Startup Thinking School

Startup Thinking School A learning hub for aspiring innovators to adopt a founder’s mindset, transform ideas into action, and connect with opportunities that matter.

Bigganu is an online research and education platform focusing on math, technology and entrepreneurship.

নিতান্তই কাকতালীয়ভাবে একদিন আমি একটা VIP luxury car-এর ভিতরে বসে আছি। 😎🚘গেটের সামনে আসতেই সেই Guard, যে আমাকে জীবনে কোনো...
15/09/2026

নিতান্তই কাকতালীয়ভাবে একদিন আমি একটা VIP luxury car-এর ভিতরে বসে আছি। 😎🚘

গেটের সামনে আসতেই সেই Guard, যে আমাকে জীবনে কোনোদিন salute দেয়নি, হঠাৎ ঠাস করে salute! 🫡

আমি তো অবাক! 😳
মনে মনে ভাবলাম “সালামটা কি আমাকে দিল, নাকি গাড়িটাকে?” 🤔
একটু ভালো লাগলো… VIP VIP feeling! 😌

তারপর গাড়ির দিকে তাকিয়ে ভাবলাম “আচ্ছা, সালামটা যদি আসলে গাড়ির জন্য হয়?” 😂
কিন্তু গাড়ি তো কোনো response-ই দিল না। চুপচাপ বেড় হয়ে গেল। 🚘😐

আমার মনটা খারাপ হয়ে গেল। Guard সালাম দিল গাড়িকে, আমি ভাবলাম আমাকে, আর গাড়ি… কিছুই করলো না! 😭😂

এখন চিন্তা করেন, যদি কোনো startup এমন একটা device বানাতো, যেটা লাগানো থাকলে গাড়ি মহাশয় নিজেই salute detect করতে পারতো আর নিজে থেকেই 🫡 SALUTE BACK!

Guard: 🫡
Car: 🫡
আমি: 😳
Founder: 💰😎

এটলিস্ট গার্ড বেচারার মনটাতো রক্ষা হত।

Just kidding! 😂

কিন্তু… problem is problem.
আমরা প্রতিদিন কত problem face করি। বাসায়, অফিসে, রাস্তায়, পড়াশোনায়, Business-এ।
আমাদের চারপাশের society-তে।

আর কতবার মনে হয় “ইশ! কেউ যদি এই সমস্যাটার একটা solution বানাতো!”

একটা startup এর journey অনেক সময় শুরু হয় ঠিক এই জায়গা থেকেই
একটা problem দেখা → প্রশ্ন করা → solution ভাবা। 💡

এই চিন্তা থেকেই আমরা তৈরি করেছি STS Problem Board।
এখানে আপনি শুধু startup idea শেয়ার করবেন না।
আপনার দেখা REAL problem-গুলো share করবেন।

হয়তো আপনার বাসার একটা ছোট সমস্যা, অফিসের একটা annoying সমস্যা, কোনো industry-র একটা বড় gap, বা এমন কিছু যা নিয়ে আপনি প্রতিদিন ভাবেন “এটার কোনো ভালো solution নেই কেন?” 🤔
Share করুন।

হয়তো অন্য কেউ সেই problem দেখবে এবং বলবে “Wait… I can solve this!” 🚀

তাই, এখন আর শুধু problem নিয়ে complain করবেন না। 😄
👉 Visit the STS Problem Board.
👉 আপনার দেখা problem টা সেখানে share করুন।
👉 অন্যদের problem ও দেখুন।

Problem Board এর link comment-এ দেওয়া থাকবে।
কারণ…
আজকের problem টাই হয়তো আগামীকালের startup. 🚀

📚🎧🎬 STS Lists — Your growing library for building better.Sometimes the right book, podcast, movie, tool, channel, or pla...
12/09/2026

📚🎧🎬 STS Lists — Your growing library for building better.

Sometimes the right book, podcast, movie, tool, channel, or platform can change the way you think about a problem.

That’s why we created STS Lists — a community-driven resource board where founders and ecosystem people can discover useful things to learn, think, build, and grow. 🚀

https://startupthinkingschool.com/lists

And here’s the best part:

STS Lists is not just for browsing. It’s for sharing too. 🤝

Have a book that changed your thinking?
Know a podcast every founder should hear?
Found a useful tool, platform, channel, movie, or interesting discovery?

👉 Share it with the STS community and help someone else discover it.

Because good resources become more valuable when we share them. ❤️

🔎 Explore. Discover. Share. Learn. Build.

Every startup is a story. 🎬A story of a crazy idea.A difficult beginning.Failures, lessons, obstacles—and the people who...
11/09/2026

Every startup is a story. 🎬

A story of a crazy idea.
A difficult beginning.
Failures, lessons, obstacles—and the people who helped along the way.

