18/08/2026
ক্যান্টন ফেয়ার 广交会 Canton Fair 2026
আমরা যাচ্ছি, আপনি যেতে চাইলে ০৫ সেপ্টেম্বর এর মধ্যে আসেন।
ভ্রমণ পরিকল্পনাঃ ৫ দিন ৬ রাত। ব্যয়ঃ ১২৫,০০০ (এক লাখ পঁচিশ হাজার ) টাকা/ব্যক্তি
তারিখ: অক্টোবর ১৫-২০ (তারিখ পরিবর্তিত হতে পারে)
গন্তব্য: গুয়াংজু, চীন
রুট: ঢাকা ✈️ গুয়াংজু ✈️ ঢাকা
✨ প্যাকেজে অন্তর্ভুক্ত:
✅ এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ
✅ প্রফেশনাল বাংলা/চাইনিজ/ ইংরেজি দোভাষী গাইড
✅ Canton Fair ভিজিট
✅ গুয়াংজুর পাইকারি মার্কেট ভিজিট
✅ ২ দিন সেনজেন শহর ভ্রমণ
✅ হোটেল থাকার ব্যবস্থা
✅ রুম শেয়ার: একক রুম।
✅ খাবার: সকাল, দুপুর ও রাতে হালাল খাবার
✅ চায়না ভিসা ফি (প্যাকেজের সাথে)
✅ ভ্রমনের আগে এক দিনের চাইনিজ ভাষা প্রশিক্ষণ ও ক্যান্টন ফেয়ার বিষয়ক ফ্রি সেমিনার, পরবর্তী ব্যবসায় সহায়তা।
(এয়ার টিকেটের মূল্য ৭০,০০০/=। বেশি বেড়ে গেলে প্যাকেজ মূল্য পরিবর্তিত হতে পারে; ডাবল/টুইন রুম শেয়ার করলে প্যাকেজ মূল্য ৮/৯ হাজার টাকা কম হবে; নিজ দায়িত্বে ভিসা করলে প্যাকেজ মূল্য ৯ হাজার টাকা কম হবে ।)
🏨 হোটেল: ৩★ মানের হোটেল (যেমন: Vienna Hotel / City Comfort Inn বা সমমান)
📅 দিনভিত্তিক সংক্ষিপ্ত সূচি:
১ম দিন:
গুয়াংজু পৌঁছান, এয়ারপোর্ট থেকে হোটেলে ট্রান্সফার।(চায়না সাউদার্ন এয়ারলাইন্সে ঢাকা-গুয়াংজু), যাত্রা রাত ১২:৫০ (বাংলাদেশ সময়) – পৌঁছা সকাল ৬:৩০ (চীনা সময়)। বিশ্রাম গ্রহণ।
দুপুরে খাওয়ার পর, ফ্লাওয়ার সিটি স্কয়ার [huāchéng guǎngchǎng] (ভ্রমণকাল প্রায় ১ ঘণ্টা), গুয়াংজু অপেরা হাউস, এশিয়ান গেমসের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের স্থান হাই স্বিনশা এশিয়ান গেমস পার্ক [hǎi xīn shā yàyùn gōngyuán], ক্যান্টন টাওয়ার (এটা "ছোট পোকার কোমর" নামে পরিচিত, ৬০০ মিটার উঁচু টিভি টাওয়ার, এটি বেশ সুন্দর এবং গুয়াংজুর ল্যান্ডমার্ক বিল্ডিং) দেখবো। রাতের খাবারের পরে ঘুমানোর জন্য হোটেলে ফিরে যাব।
২য় দিন:
Canton Fair পরিদর্শন। গাইডের সাথে ফেয়ার ভিজিট ও ব্যবসায়িক সুযোগ পর্যবেক্ষণ।
হোটেলে নাস্তার পর ট্যুর গাইড অতিথিদের নিয়ে ট্যুর বাসে করে পাচৌ ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সে নিয়ে যাবেন। তারা সারা দিন মেলা পরিদর্শন করবেন, দুপুরের খাবার মেলার মাঠে হবে (সাধারণত লোভনীয় ফাস্ট ফুড)। বিকেল ৬ টায় রাতের খাবারের জন্য রেস্তোরাঁয় যাওয়া, তারপর ঘুমানোর জন্য হোটেলে ফিরে যাব।
