16/10/2025
https://www.prothomalo.com/lifestyle/health/3qljgwc2hb
শিশুদের টাইফয়েড টিকা নেওয়া এত জরুরি কেন
টাইফয়েড একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে শিশুদের মধ্যে এর জটিলতা এবং এ রোগের কারণে মৃত্যুর হার বেশি। এই...
18/11/2022
ধান-নদী-খাল এই তিনে বরিশাল। গত কয়েকদিন ধরে কাজ করছি বরিশালের বিভিন্ন জায়গায়। দেখছি বরিশালের কৃষি, কথা বলছি কৃষকের সঙ্গে। বিশ্বায়নের প্রভাব এখানকার কৃষিতে কতটা, জলবায়ু পরিবর্তনের কারণে পটুয়াখালীর মাটিতে কি লবণাক্ততার পরিমাণ বাড়ছে, ঐতিহ্যবাহী বৈঠাকাটার ভাসমান কৃষিতেইবা কী প্রভাব পড়ছে? দেখছি কৃষি সমৃদ্ধিও, কৃষকের সার্বিক উত্তরণ। পথ চলতে চলতে কালীগঙ্গা নদীর পাশে স্তুপ করে রাখা সবুজ নারকেলে সকালের প্রথম আলো পড়তে দেখে মন ভরে গেলো৷ ইচ্ছে হলো এই রোদ একটু গায়ে জড়িয়ে নিই। এই রোদকেই বোধহয় বলে কাঁচামিঠে রোদ।
18/11/2022
সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমুআর দিনই সর্বোত্তম।
17/11/2022
একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
(সংগৃহীত ও অনূদিত)
10/11/2022
https://www.facebook.com/mortuza.associates
Mortuza & Associates
Mortuza & Associates is a Company Law and Tex Advising Firm in Bangladesh.
19/03/2021
৪১ তম বিসিএস পরিক্ষার সম্পূর্ণ প্রশ্ন ও ১০০% সঠিক সমাধান
৪১ তম বিসিএস পরিক্ষার সম্পূর্ণ প্রশ্ন ও ১০০% সঠিক সমাধান – Education – Mohasoy
৪১ তম বিসিএস পরিক্ষার সম্পূর্ণ প্রশ্ন ও ১০০% সঠিক সমাধান দ্রুত সমাধানের কাজ চলছে সাথেই থাকুন… Published March 19, 2021By adminCategorized as Uncat...
11/01/2021
সবার সেরা হতে চাওয়াটা বোকামি, দিতে হবে নিজের সেরাটা
সবার সেরা হতে চাওয়াটা বোকামি, দিতে হবে নিজের সেরাটা
সবার সেরা হতে চাওয়াটা বোকামি, দিতে হবে নিজের সেরাটা January 10, 2021 Get link Facebook Twitter Pinterest Email Other Apps ৩৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যা....
05/01/2021
ভালো ছাত্র, জিনিয়াস - এসমস্ত মন গড়া ভুয়া কথা এখনো ক্যানো যে প্রচলিত আছে আমি জানি না।
আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্লাসে সেকেন্ড লাস্ট বয় ছিলাম। ক্লাস এইট থেকে নাইন ওঠার সময় অংকে ১০০ তে ১২, বিজ্ঞান এ ১৭/১০০ আর ইংরেজিতে ২৩/১০০ পাইছিলাম। আমার পরে যে ছেলেটা ছিলো সে অসুস্থতার জন্য পরীক্ষাই দিতে পারে নাই। নইলে আমি লাস্ট বয় ই হইতাম।
ক্যাডেট কলেজে খারাপ রেজাল্ট করার যে কি অপমান তা ভুক্তভোগীই জানে। আমার একার জন্য পুরো হাউজ এর overall result খারাপ হইলো। আমার সিনিয়ররা আমাকে অনেক মারামারি করলো, বন্ধুরা টিটকারি দিলো। আর কলেজ কর্তৃপক্ষ বাইর না কইরা দিলেও তার চেয়েও বেশী অপমান করলো। আমারে Science Group না দিয়া জোর কইরা Arts Group এ দিয়া দিলো! আমার বাবা অইদিকে বলছেন Science নিয়া পড়তে। আমারো নিজের ইচ্ছা তাই।
অপমানিত, rejected, dejected, isolated শাব্বির গেলো Vice Principal এর অফিস এ। কান্নাকাটি করলাম, হাতে পায়ে ধরলাম। কিন্তু আমারে Science দিবেই না। আমি Science এর যোগ্য ই না। কয়েকদিন এর কান্নাকাটি তে একটু মন গললো উনাদের। লিখিত মুচলেকা দিলাম আমারে Science দিলে SSC HSC তে অন্তত 1st Division পাবো!
লিখিত মুচলেকা!
এর পরের আবারো অপমান, টিটকারী। কত্তদিন যে বাথরুম এ, ছাদে, অন্ধকার এ রুমে কাঁদছি। ১৪ বছর বয়সের এক বাচ্চা ছেলের অপমান সহ্য করার কি ই বা ক্ষমতা?
আর পিঠ যখন দেয়ালে তখন আয়নার সামনে দাঁড়াইয়া একদিন ঠিক করলাম,না- আর না। এই অসম্ভব অপমানের জবাবটা দেয়ার সময় আসছে!
