বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।
অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরুদ পাঠ করুন।
— ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ
📌اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ" (ﷺ)
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ (ﷺ)কে রহমত ও শান্তি দান করুন।
_~সংগৃহীত_
Al-Quran Shikkha
Like our page to get valuable advice from Al-Quran and Al-Hadith
Stay active with us Al-Quran, Hadith Education and Motivational Speech.
জীবনের মোহ-মায়া আর ভোগবিলাস ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু জান্নাত ছেড়ে দেওয়া তার চেয়েও কঠিন। জেনে রাখো, জান্নাতের মোহরানা হলো দুনিয়া বিমুখতা।
— ইয়াহইয়া ইবনু মুআয (রাহিমাহুল্লাহ)
[সূত্র : তানবীহুল গাফিলীন, খণ্ড : ১; পৃ. ৮৫]
যে তোমার ভুল দেখিয়ে দেয়, সে তোমার ভাই। যে তোমাকে গুনাহ সম্বন্ধে সতর্ক করে, সে তোমার বন্ধু।
— ইয়াহইয়া ইবন মু‘আয (রহি.)
[সূত্র : ইবনুল জাওযী, সিফাতুস সফওয়াহ, ২/৮৭]
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ
● সূরা আল-কাহফ পাঠ করা
যদি পুরো সূরা সম্ভব না হয় কোনো কারণে তাহলে *(প্রথম ১০ আয়াত ও শেষের ১০ আয়াত )* পড়ে নিবেন ইং শা আল্লাহ 🫀
● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়া সাল্লাম)”]
● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্ল-হ”]
● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা
অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম!জলুম, মুজ!হিদ, কার!বন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জ!লিম, মুন!ফিক, ত!গুত ও কুফফ!রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।
> মাহবুবা
✨আজকে রমাদান মাসের প্রথম শুক্রবার আলহামদুলিল্লাহ ✨
❖ তাই বেশী বেশী পাঠ করুন-
" আল্লহুম্মা সল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"_🫀💌
"সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" (صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ)_💌
> সংগৃহিত
কিরাত সম্মেলন ২০২৫
05/07/2025
জীবনে চলার পথে এই গুরুত্বপূর্ণ দোয়া সমূহ 🌸
টাইমলাইনে রেখে দিতে পারেন।✨
"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"
🌙তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ)
𝐄𝐢𝐝 𝐦𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 (ঈদ মোবারক)
30/03/2025
ঈদের নামাজের নিয়ম [অতিরিক্ত ৬ তাকবিরের সাথে]
🟡 ১ম রাকাতঃ অতিরিক্ত ৩টি তাকবীর
🟢 নিয়ত করা
🟢 তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করা
🟢 ইমাম সাহেব তাকবীরে তাহরিমা "আল্লাহু আকবার" বলে সালাত শুরু করবেন। এরপর অন্যান্য সালাতের ন্যায় ইমাম সাহেব ও আমরা মনে মনে "সানা" পড়ব। "সানা" পড়া শেষ হলে ইমাম সাহেব ৩ বার "আল্লাহু আকবার" বলে তাকবীর দিবেন।
✅ প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।
✅ দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।
✅ তৃতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত নাভির নিচে বাঁধবো। (প্রথম ২ তাকবীরের মত হাত ছেড়ে দিব না)
🟢 এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। অন্য কোনো সূরা মিলাবেন। এরপর অন্যান্য সালাতের ন্যায় রুকু সিজদা আদায় করে ইমাম সাহেব ১ম রাকাত শেষ করে ২য় রাকাতের জন্য দাঁড়াবেন। প্রতিটি ক্ষেত্রে আমরা যথারীতি ইমামের অনুসরণ করব।
🟡 ২য় রাকাতঃ অতিরিক্ত ৩টি তাকবীর
🟢 ২য় রাকাতের শুরুতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। এরপর অন্য কোনো সূরা বা সূরার অংশ তিলাওয়াত করবেন। রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব ৩টি অতিরিক্ত তাকবীর দিবেন।
✅ প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।
✅ দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।
✅ তৃতীয় তাকবীরের সময়েও কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব। (১ম রাকাতের ৩য় তাকবীরের মত হাত বাঁধব না। বরং হাত ছেড়ে দিব)।
🟢 এরপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর বলবেন। এটি হচ্ছে রুকুতে যাওয়ার জন্য তাকবীর। চতুর্থ তাকবীর শুনে আমরা রুকুতে চলে যাব। এরপর বাকি সকল নিয়মকানুন অন্যান্য সালাতের মতই। আমরা ইমামকে অনুসরণ করে ২ রাকাত সালাত শেষ করব।
04/03/2025
রাসুল (সাঃ) বলেছেন...
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Address
Dhaka
1229