Now, STS wants to hear YOUR story.

Tell us:
🎯 How did your journey begin?
🧗 What challenges did you face?
💡 What did you learn?
🦸 Who were the heroes in your journey?
🎬 And if your startup were a movie… who is the central character?

✍️ Write your startup story as a blog on the STS Members’ Wall and share your journey with the ecosystem.
https://startupthinkingschool.com/members

Deadline: 17 September 2026

🏆 Top 3 Stories will be:
→ Featured on the STS website
→ Promoted across STS social media pages

Your startup is more than a product.
It’s a story worth telling.

As-salamu Alaykum, everyone!We’ve been missing you at STS Profiles (Startup Thinking School).There are people in our com...
09/09/2026

As-salamu Alaykum, everyone!

We’ve been missing you at STS Profiles (Startup Thinking School).

There are people in our community building exciting things, looking for opportunities, seeking collaborators, and offering skills that could help others — but we can’t connect if we don’t know who’s here.

So, tell us about yourself.

Who are you? What are you building? What are you looking for? And how can you help others?

Create your STS Profile today and make yourself discoverable.
https://startupthinkingschool.com/members

You never know — your next meaningful connection might already be here.

Let’s connect more meaningfully.

The Startup Thinking School member wall and directory — updates, asks, and offers from founders, mentors, investors, and ecosystem builders across Bangladesh.

একই WhatsApp Group-এ আছি।প্রতিদিন message দেখি।কারও idea দারুণ লাগে।কারও কাজ interesting মনে হয়।হয়তো মনে হয় “এই মানুষটার...
02/09/2026

একই WhatsApp Group-এ আছি।
প্রতিদিন message দেখি।
কারও idea দারুণ লাগে।
কারও কাজ interesting মনে হয়।
হয়তো মনে হয় “এই মানুষটার সাথে একদিন কথা বলা দরকার!” 👀

কিন্তু তারপর?

আমরা অনেকেই শুধু একটা নাম আর ফোন নম্বর হয়েই থেকে যাই। 🙂
আমরা জানি না:
সে কী নিয়ে কাজ করছে।
কী build করছে।
কী শিখছে কিংবা কিসে তার এক্সপার্টিস।
বা হয়তো সে এমন কিছু জানে বা করতে পারে, যা আপনার এখনই দরকার।

এই ছোট্ট gap থেকেই STS Profiles এর idea।

এখন আপনি Startup Thinking School এ নিজের Profile তৈরি করতে পারবেন এবং Community-র মানুষদের সম্পর্কে আরও জানতে পারবেন।

কারণ আমরা বিশ্বাস করি, একটা Community শুধু মানুষকে একটা WhatsApp Group-এ আনার নাম নয়। Community তখনই সুন্দর হয়, যখন মানুষ একে অপরকে সত্যি সত্যি চিনতে শুরু করে। ✨

👉 আপনার Profile তৈরি করুন:
https://startupthinkingschool.com/members

আর হ্যাঁ, feedback দিতে ভুলবেন না।
কারণ আমরা এটা শুধু একটা platform হিসেবে বানাচ্ছি না।
আমরা এটা আপনাদের জন্য, আপনাদের সাথেই build করছি। 🚀

তো… STS-এ আপনাকে চিনতে আমরা কবে পারছি? 👀

Opportunity Highlight:Ezygo Mobility, Bangladesh's 2W & 3W EV Rental platform, we have wide range of EVs for rental. We ...
31/08/2026

Opportunity Highlight:

Ezygo Mobility, Bangladesh's 2W & 3W EV Rental platform, we have wide range of EVs for rental. We know many of our business burning tons of money on logistics. Relying on a traditional logistics company may consume time and cause tension. So we are giving you your own logistics.

No need to pay high upfront costs to buy. Just a few documents will get you your own Logistics. Don't worry, you can pay us after your whole month of operation. Because your business comes first.

Who is it for?
Delivery dependent businesses like Grocery, Pharmacy or Home Kitchens and many more

Eligibility
N/A

Deadline
2030-08-25

Location / Mode
Bangladesh

Link in the comments section.

