যশোর জেলা ছাত্র ফোরাম

যশোর জেলা ছাত্র ফোরাম ঢাকাস্থ যশোর জেলার শিক্ষার্থীদের একটি ছাত্রকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন।
(প্রতিষ্ঠিত- ২০১৭)

�আসসালামু আলাইকুম,
� যশোর জেলার শিক্ষার্থী ভাই/বোন, �
আমরা � বাংলাদেশের প্রথম স্বাধীনতার গৌরব অর্জনকারী ও দেশের প্রথম �ডিজিটাল জেলা স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহ্যবাহী এই যশোর জেলার নাগরিক হয়ে গর্বীত।� আমরা যারা রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ বা সরকারি-বেসরকারী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত আছি তারা সকলে ঐক্যবদ্ধ থেকে বিভিন্ন সামাজিক ও মানোবিক কর্মকাণ্ড সহ আমাদের যশোরের শিক্ষার্থী ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে সুবিধা-অসুবিধা তাদের পাশে থেকে সকলে সহযোগিতার লক্ষ্যে গঠিত একটি অরাজনৈতিক ছাত্রকল্যাণমূলক ছাত্রসংগঠন "যশোর জেলা ছাত্র ফোরাম, ঢাকা।�
আমরা অনেকেই পরিবার-পরিজন ছেড়ে আমাদের প্রিয় জন্মভূমি যশোরের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চশিক্ষা বা জ্ঞানার্জনের জন্য রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকি। তাই আমরা যশোরবাসী হিসাবে সবাই যেন দলমত বা ধর্ম-গোত্র নির্বিশেষে নিজেদের ভিতর একটি সুদৃঢ় ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক বজায় রেখে একসাথে চলতে পারি সেই প্রচেষ্টায় ঐকবদ্ধ থাকবো।

�আমাদের লক্ষ ও উদ্যেশ্যঃ

মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যেভবিষ্যৎ প্রজন্মের মাঝে মেধা, দেশপ্রেম ও চারিত্রিক মূল্যবোধ সৃষ্টি এবং শৃঙ্খলাবোধ, সময়ানুবারতা ও কর্তব্যবোধ উজ্জীবিত করণের কারণের মাধ্যমে মানবতাবোদ ও দেশাত্ববোধক জাগ্রত করা।

�আমাদের কার্যক্রমঃ

�অস্বচ্ছল মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক ও কর্মসস্থানমূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করা।

� মুমূর্ষু রোগীরা জরুরী প্রযোজনে রক্ত দাতা সংগ্রহ ও অন্যান্য চিকিৎসা সহায়তা প্রদান।

� এস.এস.সি ও এইচ.এস.সি পরিক্ষায় উর্ত্তীণ যশোরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উচ্চ শিক্ষা গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান।

� বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ আগ্রহী যশোরের শিক্ষার্থীদের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ সুপারিশে বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাবস্থা করা।

� বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যশোরের শিক্ষার্থীদের দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তিকালীন সময়ে সাময়িক আবাসিক সুবিধা সহ সার্বিক সহযোগিতা প্রদান।

� মেডিকেল, ইন্জিনিয়ারিং সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত যশোরের কৃতি শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান এবং অর্থিক ভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানে সহযোগিতা করা।

� সন্ত্রাস ও মাদক মুক্ত ছাত্রসমাজ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা।

� সংগঠনের শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে সুবিধা-অসুবিধায় সকলকে ঐক্যবদ্ধ হবে পাশে দাড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করবো।

� সংস্কৃতিমনা ও খেলাধূলাপ্রেমী শিক্ষার্থীদের সংস্কৃতি ও ক্রিড়া চর্চার সুব্যবস্থা করা এবং ক্রিকেট-ফুটবল সহ বিভিন্ন খেলধুলা ও সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করা।

� দেওয়ালিকা, ফোল্ডার, স্টিকার, ক্লাস রুটিন, ঈদকার্ড, স্বরনিকা, ক্যালেন্ডার সহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও প্রকাশনা সামগ্রী প্রকাশ করা।

অভিনন্দন  যশোর জেলার কেশবপুর উপজেলার কৃতি সন্তান ড. মো রফিকুল ইসলাম সরদার মাননীয় ভিসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মন...
08/09/2026

অভিনন্দন যশোর জেলার কেশবপুর উপজেলার কৃতি সন্তান ড. মো রফিকুল ইসলাম সরদার
মাননীয় ভিসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

06/12/2025

আজ ৬ ডিসেম্বর,
ঐতিহাসিক যশোরমুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল প্রাচীনতম এই যশোর জেলা।
এদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় হানাদার বাহিনী।
প্রথম শত্রুমুক্ত হয় যশোর!!

 #যশোরের_গর্বরাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে যশোর পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী মো....
07/10/2025

#যশোরের_গর্ব
রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে যশোর পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ী হয়েছে।

সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশি দলের হয়ে স্বর্ণপদক জয় করেছে যশোর পুলিশ লাইনস সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সিরিয়াস এডুকেশন সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডটি শুরু হয় ২১ সেপ্টেম্বর এবং সমাপ্ত হয় ২৭ সেপ্টেম্বর সিরিয়াস কনফারেন্স সেন্টারে। প্রতিযোগিতায় ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশি ছয় সদস্যের দল অংশ নেয়। বাংলাদেশি দলের হয়ে স্বর্ণপদক জয় করেছে যশোর পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম।

