Risalah

Risalah

Share

ইসলামী দাওয়াহ'র নির্ভরযোগ্য একটি প্লাটফর্ম

01/06/2026
29/05/2026

আপনার ঈদ কেমন কাটছে?

26/05/2026

কাল আরাফাহর রোযা।
অনেক ফজীলত! মিস করা উচিৎ না

25/05/2026

কুরবানীর পশু কেনার জন্য আয়োজন করে দলবেঁধে হাঁটে যান। পরিবারের সবাই (পুরুষ) একসাথে মিলে যান। পারলে জোরে জোরে তাকবীর পড়তে পড়তে যান। পশু না কিনলেও বন্ধু-বান্ধব নিয়ে অন্তত একবার ঘুরে আসুন।

পশু কেনার পর নিজ হাতে পশুর যত্ন নিন। পশুর প্রতি মায়া যত বাড়বে কুরবানী তত ফজীলতপূর্ণ হবে।বাচ্চাদের দিয়েও পশুকে ঘাস-পানি খাওয়ানোর চেষ্টা করুন। পারলে বন্ধু-বান্ধব সহ পশু নিয়ে আনন্দ মিছিল করুন।

ঈদের দিন পরিবারের সবাই মিলে জবাই ও গোশত কাটাকাটির কাজে অংশগ্রহণ করুন। জবাইয়ের সময় বাচ্চা খুব ছোট না হলে তাকেও সামনে রাখুন! সাধ্যমত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর কাছে গোশত পৌঁছে দিন। সুযোগ থাকলে বন্ধু-বান্ধবদেরকে বাড়িতে দাওয়াত করুন!

মোটকথা, ঈদকে ঈদের মতো উদযাপন করুন। খুশির উপলক্ষ্য নিজেরাই তৈরি করুন। মনে রাখবেন, আমাদের মাঝে ঈদের আবেদন যত কমবে বিজাতীয় কালচারের প্রসার তত বাড়বে।

বিশেষ করে বাচ্চাদের জন্য নানারকম খুশির উপলক্ষ্য তৈরি করুন। সব কাজে তাদেরকে অংশগ্রহণ করান।তারা সাহসী হবে, উদ্যমী হবে, আনন্দিত হবে।পাশাপাশি কুরবানীর মধুর স্মৃতি হৃদয়ে গেঁথে থাকবে।

-মাসউদ রাহমানি হাফিঃ

23/05/2026

কুরবানী আদায়ের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত

🎙️ মুফতি রেজাউল করিম আবরার হাফিঃ

21/05/2026

আমরা শোকাহত! আমরা স্তব্ধ!
ছোট্ট শিশু 'রামিসা হত্যাকাণ্ডের' সঠিক বিচার নিশ্চিত হোক! আর কোনো রামিসা যেন এমন নির্মমতার শিকার না হয়– এটাই একমাত্র চাওয়া।

20/05/2026

নির্মম সত্য!

18/05/2026

জিলহজ মাসের প্রথম ১০ দিন হলো বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ ও বরকতময় দিন। এই দিনগুলোতে সৎ আমল ও ইবাদতের সওয়াব অন্য যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এই ১০ দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্য যেকোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়।

এই ১০ দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল:

১. বেশি বেশি জিকির ও তাকবির:
এই দিনগুলোতে অধিক পরিমাণে "আল্লাহু আকবার", "আলহামদুলিল্লাহ", "লা ইলাহা ইল্লাল্লাহ" ও "সুবহানাল্লাহ" পড়া অত্যন্ত সওয়াবের কাজ।

২. নফল রোজা:
প্রথম ৯ দিন (বিশেষ করে ৯ জিলহজ্ব 'আরাফার দিনের) রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ।

৩. চুল ও নখ না কাটা: যাঁরা কোরবানি দেবেন, তাঁদের জন্য জিলহজের চাঁদ ওঠার পর থেকে ঈদুল আজহা পর্যন্ত শরীরের কোনো লোম, চুল বা নখ না কাটা সুন্নত।

৪. কোরবানি: সামর্থ্যবানদের জন্য ১০, ১১ ও ১২ জিলহজ্ব কোরবানি করা ওয়াজিব ও একটি মহান ইবাদত।

৫. দান-সদকা ও কোরআন তিলাওয়াত: অধিক পরিমাণে দান করা এবং নিয়মিত কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই দিনগুলো কাটানো উচিত।

18/05/2026

নেক আমল কাকে বলে?

🎙️ মুফতি মুহাম্মদ আবদুল মালেক হাফিঃ
খতীব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম।

17/05/2026

খুব কাছ থেকে কিছু ফ্যামিলি দেখেছি, যারা তাদের বাবাকে প্রচন্ড অপছন্দ করে। এর কারণ হিসেবে খেয়াল করলাম, সেই বাবাদের সাথে তাদের মায়ের সম্পর্ক তেমন ভালো নয়। সত্যি বলতে, একটা বাচ্চা বাবাকে ভালোবাসতে শেখে মায়ের চোখ দিয়েই।

মা যখন ভালো থাকে, নিরাপদ থাকে, বাচ্চা সেই পরিবেশে বাবাকে হিরো বানায়। আর বাচ্চার মা যদি প্রতিদিন চোখ মুছে, ধমক-গালি খায়, বাচ্চারা সব দেখে এবং মনে রাখে। এইসব সন্তানেরা বড় হওয়ার পর বেশিরভাগই দূরত্ব বেড়ে যায় বাবার সাথে। এমনকি অবাধ্য সন্তানের পেছনেও এটা এক প্রকার বাস্তবতা। দেখবেন, এসব পরিবারের ছেলে সন্তান একটু বড় হলেই বাবাকে চ্যালেঞ্জ করে। মূলত এটা একটা ভাঙা সম্পর্কের স্বাভাবিক পরিণতি।

তাই আমি সবসময় ভাইদের বলি, সন্তান মানুষ করতে চাইলে তার মাকেও ভালো রাখুন। নয়তো একদিন অবাক হয়ে আবিষ্কার করবেন, সন্তান পাশে নেই।

©️ Mahin hussain

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Utterkhan
Dhaka
1230