে কেঁদেই ফেলেছিলেন।
কারণ মাত্র ৭২৮ বর্গ কিলোমিটারের ছোট্ট এক দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। ছিল না কোনো প্রাকৃতিক সম্পদ, ছিল না পর্যাপ্ত আবাসন সুবিধা। উপরন্তু দেশের অধিকাংশ জনগণ ছিল অশিক্ষিত আর বেকার, যারা সাগরে মাছ মেরে জীবিকা নির্বাহ করতেন। এমন একটি দেশ নিয়ে কতদূর যেতে পারবেন তা ভেবেই কূল-কিনারা করতে পারছিলেন না লি কুয়ান।
এর আগে ব্রিটিশদের পরামর্শে মালয়েশিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লি কুয়ান। ব্রিটিশরা লি'কে বুঝিয়েছিলেন মালয়েশিয়ায় যোগ দিলে সিঙ্গাপুরে উন্নতির ছোঁয়া লাগবে। ব্রিটিশদের পরামর্শ শুনে দেশে গণভোটের আয়োজন করেন লি কুয়ান।
সেই সাথে মালয়েশিয়ার সাথে যোগ দেওয়ার পক্ষে ব্যাপক প্রচারণা চালান। অবশেষে গণভোটে মালয়েশিয়ার সাথে যোগ দেওয়ার পক্ষে বিপুল সংখ্যক ভোট পড়ে।
১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার অংশ হয়ে যায় সিঙ্গাপুর৷ তার আগে ব্রিটিশ ও জাপানের অধীনেও ছিল দেশটি।
কিন্তু যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়া ফেডারেশনে যুক্ত হয়েছিল লি কুয়ান, তা অল্প সময়ের মধ্যেই ভেঙে যায়। মালয়রা সিঙ্গাপুরকে নিজেদের অংশ হিসেবে মেনে নিতে পারেনি।
এখনকার মতো চাইনিজ, তামিল, ইন্দোনেশিয়ান আর মালয়দের নিয়েই ছিল সিঙ্গাপুর। কিন্তু ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী হওয়ার কারণে তাদের মধ্যে ঐক্যের অভাব ছিল। তার সাথে দারিদ্র্যতা আর দাঙ্গার কারণে সিঙ্গাপুরের অবস্থা তখন হ-য-ব-র-ল।
এরকম একটি দ্বীপরাষ্ট্র নিয়ে লি কুয়ান যখন মালয়েশিয়া ফেডারেশনে অতিরিক্ত দর-কষাকষি করছিলেন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী টুঙ্কু আবদুর রহমান সিঙ্গাপুরকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সিঙ্গাপুরের জনগণের অনিচ্ছা সত্ত্বেও পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুরকে পাকাপাকিভাবে বের করে দেওয়া হয়।
এই ঘটনায় লি কুয়ানের হৃদয় ভাঙলেও, আত্মবিশ্বাস ছিল অটুট। অত্যধিক বেকারত্ব আর আবাসন–সংকট মোকাবেলায় ১৯৭০ সালের শেষ দিকে একটি আধুনিকীকরণ কর্মসূচি শুরু করে সিঙ্গাপুর। কর্মসূচির মধ্যে ছিল উৎপাদনশিল্প প্রতিষ্ঠা, বসবাসযোগ্য বৃহত্তর হাউজিং এস্টেটের বিকাশ ও জনশিক্ষা।
এই কাজের জন্য লি কুয়ান বেছে নিয়েছিলেন তার দেশের কিছু মেধাবী মানুষ। তবে তাদের বেছে নেওয়ার ক্ষেত্রে সততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই সব মানুষদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীর ঘুরে দাঁড়ায় সিঙ্গাপুর।
তৃতীয় বিশ্বের এক দরিদ্র রাষ্ট্র থেকে জায়গা করে নেয় প্রথম বিশ্বের আধুনিক রাষ্ট্রে। মালয়েশিয়া থেকে যখন বের করে দেওয়া হয় তখন সিঙ্গাপুরের মাথাপিছু আয় ছিল ৫০০ মার্কিন ডলার। বর্তমানে কয়েক শত গুণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ডলারের বেশি।
বর্তমান সিঙ্গাপুরকে একটা সাজানো বাগান কিংবা নাগরিক ভূস্বর্গ বলা যায়। নগরের রাস্তাঘাট ঝকঝকে পরিষ্কার, দক্ষ পরিবহনব্যবস্থা থাকায় রাস্তাঘাটে চোখে পড়ে না কোনো যানজট। এছাড়া সর্বাধুনিক আবাসিক ব্যবস্থা, অত্যাধুনিক শপিংমল, বৈচিত্র্যময় পর্যটন ও বিনোদনের পর্যাপ্ত আয়োজন, সর্বাধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা তো রয়েছেই। এসবের বিবেচনায় সিঙ্গাপুরকে অনায়াসে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় আবাসস্থল বলা যায়।
এক সময় অশিক্ষা আর আবাসন সংকটে ভুগেছে সিঙ্গাপুর। এখন দেশটিতে প্রায় সব নাগরিকের জন্য আধুনিক পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে তুলেছে সিঙ্গাপুর।
বর্তমানে দেশটিতে সব শিশু ও কিশোর-কিশোরীকে স্কুলে পাঠানো মা-বাবার জন্য বাধ্যতামূলক। এই আইন না মানলে জেলে যেতে হয় মা-বাবাকে।
সিঙ্গাপুরের হাসপাতালগুলো যেমন বিশ্বসেরা, তেমনি তাদের বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিকগুলোর মানও পশ্চিমাদের সাথে তুলনীয়।
ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত-গুরুত্বপূর্ণ নৌপথ মালাক্কা প্রণালির তীরে অবস্থিত হওয়ায় বেশ কয়েকটি আধুনিক ও দক্ষ বন্দর গড়ে তুলেছে দেশটির সরকার। এই খাত এখন দেশটির আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। প্রযুক্তি ক্ষেত্রেও অনেক এগিয়ে গেছে সিঙ্গাপুর।
১৯৬৫ সালের অপমানের জবাব উন্নয়ন দিয়েই দিয়েছেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান। ৫৬ বছরের চেষ্টায় অধিকাংশ অর্থনৈতিক ও সামাজিক সূচকে মালয়েশিয়াকে পেছনে ফেলেছে সিঙ্গাপুর।
বলা হয়ে থাকে সিঙ্গাপুরের চেয়ে কয়েক গুণ বেশি সম্ভাবনাময় ছিল বাংলাদেশ। কিন্তু আজ জীবিকার তাগিদে সিঙ্গাপুরে ছুটতে হয় আমাদের যুবকদের। কেন?