আজ STS Platform-এ আমরা নিয়ে এসেছি নতুন একটি ফিচার — STS Lists 🚀এটা আমাদের community-powered resource hub — যেখানে founde...
18/08/2026

আজ STS Platform-এ আমরা নিয়ে এসেছি নতুন একটি ফিচার — STS Lists 🚀

এটা আমাদের community-powered resource hub — যেখানে founders আর ecosystem buildersরা খুঁজে পাবেন এবং শেয়ার করতে পারবেন দারুণ সব books, podcasts, movies, YouTube channels, tools, platforms এবং আরও অনেক cool discoveries! যেগুলো আমাদের কাজে আস্তে পারে 📚🎙️🎬🛠️

কারণ great ideas are better when the community shares them. 💙

আমি সবাইকে অনুরোধ করব, আমাদের নিজেদের জানা রিসোর্সগুলো সবার জন্য এখানে শেয়ার করতে। ধন্যবাদ।

Learn. Discover. Share. Build. ✨

লিঙ্ক কমেন্ট এ।

15/02/2026

STS Impact Blog: 01

টেকসই উন্নয়ন — ভাড়াক্রান্ত পৃথিবীতে আমাদের বাঁচার পথ

ভাড়াক্রান্ত পৃথিবী: বাস্তবতা থেকে পালানোর উপায় নেই

আজকের পৃথিবী আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জনবহুল। শিল্পবিপ্লবের পর থেকে জনসংখ্যা প্রায় দশগুণ বেড়েছে, আর এই শতাব্দীতেও আরও কয়েক বিলিয়ন মানুষ যুক্ত হবে। এর মানে শুধু মানুষ বাড়ছে না—চাপ বাড়ছে খাদ্য, পানি, জ্বালানি, বাসস্থান ও কর্মসংস্থানের ওপর। একদিকে সীমাহীন সম্পদভোগ, অন্যদিকে চরম দারিদ্র্য—এই দ্বৈত বাস্তবতার মধ্যেই আমাদের পথ খুঁজতে হবে। টেকসই উন্নয়ন বোঝার প্রথম শর্ত হলো এই জনসংখ্যাগত বাস্তবতাকে স্বীকার করা।

মানুষ এখন পৃথিবীর প্রাকৃতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে

মানবসভ্যতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা পৃথিবীর জলবায়ু পরিবর্তন করছি, সমুদ্রের রসায়ন বদলে দিচ্ছি, জীববৈচিত্র্য ধ্বংস করছি, বায়ুর গুণমান কমাচ্ছি এবং বিশুদ্ধ পানির প্রাপ্যতা সংকুচিত করছি। এটা ইতিহাসে নজিরবিহীন। আগে মানুষ প্রকৃতির ওপর নির্ভর করত; এখন মানুষই প্রকৃতির ভারসাম্য নষ্ট করার ক্ষমতা অর্জন করেছে এবং করছে কোন বাছ বিচার ছাড়া। এই বাস্তবতা টেকসই উন্নয়নের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়।

টেকসই উন্নয়ন: আমাদের শঙ্কট বোঝার একটি ফ্রেমওয়ার্ক

টেকসই উন্নয়ন শুধু কোনো স্লোগান না, এটি একটি বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি। অর্থনীতি, সমাজ, পরিবেশ, রাজনীতি—এই চারটি দিক আলাদা করে দেখলে চলবে না। অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক বৈষম্য বাড়ালে তা টেকসই হয় না। আবার রাজনৈতিক দুর্নীতি থাকলে পরিবেশ নীতি কার্যকর হয় না। তাই টেকসই উন্নয়ন আমাদের শেখায়—সবকিছু একসাথে, সমন্বিতভাবে দেখতে হবে। একটা “হোলিস্টিক” দৃষ্টিভঙ্গি ছাড়া আমাদের চলবে না কোনোমতেই।

একক সমাধানের ভ্রান্ত ধারণা

আমরা প্রায়ই ভাবি—একটা বড় প্রযুক্তি, একটা বড় নীতি, বা একটা শক্তিশালী নেতা সব সমস্যা সমাধান করে ফেলবে। বাস্তবে পৃথিবী এতটাই জটিল ও আন্তঃসংযুক্ত যে আমাদের সমস্যাগুলোর একক কোনো সমাধান নেই। বিশ্ব অর্থনীতি এখন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও তথ্যপ্রবাহের মাধ্যমে সবার সাথে যুক্ত। তাই সরল চিন্তা বাদ দিয়ে আমাদের জটিলতাকে গ্রহণ করতে হবে। টেকসই উন্নয়ন মানে এই জটিল সম্পর্কগুলো বোঝা এবং সেগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করা।

প্রযুক্তি: সমস্যা না, সম্ভাবনার দরজা

চীনের সাংহাই শহরের দ্রুতগতির ম্যাগলেভ ট্রেন তার একটি উদাহরণ। এই প্রযুক্তি দেখায়, যদি পরিষ্কার জ্বালানি ব্যবহার করা যায়, তাহলে দ্রুত পরিবহনও পরিবেশবান্ধব হতে পারে। প্রযুক্তি নিজে ভালো বা খারাপ না; এর ব্যবহার, শক্তির উৎস এবং নীতিগত কাঠামো ঠিক থাকলে প্রযুক্তি টেকসই উন্নয়নের শক্তিশালী হাতিয়ার হতে পারে।

