Education Sector, DAM

Education Sector, DAM Education Sector is a Core Sector of Dhaka Ahsania Mission is working field based program & institute Early Childhood Development 2. Primary Education 3.

Education must be viewed as fundamental human rights in itself and as an enabling right, catalyst for human development. Assurance of entitlement to education is not an act of charity. Education must reflect people’s demand, problems and equip them with appropriate solution towards improved life and livelihood. From the experiences and analyzing the contextual change, DAM realizes that the Traditi

onal forms of education are not enough to address the issues of people’s empowerment and claiming their rights. DAM in its Education sector has four distinct components such as 1. Secondary Education and 4. Literacy and Continuing Education. The distinctiveness of DAM education program is which minimize the gaps between the humanity and the Creators.

কমলাপুরে অধিকার প্রকল্পের উদ্যোগে পথশিশু ও কর্মজীবী শিশুদের নিয়ে জাতির জনকের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন ---------...
18/03/2023

কমলাপুরে অধিকার প্রকল্পের উদ্যোগে পথশিশু ও কর্মজীবী শিশুদের নিয়ে জাতির জনকের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন
----------------------------------------------------------------------
রাজধানীর কমলাপুরে ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত অধিকার স্ট্রিট এন্ড ওয়ার্কিং চিলড্রেন আউটরিচ প্রকল্পের উদ্যোগে পথশিশু ও কর্মজীবী শিশুদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ই মার্চ অধিকার বেজ অফিস ও টিটিপাড়াস্থ শেখ কামাল ফুটবল স্টেডিয়ামে শিশু সমাবেশ ও ‘বঙ্গবন্ধুর শৈশব’ শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই আয়োজনে শিশুরা স্বতঃস্ফূর্ত অংশগরহণ করে। উপস্থিত বক্তৃতায় দুই এলাকায় পুরস্কার অর্জন করে মোট ৫ জন শিশু। অধিকার বেজ অফিসে মীম আক্তার, সুমাইয়া আক্তার এবং ইতিমনি। শেখ কামাল স্টেডিয়াম এলাকায় পুরস্কার লাভ করে বাদশা মিয়া এবং জয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন অধিকার প্রকল্পের সিএমসি কমিটির সভাপতি খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজুর রহমান বাদল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুতরীর প্রতিনিধি আছিয়া বেগম। এছাড়াও কয়েকজন অভিভাবক প্রতিনিধিও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পেলো নয়নতারা ইউসিএলসির শিক্ষার্থী মোঃ তামিম-------------------------------...
18/03/2023

বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পেলো নয়নতারা ইউসিএলসির শিক্ষার্থী মোঃ তামিম
-----------------------------------------------------------------------
ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টর পরিচালিত ইস্ট-আলোকন-২ প্রকল্পের নয়নতারা ইউসিএলসির শিক্ষার্থী মোঃ তামিম সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরিক্ষায় নয়নতারা ইউসিএলসির তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষাটি গত ২৫ নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরিক্ষায় নয়নতারা ইউসিএলসির তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করলে তাদের মধ্যে মোঃ তামিম সাধারণ বৃত্তি লাভ করে।

মোঃ তামিম নয়নতারা ইউসিএলসিতে হতে ২০২২ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণি পাশ করে। সে বর্তমানে ন্যাশনাল আইডিয়াল বিদ্যালয়ে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত আছে। মোঃ তামিমের এই সাফল্য তার পরিবারসহ নয়নতারা ইউসিএলসির সকল শিক্ষক ও কর্মীবৃন্দ অত্যান্ত আনন্দিত ও গর্বিত। ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে আমরা তার সর্বাঙ্গিন সাফল্য ও উন্নতি কামনা করছি। উল্ল্যেখ্য যে ইস্ট-আলোকন প্রকল্পটি আলোকন ট্রাস্টেও অর্থায়নে পরিচালিত হচ্ছে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন---------------------------------------------------------...
14/03/2023