৩য় দিন:
পাইকারি মার্কেট ভিজিট।
(কাপড়, ফ্যাশন, লেদার, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, জুতা ইত্যাদি মার্কেট) হোটেলে সকালের নাস্তার পর, গুয়াংজু লিউহুয়া পোশাকের পাইকারি বাজার, জুতার পাইকারি বাজার, গার্মেন্টস এক্সেসরিজ বাজার, হোটেল ক্যাটারিং সরবরাহের পাইকারি বাজার, ছাঁচ উত্পাদন বাজার, খেলনার পাইকারি বাজার, ফোশান ফার্নিচার পাইকারি বাজার ইত্যাদিসহ গুয়াংজুতে ৪টি বা তার বেশি পাইকারি বাজার পরিদর্শন করব। মাঝে দুপুরে রেস্তোরাঁয় খাব এবং রেস্তোরাঁয় রাতের খাবার শেষে হাই স্পিড ট্রেনে সেনজেন শহরে গমন ও হোটেলে যেয়ে ঘুমানো।
৪র্থ দিন:
সারাদিন সেনজেন শহরের দর্শনিয় স্থানসমূহ ইলেকট্রনিক্স মার্কেট ভ্রমণ। শেনজেন শহর পরিদর্শন, চীনের সংস্কার ও উন্মুক্ত করনের প্রধান স্থপতি দেং স্বিয়াওফ্বিং-এর ভাস্কর্য "হ্যালো স্বিয়াওফ্বিং; পরিদর্শন করব (প্রায় ১ ঘন্টার ভ্রমন)। শেনজেন সিভিক সেন্টার, শেনজেন লাইব্রেরি, চিলড্রেনস প্যালেস, অপেরা হাউস এবং অন্যান্য বিখ্যাত ভবনগুলি ভ্রমণ করব।
দুপুরে রেস্তোরাঁয় খাওয়ার পর শেনজেন হুয়াছিয়াংবেই বিশ্বের সবচেয়ে বড় মোবাইল, কম্পিউটার ও ইলেক্ট্রনিক দ্রব্যের পাইকারি বাজারে যাব (প্রায় ৪ ঘন্টা ঘুরে দেখা) । রেস্তোরাঁয় রাতের খাবার শেষে হোটেলে যেয়ে ঘুমানো।
৫ম দিন:
সকালে হোটেলে নাস্তার পর ট্যুর গাইড অতিথিদের নিয়ে ২য় দিনের মত শেনজেন হুয়াছিয়াংবেই বিশ্বের সবচেয়ে বড় মোবাইল, কম্পিউটার ও ইলেক্ট্রনিক দ্রব্যের পাইকারি বাজারে যাব। দুপুরে রেস্তোরাঁয় খাওয়ার পর সেনজেন থেকে হাই স্পিড ট্রেনে ফিরে সরাসরি এয়ারপোর্ট ট্রান্সফার এবং ঢাকা ফেরত যাত্রা। রেস্তোরাঁয় রাতের খাবার শেষে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে রাত ৯:২০ (চীনা সময়)-১১:২০ (বাংলাদেশ সময়) ঢাকায় ফিরে এসে এই আনন্দদায়ক ভ্রমণ শেষ করব।
❌ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
* ব্যক্তিগত ব্যয়
* টিমের কর্মসূচীর বাইরে কোথাও গেলে তার ব্যয়
* অতিরিক্ত সময় চীনে থাকলে তার ব্যয়
পেমেন্ট টার্ম:
প্যাকেজ বুকিং করতে ৫০০০০ টাকা এডভ্যান্স করতে হবে। ভিসা হওয়ার পর বাকি টাকা পরিশোধ করলে এয়ার টিকেট কেনা ও সকল ডকুমেন্টস বুঝিয়ে দেয়া হবে।
যোগাযোগঃ
ইদাই-ইলু চাইনিজ ইনস্টিটিউট, ১১/১৩, এভিনিউ-১, ব্লক-বি, মিরপুর-১০, ঢাকা।
ফোনঃ 09617778888, 01992784914, 01700816888, 01331071134.