ঢাকা: বাস্তবতার কঠিন পাঠ

আমাদের প্রিয় শহর ঢাকা আজ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। কয়েক দশকের মধ্যে এর জনসংখ্যা কয়েক লক্ষ থেকে কোটি ছাড়িয়েছে। ফলাফল—যানজট, পানি সংকট, স্যানিটেশন সমস্যা, দূষণ, অপর্যাপ্ত অবকাঠামো। এই চিত্র আমাদের শেখায় যে উন্নয়ন শুধু আকাশচুম্বী ভবন না। সুশৃঙ্খল পরিকল্পনা, জনসংখ্যা ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা ছাড়া শহর টেকসই হতে পারে না।

বাংলাদেশ: জলবায়ু ঝুঁকির সম্মুখভাগে

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে রেখেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা—এসব আমাদের বাস্তবতা। তাই আমাদের জন্য টেকসই উন্নয়ন কোনো বিলাসী ধারণা নয়; এটি বেঁচে থাকার কৌশল। উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু সহনশীলতা যুক্ত করা এখন অপরিহার্য।

চারটি স্তম্ভ: অর্থনীতি, সমাজ, পরিবেশ, সুশাসন

টেকসই উন্নয়নের চারটি মূল স্তম্ভ আছে—অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং কার্যকর সুশাসন। এই চারটি স্তম্ভ একে অপরের পরিপূরক। একটিকে অবহেলা করলে পুরো কাঠামো দুর্বল হয়ে পড়ে। তাই উন্নয়ন পরিকল্পনায় সমন্বিত চিন্তা অপরিহার্য।

সমৃদ্ধি মানেই সমতা

কোনো দেশ ধনী হলেই সে দেশ ভালো সমাজ গড়ে তুলেছে—এমন নয়। যদি সম্পদ অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয় এবং অধিকাংশ মানুষ বঞ্চিত থাকে, তাহলে তা প্রকৃত উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন হলো এমন যেখানে নারী-পুরুষ, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠী, বিভিন্ন অঞ্চল—সবাই সমতার ভিত্তিতে সুযোগ পায়। সামাজিক অন্তর্ভুক্তি টেকসই উন্নয়নের কেন্দ্রবিন্দু।

পরিবেশের প্রতি দায়িত্ব: ভবিষ্যৎ প্রজন্মের অধিকার

আমরা যদি বন উজাড় করি, সমুদ্র দূষিত করি, জীববৈচিত্র্য ধ্বংস করি, তাহলে ক্ষতিটা শুধু বর্তমানের না—ভবিষ্যৎ প্রজন্মের ওপরও চাপিয়ে দিচ্ছি। টেকসই উন্নয়ন আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়ন এমন হতে হবে যাতে আমাদের সন্তানরা একটি বাসযোগ্য পৃথিবী পায়। পরিবেশ সংরক্ষণ তাই নৈতিক দায়িত্ব।

সুশাসন: আস্থার ভিত্তি

দুর্নীতি, বৈষম্য ও আইনহীনতার পরিবেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মানুষ তখনই সন্তুষ্ট ও নিরাপদ বোধ করে যখন সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক হয়। সুশাসন উন্নয়নের গতি ও স্থায়িত্ব নিশ্চিত করে। তাই টেকসই উন্নয়ন মানে কেবল অর্থনীতি নয়—ভালো শাসনব্যবস্থাও।

এই শতাব্দীর চ্যালেঞ্জ

আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তিগত বিস্ময় ও পরিবেশগত সংকট পাশাপাশি দাঁড়িয়ে আছে। একদিকে দ্রুতগতির ট্রেন, অন্যদিকে জলবায়ু বিপর্যয়। একদিকে সম্পদের পাহাড়, অন্যদিকে ক্ষুধা। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই আমাদের এমন পথ খুঁজতে হবে যা হবে অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব এবং সুশাসিত। টেকসই উন্নয়ন সেই পথের দিকনির্দেশনা—যেখানে সমৃদ্ধি থাকবে, কিন্তু তা হবে ন্যায়সঙ্গত; উন্নয়ন হবে, কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, বরং সহাবস্থানে।

Address

Dhaka
1216

Telephone

+88 01723551057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Startup Thinking School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Startup Thinking School:

Shortcuts

Share