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন
----------------------------------------------------------------------

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন - এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হল এই দিবসটি ।

বাংলাদেশে টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য এ থিমকে সামনে রেখে তথ্য প্রযুক্তির নানা ধরনের উদ্ভাবনীতে প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে নারীকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মডেল অভিনেত্রী ও সমাজকর্মী তানভিন সুইটি বেগম, ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরিফুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এফ এম গোলাম শরফুদ্দিন এবং নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী ও কিশোরীদের ডিজিটাল প্রযুক্তির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং সোস্যাল মিডিয়া ব্যবহারে সর্তকতা অবলম্বনের পরামর্শ দেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নিলুফার ইয়াসমিন, যুগ্ম পরিচালক (ফিনান্স এন্ড এ্যাকাউন্ডস)এবং থিম পেপার উপস্থাপন করেন মো. মনিরুজ্জামান যুগ্ম পরিচালক (এডুকেশন এন্ড টিভিইটি) ঢাকা আহ্ছানিয়া মিশন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে নারায়নগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধ,জেন্ডার সমতা , শিশু সুরক্ষা বিষয়ে কর্মশালা।--------------...
04/03/2023

ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে নারায়নগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধ,জেন্ডার সমতা , শিশু সুরক্ষা বিষয়ে কর্মশালা।
------------------------------------------------------------------------

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা বিষয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ২মার্চ বৃহস্পতিবার নারায়নঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদে’র নিয়ে কর্মশালা অনুষ্টিত হয়। জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশানাল বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: মঞ্জুরুল হাফিজ জেলা প্রশাসক, নারায়নগঞ্জ।
আরোও বক্তব্য রাখেন মো: মাহবুবুল আলম উপ-পরিচালক মহিলা ্িবষয়ক অধিদপ্তর,মো:কামরুজ্জামান জেলা তথ্য অফিসার, ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভাগীয় ব্যবস্থাপক ফিরোজ আহম্মেদ, জেলা সমন্বয়কারী তপন কুমার সরকার সহ নারায়নগঞ্জের সিনিয়র সাংবাদিকগণ কর্মশালায় গুরুত¦পূর্ণ আলোচনা রাখেন।

https://narayanganjbarta24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a1/

বাল্যবিবাহ  নিরোধ আাইন ২০১৭ ও বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও অধিকার এবং বাল্যবিবাহ নিরোধে  সাংবাদিক এর ভূমি...
04/03/2023

বাল্যবিবাহ নিরোধ আাইন ২০১৭ ও বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও অধিকার এবং বাল্যবিবাহ নিরোধে সাংবাদিক এর ভূমিকা বিষয়ক ওরিয়েন্টেশন
------------------------------------------------------------------------
২ মার্চ ২০২৩ তারিখে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত, প্লান ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও জেলা প্রশাসন ঢাকা এর সহযোগিতায়, জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হল ২৫ জন সাংবাদিক এর অংশগ্রহণে 'বাল্যবিবাহ নিরোধ আাইন ২০১৭ ও বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও অধিকার এবং বাল্যবিবাহ নিরোধে সাংবাদিক এর ভূমিকা বিষয়ক ওরিয়েন্টেশন । প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান। রিসোর্স পারসন হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট জনাব হেদায়েতুল ইসলাম, উপ-পরিচালক মহিলা অধিদপ্তর এর জনাব ফাতেমা জুহুরা, এবং বিভাগীয় তথ্য কর্মকর্তা জনাব কাজী গোলম আহাদ। ঢাকা আহ্ছানিয়া মিশন থেকে সার্বিক দায়িত্বে ছিলেন Combating Early Marriage in Bangladesh ( CEMB) প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী ফারহানা বেগম।

কোর্ট ম্যারেজে বয়স বেশি দেখিয়ে বাল্যবিবাহ দেয়া ঠেকাবে প্রশাসন | https://goo.gl/s...

