03/12/2021
চাইনিজ নর্থওয়েস্ট ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২২ঃ
প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর মেয়াদী), পিএইচডি (৪ বছর মেয়াদী)
চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যা সিএসসি স্কলারশিপ নামে পরিচিত, চীনের শিক্ষা মন্ত্রনালয় অর্থায়ন করা হয় প্রতিবছর এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপের উদ্দেশ্য হল, চীনা নাগরিকদের এবং চীনে পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশী নাগরিকদের শিক্ষাগত উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, এবং সাংস্কৃতিক বিনিময়; চীন ও অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা গড়ে তোলা।
স্কলারশিপের আওতায় যে সকল সুবিধা পাওয়া যাবেঃ
১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ।
২. জীবন যাত্রার ব্যয় মেটানোর জন্য মাসিক ভাতা প্রদান। মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের ৩০০০ চীনা ইউয়ান (প্রায় ৪০ হাজার বাংলাদেশী টাকা) এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের ৩৫০০ চীনা ইউয়ান (প্রায় ৪৬ হাজার বাংলাদেশী টাকা) প্রতি মাসে প্রদান করা হবে।
৩. বিনামূল্যে আবাসন সুবিধা।
৪. মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধা প্রদান।
৫. রাউন্ড এয়ারটিকেট এর সুবিধা প্রধান।
আবেদন করবার যোগ্যতাসমূহঃ
১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স ৩৫ এবং পিএইচডি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না।
২. আইএলটিএস বাধ্যতামূলক না। কাজেই, যাদের আইএলটিএস নেই, তারাও আবেদন করতে পারবেন।
যে সকল প্রোগ্রামে আবেদন করা যাবেঃ
১. Master of Education
২. Master of Business Administration
৩. Master of Arts in Ministry Leadership
৪. Master of Arts in Leadership Studies
৫. Master of Arts in International Community Development
৬. Master of Arts in Clinical Mental Health Counseling
৭. Master of Arts in Bible and Theology
৮. Master in Teaching
৯. Doctor of Psychology in Counseling Psychology
১০. Doctor of Philosophy in Organizational Leadership
১১. Doctor of Education in Organizational Leadership
আবেদন করতে যা যা লাগবেঃ
আবেদন করতে যা যা প্রয়োজন হবেঃ
১. আবেদনকারীর পাসপোর্ট।
২. একাডেমিক পেপারস (নোটারাইজড কপি)।
৩. আবেদনকারীর সিভি।
৪. রেফারেন্স লেটার দুইটি।
৫. স্টেটমেন্ট অব পারপাস।
৬. আবেদনকারীর ছবি।
৭. রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
৮. শারীরিক পরীক্ষার ফর্ম।
৯. পুলিশ ক্লিয়ারেন্স।
১০. আইএলটিএস (যদি থাকে)।
১১. অন্যান্য পেপারস (যদি থাকে)।
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এরপর সিএসসি'র ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপের আবেদন করতে হবে।
উক্ত স্কলারশিপে আবেদন করবার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে সরাসরি মেসেজ করুন। আমরা আবেদনকারীর হয়ে স্টেটমেন্ট অব পারপাস রাইটিং সাপোর্ট দেয়াসহ ফুল অনলাইন এপ্লিকেশন প্রসেস সম্পন্ন করে থাকি, আমাদের সার্ভিস চার্জঃ ৮৬৭০ টাকা, প্রয়োজনীয় পেপারস এবং ইনফো আমাদের মেইল করবার পর সার্ভিস চার্জ অগ্রিম বিকাশে প্রদান করতে হবে।
এপ্লিকেশন ডেডলাইনঃ ৩১শে মার্চ, ২০২২।
ইউনিভার্সিটি লিঙ্কঃ
On the afternoon of May 7, a video meeting was held on NWU Chang’an Campus with the University of Salento, Italy to bid for the establishment of a joint school course. Fabio Polis, President of the University of Salento, came face-to-face with Guo Lihong, President of NWU, to further communicate o...