25/09/2026
সফলভাবে সম্পন্ন হলো "ন্যাশনাল সেকেন্ডারী স্কুল সায়েন্স টিচার্স কনফারেন্স ২০২৬"!
শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আনন্দ ও প্র্যাক্টিক্যাল শিক্ষার নতুন জোয়ার ফিরিয়ে আনতে আজ ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে দিনব্যাপী সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল "𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐒𝐞𝐜𝐨𝐧𝐝𝐚𝐫𝐲 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫𝐬 𝐂𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞 𝟐𝟎𝟐𝟔 (𝐍𝐒𝐒𝐓𝐂 𝟐𝟎𝟐𝟔
)"।
বাংলাদেশের ৪১টি জেলা থেকে আগত ১৮০ জন নিবেদিতপ্রাণ বিজ্ঞান শিক্ষকের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে উঠেছিল এক মিলনমেলা!
সম্মেলনে সম্মানিত অতিথিবৃন্দ এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ট্রেইনারগণ শিক্ষকতার আধুনিক ও উদ্ভাবনী নানান দিক তুলে ধরেন:
🔹 𝐂𝐥𝐨𝐬𝐢𝐧𝐠 𝐂𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝐆𝐮𝐞𝐬𝐭:
• প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল (মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর - 𝐃𝐒𝐇𝐄)
• স্টিফেন ফোর্বস (কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ)
• প্রফেসর ড. এম. আর. কবির (ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)
• ড. মোহাম্মাদ নুরুজ্জামান (গ্রুপ সিইও, ড্যাফোডিল গ্রুপ)
• ড. কে. এম. হাসান (নির্বাহী পরিচালক, দীপ্তি - 𝐃𝐈𝐏𝐓𝐈)
• জনাব মাহফুজ আনাম (চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন - 𝐁𝐅𝐅)
🔹 সেশন ট্রেইনার্স ও স্পিকারস:
• মুনীর হাসান (সভাপতি, এসপিএসবি ও প্রফেসর অফ প্র্যাকটিস, ডিআইইউ) – 𝐅𝐫𝐨𝐦 𝐌𝐞𝐦𝐨𝐫𝐢𝐳𝐢𝐧𝐠 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐭𝐨 𝐃𝐨𝐢𝐧𝐠 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞
• সাজ্জাদুর রহমান চৌধুরী (নির্বাহী পরিচালক, 𝐁𝐅𝐅) – 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐁𝐞𝐲𝐨𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐂𝐥𝐚𝐬𝐬𝐫𝐨𝐨𝐦
• ফারহানা মুক্তাদির (আইএফসি-এলপিআই সার্টিফাইড ট্রেইনার) – 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐲-𝐁𝐚𝐬𝐞𝐝 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠
• রেজাউল করিম (ট্রেইনার, টিসিজি রংপুর) – 𝐋𝐨𝐰-𝐂𝐨𝐬𝐭 𝐇𝐚𝐧𝐝𝐬-𝐨𝐧 𝐀𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐢𝐞𝐬
• মারজানা আক্তার (দ্য এশিয়ান সায়েন্টিস্ট ১০০) – 𝐖𝐨𝐦𝐞𝐧 𝐢𝐧 𝐒𝐓𝐄𝐌 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫
• প্রফেসর এস. এম. আরিফুজ্জামান – 𝐄𝐦𝐨𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐈𝐧𝐭𝐞𝐥𝐥𝐢𝐠𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐂𝐥𝐚𝐬𝐬𝐫𝐨𝐨𝐦
• প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী (হেড, সিএসই, ডিআইইউ) – 𝐀𝐈 𝐚𝐬 𝐚 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫
• ড. মো. ইউসুফ ইফতি (প্রেসিডেন্ট, 𝐓𝐀𝐁) – 𝐅𝐚𝐜𝐢𝐥𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐟𝐨𝐫 𝐀𝐜𝐭𝐢𝐯𝐞 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐂𝐥𝐚𝐬𝐬𝐫𝐨𝐨𝐦𝐬
• ইমরান সাইফুর (সিনিয়র একাডেমিক ম্যানেজার, ব্রিটিশ কাউন্সিল) – 𝐂𝐋𝐈𝐋 𝐟𝐨𝐫 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫𝐬
বিনা ও স্বল্প খরচে প্র্যাক্টিক্যাল সায়েন্স ল্যাব তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা (𝐀𝐈) ব্যবহার করে লেসন প্ল্যান তৈরি, গেমিফিকেশন এবং আবেগীয় বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে ক্লাসরুমকে আরও আকর্ষণীয় করার নানান কৌশল নিয়ে ছিল আলোচনা ও ট্রেইনিং সেশন।
যৌথ আয়োজনে: দীপ্তি (𝐃𝐈𝐏𝐓𝐈), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (𝐃𝐈𝐔) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (𝐁𝐅𝐅)।
অংশগ্রহণকারী সকল শিক্ষক ও অতিথিবৃন্দকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা! বিজ্ঞানের আনন্দ পৌঁছে যাক দেশের প্রতিটি প্রান্তিকের ক্লাসরুমে।