০৬-১০-২০২৫ ইং খ্রিঃ তারিখ ১৩ঃ০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় তাকে সংবর্ধনা দেন। পুলিশ সুপার মহোদয় বলেন, এটা যশোর পুলিশ লাইনস স্কুলের জন্য অনেক বড় অর্জন। তিনি বলেন অ্যাস্ট্রোনমি নিয়ে উচ্চতর পড়াশোনা করে দেশের কল্যাণে অবদান রাখবে। আর তার জ্ঞান স্কুলের সকল শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে বলেন যাতে করে স্কুলের অন্য শিক্ষার্থীরা ও দেশের জন্য অবদান রাখতে পারে। বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছো তোমার এই সাফল্য আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরো অনুপ্রাণিত করবে। তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তার গবেষণায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, যশোর, পুলিশ লাইনস স্কুলের শিক্ষকমন্ডলী ও অন্যান্য অফিসারবৃন্দ।

আমারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

তিতুমীর কলেজের যশোর ছাত্রকল্যাণের নেতৃত্বে ছাকিবুজ্জামান-মেশকাতরাজধানীর সরকারি তিতুমীর কলেজের যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষ...
15/09/2025

তিতুমীর কলেজের যশোর ছাত্রকল্যাণের নেতৃত্বে ছাকিবুজ্জামান-মেশকাত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কলেজটির ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ছাকিবুজ্জামানকে সভাপতি এবং ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেশকাত শরীফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তিতুমীরস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয়।

এছাড়া উপদেষ্টা হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন- অধ্যাপক এম এম আতিকুজ্জামান এবং মেহেদী হাসান খাজা, জাকির হোসেন ও মামুনুর রশিদ।

ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম সম্পর্কে নতুন সভাপতি মো. ছাকিবুজ্জামান বলেন, যশোর জেলা বাংলাদেশর সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। ঢাকার বুকে একখণ্ড যশোর পাওয়া মানে নিজের শেকড়কে খুজে পাওয়া। তিতুমীরস্হ যশোরবাসীর একত্রিত করতে যা যা করা লাগে সেটির জন্য আমরা সর্বদা প্রস্তুত।আমি বিশ্বাস করি যে, যশোর জেলার ছাত্র কল্যাণের মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধা, অসুবিধা ভালো-মন্দ, আবাসন সংকট, আর্থিক সংকট এছাড়াও যে কোন প্রয়োজনে সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ। আমাদের মাঝে ভ্রাতিত্ব বন্ধন কে সুদৃঢ় করার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাবো এজন্য আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা একান্ত কাম্য।

ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক মেশকাত শরীফ বলেন, প্রিয় যশোর আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক। আমরা যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ সর্বদা শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। যশোর কে সুসংগঠিত করতে আমাদের যা যা করা লাগে সেটির জন্য আমরা প্রস্তুত। যশোর কে হৃদয়ে ধারণ করে আমরা যাতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাকিব উদ্দিন, আহমেদ শুভ, এনামুল হক এবং তাহামিদ হক। সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ মাহফুজ আহ্ম্মদ মঈন। এছাড়াও সাহিত্য, গবেষণা, একাডেমিক সহায়তা, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, তথ্য প্রযুক্তি, ধর্ম ও নৈতিকতা এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদকরা যথাক্রমে শিহাব হোসেন, প্রিন্স মজুমদার, রাতুল হাসান, সালমান খোকা, ইউসুফ আলী, কৃষ্ণ কুমার ও কাজী পরম।

এছাড়া নতুন সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন আজমির, ছিদরীম রহমান, শিহাব, আবু সাঈদ, সাদিয়া আলিম বুশরা, আফরোজা আক্তার সুমি, খায়েদা খাতুন, রনক জাহান স্মৃতি, রাহানুমা সোহেলি, জাহির হাসান, সাইফুল ইসলাম বাঁধন, অন্তর চৌধুরী অভি, অনিক, মোঃ সৌরভ হাসান হৃদয়, তাহালিল, আমান রাফি, তানজিমুল হাসান, শেখ সাদ আহম্মেদ, ইমামুল ইসলাম, তূর্য, অর্ক, মাইদুল ইসলাম, মিশকাত জামান এবং মো. মাহিম।

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ -এ ফজলুল হক মুসলিম হল সংসদে সহকারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী যশোরের কৃতিসন্তান রাজু চৌধুরী।
05/09/2025

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ -এ ফজলুল হক মুসলিম হল সংসদে সহকারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী যশোরের কৃতিসন্তান রাজু চৌধুরী।

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ -এ শেখ মুজিবুর রহমান হল সংসদে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী যশোরের কৃতীসন্তান  তৌহিদুর রহমান তাহ...
05/09/2025

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ -এ শেখ মুজিবুর রহমান হল সংসদে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী যশোরের কৃতীসন্তান তৌহিদুর রহমান তাহসিন।

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ -এ বিজয় একাত্তর হল সংসদে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী যশোরের চৌগাছার কৃতিসন্তান  এম. আ...
05/09/2025

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ -এ বিজয় একাত্তর হল সংসদে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী যশোরের চৌগাছার কৃতিসন্তান এম. আল শাহরিয়ার হৃদয়।

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ -এ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী যশোরের কৃতী সন্তান ব...
04/09/2025

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ -এ
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী যশোরের কৃতী সন্তান বি. এম. ফাহাদ ইয়া।

27/07/2025

জুলাই-আগস্ট ২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যশোর জেলার শহীদ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির, তৌহিদুল ইসলাম ও আব্দুল্লাহ সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় যশোর জেলা ছাত্র ফোরাম -ঢাকা এর উদ্যোগে রাজধানীর কেআইবি কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

26/07/2025

ঐতিহাসিক জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ যশোর জেলার শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির, তৌহিদুল ইসলাম ও আব্দুল্লাহসহ সকল শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when যশোর জেলা ছাত্র ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to যশোর জেলা ছাত্র ফোরাম:

Shortcuts

Share