26/02/2023

ঢাকা আহ্‌ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের অধীনে পরিচালিত অধিকার প্রকল্পের পথ ও কর্মজীবি শিশুদের বইমেলা গমন। বই দেখলো, কিনলো ও টিভিতে ইন্টারভিউ দিলো।

বাল্য বিবাহ প্রতিরোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের সিইএমবি প্রকল্পের নরসিংদীর মিডিয়া কাভারেজ
25/02/2023

বাল্য বিবাহ প্রতিরোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের সিইএমবি প্রকল্পের নরসিংদীর মিডিয়া কাভারেজ

25/02/2023

৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত, প্লান ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও জেলা প্রশাসন টাংগাইল এর সহযোগিতায়, জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হল ৪০ জন সুশীল সমাজের প্রতিনিধি' র অংশগ্রহণে 'বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা'। কর্মশালাটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ওলিউজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক জসীম উদদীন হায়দার। কর্মশালায় ঢাকা আহ্ছানিয়া মিশন থেকে সার্বিক দায়িত্বে ছিলেন Combating Early Marriage in Bangladesh ( CEMB) প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী ফারহানা বেগম।

নরসিংদীতে ডাম শিক্ষা সেক্টরের উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত।
16/02/2023

নরসিংদীতে ডাম শিক্ষা সেক্টরের উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত।

পোশাক শ্রমিকদের নিরক্ষরমুক্ত করতে আবারো শুরু হলো ওয়ার্কপ্লেস এডাল্ট লিটারেসি প্রকল্প------------------------------------...
02/02/2023

পোশাক শ্রমিকদের নিরক্ষরমুক্ত করতে আবারো শুরু হলো ওয়ার্কপ্লেস এডাল্ট লিটারেসি প্রকল্প
------------------------------------------------------------------------
পোশাক শিল্পের নারী শ্রমিকদের নিরক্ষর মুক্ত করতে চট্টগ্রাম ইপিজেডের ইয়াং অ্যান হ্যাট ফ্যাক্টরিতে আবারো শুরু হলো ডাম শিক্ষা সেক্টরের ওয়ার্কপ্লেস এডাল্ট লিটারেসি নামক একটি প্রকল্প। আমেরিকান ক্রেতা সংস্থা ‘আউটডোর ক্যাপ’ এর আর্থিক সহযোগিতায় এবং ডাম ও ইয়াং অ্যান হ্যাট ফ্যাক্টরির যৌথ উদ্যোগে ১ ফেব্রুয়ারি ২০২৩ প্রকল্পটি শুরু হয়েছে। একবছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে ফ্যাক্টরিতে কর্মরত সকল বয়স্ক নিরক্ষর নারীদের সাক্ষর দক্ষতা অর্জন করানো হবে। পাশাপাশি তাদের অব্যাহত ও জীবনব্যাপি শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। দরিদ্র নারী শ্রমিকদের নিরক্ষরমুক্ত করতে ও শিক্ষায় উৎসাহ দিতে ইয়াং অ্যান হ্যাট ফ্যাক্টরি শ্রমিকদের শিক্ষাগ্রহণ সময় হিসাবে ওভারটাইম ভাতা প্রদান করবে।

ইয়াং অ্যান হ্যাট ফ্যাক্টরি তাদের কারখানায় কাজ করা সকল নিরক্ষর নারীদের প্রাথমিক তালিকা তৈরি করেছে। একটি বেজ অ্যাসেসমেন্টের মাধ্যমে নিরক্ষর নারীদের বাছাই করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আউটডোর ক্যাপ ও ইয়াং অ্যান হ্যাট এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করতে কিছুটা হলেও অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।

Address

Dhaka Ahsania Mission, House # 19, Road # 12, Dhanmondi R/A
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Education Sector, DAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Education Sector, DAM:

Shortcuts

Share

Category