@ জাহিদ হাসান মিঠু
সংগৃহীত।।
06/05/2026
অন্ধকারের পরে আলো...
আর,
খারাপের পরে ভালো....আসবেই...
দুটোই চিরন্তন...
02/05/2026
কেউ চাইলে apply করতে পারেন।
27/04/2026
Comfort Zone বা আরামেই আটকে যাওয়া
আপনি আটকে আছেন—
কারণ আপনি খুব বেশি comfortable।
সব ঠিক আছে…
ঝামেলা নেই,
ঝুঁকি নেই,
চাপ নেই—
কিন্তু growth-ও নেই।
🔥 আপনি safe আছেন—
কিন্তু এগোচ্ছেন না।
একটা সময় বুঝবেন—
এই comfort-ই আপনাকে পিছিয়ে দিয়েছে।
💥 মনে রাখবেন—
easy life আর meaningful life
এক জিনিস না।
তাই আজ—
একটু uncomfortable হন।
কারণ…
যে মানুষ নিজের সীমা ছাড়ায়—
সেই মানুষই বড় হয়। 🖤🔥
24/04/2026
https://www.facebook.com/share/p/1GrW8coU7d/
Sales-এ আছো বলে কেউ যদি তোমাকে Ignore করে—মনে রাখবে, তারা আসলে Business-এর আসল শক্তিটাই বোঝেনি।
একটা কোম্পানির অফিস, বড় বিল্ডিং, সুন্দর ইন্টেরিয়র, বড় বড় টাইটেল—এসব দেখে অনেকেই ভাবে এগুলোই কোম্পানির শক্তি। কিন্তু বাস্তব সত্যটা হলো, Sales না থাকলে এগুলো সবই শুধু একটা খালি কাঠামো।
Sales-ই সেই শক্তি, যেখান থেকে একটি প্রতিষ্ঠানের জীবনীশক্তি তৈরি হয়।
আমাদের দেশে অনেকেই Sales-কে ছোট করে দেখে। মনে করে Sales মানে শুধু পণ্য বিক্রি করা। কিন্তু যারা সত্যিকার অর্থে Business বোঝে, তারা জানে—Sales শুধু একটা কাজ না, এটা একটা strategic leadership role।
কারণ Sales হলো একটি প্রতিষ্ঠানের হৃৎপিণ্ড।
যেভাবে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে প্রবাহিত হয়ে শরীরকে বাঁচিয়ে রাখে, ঠিক সেভাবেই Sales থেকে আসা revenue একটি কোম্পানির প্রতিটি বিভাগকে জীবিত রাখে—Operations, Marketing, HR, Accounts, Production—সবকিছুই শেষ পর্যন্ত Sales-এর উপর দাঁড়িয়ে থাকে।
তুমি যখন কোনো client-এর সাথে কথা বলো, তুমি শুধু একটা product sell করো না।
তুমি একজন মানুষের কাছে একটি brand-এর প্রতি বিশ্বাস তৈরি করো।
তুমি একটি relationship গড়ে তোলো।
তুমি এমন একটি আস্থা তৈরি করো, যার উপর একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে।
তোমার প্রতিটা call, প্রতিটা meeting, প্রতিটা follow-up—এসব শুধু routine কাজ না।
এসবই একটি প্রতিষ্ঠানের আগামী দিনের সম্ভাবনা তৈরি করে।
একটা deal close হওয়া মানে শুধু একটা sale না।
এর মানে—
কারো salary নিশ্চিত হওয়া,
কারো সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া,
কারো পরিবারের নিরাপত্তা নিশ্চিত হওয়া,
আর কারো স্বপ্ন বেঁচে থাকার সুযোগ পাওয়া।
তাই কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয়, বা তোমার কাজকে ছোট করে দেখে—মনে রাখবে, সমস্যা তোমার মধ্যে না। তারা এখনো Business-এর আসল চিত্রটা বুঝতে পারেনি।
কারণ একটা সত্য খুব পরিষ্কার—
Sales থেমে গেলে Business থেমে যায়।
Business থেমে গেলে পুরো প্রতিষ্ঠান থেমে যায়।
তাই নিজেকে কখনো ছোট ভাবো না।
নিজের কাজকে কখনো হালকা মনে করো না।
তুমি শুধু একজন Salesperson না।
তুমি সেই মানুষ, যে একটি প্রতিষ্ঠানের জন্য নতুন দরজা খুলে দেয়।
তুমি সেই মানুষ, যে বাজারে একটি brand-কে দাঁড় করিয়ে রাখে।
তুমি সেই শক্তি, যার উপর একটি কোম্পানির অস্তিত্ব নির্ভর করে।
মনে রাখবে—
Sales কোনো ছোট কাজ না।
Sales হলো সেই শক্তি, যা একটি কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যায়।
আর তুমি সেই শক্তিরই একজন যোদ্ধা।