শুরু করলাম। সব কিছু ছাড়লাম। বন্ধু বান্ধব, টিভি সিনেমা, আত্নিয় স্বজন। সব কিছু। খালি বইয়ের পাতায়। কি আছে শালা এর মধ্যে? পাগল হইলাম শুধু অপমান টার উচিৎ শিক্ষা দেবার জন্য। বাংলার প্রশ্ন উত্তর তৈরী করলাম বিশ্বভারতী র বই ঘাটাঘাটি কইরা। অংকের পারমুটেশন/ কম্বিনেশন / ইন্টিগ্রেশন রিয়েল লাইফে কিভাবে কাজ করে তা জানার জন্য ঘন্টার পর ঘন্টা লাইব্রেরির রেফারেন্স ঘাটলাম। ইংরেজি কবিতার কবির জীবনী আর লিখার criticism পরলাম শুধুমাত্র একটা উত্তর তৈরী করবার জন্য। ৪ বছর প্রতিদিনে ১৪-১৬ ঘন্টা খালি বই, রেফারেন্স, খাতা, - শুধুমাত্র অপমান এর জবাব দেবার জন্য। আমার খেয়াল আছে ঈদের দিন ছুটিতে শুধু নামাজ পড়তে বাইরে গেছি। সবার বাবা মা পড়তে বলে- আমার বাবা মা বলে "বাবা এইবার থাম"। আমার বন্ধুরা বলে "তুই তো কবরে"!
আমি মনে মনে বলি "একটু দাঁড়া বাপ"!
৪ বছর।
শুধু HSC Syllabus ই শেষ করেছি ৭ বার! বিশ্বাস করার কোন প্রয়োজনই নাই। অবিশ্বাস করতে থাকেন। ১৯৮৬ সালের HSC পরীক্ষার ফল বের হইলো। ক্লাশের সেকেন্ড লাস্ট বয়, অংকে ১২ পাওয়া, অপমানিত হওয়া, Science না পাওয়া ছেলে! পুরো বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় 1st Stand করলাম প্রায় ১৫০,০০০ ছাত্র ছাত্রীর মধ্যে! President ডাকলো, টিভি ডাকলো, পত্রিকায় ছবি ছাপাইলো!
Sweet revenge!
এর পর আর পিছন ফিরে তাকাই নাই। আসো কে আসবা সামনে?!
এই সব কিছুর মধ্যে একটা জিনিশ ই শিখলাম। খুবই important lesson learnt. ভালো ছাত্র/ জিনিয়াস এ সব ভুং চুং মাত্র। Only frigging Hard Work is real. আসল কথা আমি কিছু সত্যিই পাইতে চাই কিনা। আমি অইটা পাইতে চাইসি, অইটা হইতে চাইছি আর পাই নাই বা হই নাই - এইটা এখন অসম্ভব! আমি যখন কোন কিছু চাইবো অইটা পাইতেই হবে আর পাবোই। না পাওয়া মানে আমি মন থেকেই চাই নাই।
বি সি এস এ ফার্স্ট হন নাই? - আপনি আসলে চান ই নাই।
ভালো ইউনিভারসিটি তে হন নাই? - আপনি আসলে চান ই নাই।
মিলিওন ডলার ব্যবসা নাই? - আপনি আসলে চান ই নাই।
আমরা শুধু success এর চেহারটা দেখেই অভ্যস্ত! এর পেছনে যে কান্না,যে ত্যাগ, সে শ্রম, যে কস্ট সেইটা দেখি না।
একটা কিছু পাইতে/ হইতে/ করতে চাইতেছেন? না পাইলে/ হইলে/ করলে সম্পূর্ণ আপনার চাওয়ার ই অনুপস্থিতিতা। ব্যাস।
রুটিন ফুটিন বাদ দ্যান। জীবনের মাইলস্টোন প্ল্যান করেন। তারপর go for it like friggin crazy. No option B. Failure is NOT accepted. Be successful or die trying.
সৃস্টিকর্তা আমাকে সৃস্টির শ্রেষ্ঠ জীব বানাইছেন। আমার চেয়ে ভালো জিনিষ বিশ্ব ব্রক্ষ্মান্ডে নাই। আমি তো হারতে পারি না।
সৃস্টির শ্রেষ্ঠ জীব হারতে পারেই না।
এই পোস্টের উদ্দেশ্য অহংকার করা নয় অবশ্যই। উদ্দেশ্য আপনারা যারা নিজের ওপর এখোনো সন্দেহ প্রকাশ করছেন তাদের আংগুল তুলে ভুল ভেংগে দেয়া।
©Sabbir Ahsan
02/01/2021
#বদলাবে_বই_কমবে_পরীক্ষা।
# সাপ্তাহিক ছুটি ২ দিন।
# ক্লাস টেন কোনো পাবলিক পরীক্ষা নেই।
# ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই।
# এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
# সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :
- বাংলা,
- ইংরেজি,
- গণিত,
- জীবন ও জীবিকা,
- বিজ্ঞান,
- সামাজিক বিজ্ঞান,
- ডিজিটাল প্রযুক্তি,
- ধর্মশিক্ষা,
- ভালো থাকা,
- শিল্প ও সংস্কৃতি।
# ২০২৬ এর ইন্টারমিডিয়েট,
# ২০২৪ এর ক্লাস নাইন,
# ২০২৩ এর ক্লাস এইট ও ২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে।
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা, প্রত্যেকটার পত্র ৩ টা করে।
ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্ট। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
02/01/2021
https://mohasoy.com/index.php
Mohasoy - All Popular Websites
Visit All Most Popular And Most Visited Website From Mohasoy